নতুন আর্থিক মডেলের লাভসমূহ
"সকলের জন্য সমস্ত সুখ সুবিধা এবং জনগণের কাছে ২৪ ঘণ্টা ৩৬৫ দিন রাজনৈতিক ক্ষমতা" “ মানুষকে সংশোধন করার প্রয়োজন নেই , ব্যবস্থা জনগণের সুবিধা অনুযায়ী হওয়া উচিৎ ” - প্রেমজীৎ সিরোহী বর্তমান অর্থব্যবস্থার অপ্রত্যাশিত ফলাফল · সকল নাগরিক যেমন শিশু , প্রতিবন্ধী এমনকি প্রবীণরাও পর্যন্ত অর্থ উপার্জনের জন্য যা খুশি করতে বাধ্য হয়ে যায় , কেননা শুধুমাত্র অর্থের মাধ্যমেই সমস্ত সুখ পাওয়া যায়। · বর্তমান অর্থব্যবস্থার পরিণাম হিসেবে সিংহভাগ অর্থ কিছু মানুষের হাতেই জমা হতে থাকে। ২০১৭ সালে সমগ্র বিশ্বে উৎপাদিত অর্থের ৭৩ % সর্বাধিক বিত্তবান ১ % মানুষের কাছে চলে গিয়েছিল। এই প্রকার অর্থব্যবস্থার জন্যই ৯০ % মানুষ গরীব এবং কেবলমাত্র ১০ % বিত্তশালী। · কিছু মানুষের সুবিধার জন্যই নিয়মনীতি তৈরি হয় ফলে গণতন্ত্র বলে কিছুই অবশিষ্ট থাকে না। যার কাছে অধিক অর্থ থাকে তার ইশারাতেই সবকিছু চালিত হয়। বর্তমান অর্থশাস্ত্র অনুযায়ী ...