আর্থিক দুর্নীতির মূল কারণ এবং নিবারণ I ব্যক্তিগত এবং ব্যবস্থাগত দিক নিয়েও পর্যালোচনা
প্রথমত , মনুষ্য ক্ষমতা , যোগ্যতা , কুশলতা , গুণাগুণ এবং রুচি অনুযায়ী জন্মগতভাবেই চার শ্রেণীর হয়ে থাকে । যথা – শারীরিক স্তরের , মানসিক স্তরের , ভাবনাত্মক স্তরের এবং চেতনাত্মক স্তরের । এই চার স্তরের মনুষ্যের কর্মও চার প্রকার হয়ে থাকে । যেহেতু সমাজে সকল প্রকার কর্ম সম্পাদনের জন্য সকল প্রকার কর্মীর প্রয়োজন হয় সেহেতু সকলের মান - মুল্যাংকনও একইরকম থাকা উচিত । অর্থাৎ একজনের পারিশ্রমিক ৫ হাজার এবং অপরজনের ৫ লাখ হবে এমনটি অন্যায় । এই অন্যায়ের কারণেই হাজার রকম বৈষম্য এবং অপরাধের সৃষ্টি হয়েছে । যেন ১০০ % নাগরিক ক্ষমতা , যোগ্যতা , কুশলতা , গুণাগুণ ও রুচি অনুযায়ী , জাতি - ধর্ম - বর্ণ নির্বিশেষে শিক্ষণ - প্রশিক্ষণ , জীবিকা , সুখসুবিধা এবং সুরক্ষার একসমান অধিকার পেতে পারে তা সুনিশ্চিত করা । সরকারীভাবে সকলের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য এমন ব্যবস্থা নির্মাণ করা যেন কাউকেই আগামীকালের দুশ্চিন্তায় সম্পদ জমিয়ে না রাখতে হয় । ভারতের মত সুবিশাল রাষ্ট্রে প্রাকৃতিক সম্পদ ভরপুর রয়েছে , মানব সম্পদ ভরপুর রয়েছে এবং উন্নত প্র...