পোস্টগুলি

এপ্রিল, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

শিক্ষা বিভাগে উন্নয়নের মূল অন্তরায় কোথায়? সমাধানের দিকনির্দেশ কী?

ছবি
  সকল শিক্ষার্থীর শিক্ষণ-প্রশিক্ষণ, কর্মসংস্থান, সুখসুবিধা ও স্থায়ী সুরক্ষা কীভাবে সুনিশ্চিত হবে? চলমান ব্যবস্থায় অর্থনীতি যে কোণে ঠেকেছে সে স্থান থেকে উত্তরণ ঘটাতে বৃহত্তর জনজাগরণ জরুরী। প্রশ্ন হল এই জাগরণ কারা করবে? তার চেয়েও বড় কথা জাগরণের ভিত্তি কি হবে? উদ্দেশ্য কী হবে? দিকনির্দেশ কিংবা রূপরেখা কী হবে? বিষয়টি অত সহজ নয় যে, ভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় এলেই সমাধান হয়ে যাবে। যেমন, শুধুমাত্র ডিগ্রীনির্ভর শিক্ষাক্ষেত্রে দেখুন কর্মোপযোগী প্রশিক্ষণ এবং জীবিকার বন্দোবস্ত কোথায়? প্রতি ঘরে ডিগ্রীধারী প্রার্থী কর্মহীন অবস্থায় বসে রয়েছে। কিছুক্ষেত্রে অযোগ্যদের নিয়োগ হলেও সমস্ত বিভাগে সিংহভাগ পদ খালি পড়ে রয়েছে। এতে সর্বপ্রথম অর্থনৈতিক অসম্পূর্ণতার বিষয়টিই চলে আসে। কারণ বাজেট নেই। বর্তমান অর্থনীতির বিষয়টি সাধারণ ভাবে বুঝতে একটি বাস্তব উদাহরণের সাহায্য নেওয়া যেতে পারে। যেমন আমেরিকার জনসংখ্যা ৩৩ কোটি- GDP ২০ ট্রিলিয়ন, চীনের জনসংখ্যা ১৪৫ কোটি- GDP ১৩ ট্রিলিয়ন এবং ভারতের জনসংখ্যা ১৪০ কোটি- GDP ৩.৫ ট্রিলিয়ন। কেন্দ্র এবং রাজ্য সরকারের বিপুল ঋণের হিসেব আর সংগ্রহ করিনি। আয়-ব্যয়ের সমতা না থাকার ফলেই...

পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ সংক্রান্ত প্যানেল বাতিল - ভবিষ্যৎ নিয়ে সংশয়। সমাধানের পথনির্দেশ কী? একটি পর্যালোচনা

ছবি
শিক্ষা ব্যবস্থার দুর্নীতি নিয়ে পুনরায় বহু খবরাখবর, কন্টেন্ট, ভিডিও ইত্যাদি তৈরি হতে শুরু করেছে। এতে দোষের কিছু নেই। সমস্যা থাকলে ঘটনা ঘটবে, আলোচনা হবে, তারপর মানুষ ভুলে যাবে; সমস্যা যেমন ছিল তেমনই রয়ে যাবে; পুনরায় একই ঘটনা ঘটবে, পুনরায় আলোচনা হবে, সমস্যা একইপ্রকার রয়ে যাবে; পুনরায় মানুষ ভুলে যাবে; পুনরায় একই ঘটনা ঘটতে থাকবে। সরকারি দুর্নীতি, আর্থিক তছরুপ, সম্পদের অপব্যবহারের তথ্যপ্রমাণ সামান্যই জনসমক্ষে আসতে পারে। মানুষ কি সখে দুর্নীতি করে, প্রয়োজনে করে, উচ্চাশায় করে নাকি বাধ্য হয়ে করে? এ বিষয়ে বিস্তারিত বিবরণসহ ভিন্ন আর্টিকেল রয়েছে। দোষ কি মানুষের নাকি সমাজ ব্যবস্থার? মানুষের সংশোধন জরুরী নাকি ব্যবস্থার? এসব বিষয়েও আর্টিকেল রয়েছে, ভিডিও রয়েছে। আগ্রহী বন্ধুরা খুঁজে পড়ে নেবেন। সমাজ যদি সমস্যার মূল উৎসটিকে শনাক্ত করতে না পারে তবে সমাধানের সম্ভবনা যে ক্ষীণ তা বুঝতে অসুবিধা হবার কথা নয়। দুর্নীতির পক্ষে কিংবা দুর্নীতিতে যুক্ত ব্যক্তিদের শাস্তি অবশ্য প্রাপ্য, এতে সন্দেহের অবকাশ নেই। দিনকয়েক পূর্বে যে রায় প্রদান করা হয়েছে তার পক্ষে-বিপক্ষে উভয় দিকে জনমত তৈরি হতে শুরু করেছে। যোগ্য প্রার্থীদের ...

অপরাধীর শাস্তি অপরাধ নির্মূল করতে পারে? অপরাধ নির্মূলন কীভাবে সম্ভব?

ছবি
  আপনি যদি অপরাধীকে দোষারোপ করেন এই ভেবে যে- এদেরই তো ভুল, এরাই তো বিপথে চলে গেছে, গোলাম হয়ে গেছে, লোভে পড়ে মান-মর্যাদা-সততা বেঁচে দিয়েছে এবং এদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। চলুন উদাহরণ হিসেবে ধরে নিই, আগামীকালই সকল ভিআইপি সহ সাধারণ অপরাধীকে ধরে নিয়ে উপযুক্ত শাস্তি প্রদান করা হল। রাষ্ট্রের সকল নাগরিকের কাছে শাস্তির ভিডিও সহ বিবরণ প্রেরণ করা হল। এবার কি সকলে নিশ্চিত হতে পারবে তারপর কোনও সমস্যা উৎপন্ন হবে না? আর কেউ অসৎ হবে না?  সকলের জীবন সুখের হবে, আনন্দের হবে, সকলে সুরক্ষিত থাকবে?  সকল শিশুর সমান শিক্ষণ-প্রশিক্ষণের বন্দোবস্ত হবে? সকলের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান হবে এবং উচিত পারিশ্রমিক দেওয়া হবে? সকল বয়স্ক নাগরিকদের প্রয়োজনীয় দায়িত্ত্ব নেওয়ার ব্যবস্থা হবে? কোনও ভেজাল ফসল এবং ভেজাল খাদ্যবস্তু তৈরি হবে না? সকলের জন্য সমান এবং বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হবে? জাত-পাত, ভেদাভেদ এবং ধর্মীয় জটিলতা সমস্যা থাকবে না? সকলের জন্য আধুনিক সুযোগসুবিধাসম্পন্ন বাসস্থান হবে? ভবিষ্যতে কোনও সমস্যা উৎপন্ন হলে তৎকাল সমাধান করে ফেলার পরিকাঠামো থাকবে? উপরিউক্ত ...

সম্বন্ধের জটিলতা এবং দাম্পত্য সমস্যার সমাধান কীভাবে সম্ভব?

ছবি
  প্রেমঘটিত বিষয়ের ক্ষেত্রে অথবা বিবাহের পর কবে একজন অপরজনকে ছেড়ে যেতে চাইবে সেই দুশ্চিন্তায় বহু মানুষ প্রেম বা বিবাহজনিত সম্পর্কে জড়াতে ভয় পান । হয়তো তারা ভাবেন সম্পর্কে জড়ালে একজনের লাভ হলে অপরজনের ক্ষতি হতে পারে । অথবা দুজনেরই ক্ষতি হবে । দুজনেই সমান লাভবান হবেন এমনটি ভেবে কেউই নিশ্চিত হতে পারেন না । অর্থাৎ সম্পর্ক শুরু হবার পূর্বেই মনের ভেতর আনুসঙ্গিক বহু বিষয় ঘুরপাক খেতে থাকে । এমনতর অবস্থায় সম্পর্কে জড়ালেও আশানুরূপ সম্বন্ধসুখ থেকে উভয়ই বঞ্চিত হন । হয়তো এইপ্রকার ভীতির কারণেই বহু মানুষ প্রেম এবং বিবাহের বিষয়টিকে ‘ প্রেমের ফাঁদ ’ কিংবা ‘ বৈবাহিক বন্ধন ’ বলে ব্যাঙ্গ করে থাকেন । কারণ কে কী প্রকার উদ্দেশ্য নিয়ে প্রেম অথবা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছে তা সঠিকভাবে বুঝতে পারা যায় না । আবার , প্রেম বা বিবাহ যে - সম্পর্কই হোক না কেন তা থেকে মুক্ত হবার পথে বিপুল ঝক্কি - ঝামেলা পোহাতে হয় । এমনকি জটিল আইনি প্রক্রিয়াও উভয়পক্ষের ব্যক্তিগত, পারিবারিক, এমনকি সামাজিক জীবনযাপনের স্বাভাবিকতাকে বিনষ্ট করে ফেলে । এইস্থানে দেখা যাচ্ছে মূলত দু ’ টি মুখ্য সমস্যা উদয় হয়েছে ।   এক , বিপ...