পোস্টগুলি

নভেম্বর, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অর্থনৈতিক রূপান্তর প্রক্রিয়া

ছবি
  মুদ্রার   সঠিক   স্বরূপ যে ব্যবস্থা আমি প্রস্তাবনা করেছি তাতে মুদ্রার প্রয়োজন কেবলমাত্র সরকার এবং মানুষের মধ্যে গণনার জন্যই ব্যবহার হবে ।   একজন ব্যক্তির সাথে অপর ব্যক্তি মুদ্রা নিয়ে কোনো লেনদেন করতে পারবে না ।   এছাড়া সরকার আপন ব্যবস্থার অভ্যন্তরে যেখানে সম্পদ বিষয়ক গননার প্রয়োজন হবে সেখানেই কেবলমাত্র মুদ্রা প্রয়োগ করবে ।   যখনই কোনো ব্যক্তি সরকারের কাছে কোনো বস্তুর দাবী করবে সরকার সেই দাবী কে নির্দিষ্ট বিভাগে প্রেরণ করবে ।  উক্ত  বিভাগ ওই বস্তু নির্মাণ করবে ,  এরপর বিতরণ বিভাগ নির্দিষ্ট ব্যক্তির ঠিকানায় প্রেরণ করবে। যখন ওই বস্তু ওই ব্যক্তির কাছে পৌঁছে যাবে তখন   আপনিই সেই বস্তুর সমান মুদ্রা উক্ত ব্যক্তির একাউন্ট থেকে বিয়োগ হবে ।   সরকার এইপ্রকার মুদ্রাই জারী করবে ।   এমনটি করলে কখনোই মুদ্রার অভাব পড়বে না ,   মুদ্রা অধিক হবে না অথবা মুদ্রাস্ফীতি ঘটবে না ।   এই নীতির ফলে সরকারের কাছে কখনোই অর্থসঙ্কট আসবে না ।   প্রয়োজন অনুযায়ী অর্থ সর্বদা মজুত থাকবে ।   মুদ্রাস্ফীতি বা মুদ্রাসঙ্কট তো কখনো উৎপন্নই হবে না । ...

বিকল্প নবজাগরণ: কোন কোন উপাদান চেতনা বিকাশে সহায়ক হতে পারে?

ছবি
আমাদের কাছে যে‌ "সম্পূর্ণ সমাধান - নতুন সামাজিক রাজনৈতিক অর্থব্যবস্থা"টি লিপিবদ্ধ অবস্থায় এসেছে, সেই ব্যবস্থাটির সাথে সমাজতান্ত্রিক ব্যবস্থার বেশ কিছু ক্ষেত্রে মিল লক্ষ্য করা গেছে। তবুও কিছু অমিলও রয়েছে। আমার মতে এই সম্পূর্ণ সমাধান ব্যবস্থাটি খুবই আধুনিক ও সম্পূর্ণ ব্যবস্থা। সমাজতান্ত্রিক ব্যবস্থা সমাজে আনয়নের জন্য যে‌ উপায় বা পথ মার্কসবাদে বলা হয়েছে, তা হলো শ্রেণীসংগ্রাম এবং শ্রেণী সংগ্রামের এক চূড়ান্ত অবস্থায় রাজনৈতিক সশস্ত্র বিপ্লব। বিভিন্ন দেশে মানব সমাজের ব্যবস্থা পরিবর্তনের জন্য ইতিহাসে আমরা দুই রকম বিপ্লব দেখতে পাই। (১) সশস্ত্র বিপ্লব ও (২) সাংস্কৃতিক নবজাগরণ। পৃথিবীতে যেসব ক্ষেত্রে সামাজিক ব্যবস্থার পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে এই দুই ধরণের বিপ্লব দেখা গেছে। সশস্ত্র বিপ্লবের ক্ষেত্রে এক বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি ঘটে। এই আধুনিক পৃথিবীতে যেখানে বেশির ভাগ রাষ্ট্র প্রতিরক্ষা খাতে প্রচুর ব্যয়ের মাধ্যমে আধুনিক অস্ত্রশস্ত্রে বলীয়ান, সেক্ষেত্রে সশস্ত্র বিপ্লবের ক্ষেত্রে এক বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির আশঙ্কা থাকে। তাছাড়া, অনেক রাষ্ট্রেই সংসদীয় ব্যবস্থা কায়ে...