টাকা বা মুদ্রা ছাড়া একটি নতুন অর্থনীতি কীভাবে সম্ভব?
মুদ্রাবিহীন অর্থনীতি হতে পারে কিনা এই বিষয়ে যাবার আগে আমরা টাকা বা মুদ্রা কী , টাকা কোন কাজে লাগে এই বিষয়ে সংক্ষেপে আলকপাত করি। এরপর টাকার ব্যবহারিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব এবং সবশেষে মুদ্রাবিহীন অর্থনীতি সম্ভব কিনা এই নিয়ে আলোচনা করব। প্রথমে আসি- ১. টাকা বা মুদ্রা কী ? টাকা বা মুদ্রা হলো এমন একটি মাধ্যম যা পণ্য কেনা - বেচা বা বিভিন্ন সেবা আদান - প্রদানের জন্য বিনিময়ের উপকরণ হিসেবে সাধারণভাবে স্বীকৃত। এটি সাধারণত ধাতব কয়েন বা কাগজের নোটের আকারে থাকে এবং সরকার বা কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক অনুমোদিত হয়। টাকা কী কাজে লাগে ? মুদ্রার প্রধান কাজগুলোকে চারটি মূল ভাগে ভাগ করা যায় : বিনিময়ের মাধ্যম (Medium of Exchange): যেকোনো পণ্য বা সেবা কেনার জন্য টাকা ব্যবহার করা হয় , যা সরাসরি পণ্য বদল করার (Barter System) ঝামেলা দূর করে। মূল্য পরিমাপের মানদণ্ড (Measure of Value): কোনো জিনিসের দাম কত , তা টাকার মাধ্যমে নির্ধারণ এবং তুলনা করা সহজ হয়। সঞ্চয়ের বাহন (Store of Value...