মানুষ কি সত্যিই ধূর্ত, আদর্শহীন কিংবা মূর্খ?
প্রতিটি মানুষ সমৃদ্ধশালী জীবন উপভোগের মাধ্যমে সুখী হতে চায়। আজীবন সাধ্য অনুযায়ী নানা পথে সুখী হবার চেষ্টাই সে করে চলে। সে সুখ নিজের জন্য হতে পারে, পরিবারের জন্য হতে পারে কিংবা সমাজের জন্য হতে পারে। কেউ জ্ঞান অর্জনের মাধ্যমে সুখী হতে চায়, কেউ কর্ম সম্পাদনার মাধ্যমে সুখী হতে চায় কিংবা কেউ বস্তুগত সুখসুবিধা উপভোগের মাধ্যমে সুখী হতে চায়। মোদ্দা কথা সুখী হওয়াই মূল উদ্দেশ্য। এই সিদ্ধান্ত প্রথাগত দর্শনে কিংবা মহাকাব্যে লিপিবদ্ধ থাক কিংবা না থাক, শুধুমাত্র মনুষ্যই নয় বরং প্রকৃতির অন্য সকল প্রাণীর নিত্যদিনের গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করলে দেখা যায় সকলের কর্মকাণ্ড সুখ অর্জনের অভিমুখেই অগ্রসর হয়ে চলেছে। বর্তমান অবস্থা-ব্যবস্থায় সুখ অর্জনের নিরিখে কে কতখানি সফল হচ্ছে তা-ও সকলের অনুভবে রয়েছে। তবে সুখী হওয়াই যে জীবনের মূল উদ্দেশ্য এই সিদ্ধান্ত অস্বীকার করা যায় না।
এবার প্রশ্ন আসবেই, সুখী হওয়া কল্পনার জগতে সম্ভব হতে পারে বাস্তবের জীবনে কি সম্ভব? ‘সম্ভব হতে পারে’ এই সিদ্ধান্ত অনুযায়ী না দর্শন রচিত হয়েছে না ব্যবস্থা নির্মিত হয়েছে। বরং ‘সম্ভব নয়’ সকলে এমনটিই বিশ্বাস করে এসেছে।
‘জীবন দর্শন’ জীবনের মূল উদ্দেশ্যকে কেন্দ্রে রেখে রচিত হওয়া উচিত। একইরকমভাবে বাহ্যিক জগতের রাষ্ট্রীয় ব্যবস্থাও উক্ত দর্শনের সিদ্ধান্ত অনুযায়ী নির্মিত হওয়া উচিত। এই সিদ্ধান্ত অনুযায়ী অর্থনীতি-রাজনীতি-ধর্মনীতি-সমাজনীতি-শিক্ষানীতি-কর্মনীতি-পরিবারনীতি ইত্যাদি রচিত হওয়া উচিত। তবেই সকলের প্রতিটি কর্মকাণ্ড সুখের অভিমুখে গতি করবে। বর্তমান অলীক দার্শনিক সিদ্ধান্তের কারণে মানুষ নিজের সুযোগ সুবিধার অধিকার স্পষ্ট করে প্রকাশও করতে পারে না। ফলে অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় জগতে জীবনযাপনের বহু সিদ্ধান্ত দোলাচলের মধ্য দিয়ে অতিবাহিত হয়।
জন্মগতভাবে কেউ অসৎ প্রবৃত্তি নিয়ে আসে না। প্রথমে সে সংবিধানের নীতি অনুযায়ী চলাচলের প্রচেষ্টা করে। বারংবার ব্যর্থ হয়। সে ক্রমাগত নিজেকে কিংবা অপরকে দোষারোপ করতে থাকে। অন্তরের আকাঙ্ক্ষা সুখসুবিধা তথা সমৃদ্ধির কামনা। অথচ বাহ্যিক অবস্থা-ব্যবস্থা-অভিজ্ঞতা তার বিপরীত। অসম্পূর্ণ ব্যবস্থায় সীমিত সুযোগের কারণে যোগ্যতা কিংবা মেধার পরিভাষাও দ্রুত বদলে যেতে থাকে। ফলস্বরূপ, প্রতিদ্বন্দ্বিতা, দুর্নীতি, সংঘর্ষ, অনৈতিক কার্যাবলী, হত্যা-আত্মহত্যা-লুণ্ঠন, প্রবঞ্চনা ইত্যাদি পথ অবলম্বনের বাধ্যবাধকতা আপনিই চলে আসে। এই বাধ্যবাধকতা ক্ষুদ্রতর কিংবা বৃহৎ উভয় পরিসরে দেখতে পাওয়া যায়। এতে কে দায়ী? দর্শনের ভুল সিদ্ধান্ত এবং অসম্পূর্ণ রাষ্ট্র-ব্যবস্থা দায়ী। এতে মানুষের রূপান্তর নয় অবস্থা-ব্যবস্থার রূপান্তর জরুরী। অবস্থা-ব্যবস্থা সঠিক হলে অনৈতিক কার্যাবলীর প্রয়োজনই পড়বে না। আরও সহজ করে বলা যায় বর্তমান রাষ্ট্র-ব্যবস্থাকে একইপ্রকার চলায়মান রেখে যতবারই রাজনৈতিক দল কিংবা আদর্শবান রাজনেতা ক্ষমতাসীন হোন না কেন আকাঙ্ক্ষিত উদ্দেশ্য পূরণ সম্ভব নয়।
বর্তমান অত্যাধুনিক সময়কালে কী প্রকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে প্রতিটি নাগরিকের যোগ্যতা ও পছন্দ অনুযায়ী শিক্ষণ-প্রশিক্ষণ, কর্মসংস্থান, সুখসুবিধা এবং সুরক্ষা স্থায়ীরূপে সংরক্ষিত হবে? বিষয়টি নতুন করে ভাবনার এবং আলোচনার দাবী রাখে। এ বিষয়ে দুটি পুস্তক সাহায্য করতে পারে। প্রথমটি, দর্শন বিষয়ক “সম্পূর্ণ জীবন দর্শন – সুখী জীবনের অজ্ঞাত সূত্র” এবং দ্বিতীয়টি, ব্যবস্থা বিষয়ক “সম্পূর্ণ সমাধান – নতুন সামাজিক রাজনৈতিক অর্থব্যবস্থা”। কাগজের পুস্তক অ্যামাজন এবং ফ্লিপকার্টে উপলব্ধ রয়েছে। সামাজিক বিষয়। সকলের অধ্যয়নের সুবিধার্থে বিভিন্ন ভাষায় অনুদিত ইবুক বা পিডিএফ কপি বিনামূল্যে উপলব্ধ রয়েছে। লিংক কমেন্ট বক্সে থাকবে।
ULM Bangla, ULM Hindi, ULM English সহ অন্যান্য ভাষার ইউটিউব চ্যানেলে আলোচনার অডিও-ভিডিও রয়েছে। মতামত আদান প্রদানের জন্য অনলাইন-অফলাইন মুক্ত মঞ্চ রয়েছে। সমীক্ষার জন্যও সকলে স্বাগত।
***
জীবনের উদ্দেশ্য, মানব চেতনার স্তরসমূহ, মানসিক-মানবিক-বাস্তবিক দিকগুলির বিস্তারিত বর্ণনা "সম্পূর্ণ জীবন দর্শন - সুখী জীবনের অজ্ঞাত সূত্র" পুস্তকে রয়েছে। E-Book/PDF Copy বিনামূল্যে পেতে 9830925502 নম্বরে WhatsApp বা ফোন করতে পারেন। অথবা নিচের লিংক থেকে ডাউনলোড করতে পারেন।
কাগজের পুস্তক Amazon/Flipkart -এ উপলব্ধ রয়েছে। প্রশ্নোত্তর বা আলোচনার জন্য ULM Bangla ইউটিউব চ্যানেলে অনলাইন মুক্ত মঞ্চ রয়েছে। সেখানে ইতিমধ্যে বহু আলোচনার ভিডিও উপস্থাপন করা হয়েছে। সকলে স্বাগত।
https://drive.google.com/file/d/1imrbnKBFqVxH8uHKsK_XPO2MBp5krqrv/view?usp=drive_link
Sampurna Jeevan Darshan / সম্পূর্ণ জীবন দর্শন : সুখী জীবনের অজ্ঞাত সূত্র - Sukhi Jivaner
Agyata Sutra – Amazon Link-
Sampurna Jeevan Darshan / সম্পূর্ণ জীবন দর্শন : সুখী জীবনের অজ্ঞাত সূত্র - Sukhi Jivaner
Agyata Sutra – Flipkart Link-
সমীক্ষা এবং মতামত প্রেরণে সকলে স্বাগত।
আমাদের প্রয়াস ভালো লাগলে কমেন্ট বক্সে মতামত জানাতে পারেন; লাইক,
কমেন্ট, শেয়ার করতে পারেন।
***

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন