পোস্টগুলি

ডিসেম্বর, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আরজ আলী মাতুব্বরঃ রইল তাঁর জীবন সম্পর্কিত আটটি দার্শনিক প্রশ্নের অভিব্যক্তি

ছবি
  ১. আমি কে?: তিনি নিজেকে কেবল একটি নাম বা পদবি হিসেবে দেখেননি। তাঁর মতে, 'আমি' হলো শরীর, মন এবং চেতনার এক জটিল সমন্বয়। তিনি প্রশ্ন তুলেছেন, শরীর থেকে অঙ্গ বাদ দিলে কিংবা মন বিকল হলে 'আমি' সত্তাটি কোথায় থাকে? ২. জীবন কি শরীরী বা অপার্থিব?: তিনি জীবনকে কোনো অলৌকিক বা অপার্থিব বস্তু হিসেবে মানতে নারাজ ছিলেন। তাঁর মতে, জীবন হলো শরীরের বিভিন্ন যন্ত্রাংশের সম্মিলিত ক্রিয়া। শরীর অকেজো হলে জীবনও বিলুপ্ত হয়। ৩. মন এবং আত্মা কি একই জিনিস?: তিনি এবং আত্মাকে পৃথকভাবে দেখার প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করেছেন। তাঁর মতে, মন হলো মস্তিষ্কের কাজ, আর আত্মা একটি কাল্পনিক ধারণা যা প্রমাণের অপেক্ষায়। ৪. জীবনের সাথে শরীর বা মনের সম্পর্ক কী?: তিনি মনে করতেন, শরীর হলো যন্ত্র আর জীবন বা মন হলো তার চালিকাশক্তি। একটি ছাড়া অন্যটির অস্তিত্ব অর্থহীন। শরীর নষ্ট হলে মন বা জীবনের অস্তিত্বের কোনো প্রমাণ পাওয়া যায় না। ৫. আমরা কি জীবনকে চিহ্নিত করতে পারি?: তিনি বিশ্বাস করতেন জীবনকে পৃথক কোনো সত্তা হিসেবে দেখা অসম্ভব। এটি কেবল জৈবিক প্রক্রিয়ার বহিঃপ্রকাশ। ৬. আমি কি মুক্ত?: মানুষের ইচ্ছার স্বাধীনতা নিয়ে তিন...

বিহার 2025 বিধানসভা নির্বাচনে জন সুরাজ পার্টির ইশতেহার

ছবি
  মদ নিষিদ্ধকরণ তুলে দেওয়াঃ   এটি জন সুরাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সুনির্দিষ্ট প্রতিশ্রুতি। প্রশান্ত কিশোর বারবার সরকার গঠনের সাথে সাথে রাজ্যের মদ নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছেন।   অর্থনৈতিক পুনরুজ্জীবন পরিকল্পনা: দল জানিয়েছে যে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে রাজ্যের বার্ষিক রাজস্ব আয় হবে ₹২৮,০০০ কোটি।   এই রাজস্ব বিশ্বব্যাংক এবং আইএমএফের মতো প্রতিষ্ঠান থেকে রাজ্যব্যাপী অবকাঠামো এবং শিল্প প্রকল্পগুলিতে তহবিল সরবরাহের জন্য বিশাল উন্নয়ন ঋণ (কথিত ₹৫ থেকে ৬ লক্ষ কোটি) সুরক্ষিত করার জন্য জামানত হিসাবে ব্যবহার করা হবে।   জোরপূর্বক অভিবাসন বন্ধ করা: একটি মূল লক্ষ্য হল বিহারের অভ্যন্তরে পর্যাপ্ত অর্থনৈতিক সুযোগ এবং কর্মসংস্থান তৈরি করা যাতে বাসিন্দাদের আর কম বেতনের চাকরির জন্য অন্য রাজ্যে যেতে বাধ্য না হতে হয়।   মহিলা উদ্যোক্তাদের জন্য সহায়তা: জীবিকার মতো বিদ্যমান কর্মসূচির তুলনায় কম সুদে নিজস্ব ব্যবসা শুরু করতে ইচ্ছুক মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের অঙ্গীকার।   স্বচ্ছ প্রার্থী: জন সুরাজ "প্রতিশ্রুতির" একট...

লিওনেল মেসির কলকাতা সফরে দুরবস্থার প্রধান কারণ কী ছিল?

ছবি
  এআইকে জিজ্ঞেস করলাম, লিওনেল মেসির কলকাতা সফরে দুরবস্থার প্রধান কারণ কী ছিল? অত্যন্ত সীমিত দৃশ্যমানতা: মেসি যখন মাঠে প্রবেশ করেন, তখন তাকে নিরাপত্তা কর্মী এবং ভিআইপিদের একটি বিশাল দল ঘিরে রাখে। এর ফলে গ্যালারিতে থাকা সাধারণ ভক্তরা তাঁকে ঠিকমতো দেখতে পাননি। ভিআইপি সংস্কৃতির বাড়াবাড়ি: বহু রাজনীতিবিদ, কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা মেসিকে ঘিরে রেখে সেলফি তুলতে ব্যস্ত ছিলেন, যা পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে এবং প্রকৃত ভক্তদের তাঁকে দেখার সুযোগ সীমিত করে দেয়। দুর্বল ভিড় নিয়ন্ত্রণ: স্টেডিয়ামে ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা অত্যন্ত দুর্বল ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হিমশিম খায় এবং দাঙ্গা নিয়ন্ত্রণ বাহিনী মোতায়েন করতে হয়। পরিকল্পিত সময়ের চেয়ে কম থাকা: মেসিকে প্রায় তিন ঘণ্টা মাঠে থাকার কথা বলা হলেও, বিশৃঙ্খলার কারণে তিনি ২০-২৫ মিনিটের মধ্যে মাঠ ছেড়ে চলে যেতে বাধ্য হন। টিকিট নিয়ে হতাশা: ভক্তরা ৫,০০০ থেকে ১৬,০০০ টাকা পর্যন্ত ব্যয় করে টিকিট কিনেছিলেন, যা পশ্চিমবঙ্গের গড় মাসিক বেতনের তুলনায় অনেক বেশি। কিন্তু পর্যাপ্ত দৃশ্যমানতা না পাওয়ায় তাঁরা প্রতারিত বোধ করেন। পরিস্থিতি ...

মন্দির-মসজিদ নির্মাণের জমি বরাদ্দ হয়, কিন্তু শিল্পের জন্য পাওয়া যায় না

ছবি
  মন্দির-মসজিদ নির্মাণ কিংবা ধর্মীয় অনুষ্ঠানে যেমন লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে যায়, জায়গা-জমি সহ কোটি কোটি অর্থ মুহূর্তে যোগাড় হয়ে যায় তেমনই দেশের প্রতিটি পরিবারের প্রতিটি সদস্যের সুখসুবিধা-সুরক্ষার জন্য শিক্ষা-স্বাস্থ্য-শিল্পকারখানা-কর্মসংস্থানের উদ্দেশ্যে জনসমাজ একত্রিত হলেই তো মৌলিক সমস্যার নিরসন হয়ে যায়। বিরাট এই দেশে প্রয়োজনীয় প্রাকৃতিক সম্পদ কিংবা মানব সম্পদের তো কমতি নেই। ধুমধাম-উদ্যম-আগ্রহ-শ্রদ্ধাভক্তি সহযোগে মন্দির-মসজিদ নির্মাণ হলেও শিল্প নির্মাণ হয় না। মন্দির-মসজিদের জমিতে চাষাবাদ হবে না। ফলে কৃষক আন্দোলনও হবে না। সেইসব জমিতে শুধুমাত্র মন্দির-মসজিদই ফলতে পারে। ছবিতে বাগেশ্বর বাবা ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী গত রবিবার কলকাতায় আয়োজিত ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে যোগদান করেছেন। ছবিটি কলকাতা বিমান বন্দরের। যিনি 'বাগেশ্বর ধাম সরকার' নামেও পরিচিত, ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ছত্রপুর জেলার বাগেশ্বর ধাম নামক একটি বিখ্যাত হিন্দু মন্দিরের প্রধান পুরোহিত ও আধ্যাত্মিক নেতা। তিনি তাঁর 'অলৌকিক' ক্ষমতাবলে দেশব্যাপী পরিচিতি লাভ করেছেন। যেমন- মানুষের অন্তরের অবস্থা জেনে সমস্যা ...

পলিগ্যামী ভার্সেস লিগ্যাল প্রস্টিটিউশন

ছবি
আমার কর্তাকে আমার এটা কনভিন্স করতেই দশটা বছর লেগে গেছে যে, প্রতিটা মানুষই সহজাত ভাবে বহুমাত্রিক এবং বহুগামী। একটা ম্যারেজ সিস্টেমের মধ্যে থেকে দুটো মানুষ যতই সেক্সচুয়ালি স্যাটিসফায়েড হোক না কেন, সুদূরের ডাক বড় পিয়াসী। মধুর। রোমাঞ্চকর। নিশিরাতে কুহকের মত। না জেনে, না বুঝে মন্ত্রমুগ্ধের ন্যায় একে অনুসরণ করা, ঝাঁপিয়ে পড়া, হারিয়ে যাওয়া, সিঁদকাটা বাঁশির সুরসাগরে অনন্ত ডুব... এ এক অন্যরকম থ্রিল। প্রাকৃতিক ডাক– খিদে, তেষ্টা, লালসা, যৌনতা, ঘুম– ইত্যাদিকে যেমন অস্বীকার করা যায়না, এই অবৈধ ডাকগুলোকেও এড়িয়ে যাওয়া বড় কঠিন; অনেক বড় বড় রথী-মহারথীর পক্ষেও দুষ্কর হয়ে ওঠে। আমি দেখেছি, আধ্যাত্মবাদ নিয়ে প্রবন্ধ সংকলন লেখা এক মহাজ্ঞানীর আত্মসমর্পণ এক বিদূষী নারীর যোনিগর্ভে। হিমালয়ের বুকে দেবদর্শন করে ফিরে আসা কঠোর সংযমী এক পরিব্রাজক কিভাবে সঙ্গিনীর দুধশাদা স্তনের গহীন বিভাজিকায় সাধনার বোধগয়া খুঁজে পায়, মার্কেটিং ম্যানেজমেন্টে  তুখোড় জার্নালিস্টের সমস্ত ডিপ্লোম্যাসি মোমের মত গলে গলে পড়ে তার ব্যক্তিগত কামনার জায়গায়। সেখানে এসে সে তার যাবতীয় শালীনতা খুলে ফেলে। প্রেমিকার খোলা পাপড়ির থেঁতলানো গোলাপের উপর লি...

জীবনের অর্থ কী? জীবনের মূল উদ্দেশ্য কী? What is the meaning of life? What is the principle aim of life?

ছবি
  সমাজ বলছে তোমায় সফল হতে হবে, সাফল্যের অর্থ বলে দিয়েছে অর্থ উপার্জন, তবে কত পরিমাণ অর্থ উপার্জন করলে কেউ সফল বলে গণ্য হবেন তা কিন্তু নির্ধারিত করেনি।   আবার কি বিড়ম্বনা দেখুন সমাজ না অর্থ উপার্জনের উপায় করে দিয়েছে, না পথ দেখিয়ে দিয়েছে, না সুযোগ করে দিয়েছে, না কোনো দায়িত্ব নিয়েছে, কোনো সহায়তা না করে শুধুমাত্র ফলাফল দাবী করছে।   সাফল্য কী? সাফল্যের উদ্দেশ্য কী? সাফল্যের মাপকাঠি কী ইত্যাদি গুরুত্বপূর্ণ প্যারামিটারগুলো সুনির্দিষ্ট না করেই সমাজ শুধুমাত্র সাফল্য দাবী করে চলেছে।   ফলে ব্যক্তি আজীবন যে ক্রাইসিটি বহন করে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করছে তা হচ্ছে এই অর্থের ক্রাইসিস, এই অর্থ মানে টাকাপয়সা নয় meaning ক্রাইসিস।   সারাজীবন প্রতিটি মুহূর্ত সে সিদ্ধান্তহীনতায় ভুগছে। জীবন দর্শন, অর্থনৈতিক দর্শন এমনকি জীবনশৈলীর দার্শনিক সিদ্ধান্তও সুনির্দিষ্ট করে নির্ধারিত করা হয়নি। ফলে ব্যক্তি জীবনযাপনের প্রতিটি মুহূর্তে যে সিদ্ধান্তই নিচ্ছে অস্পষ্টতা-অসন্তুষ্টতা থেকেই যাচ্ছে।   ব্যক্তি অন্তরে যা কিছু ভাবছে তা বহির্জগতের সাথে মিলছে না, বহি...