নতুন বিকল্প ব্যবস্থা কেন জরুরী ?
সমাজ এবং সভ্যতা এক অর্থে আমাদের শরীরের মতই। কোনো প্রকার শারীরিক ত্রুটি যেমন আমাদের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গে প্রকট হয়ে ওঠে ঠিক তেমনি ব্যবস্থা বা সিস্টেমের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে তবে সমাজের উপরেও তার নেতিবাচক প্রতিফলন পড়বেই। একদিকে যেমন লুটপাট, দুর্নীতি, লুণ্ঠন, ধর্ষণ, হত্যা, হিংসা, সন্ত্রাসবাদ, বেকারত্ব, অশিক্ষা, অপুষ্টি, আয়ের ক্ষেত্রে চরম অসমতা ইত্যাদি সমস্যাগুলি আমাদের জীবন-যাপনের জন্য ভয়ানক বিপদ হয়ে দাঁড়িয়েছে; অপরদিকে জলবায়ুও ক্রমাগত পরিবর্তিত হয়ে পরিবেশ বিষাক্ত হয়ে পড়ছে। মানুষ যদি এইসব দুর্ঘটনা, নানা প্রকার ব্যাধির আক্রমণ, পরস্পরের মধ্যে অবিরত সংঘর্ষ, দুশ্চিন্তা, অবসাদ, নিরাপত্তাহীনতা, সন্ত্রাসী হামলা ইত্যাদি সমস্যায় অবিরত জর্জরিত হতে থাকে তবে বুঝতে হবে আমরা একটি বিকৃত ব্যবস্থার মধ্যে দিনযাপন করছি। এইসব বিপদগুলি কেবলমাত্র সমস্যাই নয় বরং ব্যবস্থাপনার দিক দিয়ে এক চরম অসঙ্গতি। আমরা সকলে ক্রমাগত এই ভ্রষ্ট ব্যবস্থার দ্বারা প্রভাবিত হয়েই চলেছি। আমরা ব্যবস্থাগত সমস্যাগুলিকে না বুঝে স্বয়ং নিজেকে এবং অপরকে শোধরানোর নিরর্থক প্রয়াস করে চলেছি। আমরা অপরের প্রয়োজনে তাদের সাহায্য করার চেষ্টা করে ...