একটি নতুন সমাজ-ব্যবস্থা কেন জরুরী?
আমাদের জীবনযাপনের সমস্ত কর্মকাণ্ডের পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে সুখী হতে চাওয়া । আমরা যদি নিজের ও অন্য সকল প্রাণীদের সমস্ত গতিবিধি পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাব জগতের সমস্ত প্রাণী সর্বদা সুখী হতে চাইছে । কেউ শুধুমাত্র নিজেকে সুখী দেখতে চায় , কেউ নিজের সাথে পরিবারকে সুখী দেখতে চায় , কেউ নিজের পরিবারের সাথে সমাজকে সুখী দেখতে চায় । আবার এমন মানুষও আছেন যারা নিজের , পরিবারের এবং সমাজের সাথে সম্পূর্ণ জগতের সকলকে সুখী দেখতে চায় । অর্থাৎ গভীরভাবে ভাবলে আমরা বুঝতে সক্ষম হব শুধুমাত্র সুখের আকাঙ্ক্ষাই হচ্ছে জীবনের এবং সংসারের একমাত্র লক্ষ্য । মানুষ ব্যবহারিক জীবনে মূলত জ্ঞান , কর্ম , ভোগ ও বিশ্রামের মাধ্যমে সুখী হতে চায় তথা স্থায়ীরূপে সমৃদ্ধশালী জীবন উপভোগ করতে চায় । সকলেই শিক্ষণ - প্রশিক্ষণ , কর্মসংস্থান , সুখসুবিধা এবং সুরক্ষিত জীবনযাপনের সুযোগসুবিধা পেতে চায় । এটিই জীবনের উদ্দেশ্য । সকলে নিজের পছন্দ অনুযায়ী সুখসুবিধা পেতে চাইবে এবং সুখী জীবনযাপন উপভোগ করতে চাই...