পোস্টগুলি

জুন, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

হলিউড যুগলের বিখ্যাত বিবাহ বিভ্রাট: সম্পর্কজনিত সমস্যার মূল কারণ সনাক্তকরণ এবং স্থায়ী সমাধান সম্ভব?

ছবি
  জনি ডেপের সাথে ফরাসি অভিনেত্রী ও গায়িকা ভেনেসা প্যারাডিসের সম্পর্কের সূত্রপাত হয় ১৯৯৮ সালে ফ্রান্সে, ‘দ্য নাইনথ গেট’ ছবির শুটিং করার সময়। পরের বছরই অর্থাৎ ১৯৯৯ সালে কন্যা লিলি-রোজের জন্ম হয়। এরপর ২০০২ সালে পুত্র জ্যাকের জন্ম হয়। ডেপ এবং ভেনেসা একসাথে ১২ বছর থাকলেও আইনি বিয়ে বা প্রথাগত বিয়ে তারা করেননি। যদিও বিয়ে ছাড়াই সন্তানের জন্ম হওয়া ইউরোপ-আমেরিকাসহ অনেক উন্নত দেশে নতুন কিছু নয়। ডেপ বলেছিলেন, ‘সন্তানের জন্ম তার জীবনকে কর্মক্ষেত্রসহ সমস্তকিছুতে আরও শক্তিশালী করেছে। সন্তানরা তাদের গভীর ভালবাসার উপহার’। পিতৃত্ব বা মাতৃত্ব তাদের সচেতন সিদ্ধান্ত ছিল কিনা সে প্রসঙ্গ ভিন্ন। অবশেষে ২০১২ সালের জুন মাসে ডেপ এবং ভেনেসা তাদের ১৪ বছরের সম্পর্কের সমাপ্তি ঘোষণা করেন, অর্থাৎ আলাদা হয়ে যান। এই সম্পর্কের পূর্বেও দুজনের একাধিক সম্পর্ক ছিল। তা থাকাটাই স্বাভাবিক। ভেনেসা প্যারাডিসের সাথে সম্পর্ক সমাপ্তির পর, ডেপ অভিনেত্রী অ্যাম্বার হার্ডের সাথে ডেটিং শুরু করেন, ‘দ্য রাম ডায়েরি’ (২০১১) ছবিতে অভিনয়কালীন সময়ে দুজনের পরিচয়। ২০১২ তে উভয়ই প্রেমে পড়েন এবং ২০১৫ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠানিকভাবে বিয়ে...

শিক্ষাব্যবস্থার মূল সমস্যা কোথায় এবং সমাধানের দিকনির্দেশ কী?

ছবি
  বর্তমান শিক্ষা ব্যবস্থার টালমাটাল অবস্থার জন্য কে দায়ী? এই বিষয়টিকে সাম্প্রতিককালে ঘটে যাওয়া উদাহরণের মাধ্যমে সহজ করে বোঝানোর প্রয়াস করছি। ২০২২ সালে পশ্চিমবঙ্গের ঘটনা। সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে সকল পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছে তারা পাশের দাবীতে রাস্তা অবরোধ করে আন্দোলন করছে। সাংবাদিকরা রাস্তায় তাদের যোগ্যতার লাইভ টেস্ট নিচ্ছেন। এক সাংবাদিক অনুত্তীর্ণ ছাত্রীকে ছাতার ইংরিজি বানান জিগ্যেস করায় ছাত্রী উত্তর দেয় ‘Amrela’। অর্থাৎ সে নিত্যদিন যেভাবে মেসেজে বাক্য বিনিময় করে থাকে সেই নিয়মে উত্তর দিয়েছে। এই উত্তরের প্রেক্ষিতে বাংলা সোশ্যাল মিডিয়া সরগরম হয়ে গিয়েছে। এই ভাইরাল হট টপিকের কন্টেন্ট নিয়ে ভিডিও তৈরি করতে সাংবাদিকদের মধ্যে যেন প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। এইসব ভিডিও দেখতে দেখতে নাগরিকবৃন্দের মধ্যে তুমুল আলোচনা-তর্কবিতর্ক শুরু হয়েছে। একেক জন একেক পক্ষকে দোষী বলে প্রতিপন্ন করে চলেছেন। যেমন শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগ নেই। তারা সর্বক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকে, রিলস তৈরি করে, প্রেম করে ইত্যাদি। অন্যপক্ষ শিক্ষকদের দায়ী করছেন। অনেকে শিক্ষার্থীদের মাতাপিতাকে দায়...