পোস্টগুলি

জুন, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বেসিক নিডের পোস্টমর্টেম: সার্বজনীন সিদ্ধান্তের ব্যবহারিক পর্যালোচনা

ছবি
 বেসিক নিডের পোস্টমর্টেম রোটি, কাপড়া, মকানের তত্ত্ব নিয়ে রাজনীতি-সাহিত্য-সিনেমা-ভাস্কর্য-সবই হয়েছে। অনন্ত চিন্তন-মনন-আলোচনা-পর্যালোচনা হয়েছে। একইসাথে জ্ঞান-বিজ্ঞান-প্রযুক্তি-বিবেক বহুগুণ বিকশিত হয়েছে। তারপরও সর্বসাধারণের ‘বেসিক নিড’ ফুলফিল করা যায়নি। কেন করা যায়নি তার কারণ-নিবারণের তত্ত্ব রচনা করা সম্ভব হয়নি– এটিই মূল কারণ নাকি পৃথিবীর সমস্ত রাষ্ট্রে সাম্যবাদ প্রতিষ্ঠিত হয়নি– সেজন্য সম্ভব হয়নি? সময় গড়িয়েছে বিস্তর। দেখতে দেখতে ‘বেসিক নিড’ নিয়ে আরও গবেষণা বিকশিত হয়েছে। বহু তাত্ত্বিক একদিকে যেমন প্রতিটি নিডকে ভেঙ্গে একাধিক করেছেন তেমনই নতুন নতুন বেসিক নিড যুক্ত করেছেন। যুক্ত করা নিডকে আবার অনেকে বেসিক নিড বলে মানতে চান না এমন ডিবেটও চলমান রয়েছে। যদিও নতুন/পুরনো কোনও বেসিক নিডই যেভাবে ভাবা হয়েছিল সেভাবে পূরণ করা সম্ভব হয়নি। চলমান অর্থব্যবস্থায় সীমিত সংখ্যক মানুষ স্ব-উদ্যোগে/সাম-দাম-দণ্ড-ভেদ নীতিকে বাধ্যতামূলক সঙ্গী করে যতখানি সম্ভব পূরণ করেছে এবং প্রচেষ্টারত রয়েছে। মানুষ সুখসুবিধা তো খুব করে পেতে চাইছে কিন্তু দার্শনিক সিদ্ধান্তের গ্রহণযোগ্যতায় মতপার্থক্য দেখা দিয়েছে। বেসিক নিডে সম্মতি ...

অর্থনৈতিক সংস্কার ব্যতীত সকল সংস্কার বৃথা

ছবি
সমাজ ব্যবস্থা পরিচালনার মূল মাধ্যম অর্থ। সমাজে অর্থনৈতিক শোষণ চলমান থাকলে সামাজিক শোষণ , ধর্মীয় শোষণ , রাজনৈতিক শোষণ , পারিবারিক শোষণ সহ অন্যান্য শোষণসমূহ টিকে থাকবে। ধর্ম-বর্ণ একাধিক থাকুক সমস্যা নেই। অর্থনৈতিক বৈষম্য যদি চলমান থাকে তবে হিংসা-তফাৎ-শঠতা থেকেই যাবে। সাম , দাম , দণ্ড , ভেদ যে পথেই হোক না কেন। (সামের অর্থ প্রশংসা বা ধূর্ত , দামের অর্থ মূল্য বা উৎকোচ , দন্ড বা শাস্তির অর্থ ক্ষমতার ব্যবহার বা ভয় এবং ভেদ বা বৈষম্যের অর্থ মৃত্যু বা ধ্বংস)। সে পন্থা পরিবারের সাথে হতে পারে , স্ব-ধর্মের সাথে হতে পারে কিংবা হতে পারে ভিন্ন ধর্মের সাথে। জ্ঞান-বিজ্ঞান-যোগাযোগ কিংবা অর্থনৈতিক স্বাধীনতা লাভের সুযোগসুবিধায় জগত যত অগ্রসর হচ্ছে মানুষ নিজ অধিকার বিষয়ে তত সচেতন হচ্ছে। জীবনযাপন সুরক্ষিত করতে অর্থ-সম্পদ প্রয়োজন। কারণ মানুষ সুখসুবিধা উপভোগ করতে চায়। সুখসুবিধা থেকে সুখ আসে। সুখী হওয়াই জীবনের মূল উদ্দেশ্য। এই সিদ্ধান্তকে নস্যাৎ করবার অর্থ জীবনের বাস্তবতাকে অস্বীকার করা। ভিন্ন রাজ্যে কিংবা ভিন্ন দেশে-মহাদেশে পাড়ি জমানোর সংখ্যা বৃদ্ধির কারণ কী ? সে দেশ স্ব-ধর্ম পালন করুক কিংবা না করুক সকলে ন...

মনুষ্য জীবনের উদ্দেশ্য কী? উদ্দেশ্যবিহীন জীবন হতে পারে?

ছবি
  জীবনের মূল উদ্দেশ্য সুখী হওয়া। 'সুখ' জীবনের উদ্দেশ্য হতে পারে? মনুষ্য জাতির বৈচিত্র্যময় জীবন একটি নির্দিষ্ট উদ্দেশ্যে সীমাবদ্ধ থাকবে একথা যৌক্তিক বলে মেনে নেওয়া যায়? জীবনের উদ্দেশ্য তাহলে কী? উদ্দেশ্য বিহীন জীবন হতে পারে?  বহু মনীষী "জীবনের উদ্দেশ্য হবে মহৎ" এমন কথাই বলে গিয়েছেন। ত্যাগ-তপস্যা, দান-দক্ষিণা, সততা-করুণা কিংবা ইশ্বর বন্দনাই জীবনের মূল উদ্দেশ্য এবং যোগ্যতা। উক্ত যোগ্যতাসমূহ রয়েছে অথচ তিনি দরিদ্র, নিঃস্ব কিংবা অসহায়- সমাজের কাছে পরিবারের কাছে এমন ব্যক্তির কতখানি মুল্য তা নিয়ে সমাজের কাছেই সংশয় রয়েছে? এইস্থানে মনুষ্য সমাজের দ্বৈত রূপ প্রকাশিত হয়ে ওঠে। উপরের শব্দগুলো ভ্রষ্ট সমাজ ব্যবস্থার নেতিবাচক ফলাফল নাকি স্বাভাবিক অবস্থা? অসম্পূর্ণ সমাজ ব্যবস্থায় ওইসব অসঙ্গতিগুলো সৃষ্টি হয়নি? কেন সমাজসেবার প্রয়োজন হয়? মহান দাতার প্রয়োজন হয়? অসহায় প্রাপকের প্রয়োজন হয়? মনুষ্য সুখী হতে চায় না? পরিবারকে সুখী রাখতে চায় না?  কেউ সখ করে দান-খয়রাত করে সময়-অর্থ বিনষ্ট করতে চায়? অসহায় মানুষ রয়েছে বলেই "বাধ্য হয়ে" সমাজসেবা করতে হয় না?  বাধ্যবাধকতাকে সমাজের স্ব...