ব্যবস্থা মূলত কী? কোনো ব্যবস্থার প্রয়োজন রয়েছে?
ব্যবস্থা মূলত কী? কোনো ব্যবস্থার প্রয়োজন রয়েছে? এবার নতুন ব্যবস্থাকে নিয়ে আসার আগেই পর্যবেক্ষণ করে নিই যে সত্যিই আমাদের কোনো ব্যবস্থার প্রয়োজন রয়েছে কিনা । নাকি ব্যবস্থা ছাড়াই সবকিছু ঠিকঠাক থাকতে পারে । কেননা , আমি বহু মানুষকে এমনটি বলতে শুনেছি যে সকল দুঃখের মূল কারণই হচ্ছে এই ব্যবস্থা । তারা এও বলেন যে জগতে যদি কোনো ব্যবস্থা না থাকে তবে সকলেই সর্বাধিক সুখে থাকবে । এর অর্থ এই যে আমরা সকলে দু ’ ভাবে জীবন-যাপন করতে পারি । প্রথমত , একা একা । অর্থাৎ , না ভাই আমার কোনো প্রকার ব্যবস্থার প্রয়োজন নেই । সবাই নিজেদের খেয়াল নিজেরা রাখুন এবং যার যেমনভাবে জীবন কাটাতে ইচ্ছে হয় কাটাতে পারেন । দ্বিতীয়ত , সকলে মিলে । অর্থাৎ ব্যবস্থা ছাড়া সুখী জীবন - যাপন করা সম্ভব নয় । এই দুটি সম্ভাবনাই তো হতে পারে । ব্যবস্থাবিহীন জীবন এবং ব্যবস্থাযুক্ত জীবন । দুটোকেই আগে ভাল করে বুঝে নিই । তারপর সঠিক সিদ্ধান্ত নেব । ব্যবস্থাবিহীন সম্ভাবনাকে প্রথমে পর্যবেক্ষণ করে নিই । প্রথমেই যদি বুঝে যাই ব্যবস্থার প্রয়োজনই নেই তবে এ পথে ই পা বাড়াব । আর যদি ব্যবস্থার প্রয়োজন হয় তবে একটি সঠিক ব্যবস্থা নির্মাণ করে নিজ...