ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষের বাস্তবিক অর্থ কী?
আমার পূর্বে এ বিষয়ে বহু মানুষ বলেছেন এবং লিখেছেন । আমি নিজেও যা কিছু অধ্যয়ন করেছি এবং শুনেছি তাতে কখনও সন্তুষ্ট হইনি । পরে যখন এইসব বিষয়ে গবেষণা করি তখন যে অর্থ বেরিয়ে আসে তা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইব । ধর্ম , অর্থ , কাম এবং মোক্ষ আমাদের জীবনের প্রারম্ভ থেকে অন্তিম অবধি সবকিছু বলে দেয় । বলছে ধর্ম দিয়ে জীবনের প্রারম্ভ হওয়া উচিত এবং মোক্ষ দিয়ে সমাপ্তি হওয়া উচিত । মাঝে রয়েছে অর্থ এবং কাম । ধর্মের তাৎপর্য হচ্ছে ধারণ করার যোগ্য । যা কিছু ধারণ করার যোগ্য তাকেই ধর্ম বলা হয় । এবার আমরা কীভাবে জানব যে কী ধারণ করার যোগ্য এবং কী ধারণ করার যোগ্য নয় । এর উত্তরও এই বাক্যের মধ্যেই রয়েছে এবং তা হচ্ছে যা কিছু ধারণ করলে মোক্ষ প্রাপ্তি হয় তা হবে ধর্ম এবং যা কিছু ধারণ করলে বন্ধনে আবদ্ধ হয় তা হবে অধর্ম । এই কারণে ধর্মের মাপকাঠি হবে মোক্ষ । অর্থাৎ যে প্রকারের জীবন আমাদের মোক্ষ প্রদান করবে সেটি হবে ধর্ম এবং যে প্রকারের জীবন আমাদের বন্ধন প্রদান করবে তা হবে অধর্ম । এখানে আরেকটি কথা মাথায় রাখা উচিত যে, এইসব জীবিত থাকাকালীন অবস্থার কথা বলা হচ্ছে । মৃত্যুর পরের কথা এ...