পোস্টগুলি

মে, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

একটি পূর্ণাঙ্গ আর্থ-সামাজিক ব্যবস্থার উদ্যোগ কেন আবশ্যক?

ছবি
সরকারি ব্যবস্থাটা যদি এমন হতো যেমন শিক্ষণ-প্রশিক্ষণ-জীবিকা চাইছি পেয়ে যেতাম, যেমন বস্তু-পরিষেবা-সুখসুবিধা চাইছি পেয়ে যেতাম, যেমন সুরক্ষিত জীবনযাপন চাইছি পেয়ে যেতাম... সকলেই ভাবে। ভাবলে সমাধান হয় না। পূর্ণাঙ্গ সমাধানসূত্র থাকতে হয়। পূর্বে যে সকল ব্যবস্থা এসেছে এদেশে কিংবা বিদেশে জনগণ সুযোগ দিয়েছে। যেমনটা ভাবা হয়েছিল তেমন ব্যবস্থাপনায় সেসব ব্যবস্থা বিফল হয়েছে। অসৎ নেতৃত্বের কারণে বিফল হয়েছে তা কিন্তু নয়। সমাধানসূত্র অসম্পূর্ণ ছিল। কথাটি নতুন মনে হতে পারে। বহু মানুষ এই সিদ্ধান্তটিকে মানতে নারাজ। কারণ প্রায় সকলেই কোনও না কোনও ব্যবস্থাকে বিশ্বাস করে বসে রয়েছে। যেন তাঁর বিশ্বাসী ব্যবস্থা প্রতিষ্ঠিত হলেই সব সমস্যার নিষ্পত্তি হয়ে যাবে। তা হতে পারে ধর্মীয় ব্যবস্থা, গতানুগতিক গণতান্ত্রিক ব্যবস্থা কিংবা কম্যুনিস্ট ব্যবস্থা। বিশ্বাস কী বস্তু তা আর বোঝানোর প্রয়োজন নেই। বিফল হলে মানুষকে দায়ী করেন ব্যবস্থাকে নয়। মানুষ জন্মগতভাবে চারিত্রিক বৈশিষ্ট্য বয়ে আনে না। সমাজ ব্যবস্থা যেমন মানুষ তেমন তৈরি হয়। এ বিষয়ে দীর্ঘ আর্টিকেল রয়েছে খুঁজে পড়ে নিতে পারেন। যেমন ব্যবস্থা হবে তেমন বন্দোবস্ত হবে। পূর্বের ...