গ্ল্যামার দুনিয়াই নয় সাধারণ মানুষও আত্মহত্যার শিকার? নিবারণ কীভাবে হবে?
যে কোনো অস্বাভাবিক মৃত্যু এবং আত্মহত্যা অত্যন্ত্য বেদনাদায়ক । ফিল্ম এবং গ্ল্যামার দুনিয়াই নয়, বহু সাধারণ পরিবারের মানুষও আত্মহত্যার শিকার। গুরুতর এই সমস্যাটির মূল কারণ জানলে আপনি অবাক হ য়ে যা বেন। যারা আত্মহত্যা করছে তারা মোটেও দোষী নয়। সুখ - সমৃদ্ধি এবং স্বাধীনতা কে না পেতে চায়। স্বপ্নকে কাটছাঁট করে দুঃখী জীবন কেউ কাটাতে চায় না। সমস্যা র মূল কারণ হচ্ছে সকলের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী জীবিকার ব্যবস্থা না থাকাটা। সকলের ‘ সমান মান-মর্যাদা ’ এবং সমস্ত জীবিকার ‘ সমান পারিশ্রমিক ’ না থাকাটা। একইসাথে ম্যাচিং সঙ্গী-সঙ্গিনী না পাওয়াটাও সমস্যা। এটি সিস্টেম বা ব্যবস্থা গত সমস্যা। এরজন্য ব্যক্তিকে দোষারোপ করাটা সঠিক পন্থা নয়। অনেকের কাছেই এটি নতুন বক্তব্য বলে মনে হচ্ছে। এই বিষয়টি বুঝতে সময়ের অপেক্ষা মাত্র। মূল প্রসঙ্গে ফিরে আসি। ব্যবস্থা এমন হওয়া উচিত যেন প্রতিটি ব্যক্তি পছন্দ অনুযায়ী জীবন - যাপন করতে পারে এবং কাউকেই যেন অপরের উপর নির্ভরশীল না থাকতে হয়। শোষিত, দরিদ্র, অসহায় অবস্থায় দিনের পর দিন কম্প্রোমাইজ করে জীবন কাটানো সমাধান হতে পারে না। এই প্রকার উপদেশ দিয়ে আত্মহত্যা রোধ করা যায় না। ...