মার্কসবাদ বনাম ULM উপস্থাপিত নতুন ব্যবস্থা - কোনটি অধিক ব্যবহারিক?
স্বাধীনতার প্রাক্কালের একখানি প্রাচীন পুস্তক ক্রয় করিয়াছি। ইহাকে ‘খানিক প্রাচীন’ও বলা যাইতে পারে। ঢাকা হইতে প্রকাশিত পুস্তকখানির তৎকালীন মূল্য ১০ টাকা। পুস্তকমেলার বিক্রেতা মহাশয় (প্রাচীন পুস্তক বিক্রেতা বলিয়া নামডাক আছে শুনিয়াছি) প্রায় জোর করিয়া ১৫০ টাকা মূল্য পকেটস্থ করিলেন। রক্তপাত না ঘটিলেও ব্যথা পাইয়াছি বড়! খ্যাতনামা কমরেড অনিল মুখার্জি রচিত "সাম্যবাদের ভূমিকা" পুস্তকখানি ১৯৪২ সালে ঢাকা হইতে প্রথম প্রকাশিত হয়। পরবর্তীকালে স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে পুনরায় প্রকাশিত হয়। এই পুস্তকখানি ১৯৭৮ সালের দ্বিতীয় সংস্করণ। সূচীপত্রসহ প্রাথমিক তথ্য উক্ত চিত্রগুলিতে দেখিতে পাইবেন। প্রথম অধ্যায় উলটাইবার সময় বেশ খানিক সংযুক্ত পত্রদ্বয় দেখিয়া বুঝিতে পারিলাম পুস্তকখানি পূর্বে কেহ ক্রয় করেন নাই। কিংবা করিলেও খুলিয়া দেখেন নাই। যাক সেকথা। তেমন ঘটনা ঘটিতেই পারে। তার অর্থ এই নয় যে মনুষ্য জাতি মার্কস অধ্যয়ন করে নাই। মার্কস সাম্যের-অধিকারের-মুক্তির যে বাণী লিপিবদ্ধ করিয়া গিয়াছেন তাহা বিশ্বের মানব জাতির অন্তরে এক অমৃত আশার সঞ্চার ঘটাইয়াছে তাহা অস্বীকার করিবার উপায় নাই। *** পুস্তকখানি যেহেতু রক্তিম...