মার্কসবাদ বনাম ULM উপস্থাপিত নতুন ব্যবস্থা - কোনটি অধিক ব্যবহারিক?





স্বাধীনতার প্রাক্কালের একখানি প্রাচীন পুস্তক ক্রয় করিয়াছি। ইহাকে ‘খানিক প্রাচীন’ও বলা যাইতে পারে। ঢাকা হইতে প্রকাশিত পুস্তকখানির তৎকালীন মূল্য ১০ টাকা। পুস্তকমেলার বিক্রেতা মহাশয় (প্রাচীন পুস্তক বিক্রেতা বলিয়া নামডাক আছে শুনিয়াছি) প্রায় জোর করিয়া ১৫০ টাকা মূল্য পকেটস্থ করিলেন। রক্তপাত না ঘটিলেও ব্যথা পাইয়াছি বড়! খ্যাতনামা কমরেড অনিল মুখার্জি রচিত "সাম্যবাদের ভূমিকা" পুস্তকখানি ১৯৪২ সালে ঢাকা হইতে প্রথম প্রকাশিত হয়। পরবর্তীকালে স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে পুনরায় প্রকাশিত হয়। এই পুস্তকখানি ১৯৭৮ সালের দ্বিতীয় সংস্করণ। সূচীপত্রসহ প্রাথমিক তথ্য উক্ত চিত্রগুলিতে দেখিতে পাইবেন। প্রথম অধ্যায় উলটাইবার সময় বেশ খানিক সংযুক্ত পত্রদ্বয় দেখিয়া বুঝিতে পারিলাম পুস্তকখানি পূর্বে কেহ ক্রয় করেন নাই। কিংবা করিলেও খুলিয়া দেখেন নাই। যাক সেকথা। তেমন ঘটনা ঘটিতেই পারে। তার অর্থ এই নয় যে মনুষ্য জাতি মার্কস অধ্যয়ন করে নাই। মার্কস সাম্যের-অধিকারের-মুক্তির যে বাণী লিপিবদ্ধ করিয়া গিয়াছেন তাহা বিশ্বের মানব জাতির অন্তরে এক অমৃত আশার সঞ্চার ঘটাইয়াছে তাহা অস্বীকার করিবার উপায় নাই।
***
পুস্তকখানি যেহেতু রক্তিম বিষয়ের সহিত সম্পৃক্ত সেহেতু খানিক অতিরিক্ত তথ্য আপনাদের সহিত ভাগ করিয়া লইবার সুযোগ পাইয়াছি। Universal Life Management সংস্থা যে নূতন ব্যবস্থাটির প্রচার করিতেছে তাহা বহু সচেতন মনুষ্যের কাছে অধিক ব্যবহারিক বলিয়া মনে হইয়াছে। এই অধমেরও তাহাই বোধ হইয়াছে। উক্ত বোধের অর্থ ইহা নয় যে পূর্বের মনীষীগণকে কিংবা তাহাঁদের তত্ত্বকে অসম্মান করা হইল। সময়চক্রের সাথে মনুষ্য জাতির চেতনার বিকাশ ঘটিতেই থাকিবে। জগতের সমস্তকিছু ক্রমাগত বদলাইয়া যাইতেই থাকিবে। স্বয়ং মার্কস মহাশয় এইপ্রকার উক্তি লিপিবদ্ধ করিয়া গিয়াছেন। দুটি ব্যবস্থার তুলনামূলক সমীক্ষার জন্য বিশ্বব্যাপী সকল মনুষ্য সদা-সর্বদা স্বাগত। সকল মনুষ্যের সমৃদ্ধশালী জীবন প্রাপ্তির উদ্দেশ্যে একখানি পূর্ণাঙ্গ ব্যবস্থা স্থাপিত হওয়া অতি আবশ্যক। এইটিই হইল মূল অভিপ্রায়। ব্যবস্থা যে কেহ রচনা করুন না কেন সমাধানখানি যথার্থ হওয়া আবশ্যক। মার্কস পড়িয়াই বিরাট পণ্ডিত হইয়া গিয়াছেন এবং দুনিয়ার আর কিছু জানিবার প্রয়োজন বোধ করেন না এমনটি কারুর ক্ষেত্রে মনে হইলে পীড়া অনুভূত হয়। পূর্বের সকল মনীষী আপন জ্ঞান অনুযায়ী প্রচেষ্টার স্বাক্ষর রাখিয়া গিয়াছেন। পূর্বের ব্যবস্থা বিষয়ক সমস্ত তত্ত্বসমূহের (মার্কস, গান্ধী, অরবিন্দ, প্রভাতরঞ্জন সহ পাশ্চাত্যের আরও কিছু) যথাসম্ভব পরীক্ষা-নিরীক্ষাও হইয়া গিয়াছে। ফলাফলও সকলের সম্মুখে রহিয়াছে। দিল্লী নিবাসী দার্শনিক প্রেমজীৎ সিরোহী নূতন ব্যবস্থাটি হিন্দিতে রচনা করিলেও ইতিমধ্যে তাহা ইংরেজি, রাশিয়ান, বাংলা, মারাঠি, গুজরাতি, পাঞ্জাবী ইত্যাদি ভাষায় অনূদিত হইয়াছে। বহু জ্ঞানী ব্যক্তি নূতন ব্যবস্থাখানি যথার্থ বলিয়া সায় দিয়াছেন। এই ‘সায়’ পরিমাণে অধিক বৃদ্ধি পাইলে একখানি নূতন জাগরণের সূচনা ঘটিবে এবং মনুষ্য জাতি দ্রুত সমৃদ্ধ হইবে বলিয়া উক্ত ব্যবস্থাটি দাবী করিতেছে। নূতন ব্যবস্থাটিকে কেহ কেহ মার্কসবাদের আধুনিক সংস্করণ বলিয়া সম্বোধন করিয়াছেন। যদিও নূতন ব্যবস্থার দর্শন এবং কাঠামো উভয়ই অন্যান্য তত্ত্বের তুলনায় মূল উৎস হইতেই ভিন্ন। মনুষ্য জাতি নূতন দর্শন এবং নূতন ব্যবস্থার তত্ত্বটিকে যথার্থ বলিয়া বিবেচিত করিলে দ্রুত কিংবা অনতিকাল বিলম্বে গ্রহণ যে করিবেন একথা বলিতে দ্বিধা নাই। অনেকে মনে মনে সিদ্ধান্ত পোষণ করিয়া থাকেন মূল পুস্তক হিন্দিতে রচিত হইয়াছে বলিয়া তাহা বাংলার শত্রু। এমন ভাবনার মনুষ্য কালাজ্বরে আক্রান্ত বলিয়া বোধ হয়। নূতন ব্যবস্থাটি বৈশ্বিক স্তরের ব্যবস্থা। তবে প্রারম্ভে প্রতিষ্ঠিত হইবার জন্য একখানি পূর্ণাঙ্গ রাষ্ট্রের প্রয়োজন পড়িবে। কারণ একটি ব্যবস্থা হইতে সকল প্রকার সুখ আহরণের জন্য মনুষ্য সম্পদ এবং প্রাকৃতিক সম্পদ উভয়ের পূর্ণ যোগদান আবশ্যক হয়। বর্তমান ব্যবস্থা যে নানা অসম্পূর্ণতার সহিত বারংবার ডাহা ফেল করিয়া চলিয়াছে তাহা বলিবার অপেক্ষা রাখে না। দেশে মনুষ্য সম্পদ এবং প্রাকৃতিক সম্পদের অভাব নাই। মনুষ্যের অন্তরেও কোনও ত্রুটি নাই। মনুষ্য আদতে অবস্থা-ব্যবস্থা-স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত লইয়া থাকে। সকল প্রাণীই মূলত তাহাই করিয়া থাকে। ব্যবস্থাপনা সঠিক এবং সুখকর থাকিলে খামোখা দুঃখভোগ করিবার জন্য কেহ নেতিবাচক সিদ্ধান্ত কেন লইবেন? জাতি-ধর্ম-সংস্কৃতির নিরিখে একখানি পরিপূর্ণ ব্যবস্থা স্থাপিত হওয়া জরুরী। যাহাতে সকলে আপন রুচির জীবন পাইবে; স্বতন্ত্রতা, প্রয়োজনীয়তা স্থায়ীিরূপে সুরক্ষিত থাকিবে। সকলে আপন রুচির জ্ঞান, কর্ম ও ভোগ করিতে থাকিবে। নূতন ব্যবস্থাটি আনিতে আন্দোলনের প্রয়োজন নাই। বিরোধের প্রয়োজন নাই। রক্তের প্রয়োজন নাই। এই তত্ত্বখানি লইয়া বড় বড় দাবী যে কতখানি সঠিক তাহা বৌদ্ধিক স্তরে বুঝিয়া লইবার প্রয়োজন। যদি সততই সকল তত্ত্বসমূহের তুলনায় সর্বাধিক যথার্থ বলিয়া বিবেচিত হয় তবে সকল গোষ্ঠীবর্গ তাহা গ্রহণ করিয়া নূতন ব্যবস্থা আনিবার মিলিত উদ্যোগের তোড়জোড় প্রারম্ভ করিয়া দেওয়া উচিত। ব্যবস্থাটিতে মনুষ্য জাতি, পশুপক্ষী এবং জলবায়ুর সহিত প্রকৃতির সকল দিকের খেয়াল রাখা হইয়াছে। যে কারণে ইহা পূর্ণাঙ্গ ব্যবস্থা বলিয়া দাবী উঠিয়াছে। সামাজিক ব্যক্তিবর্গের প্রতি দৃষ্টি আকর্ষণ করিবার উদ্দেশ্যেই এই রচনাখানির প্রয়াস। মূল সারবস্তু এই, আপনাদের মধ্যে যাঁহারা এই তথ্যখানি পড়িবেন দয়া করিয়া নূতন ব্যবস্থার পুস্তকখানি একটিবার অধ্যয়ন করিবার আগ্রহ বোধ করিতে পারেন। ব্যবস্থাখানি যথার্থ রহিয়াছে কিনা সে বিষয়ে উন্মুক্ত সমীক্ষা করিতে উদ্যত হইতে পারেন। অবশ্যই যাঁহাদের এইপ্রকার সামাজিক কার্যে রুচি রহিয়াছে। পক্ষে-বিপক্ষে যাহা কিছু মনে আসিবে আমাদিগকে সগর্বে জানাইতে পারেন। আমাদের সম্মানহানি ঘটিবে এমনতর সম্ভাবনা লইয়া মৌন থাকিবেন না। সমীক্ষায় ‘যথার্থ’ বলিয়া প্রতীত না হইলে উক্ত সংস্থা এমনতর কার্য স্তব্ধ করিয়া দিবে। যে ব্যবস্থা যথার্থ বলিয়া বিবেচিত হইবে সকলে তাহাঁতে যোগদান করিবে। এতে বহু ব্যক্তির বহুমূল্য সময়-অর্থ-শক্তি রক্ষা পাইবে।
মুঠোফোনে কিংবা কম্পিউটারে পড়িবার জন্য ইংরেজি/হিন্দি/বাংলা ভাষার অনুলিপি 9830925502 নম্বরে তথ্য বিনিময় করিয়া সরাসরি গ্রহণ করিতে পারেন। বিনিময় মূল্য নাই। সামাজিক বিষয়। কাগজের পুস্তকের অত্যন্ত প্রয়োজন বোধ করিলে ক্রয় করিবেন। সেক্ষেত্রে বিনিময় মূল্য ধার্য রহিয়াছে। ব্যবস্থা বিষয়ক পুস্তকটির মুদ্রিত মূল্য ৩৯৯ এবং দর্শন বিষয়ে পুস্তকটির মুদ্রিত মূল্য ২৫০। বিশেষ ছাড় রহিয়াছে। ঘরে বসিয়া প্রাপ্ত করিবার জন্য প্রথম সারির অনলাইন প্ল্যাটফর্মগুলিতেও উপলব্ধ রহিয়াছে। সেক্ষেত্রেও তাহাঁরা ছাড় রাখিয়াছেন। ব্যক্তিগত অর্থ ব্যয় করিয়া বহু মান্যবর ব্যক্তিকে নূতন ব্যবস্থার পুস্তক উপহার দিয়াছি; তাহাঁরা অধ্যয়ন করিবেন ও তুলনামূলক সমীক্ষা জানাইবেন বলিয়া কথা দিয়াছেন; আশা রাখিয়াছি বিলম্ব হইলেও জানাইবেন নিশ্চয়। গুণীজনের সহিত বার্তালাপ কিংবা ভিডিও আলোচনা ULM Bangla ইউটিউব চ্যানেলে ক্রমাগত জমা হইতে থাকিবে। ইতিমধ্যে উক্ত বাংলা চ্যানেলে ২০০খানির অধিক ভিডিও রহিয়াছে। ULM Hindi ও ULM English চ্যানেল মিলিয়া প্রায় দেড় হাজার ভিডিও উপস্থাপিত হইয়াছে। যাহাতে আলোচনা-পর্যালোচনা-সমীক্ষা-ব্যাখ্যা সম্বলিত রহিয়াছে।

***

'সম্পূর্ণ সমাধান' হল সকলের উন্নত জীবনযাপনের
জন্য একটি বৈশ্বিক ব্যবস্থা। সম্পূর্ণ সমাধানের অর্থ চলমান বিশ্বে উৎপন্ন হওয়া
সমস্ত সমস্যার মূল থেকে স্থায়ী সমাধান। বিশ্বস্তরের এই কনসেপ্ট প্রতিষ্ঠিত হলে
বসুধৈব কুটুম্বকমের সার্থক রূপায়ন সম্ভব হবে এবং সকলের জীবন স্থায়ীরূপে সুখময় হয়ে
যাবে। এই ব্যবস্থা মোট ৬টি মডেল নিয়ে রচিত হয়েছে।


  নতুন অর্থনৈতিক মডেল নতুন শিক্ষণ-প্রশিক্ষণ ও

কর্মসংস্থান মডেল নতুন জীবনশৈলী ও সাংস্কৃতিক
মডেল নতুন রাজনৈতিক মডেল নতুন পারিবারিক মডেল নতুন দর্শনশাস্ত্রের মডেল

What is the

Vision of ULM I Premjeet Sirohi & Volunteers | Q&A Session

https://www.youtube.com/watch?v=VqUIVLnGb64&t=3s

Republic
Day Special Live with philosopher Premjeet Sirohi & Volunteers

https://www.youtube.com/live/mfaSzUY45Qc?feature=share

Sampurna Samadhan Audio Booklet I
Bangla I সম্পূর্ণ সমাধান অডিও
বুকলেট

https://youtu.be/gKqBOkJtafs

How is the prosperous life of all
workers possible? I সমস্ত শ্রমিকের
সমৃদ্ধশালী জীবন কীভাবে সম্ভব?

https://www.youtube.com/live/RehqnjS310s?feature=share

বিকল্প নতুন ব্যবস্থা কেন জরুরী I Why an alternative New System is
extremely necessary

https://www.youtube.com/watch?v=TXz2iDILdeI&t=23s

সত্যিই কি নতুন এবং বিকল্প ব্যবস্থার প্রয়োজন রয়েছে? I Do we really need a new and
alternative system?

https://www.youtube.com/watch?v=8FHfo3pP_7A

সম্পূর্ণ সমাধান

- এক নতুন সামাজিক-রাজনৈতিক-অর্থব্যবস্থার রূপরেখাপুস্তকটির FREE
E-BOOK ডাউনলোড লিংকঃ

https://drive.google.com/file/d/1Kj65qKSlOaNOs1fVfSwBupC2d5rhtOAE/view?usp=share_link

সম্পূর্ণ জীবন
দর্শন - এক নতুন দর্শনের রূপরেখাপুস্তকটির
FREE E-BOOK ডাউনলোড লিংকঃ

https://drive.google.com/file/d/1IvKXc5XD3raxf_4euSdUw8XCtbFTD41i/view?usp=share_link


সম্পূর্ণ সমাধান পেপারবুক Amazon Link:

https://www.amazon.in/dp/1685865909/ref=cm_sw_r_cp_apan_glt_fabc_YXX08DQVPKW4WQD4NDDY

সম্পূর্ণ সমাধান পেপারবুক Flipkart Link:

https://dl.flipkart.com/dl/sampurna-samadhan/p/itmd6e15270d2ab4?pid=9781685865900&cmpid=product.share.pp&_refId=PP.59f228eb-9f38-49a5-a0aa-59f2cf56093e.9781685865900&_appId=CL

Subscribe ULM Bangla YouTube Channel:

https://www.youtube.com/channel/UCz5uy_BQaQUYLJQg-PN7ERw

ব্যবস্থা পরিবর্তন -
व्यवस्था परिवर्तन
Facebook Page:

https://www.facebook.com/ssbajarwb/

ULM Bangla Facebook Page https://www.facebook.com/সম্পূর্ণ-সমাধান-106139834749271/

ULM Bangla YouTube Channel: https://www.youtube.com/channel/UCz5uy_BQaQUYLJQg-PN7ERw

ULM Hindi Facebook Page

https://www.facebook.com/ulmteam2020/about/?ref=page_internal

ULM Hindi YouTube Channel:

https://www.youtube.com/channel/UCfOiDZxI7BkObjJe1qwxCqg

Join ULM Telegram Group https://t.me/+mbH6zRruJBlhYWFl

ULM Bangla ইউটিউব চ্যানেলের

মুক্তমঞ্চে বক্তা হিসেবে, প্রশ্নকর্তা হিসেবে অথবা
উন্মুক্ত আলোচনার জন্য সকলে আমন্ত্রিতContact: 98309
25502.




 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাষ্ট্র ব্যবস্থায় যে অধিকারগুলো জন্মগতভাবে থাকা জরুরী

কিউবার ভয়াবহ অর্থনৈতিক সংকটের কারণ কী?

ব্যবস্থাগত অসম্পূর্ণতা নাকি নেতৃত্বের ব্যর্থতা?