আর্থিক দুর্নীতির মূল কারণ এবং নিবারণ I ব্যক্তিগত এবং ব্যবস্থাগত দিক নিয়েও পর্যালোচনা
প্রথমত, মনুষ্য ক্ষমতা, যোগ্যতা, কুশলতা, গুণাগুণ এবং রুচি অনুযায়ী জন্মগতভাবেই চার শ্রেণীর হয়ে থাকে। যথা– শারীরিক স্তরের, মানসিক স্তরের, ভাবনাত্মক স্তরের এবং চেতনাত্মক স্তরের। এই চার স্তরের মনুষ্যের কর্মও চার প্রকার হয়ে থাকে। যেহেতু সমাজে সকল প্রকার কর্ম সম্পাদনের জন্য সকল প্রকার কর্মীর প্রয়োজন হয় সেহেতু সকলের মান-মুল্যাংকনও একইরকম থাকা উচিত। অর্থাৎ একজনের পারিশ্রমিক ৫ হাজার এবং অপরজনের ৫ লাখ হবে এমনটি অন্যায়। এই অন্যায়ের কারণেই হাজার রকম বৈষম্য এবং অপরাধের সৃষ্টি হয়েছে। যেন ১০০% নাগরিক ক্ষমতা, যোগ্যতা, কুশলতা, গুণাগুণ ও রুচি অনুযায়ী, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে শিক্ষণ-প্রশিক্ষণ, জীবিকা, সুখসুবিধা এবং সুরক্ষার একসমান অধিকার পেতে পারে তা সুনিশ্চিত করা। সরকারীভাবে সকলের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য এমন ব্যবস্থা নির্মাণ করা যেন কাউকেই আগামীকালের দুশ্চিন্তায় সম্পদ জমিয়ে না রাখতে হয়। ভারতের মত সুবিশাল রাষ্ট্রে প্রাকৃতিক সম্পদ ভরপুর রয়েছে, মানব সম্পদ ভরপুর রয়েছে এবং উন্নত প্রযুক্তি রয়েছে। এই তিনের মেলবন্ধনে সকল নাগরিকের জন্য আধুনিক সুবিধাযুক্ত আবাস তথা নগরীয় জীবনযাপন এবং সমস্ত বস্তু/পরিষেবা নির্মাণ করা অসম্ভব নয়। এমনকি ভারতের সকল নাগরিককে বর্তমান সময়ের উন্নত রাষ্ট্রগুলির চাইতেও অধিক সুখী এবং সমৃদ্ধশালী জীবনযাপন প্রদান করা সম্ভব। ১০০% নাগরিকের ভবিষ্যৎকে সুরক্ষিত এবং সুনিশ্চিত করার উদ্দেশ্যে সরকারীভাবে সঠিক নীতিনিয়ম এবং সঠিক ব্যবস্থা নির্মাণ করাটাই স্থায়ী সমাধান।
দ্বিতীয়ত, অর্থনৈতিক সংস্কার আবশ্যক। এমন অর্থনৈতিক ব্যবস্থা নির্মাণ করা যেন আর্থিক দুর্নীতির সমস্যাটিকে গোঁড়া
থেকেই নির্মূল করা যায়। নগদ লেনদেন আইনত নিষিদ্ধ করে দেওয়া এবং ডিজিটাল মুদ্রার লেনদেনকে
সুনিশ্চিত করে দেওয়া। এমনকি ধীরে ধীরে মুদ্রাবিহীন অর্থনীতি গ্রহণ করা। কারণ মুদ্রার বিনিময় দুর্নীতিকে পক্ষপাতিত্ব করে থাকে। যা মানবীয় অধিকার প্রদানে বাধা উৎপন্ন করে। মুদ্রা মূলত বস্তু এবং মনুষ্যের মধ্যে মুল্যাংকনজনিত বৈষম্য সৃষ্টি করে। যা অন্যায়। মুদ্রা কিছু সংখ্যক ব্যক্তির দখলে চলে যায়। বর্তমান অর্থশাস্ত্রের এটি মূল সমস্যা। বর্তমান সমাজও অধিক বিত্তশালীদের অধিক মর্যাদা প্রদান করে থাকে। অধিক অর্থসম্পদের অধিকারী হলে অধিক সুরক্ষিত এবং অধিক সুখী জীবন উপভোগ করা যায়। বর্তমান সময়ের সরকারী ব্যবস্থাও কেবলমাত্র ১০% মানুষের জন্যই জীবিকার ব্যবস্থা করতে পেরেছে। এই সামান্য সংখ্যার শূন্যপদ দখলের জন্য লড়াই এবং প্রতিযোগিতা হবে এমনটিই স্বাভাবিক। সুতরাং এটি ব্যবস্থাগত সমস্যা। ব্যবস্থাগত কাঠামোটিকে সংশোধন করে নিলে ব্যক্তিকে শোধরানোর প্রয়োজন পড়বে না। কারণ ব্যক্তি অপরাধী হয়ে জন্মগ্রহণ করে না। বাইরের অপর্যাপ্ত অবস্থা-ব্যবস্থার কারণেই অপরাধী হতে বাধ্য হয়। মানুষ প্রথমে স্বাভাবিকভাবে এবং ইতিবাচক পথে প্রয়োজন পূরণের প্রচেষ্টা করে থাকে। তা সম্ভব না হলে নেতিবাচক পথ গ্রহণ করতে বাধ্য হয়। বিত্তশালী ব্যক্তিবর্গও প্রতিদ্বন্দ্বিতা, দুশ্চিন্তা, অপহরণ, আত্মহত্যা, ভয়, হত্যা, সম্পর্কজনিত জটিলতা ইত্যাদি বহুবিধ সমস্যায় জর্জরিত। দুর্নীতি এবং অপরাধের মূল কারণ এবং স্থায়ী নিবারণ বিষয়ে বিস্তারিত রচনা পূর্বে প্রকাশিত হয়েছে। পুনরায় উল্লেখ করা প্রয়োজন যে সর্বপ্রথম ব্যবস্থার আমূল সংশোধন আবশ্যক। আমরা মুদ্রা দ্বারা মূলত বস্তু এবং পরিষেবা ক্রয় করে থাকি। এমন ব্যবস্থা এবং ম্যানেজমেন্ট নির্মাণ করা যেন মুদ্রা
ছাড়াই সরকারীভাবে সকল নাগরিক প্রয়োজনীয় বস্তু এবং পরিষেবা বিনামূল্যে গ্রহণ করতে পারে। সকল নাগরিকের মিলিত উদ্যোগ এবং চিন্তন-মননের মাধ্যমে এমন একটি ব্যবস্থা
নির্মাণ করা যেন শিশু, বৃদ্ধ, অসুস্থ্য, প্রতিবন্ধী এমনকি তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের জন্যও সমস্ত সুখসুবিধা এবং সমান অধিকার
সুরক্ষিত হয়। যেন কাউকেই ব্যক্তিগত উদ্যোগ নিতে না হয়। কারণ ব্যক্তিগত বা সংস্থাগত উদ্যোগে
সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।
আমরা কিছুকাল ধরে
একটি নতুন এবং বিকল্প ব্যবস্থার মডেল উপস্থাপন করে চলেছি যা প্রতিষ্ঠিত করতে কোনো
আন্দোলন, মিছিল,
ধর্না, অভিযোগ, হিংসা, সংঘর্ষ ইত্যাদির প্রয়োজন পড়বে না। এই ব্যবস্থা নির্দিষ্ট
সময়ে জনগণের সমর্থনেই প্রতিষ্ঠিত হবে। এমনকি নতুন ব্যবস্থায় বিত্তশালী
ব্যক্তিবর্গও বর্তমান সময়ের চাইতে অধিক সুখী এবং সুরক্ষিত জীবনযাপন করতে পারবে।
যেখানে দরিদ্র থেকে বিত্তশালী কাউকেই সম্পদ জমিয়ে রাখার প্রয়োজন পড়বে না। এই
ব্যবস্থার পরিকাঠামো এমন করে নির্মাণ করা হয়েছে যা সকল ধর্ম,
বর্ণ, সংস্কৃতি নির্বিশেষে সমস্ত বর্গের মানুষের জন্যই উপযুক্ত।
নতুন ব্যবস্থা বিষয়ক সমস্ত তথ্য এবং এই ব্যবস্থা কিভাবে প্রতিষ্ঠিত হবে সে বিষয়ে
বিস্তারিত রূপরেখা “সম্পূর্ণ
সমাধান” পুস্তকে বর্ণনা
করা হয়েছে। ইতিমধ্যে এই পুস্তক হিন্দি, ইংরেজি, রাশিয়ান,
বাংলা এবং পাঞ্জাবী ভাষায় উপলব্ধ হয়ে গিয়েছে। অন্যান্য ভাষাতেও অনুবাদের কাজ চলছে।
সকলের অধ্যয়নের সুবিধার্থে এই পুস্তকের E-BOOK বিনামুল্যে প্রদান করা হয়েছে। ইতিমধ্যে ULM
Bangla ইউটিউব চ্যানেলে ৫০টির অধিক
ভিডিও উপস্থাপন করা হয়েছে। যেখানে বিস্তারিত ব্যাখ্যা এবং বহু ব্যাক্তির সাথে
আলোচনার অডিও-ভিডিও রয়েছে। যা সকলের জন্য উপলব্ধ। সমস্ত লিংক নিন্মে উল্লেখ করা
হয়েছে।
সর্বপ্রথম নতুন
এবং বিকল্প ব্যবস্থার মডেলগুলি নিয়ে (নতুন
অর্থনৈতিক মডেল, নতুন রাজনৈতিক মডেল, নতুন সামাজিক
মডেল, নতুন শিক্ষা মডেল, নতুন পারিবারিক মডেল এবং নতুন জীবন দর্শন) চিন্তন-মনন এবং আলোচনা আবশ্যক। বিষয়বস্তুর অধিক
স্পষ্টতা, প্রশ্ন-উত্তরের মীমাংসা,
পক্ষে-বিপক্ষে যুক্তিসহ বিস্তারিত আলোচনা
এবং উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য ULM Bangla ইউটিউব চ্যানেলে একটি মুক্ত মঞ্চ রয়েছে। যেখানে লাইভ
আলোচনা সম্প্রচার হয়ে থাকে। আপনি যে স্থানে রয়েছেন সেই স্থান থেকেই অনলাইন
অনুষ্ঠানে যুক্ত হতে পারবেন। প্রশ্নকর্তা হয়ে অথবা বক্তা হয়ে আপনার মতামত অথবা মতবাদ
উপস্থাপন করতে পারবেন। এই মঞ্চ সকলের জন্য উন্মুক্ত।
'সম্পূর্ণ
সমাধান' নামক বিকল্প এবং
নতুন ব্যবস্থা বিষয়ক পুস্তকটির E-BOOK বিনামূল্যে ডাউনলোড করে অধ্যয়ন করুন এবং সরাসরি পেতে 9830925502
নম্বরে WhatsApp করুন–
Download
‘Sampurna Samadhan’ FREE E-Book (Hindi, English, Russian and Bengali):
www.universallifemanagement.org
সম্পূর্ণ সমাধান পেপারবুক Amazon Link:
https://www.amazon.in/dp/1685865909/ref=cm_sw_r_cp_apan_glt_fabc_YXX08DQVPKW4WQD4NDDY
সম্পূর্ণ সমাধান পেপারবুক Flipkart Link:
What is the Vision of ULM I Premjeet Sirohi &
Volunteers | Q&A Session
https://www.youtube.com/watch?v=VqUIVLnGb64&t=3s
বিকল্প নতুন ব্যবস্থা
কেন জরুরী I Why an alternative New
System is extremely necessary
https://www.youtube.com/watch?v=TXz2iDILdeI&t=23s
সত্যিই কি নতুন এবং
বিকল্প ব্যবস্থার প্রয়োজন রয়েছে? I Do
we really need a new and alternative system?
https://www.youtube.com/watch?v=8FHfo3pP_7A
Subscribe
ULM Bangla YouTube Channel:
https://www.youtube.com/channel/UCz5uy_BQaQUYLJQg-PN7ERw
ব্যবস্থা পরিবর্তন - व्यवस्था परिवर्तन Facebook Page:
https://www.facebook.com/ssbajarwb/
ULM
Bangla Facebook Page https://www.facebook.com/সম্পূর্ণ-সমাধান-106139834749271/
ULM Bangla
YouTube Channel: https://www.youtube.com/channel/UCz5uy_BQaQUYLJQg-PN7ERw
ULM Hindi
Facebook Page
https://www.facebook.com/ulmteam2020/about/?ref=page_internal
ULM Hindi
YouTube Channel:
https://www.youtube.com/channel/UCfOiDZxI7BkObjJe1qwxCqg
Join
ULM Telegram Group https://t.me/+mbH6zRruJBlhYWFl
ULM
Bangla/ULM Hindi/ULM English/ULM Russian ইউটিউব চ্যানেলের মুক্ত মঞ্চে
বক্তা হিসেবে এবং উন্মুক্ত আলোচনার জন্যও সকলের সাদর আমন্ত্রণ: 98309 25502.
***

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন