মন্দ আচরণ কি সহজাত প্রবৃত্তি?
একটি সংস্থা দুটি ভোজের আয়োজন করেছে। দুটি আয়োজনেই নির্দিষ্ট ১০০ জন নিমন্ত্রিত। স্পষ্ট করে বললে ওই নির্দিষ্ট সংখ্যক অতিথিগণ উভয় অনুষ্ঠানেই নিমন্ত্রিত। দুটি আয়োজনের মাঝে এক সপ্তাহের বিরতি রাখা হয়েছে। উভয় অনুষ্ঠানে কী প্রকার, কত পরিমাণ আহার সামগ্রী থাকবে তা নিমন্ত্রিতবর্গকে জানানো হবে না। ধরে নিন এটি একপ্রকার পরীক্ষামূলক পর্যালোচনা। প্রথম আয়োজনে সকল নিমন্ত্রিতের পছন্দ অনুযায়ী একাধিক সুস্বাদু, পুষ্টিকর, উপাদেয় আহারসামগ্রী সজ্জিত রাখা হয়েছে। আধুনিক বুফে যেমন হয়। রয়েছে ভোজন গ্রহনের আরামদায়ক স্থান, সুসজ্জিত পরিবেশ। সমস্ত ভোজন সামগ্রী অভিজ্ঞ রন্ধনকর্মীদের সম্মিলিত উদ্যোগে প্রস্তুত করা হয়েছে। অনুষ্ঠানে কী ঘটবে? সকলেই পছন্দের ভোজন আনন্দ-তৃপ্তি সহযোগে ধীরে সুস্থ্যে গ্রহণ করবে। একইসাথে আয়োজক সংস্থাকেও ধন্যবাদ জানাবে। চলুন দ্বিতীয় অনুষ্ঠানে যাই। পূর্বেই উল্লেখ করা হয়েছে আহার-আয়োজন বিষয়ে নিমন্ত্রিতদের কিছু জানানো হয়নি। দ্বিতীয় অনুষ্ঠানের আয়োজন হয়েছে প্রথম অনুষ্ঠানের ঠিক বিপরীত। সেখানে আহারের পরিমাণ, পছন্দ কিংবা রন্ধনশিল্প কিছুরই খেয়াল রাখা হয়নি। এবার কী ঘটবে? ক্ষুধার্ত নিমন্ত্রিতবর্গ অস্বাস্থ্...