সম্পূর্ণ সমাধান ব্যবস্থার সার সংক্ষেপ তথা প্রাপ্ত লাভসমূহ
সম্পূর্ণ সমাধান ব্যবস্থা র সার সংক্ষেপ তথা প্রাপ্ত লাভসমূহ সরাসরি বললে এটি একটি নতুন বিশ্বব্যবস্থা যা প্রতিষ্ঠিত হলে স্বাভাবিকভাবেই মানুষের জীবনে কোনো প্রকার সমস্যা উৎপন্ন হবে না এবং সমস্ত প্রকার সুখসুবিধা সর্বদা উৎপন্ন হতে থাকবে। অর্থাৎ এমন একটি সংবিধান যেখানে জাতি/ধর্ম/বর্ণ/সংস্কৃতি/ভাষা নির্বিশেষে প্রতিটি নাগরিকের শিক্ষণ - প্রশিক্ষণ , কর্মসংস্থান , সুখসুবিধা এবং উন্নত জীবনযাপনের ব্যবস্থা জন্মগতভাবে সুরক্ষিত থাকবে। কাউকেই ভবিষ্যতের জন্য দুশ্চিন্তা করতে হবে না। নাগরিককে প্রাপ্য অধিকার পেতে আন্দোলন, মিছিল, ধর্না, অনশন, মামলা-মোকদ্দমার পথ গ্রহণ করবার অর্থ এখনও অবধি সঠিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি। সংবিধানে গণতন্ত্রের উল্লেখ থাকলেও বাস্তবে তা প্রতিষ্ঠিত হয়েছে এমনটি দেখা যায় না। আমাদের প্রস্তাবিত নতুন ব্যবস্থায় মোট ছ’টি প্রধান মডেল রয়েছে। নতুন অর্থনৈতিক মডেল , নতুন রাজনৈতিক মডেল , নতুন সামাজিক মডেল , নতুন শিক্ষা মডেল, নতুন পারিবারিক মডেল এবং নতুন জীবন দর্শন। একত্রে এটি একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় ব্যবস্থা। এই ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে সার্বিকভাবে জগতের কল্যাণ...