পোস্টগুলি

ডিসেম্বর, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা-হিংসার কারণ-নিবারণ কী?

চলমান রাষ্ট্রব্যবস্থায় পছন্দ অনুযায়ী পেশা নির্বাচন-প্রশিক্ষণ-কর্মসংস্থানের ব্যবস্থাপনা নেই। এদিকে অর্থ চাইই চাই। ফলে উপার্জনের জন্য যা সুবিধা হয় তাই বেছে নিতে বাধ্য হতে হয়। বাধ্য না হতে চাইলে দরিদ্রতা-অসুস্থতা-লাঞ্ছনা নিয়ে প্রায় জড়বস্তুর সমতুল্য হয়ে প্রাণ বাঁচিয়ে রাখতে হয়। যেখানে ব্যক্তি স্বাভাবিক সুযোগ থেকে বঞ্চিত হয়ে ভিন্ন পেশা নির্বাচনে বাধ্য হচ্ছে সেখানে সমস্যা ব্যক্তির নয় ব্যবস্থাগত অসম্পূর্ণতা। সকলের জন্য এই মৌলিক অধিকার সুরক্ষিত করতে দল-ধর্ম-মত-পথের বিরোধিতা হবার কথা নয়। সমস্ত রাজনৈতিক দল সহ সকল নাগরিক এই মূল সিদ্ধান্তে সম্মিলিত হোন। রাষ্ট্রব্যবস্থা সকল নাগরিকের অধিকার অনুযায়ী প্রতিষ্ঠিত না হবার কারণেই এত বৈষম্য, এত প্রতিদ্বন্দ্বিতা, এত প্রতিবাদ, এত হিংসা-প্রতিহিংসা। মানুষের সাথে মানুষের সংঘাত কোনো সমাধান নয়। একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রব্যবস্থা নির্মাণের উদ্দেশ্যে আলোচনা-পর্যালোচনা প্রারম্ভ হোক। ভারতরাষ্ট্রের কাছে জীবনযাপনের প্রয়োজনীয় প্রাকৃতিক সম্পদ রয়েছে, কর্ম সম্পাদনার জন্য মানব সম্পদ রয়েছে। প্রয়োজন একটি পূর্ণাঙ্গ ব্যবস্থার। মতামত জানাতে ভুলবেন না। অধিক তথ্যের জন্য যোগাযোগ করুন-...

আমাদের ইচ্ছেগুলি কি অনন্ত?

ছবি
  বিভিন্ন মানুষের সাথে আলোচনা করে আমি বুঝেছি মোটামুটি সকলেই মনে করেন "মানুষের ইচ্ছেগুলি হচ্ছে অনন্ত এবং প্রাকৃতিক সম্পদ হচ্ছে সীমিত"। বহুকাল পূর্ব হতেই এই মতবাদ চলে আসছে। তাহলে আসুন প্রথমে এই দুটি বিষয়ে অনুসন্ধান করি, একথা সত্য কিনা অথবা এটি কোনো বিশেষ পরিস্থিতির উপর নেওয়া সিদ্ধান্ত কিনা। অবশ্যই এই বিষয়ে বিচার-বিবেচনা করার প্রয়োজন রয়েছে। আমি এই দুটি সিদ্ধান্ত নিয়ে অনুসন্ধান করে যা পেয়েছি তা হচ্ছে সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে কোনো বিশেষ পরিস্থিতির উপর ভিত্তি করে। কিন্তু প্রকৃত সত্য উঠে এসেছে ঠিক তার বিপরীত মেরু থেকে। অর্থাৎ মানুষের ইচ্ছে অনন্ত নয় এবং অধিকাংশ প্রাকৃতিক সম্পদও সীমিত নয়। আমি যে সমস্যাগুলি খুঁজে পেয়েছি তা উৎপন্ন হচ্ছে কেবলমাত্র সঠিক ব্যবস্থা না থাকার কারণে। যদি সঠিক ব্যবস্থা না থাকে তবে অসীম সম্পদও স্বল্প মনে হবে এবং সামান্য ইচ্ছেও অনন্ত বলে অনুভব হবে। আর যদি ব্যবস্থা সঠিক হয় তবে সীমিত সম্পদও পর্যাপ্ত হয়ে যাবে এবং অনন্ত ইচ্ছেও সামান্য মনে হবে। ব্যবস্থা সঠিক হলে আমাদের কাছে যতটুকু প্রাকৃতিক সম্পদ এবং মানব সম্পদ রয়েছে সেসবের উপযুক্ত ব্যবহার হতে পারবে। মন্দ ব্যবস্থায় ...

বিশ্ব মানবাধিকার দিবস: একটি বিকল্প পর্যালোচনা

ছবি
১০ই ডিসেম্বর ছিল বিশ্ব মানবাধিকার দিবস। দিনটি প্রতিবছর বিশ্বব্যাপী একযোগে পালিত হয়। নানাপ্রকার উৎসব, বক্তব্য সহযোগে মানবাধিকারের জয়গান প্রচারিত হয়। 'মানবাধিকার' শব্দের মধ্যেই অধিকারের বিষয়টি জুড়ে রয়েছে? অধিকার কী? কীসের অধিকার? অধিকার কে কাকে দেবে, কেন দেবে, কেন দিচ্ছে না? অধিকারের মালিক কে? অধিকার কেউ প্রদান না করলে পাওয়া সম্ভব নয়? কীভাবে কী করলে পাওয়া সম্ভব? দেখা যায় 'টপ টু বটম' সকলেই কোনো না কোনো অধিকারের জন্য সংঘর্ষ করছে। ব্যক্তিগত অধিকার কিংবা সমষ্টিগত অধিকারের লড়াই। একটু বুদ্ধের কাছে যাওয়া দরকার। মানুষ নিজেই নিজের প্রদীপ হয়ে উঠতে পারে, অন্ধকার সরিয়ে আলোকিত হয়ে উঠতে পারে। নিজেই নিজেকে রক্ষা করতে পারে, অজ্ঞতার অন্ধকার থেকে জ্ঞানের অভিমুখে যাত্রা করতে পারে। অন্তরে মনুষ্যত্ত্বের বোধোদয় ঘটিয়ে নিজের এবং অপরের দুঃখ দূর করতে পারে। আত্মশুদ্ধি, আত্ম-অবলোকন, আত্ম-সমালোচনা, আত্মোপলব্ধি, বিবেকের বোধোদয় ইত্যাদি উপদেশ-প্রক্রিয়া বহুকাল হতে চলমান রয়েছে যা আজও ক্রমবর্ধমান। তারপরও প্রশ্নটি থেকেই যাচ্ছে, আত্মশুদ্ধির এই ফর্মুলা কি   বাস্তবতার নিরিখে  সফল?   যুদ্ধ, হত্যা, হিংসা,...

অসম্পূর্ণতা থেকে সম্পূর্ণতার অভিমুখে যাত্রা

  সকলেই নিজ জীবন ভরপুর বাঁচতে চায়, উপভোগ করতে চায়। কেমনভাবে বাঁচতে চায়, কীভাবে উপভোগ করতে চায়, কী শিখতে চায়, কোন কর্ম সম্পাদন করতে চায়, কীভাবে জীবনযাপন করতে চায় তা ব্যক্তি নিজে জানে। অপর ব্যক্তি কিংবা সংস্থা এই দায়িত্ব পালন করতে পারবে না। নাগরিকের অভিভাবক রাষ্ট্র। রাষ্ট্রের "ব্যবস্থা" এমন থাকা উচিত যেখানে সকল নাগরিক প্রয়োজনীয় সমস্ত চাহিদা উপস্থাপন করতে পারবে এবং মতামত আদান-প্রদান করতে পারবে। রাষ্ট্রের কর্তব্য কর্মক্ষম নাগরিককে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার কাজে ব্যবহার করা। নাগরিককে জীবনযাপনের সর্বোচ্চ সাহায্য-স্বাধীনতা-সুরক্ষা প্রদান করা। নাগরিকের সকল দায়িত্ব রাষ্ট্র পালন করলে এবং প্রক্রিয়া চলমান থাকলে ব্যবস্থাকে সম্পূর্ণ বলা যাবে। রাষ্ট্র এই মৌলিক দায়িত্ব পালনে ব্যর্থ বলেই নাগরিক নেতিবাচক পথ অবলম্বনে বাধ্য হচ্ছে। সমাধান কী? ব্যবস্থার অসম্পূর্ণতা থেকে সম্পূর্ণতার অভিমুখে সম্মিলিত উদ্যোগই হবে প্রকৃত পদক্ষেপ। *** কমেন্ট বক্সে মতামত জানাতে ভুলবেন না। আলোচনার জন্য যোগাযোগ- 9830925502 #ULM #ULM_Bangla #ULMWestBengal #system #SystemChange #madhabranjansarkar