পোস্টগুলি

জানুয়ারি, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আনন্দপুরে মোমো কারখানায় আগুনে পুড়ে মৃত ১৬, নিখোঁজ বহু কর্মী

ছবি
  গত রবিবার গভীর রাতে কলকাতার আনন্দপুরে ওয়াও মোমো কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। তাঁদের মধ্যে ৩ জন সংস্থার কর্মী বলে জানাল ওয়াও মোমো কর্তৃপক্ষ। এক বিবৃতিতে নিহত ৩ কর্মীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এককালীন ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে কোম্পানি। তেল, গ্যাস এবং বিপুল পরিমাণ দাহ্য সামগ্রীর কারণে আগুন ভয়াবহ আকার নেয়। দমকল বাহিনী অগ্নিকাণ্ডের প্রায় ৩৫ ঘণ্টা পরেও গুদামের ভিতরের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি। মঙ্গলবার বিকেল পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ১১। পরে আরও ৫ জনের মৃত্যু নিশ্চিত হওয়ায় সরকারি হিসেবে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬। জানা গিয়েছে চুরির ভয়ে কোম্পানি কর্তৃপক্ষ কারখানার বাইরের গেটে তালা লাগিয়ে দিয়েছিল। ফলে তারা প্রাণ বাঁচাতে সক্ষম হয়নি। কি ভয়ানক পরিস্থিতি চলছে! নিশ্চিত ১৩ জনের জন্য সহায়তার কোনো খবর আসেনি, অপরদিকে বহু কর্মী নিখোঁজ রয়েছে। এইপ্রকার অগ্নিকাণ্ডের ঘটনা যদিও নতুন কিছু নয়। একাধিক মৃত্যুও যেন সয়ে গিয়েছে। ভুক্তভোগী সকলে সাধারণ মানুষ। ফলে খবরের গুরুত্বও যৎসামান্য। প্রশ্ন হচ্ছে একইপ্রকার...

সামাজিক সিদ্ধান্তের ক্ষেত্রে আলোচনা কেন জরুরী?

ছবি
  অধিকাংশ মানুষ জানেই না কিভাবে আলোচনা করা উচিত এবং কেন করা উচিত। সেইজন্য অধিকাংশ মানুষের মধ্যে আলোচনা করার সময়ই দ্বন্দ্ব বেধে যায়। বাস্তবে আলোচনার প্রক্রিয়া কি তা আমাদের বোঝা উচিত। তবেই এর মহত্ত্ব এবং উপযোগিতাকে আমরা নিজেদের জীবনে কাজে লাগাতে পারব। বর্তমানে আমি মানুষকে নিজেদের মধ্যে আলোচনা করতে দেখে এটিই বুঝেছি যে, বেশীরভাগ মানুষ ভেবে নিয়েছে আলোচনা হচ্ছে একটি ব্যর্থ প্রক্রিয়া, এতে শুধুমাত্র ঝগড়া-বিবাদ হয়। তারপরও আলোচনার প্রক্রিয়া ছাড়া কেউ চলতেও পারে না। কেননা এটি ছাড়া কোনো কর্ম হয় না। যদি চিন্তন-মনন বা আলোচনার সাহায্য না নেওয়া হয় তবে যতটুকু ছোটখাটো সিদ্ধান্ত আমরা নিয়ে থাকি সেটুকুও নিতে পারব না। চিন্তন-মননের জন্য জীবনও কিছুটা সহজ হয়। নাহলে অধিক নরক যন্ত্রণা ভুগতে হতো। আপনি নিউজ চ্যানেলে নিশ্চয়ই দেখেছেন যে আলোচনা করার সময় অধিকাংশ ক্ষেত্রেই দ্বন্দ্ব লেগে থাকে, তারা কোনো সিদ্ধান্তে উপনীত হতে পেরেছে এমনটি দেখা যায় না। যদিও সেখানে সময়ও অনেক কম থাকে। ভুলটি মূলত কোথায় হচ্ছে তা আমাদের বুঝে নেওয়া উচিত। আমার বিবেচনা অনুযায়ী আলোচনার পূর্বে উদ্দেশ্যকে নিশ্চিত করে নেওয়া উচিত এবং নিয়মাবলী সঠিক ...

অন্ধবিশ্বাস-কুসংস্কার মুক্তির প্রাথমিক পদক্ষেপ কী?

  ধরুন একটি দরিদ্র পরিবার প্রবল কুসংস্কারাচ্ছন্ন ও অন্ধবিশ্বাসী। এবার তাকে আগে উপদেশ দেওয়া দায়িত্ব নাকি শিক্ষা, জীবিকা   উপায় না পেয়ে    দরিদ্রের অন্ধবিশ্বাস-কুসংস্কার মুক্তির উপদেশ আগে জরুরী নাকি শিক্ষার-স্বাস্থ্যের-জীবিকার তথা আর্থিক উন্নয়ন আগে করা দরকার   শিক্ষা - জীবিকা - সুখসুবিধা - সুরক্ষার সার্কেল প্রথমে পূরণ হওয়া জরুরী। এটিই সমাজের মূল উদ্দেশ্যে হওয়া উচিত। দেশে সম্পদ রয়েছে , কাজের মানুষ রয়েছে। চাহিদা অনুযায়ী উৎপাদন-বিতরণের কাঠামো নির্মিত হয়নি। শিক্ষা - জীবিকা - সুখসুবিধা - সুরক্ষার উদ্দেশ্যে সরকারের কাছে চাপ গেলে সরকারও প্রস্তুতিপর্ব প্রারম্ভ করে দেবে। কী প্রকার অর্থনীতি ও রাজনীতি হলে কেউ দুর্নীতি করতে পারবে না , করবার প্রয়োজনও পড়বে না তেমন নীতির প্রণয়ন , প্রতিষ্ঠার উদ্যোগও শুরু হয়ে যাবে। চলমান সরকার পদক্ষেপ না নিলে নাগরিক সমাজ বিকল্প সরকার গড়ে নেবে। যদি এই কথাগুলো আমাদের মতন মুষ্টিমেয় কিছু মানুষ বলছেন , এ বিষয়ে অধিক আলোচনা , প্রচার হওয়া জরুরী।   অন্ধবিশ্বাস - কুসংস্কারের প...

প্রাক্তন স্বামীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ চ্যাম্পিয়ন মেরি কমের

ছবি
  মেরি কমের এই বক্তব্য একটি বিরাট বিতর্কের জন্ম দিয়েছেঃ যদি তিনি একাধিক পরকীয়া করেন তবে তা রাসলীলা, কিন্তু যদি স্বামী ঘরের দেখাশোনা করেন তাহলে সে অকেজো!!!   সাফল্য অনেকের মাথায় চড়ে বসে, অনেকের মাথা ঘুরে যায়।   সম্প্রতি, ইন্ডিয়া টিভির "আপ কি আদালত" অনুষ্ঠানটিতে, বক্সিং কিংবদন্তি এবং রাজ্যসভার সাংসদ এমসি মেরি কম প্রথমবারের মতো তার ব্যক্তিগত জীবন এবং বিবাহবিচ্ছেদ নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি তার প্রাক্তন স্বামী কারুং ওনলার (অনলার) এর বিরুদ্ধে আর্থিক জালিয়াতি, সম্পত্তি দখল এবং তার উপার্জনের উপর নির্ভর করার মতো গুরুতর অভিযোগ এনেছেন।   যখন রজত শর্মা শোতে বলেন যে তার স্বামী সন্তানদের দেখাশোনার জন্য তার ফুটবল ক্যারিয়ার ছেড়ে দিয়েছেন, মেরি কম তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি বলেন:   "এ কেমন সফল ক্যারিয়ার? সে রাস্তায় ফুটবল খেলত। সত্যি বলতে, বিয়ের পরে সবকিছু আমার উপার্জনের উপর নির্ভর করত সে। সে এক টাকাও আয় করত না। এ কেমন পুরুষ যে একজন মেয়ের উপার্জনে বেঁচে থাকতে পারে?"   বিষয়টি কেবল একটি সাক্ষাৎকারের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। মেরি কম অভি...