পোস্টগুলি

মার্চ, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

‘বিত্তশালী বর্গ’ শোষণ-বঞ্চনার মূল কারণ নাকি ‘অসম্পূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা’? একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা

ছবি
পুঁজিবাদী ব্যবস্থায় যিনি আজ শোষিত  কিং বা শ্রমিক তিনিও একদিন মালিক  বা   শোষক  হয়ে যাচ্ছেন , তখন তিনি ও শোষণ করতে বাধ্য হচ্ছেন । উল্টোদিকে মালিক বা শোষক একদিন   শোষিত  কিং বা   শ্রমিক   হয়ে যাচ্ছেন । এটি চলমান অর্থনৈতিক কাঠামোর নিয়ম।   অপরকে শোষণ করাটা কোনও পক্ষেরই  মূল  উদ্দেশ্য  ন য় । মালিক কিংবা শোষক হলে অধিক সুখসুবিধা পাওয়া যায়, অর্থনৈতিকভাবে সুরক্ষিত থাকা যায় – এটিই মূল অভিপ্রায়। প্রতিটি মানুষ সুখসুবিধা-সুরক্ষা চায়। সুখসুবিধা আসে অর্থ থেকে। সুরক্ষা আসে সামগ্রিক ব্যবস্থাপনা থেকে। অধিক অর্থের তাৎপর্য  অধিক সুখসুবিধা। পুঁজিবাদী ব্যবস্থায় অর্থবান হতে গেলে শোষণ কিংবা আর্থিক তছরুপ ব্যতীত বিকল্প মাধ্যম নেই। ফলস্বরূপ  বাধ্য হয়ে  শোষণ করতে  হয়। যদি ভবিষ্যতে সুখসুবিধা-সুরক্ষা পাবার বিকল্প মাধ্যম কিংবা বন্দোবস্ত সম্ভব হয় তখন মানুষ সেটিকে গ্রহণ করে নেবে।  “ মানুষের মধ্যে ই দোষ রয়েছে , সে অপরকে শোষণ করতে ই জন্ম নিয়েছে ” এটি  সঠিক সিদ্ধান্ত নয় । মানুষ নিজের, পরিবারে...

মানুষ কি সত্যিই ধূর্ত, আদর্শহীন কিংবা মূর্খ?

ছবি
বলতে শোনা যায় ৯৫ শতাংশ মানুষ মূর্খ এবং ধূর্ত। আজ অবধি উল্টোটি হয়নি যেখানে ৯৫ শতাংশ মানুষ সৎ-আদর্শবান-যুক্তিবাদী-জ্ঞানী হয়েছে এবং দেশ-দুনিয়ার যথার্থ কল্যাণ সম্ভব হয়েছে। তাহলে ভবিষ্যতে এমন দিন কি আসবে যেখানে ৯৫ শতাংশ মানুষ সৎ-আদর্শবান-যুক্তিবাদী-জ্ঞানী হবে এবং দেশ-দুনিয়ার কল্যাণ সম্ভব হবে ? বর্তমান ব্যবস্থায় সমাজে এমনটি তো দেখাও যায় না যেখানে মানুষ ধীরে ধীরে সৎ-আদর্শবান-যুক্তিবাদী-জ্ঞানী হয়ে চলেছে এবং দেশ-দুনিয়ার সার্বিক উন্নয়ন , সকলের সুখসুবিধা-অধিকার সুরক্ষিত হয়ে চলেছে ?   প্রতিটি মানুষ সমৃদ্ধশালী জীবন উপভোগের মাধ্যমে সুখী হতে চায়। আজীবন সাধ্য অনুযায়ী নানা পথে সুখী হবার চেষ্টা ই সে করে চলে। সে সুখ নিজের জন্য হতে পারে, পরিবারের জন্য হতে পারে কিংবা সমাজের জন্য হতে পারে। কেউ জ্ঞান অর্জনের মাধ্যমে সুখী হতে চায় , কেউ কর্ম সম্পাদনার মাধ্যমে সুখী হতে চায় কিংবা কেউ বস্তুগত সুখসুবিধা উপ ভোগের মাধ্যমে সুখী হতে চায়। মোদ্দা কথা সুখী হওয়াই মূল উদ্দেশ্য। এই সিদ্ধান্ত প্রথাগত দর্শনে কিংবা মহাকাব্যে লিপিবদ্ধ থাক কিংবা না থাক, শুধুমাত্র মনুষ্যই নয় বরং প্রকৃতির অন্য সকল প্রাণীর নিত্যদিনের ...