ULM প্রচারিত নতুন ব্যবস্থার সাথে পরিচিত হোন
সম্পূর্ণ সমাধান ব্যবস্থা
একটি নতুন সামাজিক-রাজনৈতিক-অর্থনৈতিক ব্যবস্থা
সকলের জন্য সমস্ত সুখ সুবিধা এবং জনগণের কাছে ২৪ ঘণ্টা ও ৩৬৫ দিন রাজনৈতিক ক্ষমতা
“মানুষকে সংশোধন করার প্রয়োজন নেই, ব্যবস্থা জনগণের সুবিধা অনুযায়ী হওয়া উচিত”
- প্রেমজীৎ সিরোহী
সম্পূর্ণ সমাধান
ব্যবস্থার সাথে পরিচয়
Universal
Life Management বা সম্পূর্ণ সমাধান ব্যবস্থা হচ্ছে এমন একটি ব্যবস্থা যেখানে কেউ গরীব থাকবে
না বরং সকলেই
ধনী হয়ে যাবে। আমাদের পৃথিবী
দারিদ্রতা, জলবায়ু পরিবর্তন, বিভিন্ন সংঘর্ষ
এবং যুদ্ধের মত গম্ভীর বৈশ্বিক সমস্যাগুলিকে ক্রমাগত মোকাবিলা করে চলেছে।
আমাদের শহরগুলি দ্রুত দূষিত হয়ে পড়ছে
এবং বিভিন্ন প্রকার সামাজিক
অশান্তি ক্রমাগত বেড়ে
চলেছে। আমাদের মধ্যে অধিকাংশ মানুষ নিরাপত্তাহীনতা এবং নানা সংঘর্ষের
সাথে লড়াই করে চলেছে। যদি আমরা এইসকল সমস্যার কোন সমাধান অথবা
সংশোধন না করি তবে
ভবিষ্যতে গভীর বিপদ তৈরি হয়ে যাবে। আসুন এবার এইসব সমস্যাগুলির মূল কারণ কি তার উপর
চিন্তন মনন করি।
সমাজ
এবং সভ্যতা এক অর্থে
আমাদের শরীরের মতই হয়ে থাকে। শারীরিক ত্রুটি যেমন আমাদের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গে প্রকট হয়ে ওঠে
তেমনি ব্যবস্থার
মধ্যে যদি কিছু ত্রুটি থাকে
তবে সমাজের উপর তারও একইরকম প্রতিফলন ঘটে থাকে।
লুটপাট, চুরি,
দুর্নীতি, ধর্ষণ,
হত্যা, হিংসা,
সন্ত্রাসবাদ ইত্যাদি আমাদের জীবন যাপনের জন্য এক মারাত্মক
বিপদ। একদিকে পরিবেশ বিষাক্ত হয়ে
পড়ছে অপরদিকে বেকারত্ব, অশিক্ষা, অপুষ্টি, আয়ের ক্ষেত্রে চরম অসমতা এমনকি
জলবায়ুও ক্রমাগত পরিবর্তিত হয়ে
চলেছে। যদি অবিরত এইপ্রকার দুর্ঘটনা
ঘটতে থাকে, নানা প্রকার
ব্যাধির আক্রমণ আমাদের প্রভাবিত করতে থাকে, মানুষ যদি এইভাবে অবিরত
সংঘর্ষের মধ্যে জড়িত
থাকে এবং অবসাদ, নিরাপত্তাহীনতা, সন্ত্রাসী হামলা, দুশ্চিন্তা
ইত্যাদি সমস্যায় জর্জরিত হতে থাকে- তাহলে
আমাদের বুঝতে হবে যে আমরা একটি
বিকৃত ব্যবস্থার মধ্যে দিন যাপন করছি। এটি কেবলমাত্র
একটি সমস্যাই নয় বরং ব্যবস্থার
দিক দিয়ে এটি একটি চরম অসঙ্গতি। আর আমরা সকলে ক্রমাগত এই
ভ্রষ্ট ব্যবস্থার দ্বারা প্রভাবিত হয়েই চলেছি।
আসুন, এবার আমরা এবার নিজেদের জীবনের পরিস্থিতিকে বোঝার প্রয়াস করি। আমাদের জীবনের অধিকাংশ
সময় ব্যক্তিগত সমস্যা সমাধানের কাজে ব্যয় হয়ে যায়। আমরা সমৃদ্ধশালী জীবন যাপনের
জন্য আমাদের পরিবারকে সুরক্ষিত রাখার প্রয়াস করে থাকি। আমরা ভাল
বাড়ি এবং প্রিয়জনদের জন্য একটি সুরক্ষিত চাকরির সন্ধান করে থাকি। আমরা আমাদের
পরিজনদের স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা সমাধানের চেষ্টা করে থাকি, আমাদের পারিবারিক বিবাদকে
মেটানোর চেষ্টা করে থাকি এমনকি আমাদের
বন্ধুদেরকে তাদের আর্থিক সংকটেও সাহায্য করে থাকি।
যদি সামাজিক দিক দিয়ে অধিক সচেতন হই তবে আমরা
কোন না কোন ভ্রষ্ট রাজনৈতিক ব্যবস্থার
সাথেও লড়াই করার চেষ্টা করে থাকি। বর্তমান ব্যবস্থায় কোথাও যেন
প্রতিশোধের নীতি সর্বদা আমাদের চ্যালেঞ্জ
করে চলেছে।
আমরা স্বয়ং নিজেকে এবং অপরকে শোধরানোর নিরর্থক প্রয়াস করে থাকি। প্রয়োজনের সময় অপরকে
সাহায্য করার চেষ্টা করে থাকি। আমাদের পুরো জীবন এই ধরণের কার্যকলাপের
উপরেই অতিবাহিত হয়ে যায়। এর
পরিণাম তেমনটি কখনোই আসে না
যেমনটি আমরা আশা করে থাকি। আমাদের জীবনের গল্প এই যে আমাদের
ইচ্ছেপুরণ সর্বদা আমাদের সাধ্যের বাইরেই থাকে। আমরা হয়তো সামান্য আনন্দও সঠিকভাবে উপভোগ
করতে পারি না। আর
বর্তমান ব্যবস্থা এইসকল সমস্যাগুলিকে ক্রমাগত উৎপন্ন
করেই চলেছে। পরিস্থিতি যেদিকে এগিয়ে চলেছে তা অত্যন্ত
ভয়ঙ্কর। তাই
এইসব সমস্যাগুলির সঠিক উপায়ে স্থায়ী সমাধান
জরুরী
হয়ে পড়েছে। সুতরাং এটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে আমরা সমাধান প্রদান করার পূর্বে সমস্যার
মূল কারণকে যেন সঠিকভাবে
চিহ্নিত করি। আমরা যদি এই অবস্থাকে গভীরভাবে পর্যবেক্ষণ করি তবে দেখতে পাব যে
প্রতিটি সমস্যা পরস্পরের সাথে সম্পর্কযুক্ত।
আমাদের জীবনে এইরূপ অসম পরিস্থিতি একটি ভুল ব্যবস্থার কারণে উৎপন্ন হয়ে চলেছে।
তার ফলে আমরা এইসকল সমস্যাকে ব্যক্তিগত উদ্যোগে সমাধান করতে সক্ষম হতে পারি না।
আমাদের অধিকাংশ ব্যক্তিগত সমস্যা এবং বিপরীত পরিস্থিতি এই ভুল সিস্টেমের
কারণেই উৎপন্ন হয়ে চলেছে।
পরবর্তী ভিডিওগুলিতে আমরা বিস্তারিতভাবে ব্যখ্যা
করব
যে বর্তমান
ব্যবস্থাই কেন
এইসকল সমস্যার মূল কারণ এবং এর স্থায়ী
সমাধান কিভাবে সম্ভব হবে।
বর্তমান ব্যবস্থা যতদূর পৌঁছানোর কথা ছিল
তা পৌঁছে গিয়েছে। এটি আমাদেরকে আর অধিক
এগিয়ে নিয়ে যেতে পারবে না। আমরা সকলে
কিছু বছর ধরে লক্ষ্য করছি
এবং অনুভব করে আসছি যে এটি আসলে অন্তিম পর্যায়ে চলে এসেছে। এবার সময় এসে গিয়েছে যে আমরা এই ব্যবস্থা নিয়ে পুনর্বিবেচনা
করি। আসুন সকলে মিলে চিন্তন মনন করি
যে আমাদের মূল লক্ষ্য কি এবং আমরা
সেখানে কিভাবে পৌঁছাব। আমাদের এবার নতুন
বিকল্প নিয়ে আলোচনা করা উচিত।
আমাদের লক্ষ্য কি? আমাদের এমন একটি ব্যবস্থার প্রয়োজন যা সকল নাগরিককে কোন হিংসা এবং অশান্তি ছাড়া তাদের পছন্দের জীবন প্রদান করতে পারে। এর জন্য আমরা একটি নতুন মডেল খুঁজে নিয়েছি যা সকলের সুখ-সমৃদ্ধির অভাবকে পূর্ণ করে দেবে এবং আমরা এই নতুন সিস্টেমকে আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। আমাদের কাছে উপরোক্ত সমস্যাগুলির স্থায়ী সমাধান রয়েছে। এইজন্য আমরা Universal Life Management (ULM) সংস্থার মাধ্যমে একটি নতুন ব্যবস্থার সাথে (সম্পূর্ণ সমাধান ব্যবস্থা) পরিচয় করিয়ে দিচ্ছি। যা সকল সমস্যাকে তার উৎস থেকে সমাধান প্রদানের দাবী করে। মূলত এই নতুন সিস্টেমে একটি নতুন আর্থিক মডেল, একটি নতুন রাজনৈতিক মডেল, একটি নতুন সামাজিক মডেল, একটি নতুন শিক্ষানীতি রয়েছে এবং এইসব বিষয়কে একটি নতুন দর্শনের উপর ভিত্তি করে প্রস্তুত করা হয়েছে। এই সমাধান কখনো আপনাকে সংশোধনের কথা বলবে না। আপনারা অনুগ্রহ করে লক্ষ্য করুন যে কোন মানুষকেই আমরা বদলানোর প্রয়াস করছি না। কেননা কোন ব্যক্তি বা সমষ্টি এইসকল সমস্যার মূল কারণ নয়। এই বিষয়ে আমরা পরবর্তী ভিডিওগুলিতেও বিস্তারিতভাবে ব্যাখ্যা করব।
নতুন ব্যবস্থায়
আপনি কি কি পাবেন? নতুন ব্যবস্থা সেইসব
প্রদান করবে যা কিছু আমরা
নিজেদের জীবনে চেয়ে থাকি। যেমন জীবন যাপনের ইচ্ছে মানুষের মনে সর্বদা ছিল, সকলের জীবনে যে সব
চাহিদা পূরণের ইচ্ছে সর্বদা ঘুরে বেড়াচ্ছিল, সেইসব ইচ্ছে
এবার নতুন ব্যবস্থায় পূরণ হতে পারবে। এই নতুন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে প্রতিটি ব্যক্তি ইচ্ছে অনুযায়ী জ্ঞান অর্জন করতে পারবে, ইচ্ছে অনুযায়ী কর্মসংস্থান প্রাপ্ত করতে পারবে, ইচ্ছে অনুযায়ী সকল বস্তু
এবং পরিষেবার আনন্দ উপভোগ করতে পারবে এবং ইচ্ছে অনুযায়ী বিশ্রাম করতে পারবে। সকলেই অন্তর থেকে গভীর
শান্তি অনুভব করবে। যার অর্থ হচ্ছে সকলে মিলে সমাজ
দ্বারা উৎপাদিত সমস্ত প্রকার সুখসুবিধা
এবং আরামের জীবন উপভোগ করতে পারবে। সকলের কাছে সমস্ত প্রকার সুখসুবিধাযুক্ত বাড়ি
থাকবে, সকলে একটি
সুরক্ষিত এবং সুন্দর পরিবেশে বসবাস করতে পারবে। গ্লোবাল ওয়ার্মিং এবং
জলবায়ু পরিবর্তনের সমস্যা বন্ধ হয়ে যাবে। ধীরে ধীরে পৃথিবী প্রাকৃতিক ভারসাম্যে ফিরে আসবে। সকল প্রকার চিকিৎসা সকলের জন্য উপলব্ধ থাকবে। সমাজে সকলের সমান প্রতিষ্ঠা
থাকবে। সকলেই এমন একটি জীবনের আনন্দ উপভোগ করবে যেখানে সুস্থ্যতা, সুন্দরতা
এবং সামঞ্জস্যপূর্ণতা সর্বদা বজায় থাকবে। শান্তি এবং বাস্তবিক স্বাধীনতা আমাদের জীবনে নিরন্তর বজায় থাকবে। এইসব বিষয় নতুন ব্যবস্থার আধারে প্রতিষ্ঠিত হবে। এবার দেখি এই
নতুন সিস্টেমে কি কি থাকবে
না। এই নতুন সিস্টেমে ব্যাংকের প্রয়োজনীয়তা থাকবে না কেননা
নতুন ব্যবস্থায়
অর্থব্যবস্থা ভিন্ন প্রকৃতির হবে।
কোন প্রকার ট্যাক্স থাকবে না। বিভিন্ন পরিষেবা যেমন চিকিৎসা, বিদ্যুৎ, ইন্টারনেট, জল, সড়ক, ভোজন ইত্যাদির
জন্য আপনাকে কোন বিল প্রদান করতে হবে না। গরীব হবার
দুশ্চিন্তা থাকবে না। পরিবারের অন্যান্য অসুস্থ্য সদস্যের চিকিৎসার খরচ নিয়ে কোন চিন্তা করতে হবে না। অপরাধ,
দুর্নীতি, হিংসা,
ছুরি, ছিনতাই, লুটপাট, তোলাবাজী, ধর্ষণ,
দুর্ব্যবহার এবং সন্ত্রাসবাদের মত ঘটনা ঘটবে
না। সুদখোর, দুর্নীতি এবং সম্পদের অসম বণ্টনের মত সমস্যা উৎপন্ন হবার কোন কারণ থাকবে
না। সমস্ত মামলা মোটামুটিভাবে সমাপ্ত হয়ে যাবে। ছাত্রদের পরীক্ষার ব্যপারে কোন দুশ্চিন্তা
থাকবে না এমনকি চাকরি পাবার ব্যপারেও কোন দুশ্চিন্তা থাকবে না। কোন প্রকারের প্রতিযোগিতা
থাকবে না। একে অপরের প্রতি নেতিবাচক ভাবনার উদয় হবে না। কেউ একে অপরের উপর অধিকার প্রতিষ্ঠা
করবে না। নতুন ব্যবস্থায় কেউ শ্রেষ্ঠ হবে না বা কেউ হীন হবে না। কেউ নিজেকে কয়েদি,
আশ্রিতা, বন্দীদশা, ধমকানি বা প্রতিহত অনুভব করবে না। কোন দাঙ্গা হবে না বা কেউ ধার্মিক
উন্মাদ হবে না। জাতপাত, বর্ণ এবং লিঙ্গ নিয়ে কোন প্রকার অসমতা বা শোষণ হবে না। অপুষ্টি,
অশিক্ষা, শিশুশ্রমের সমস্যা থাকবে না। পরিবারের সদস্যেদের নিয়ে কোন দুশ্চিন্তা থাকবে
না। এমনকি যখন থেকে আমরা নতুন ব্যবস্থায় বসবাস করা শুরু করব তখন থেকে কোন প্রকার দুশ্চিন্তাজনক
ভাবনার উদয় হওয়াও বন্ধ হয়ে যাবে। একটি সুন্দর পৃথিবী শীঘ্রই সম্ভব হয়ে উঠবে। এই নতুন
সিস্টেমকে আপনি নিজের চিন্তা-ভাবনা এবং পরীক্ষা-নিরীক্ষা করে আমাদের অবগত করান যে এটি
আপনার কেমন লেগেছে। এই নতুন সিস্টেম একটি গভীর অনুসন্ধান দ্বারা নির্মাণ করা হয়েছে।
নতুন সিস্টেম দর্শনশাস্ত্র, আত্মজ্ঞান, অর্থশাস্ত্র, মনোবিজ্ঞান এবং অন্যান্য বিষয়ের
মেলবন্ধনে তৈরি করা হয়েছে। আমাদের বোধ অনুযায়ী এটি এখনও অবধি পৃথিবীতে একমাত্র ব্যবস্থা
যা বলে দিচ্ছে যে আমরা বাস্তবিক জীবনে আসলে কি চাই এবং যা কিছু চাই তা কিভাবে অর্জন
করতে পারব। যে ব্যক্তি এই মৌলিক বিষয়টিকে বিকশিত করেছেন তিনি দার্শনিক, বক্তা, লেখক
এবং ULM সংস্থার প্রতিষ্ঠাতা মাননীয় প্রেমজিত সিরোহী। যদি আপনি আরও বিষদে জানতে চান
তবে আপনি তার রচিত বিখ্যাত পুস্তক ‘সম্পূর্ণ সমাধান’ অধ্যয়ন করুন। বিনামূল্যে
E-Book ডাউনলোড করার লিংক নীচে প্রদান করা হয়েছে। অথবা ওনলাইন থেকে কাগজের পুস্তক সংগ্রহ
করেও অধ্যয়ন করতে পারেন। আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখতে থাকুন এবং নীচে উল্লেখিত ফোন
নম্বরেও যোগাযোগ করে আলোচনা করতে পারেন।
আপনাকে অনেক
অনেক ধন্যবাদ
ULM Team
ইতিমধ্যে ‘সম্পূর্ণ সমাধান’ পুস্তক হিন্দি থেকে ইংরেজি, রাশিয়ান এবং বাংলা ভাষায় অনুবাদ হয়েছে। অন্যান্য ভাষায় অনুবাদের
কাজ চলছে। সকলের অধ্যয়নের সুবিধার্থে এই পুস্তকের E-BOOK/PDF COPY বিনামুল্যে প্রদান করা হয়েছে। একইসাথে কাগজের পুস্তক Amazon এবং Flipkart–এ উপলব্ধ রয়েছে।
English Website: http://universallifemanagement.org/participate/
বাংলা ব্লগ: https://ulmbangla.blogspot.com/
ফ্রি সম্পূর্ণ সমাধান
E-BOOK ডাউনলোড করুন
যোগাযোগ:
প্রেমজীৎ সিরোহী : 90133 83424
সুকান্ত প্রধান : 70010 79159
মাধব রঞ্জন সরকার : 98309 25502

স্নেহভাজন মাধববাবু,
উত্তরমুছুনআপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।❤️🌹🙏🌹❤️
বাংলা ভাষায় আপনি বাঙালিদের অমূল্য সম্পদ উপহার দিলেন "সম্পূর্ণ সমাধান" বাংলা ভাষায় অনুবাদ করে। নতুন বিশ্ব ব্যবস্থা নির্মাণে প্রচারকার্যে আপনার ঐকান্তিক প্রচেষ্টা ও কঠোর পরিশ্রম বাংলার মানুষ চিরকাল মনে রাখবে। আপনাকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও প্রানভরা একরাশ ভালবাসা এবং শতকোটি নমস্কার।🌼🙏🌼