পোস্টগুলি

জানুয়ারি, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আরজি কর মামলার পূর্ণাঙ্গ তদন্ত এবং রায়দানের ব্যর্থতা রাষ্ট্রব্যবস্থার ব্যর্থতা নয় কি? সমাধানের পথ কী?

আর জি কর মামলা রাষ্ট্রব্যবস্থা এবং রাষ্ট্রব্যবস্থার অন্তর্ভুক্ত বিচারব্যবস্থার স্বরূপ উন্মোচন করে দিয়েছে। আরও গভীর ব্যখ্যা করলে এই নৃশংস ঘটনা রাষ্ট্রব্যবস্থার অন্তর্ভুক্ত আইন-প্রশাসন-রাজনৈতিক-অর্থনৈতিক ব্যবস্থাকে ভেদ করে শিক্ষা-সামাজিক-সাংস্কৃতিক পরিসরের মধ্য দিয়ে জীবন দর্শনে গিয়ে পৌঁছায়। কারণ এ বিষয়ে আলোচনা-পর্যালোচনায় আগ্রহী ব্যক্তির সাথে কথোপকথন হলে একদিকে যেমন রাজনৈতিক ক্ষমতা-অপরাধ-দুর্নীতির বিষয় এসে যায় তেমনই রাষ্ট্রীয় সংবিধান জনগণের কাছে যে গণতান্ত্রিক অধিকার প্রদান করেছে তার বাস্তবিকতাকেও প্রশ্নবিদ্ধ করে। মামলার সিদ্ধান্ত চলমান সাংবিধানিক বিচার-প্রক্রিয়া অনুযায়ী চালিত হবে এটিই স্বাভাবিক। প্রশ্ন হচ্ছে চালিত হবে ভাবলেই চালিত হয়ে যায় না। কারণ বাস্তবিকতা সেভাবে পরিচালিত হয় না। প্রভাবশালীদের কাছে রয়েছে প্রভাবিত করবার অধিকার। যা জনতার কাছে নেই। চিন্তার সংশয় এখানেই। এই সংশয়ের মুক্তি কীভাবে সম্ভব এই চিন্তন একক বিষয় নয়। এটি সম্মিলিত সামাজিক চিন্তন। কারণ একটি ঘটনা একাধিক শাখাপ্রশাখার সাথে সংযুক্ত। সমাজব্যবস্থা বিষয়ে আগ্রহী চিন্তকবর্গের সম্মিলিত উদ্যোগে কারণ-নিবারণের উদ্দেশ্যে আলোচনা-পর্য...

ULM প্রস্তাবিত ব্যবস্থা কীভাবে বস্তু-পরিষেবার মূল্য নির্ধারণ করবে?

ছবি
  বস্তুর মূল্য নির্ধারণ এবং ক্রেডিট পয়েন্ট সিস্টেমের প্রধান কাজটি হল সমস্ত পণ্য ও পরিষেবাগুলির মোট দাম সুনিশ্চিত করা এবং মোট ক্রেডিট পয়েন্টের সমানুপাতিক করা যা ব্যক্তিকে প্রদান করা হবে । অর্থনৈতিক বিষয় পরিকল্পনা এবং পরিচালনা র জন্য এই হিসেব নির্ধারণ করা হয়েছে । সরকার মানুষের পছন্দসই বস্তু/পরিষেবা প্রদানের ভারসাম্য বজায় রাখবে এবং জনগণের প্রয়োজন তাদের কাঙ্ক্ষিত জীবিকা , এর জন্য অর্থ কেবলমাত্র একটি মাধ্যম । এই ব্যবস্থায় শ্রমের মূল্য সমস্ত পেশার জন্য এক। এখন কিছু কাজ আছে যার জন্য শ্রম পরিমাপযোগ্য এবং সময় দ্বারা মূল্য পরিমাপ হতে পারে এবং কিছু নির্দিষ্ট কাজ রয়েছে যার জন্য শ্রম সময়সীমার দ্বারা পরিমাপ করা যায় না । উদাহরণস্বরূপ , গবেষণামূলক কার্যক্রমগুলি সময় দ্বারা মুল্যাংকন করা সম্ভব নয় । আমরা দুই ধরণের শ্রমের শ্রেণিবদ্ধ করেছি , পরিমাপযোগ্য শ্রম এবং অপরিমাপযোগ্য শ্রম । নেতৃত্ব এবং প্রশাসনিক কাজ যারা করবেন তাদের মাসিক ক্রেডিট পয়েন্ট থাকবে এবং তাদের শ্রমকে সময় দ্বারা পরিমাপ করা হবে না । যেমন বিজ্ঞানী , শিল্পী , সমাজসেবী ইত্যাদি । বাকি সংজ্ঞায়িত কাজগুলি যাদের গণনা করা য...

দাম্পত্য সম্পর্ক সন্তান-সন্ততি সহ সমস্যা সমাধান বিষয়ে

 কিভাবে সম্ভব আমার একপাশে 1.5 ছেলে আর একপাশে 8 বছরের মেয়ে ঘুমায় 🥲 স্বামী কে সময় কখন দিবো 🤔  যে মেয়ে নিজের হাতে খায় না, টয়লেট যায় না তাকে আলাদা রুমে ঘুমানোর কথা মনে পড়লে বুক কেঁপে উঠে 💔💔 সন্তান জন্মের পর আমাদের দেশের বেশীরভাগ স্বামী স্ত্রীর সম্পর্কেই ভাটা পড়ে। ২ জন বা ৩ জন বাচ্চা হলে তো কথাই নেই। স্বামী স্ত্রীর সম্পর্ক হয়ে যায় ভাইবোনের মতো। বাচ্চার পিছনে দৌড়ে দৌড়ে, সংসারের কাজ করে করে স্বামীর সাথে রোমান্টিক সম্পর্কের মুড আর থাকেনা। সম্পর্কে শুরু হয় তিক্ততা।  এদিকে দেশীয় কালচারে বাচ্চা নিয়ে ঘুমানো প্রায় সব পরিবারেই দেখা যায়। বাচ্চার বয়স ৫/৬/৭, কিন্তু মা বাবার সাথে শোয়। যেখানে আড়াই বা তিন হলেই বাচ্চাকে আলাদা করে দেয়া উচিত। কারন এরপর বাচ্চারা বুঝতে পারে অনেককিছুই। রাতে ঘুম ভেংগে সে মা-বাবাকে অপ্রস্তুত অবস্থায় দেখলে তার মনে যেমন প্রশ্নের উদ্রেক হবে, তেমনি উল্টোদিকে বাচ্চার সাথে একসাথে শোবার কারনে দাম্পত্যে বিঘ্ন তৈরি হয়। বাচ্চার বয়স আড়াই বা তিন হলেই তাকে আলাদা করে দিন। বাচ্চা কিন্তু কষ্ট পাবেনা, কষ্ট পাবেন আপনি, বাচ্চা দূরে সরে যাবে মনে হবে। কিন্তু না, আসলে বাচ্চা ...

ULM প্রস্তাবিত ব্যবস্থার সংক্ষিপ্ত ম্যানিফেস্টো

  Global initiatives 1. We, human beings are all creatures on equal moral worth inhabiting this one green planet of this vast universe. We strongly believe that at this moment of majoritarianism, chauvinism, fascism and climate change, our existence is in a huge crisis. Our endeavour is for all our dignified existence and sustainability of mankind and nature. We believe that commodity fetishism, our intense attraction for technology and as a result of these, the resultant aggressive capitalism has been responsible for many of these problems. 2. We consider violence, oppression, systematic exclusion and discrimination to be a recurring problem throughout the world. 3.We advocate in favour of the dignified existence of different cultures, nations and identities living in peace. 4.We think that we need to make this earth a habitable and sustainable place for humankind as well as for other species. Sustainability is a basic necessity, that too from a non anthropometric view. ...

আইডেন্টিটি ক্রাইসিস এবং সামাজিক স্বীকৃতি বাস্তবিক ভিত্তি কী?

  মনুষ্য চেতনা একটি আইডেন্টিটি চায়। সেটি কী? সরল কথায় পরিচয়। আইডেন্টিটির এই ক্রাইসিস সম্পূর্ণ মানবজীবনকে আবর্তিত করে রয়েছে। এই ক্রাইসিস পূর্ণতা পাবে একমাত্র কর্মের মাধ্যমে। পক্ষান্তরে বলা যায় কর্মই এই আইডেন্টিটি। মানুষে মানুষে কোনও তফাত নেই। তফাত রুচির এবং কর্মের। সমস্ত রুচি এবং কর্মের বৈচিত্র্য সমাজের জন্য আবশ্যক। পরিপূর্ণ জীবনযাত্রার জন্য আবশ্যক। এই বৈচিত্র্য যত বৃদ্ধি পাবে; কর্মের, বস্তু-পরিষেবার বৈচিত্র্য তত বৃদ্ধি পাবে। পাশাপাশি অনুসন্ধান-গবেষণার বৈচিত্র্যও উৎকর্ষতা পাবে। সেজন্য প্রতিটি শিক্ষার্থীর আপন রুচির-যোগ্যতার নিরিখে প্রশিক্ষণ এবং কর্ম সম্পাদনার অধিকার সুরক্ষিত হওয়া প্রয়োজন। যা চলমান রাষ্ট্রব্যবস্থা দ্বারা তখনই সম্ভব যখন উক্ত উদ্দেশ্য অনুযায়ী নীতির, ব্যবস্থার রূপান্তর ঘটবে। তা নাহলে অসম্পূর্ণ ব্যবস্থা থেকে পূর্ণাঙ্গ ব্যবস্থার অভিমুখে সম্মিলিত উদ্যোগই হবে প্রকৃত পদক্ষেপ। আরেকটি বিষয়ের ব্যাখ্যা প্রয়োজন, সেটি সামাজিক সম্মান বিষয়ক। "সমাজ আমাকে স্বীকৃতি দেবে"। স্বীকৃতি প্রাপ্তির আকাঙ্ক্ষা চলমান অসম্পূর্ণ সমাজব্যবস্থার কৃত্রিমতার মোড়কে তৈরি। এটি প্রতিটি মানুষের জন্য ন্...