নতুন বিকল্প ব্যবস্থা কেন জরুরী ?


সমাজ এবং সভ্যতা এক অর্থে আমাদের শরীরের মতই। কোনো প্রকার শারীরিক ত্রুটি যেমন আমাদের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গে প্রকট হয়ে ওঠে ঠিক তেমনি ব্যবস্থা বা সিস্টেমের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে তবে সমাজের উপরেও তার নেতিবাচক প্রতিফলন পড়বেই। একদিকে যেমন লুটপাট, দুর্নীতি, লুণ্ঠন, ধর্ষণ, হত্যা, হিংসা, সন্ত্রাসবাদ, বেকারত্ব, অশিক্ষা, অপুষ্টি, আয়ের ক্ষেত্রে চরম অসমতা ইত্যাদি সমস্যাগুলি আমাদের জীবন-যাপনের জন্য ভয়ানক বিপদ হয়ে দাঁড়িয়েছে; অপরদিকে জলবায়ুও ক্রমাগত পরিবর্তিত হয়ে পরিবেশ বিষাক্ত হয়ে পড়ছে। মানুষ যদি এইসব দুর্ঘটনা, নানা প্রকার ব্যাধির আক্রমণ, পরস্পরের মধ্যে অবিরত সংঘর্ষ, দুশ্চিন্তা, অবসাদ, নিরাপত্তাহীনতা, সন্ত্রাসী হামলা ইত্যাদি সমস্যায় অবিরত জর্জরিত হতে থাকে তবে বুঝতে হবে আমরা একটি বিকৃত ব্যবস্থার মধ্যে দিনযাপন করছি। এইসব বিপদগুলি কেবলমাত্র সমস্যাই নয় বরং ব্যবস্থাপনার দিক দিয়ে এক চরম অসঙ্গতি। আমরা সকলে ক্রমাগত এই ভ্রষ্ট ব্যবস্থার দ্বারা প্রভাবিত হয়েই চলেছি।

আমরা ব্যবস্থাগত সমস্যাগুলিকে না বুঝে স্বয়ং নিজেকে এবং অপরকে শোধরানোর নিরর্থক প্রয়াস করে চলেছি। আমরা অপরের প্রয়োজনে তাদের সাহায্য করার চেষ্টা করে থাকি। নেতিবাচক অবস্থার কবল থেকে মুক্তি পেতে আমাদের পুরো জীবন নিজেকে এবং অপরকে শোধরানোর মত কার্যকলাপের উপরই অতিবাহিত হয়ে যায়। পরিণাম তেমনটি কখনোই আসে না যেমনটি আমরা আশা করে থাকি। আমাদের জীবনের সারমর্ম এই যে আমাদের ইচ্ছেপুরণ সর্বদা সাধ্যের বাইরেই থাকে। আমরা সামান্য আনন্দও সঠিকভাবে উপভোগ করতে পারি না। বর্তমান ব্যবস্থা এইসকল সমস্যাগুলিকে ক্রমাগত বৃদ্ধিই করে চলেছে। পরিস্থিতি যেদিকে এগিয়ে চলেছে তা অত্যন্ত ভয়ঙ্কর। এইসব সমস্যাগুলিকে সঠিক উপায়ে স্থায়ী সমাধান করা অত্যন্ত জরুরী হয়ে পড়েছে। প্রথমে এটি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে আমরা সমাধান প্রদান করবার পূর্বে যেন সমস্যার মূল কারণগুলিকে সঠিকভাবে সনাক্ত করি। আমরা যদি এই বিষয়টিকে গভীরভাবে পর্যবেক্ষণ করি তবে দেখতে পাব প্রতিটি সমস্যা পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। আমাদের জীবনে এইরূপ অসম পরিস্থিতি শুধুমাত্র একটি ভুল ব্যবস্থার কারণেই উৎপন্ন হয়ে চলেছে। এই ভ্রষ্ট ব্যবস্থা বা সিস্টেমের কারণেই আমরা সমস্যাগুলিকে ব্যক্তিগত উদ্যোগে সমাধান করতে সক্ষম হতে পারি না। আমাদের অধিকাংশ ব্যক্তিগত সমস্যা, নিত্যদিন ঘটে যাওয়া বিভিন্ন বিপরীত পরিস্থিতি উৎপন্ন হবার মূল কারণই হচ্ছে এই ভ্রষ্ট ‘ব্যবস্থা’ বা ‘সিস্টেম’। পরবর্তী রচনা এবং ভিডিওগুলিতে আমরা বিস্তারিতভাবে ব্যখ্যা করব যে বর্তমান সিস্টেমই কেন এইসকল সমস্যার মূল কারণ এবং এর স্থায়ী সমাধান কিভাবে হবে। বর্তমান ব্যবস্থা যতদূর অবধি পৌঁছানোর কথা ছিল তা পৌঁছে গিয়েছে। এর চাইতে অধিক এগিয়ে নিয়ে যেতে পারবে না। আমরা সকলে কিছু বছর ধরে লক্ষ্য করছি এবং অনুভব করে আসছি যে এটি একেবারে অন্তিম পর্যায়ে চলে এসেছে। এবার এই সিস্টেম নিয়ে পুনর্বিবেচনার সময় এসে গিয়েছে। অর্থাৎ আমাদের নতুন বিকল্প ব্যবস্থা নিয়ে চিন্তন-মনন করা উচিৎ। ব্যক্তি জীবন, গোষ্ঠী জীবন, সুলতানি আমল, রাজার শাসন, পুঁজিবাদী ব্যবস্থা, সমাজবাদী ব্যবস্থা, সাম্যবাদী ব্যবস্থা, বর্তমান সময়ের রাষ্ট্রীয় ব্যবস্থা, বিভিন্ন ধর্মীয় বিধান অনুযায়ী ব্যবস্থা ইত্যাদি সমস্ত ব্যবস্থা নিয়ে তুলনামূলক পর্যালোচনা করে এক সিদ্ধান্তে উপনীত হয়ে সুনিশ্চিত করা উচিত যে আমাদের মূল লক্ষ্য কি এবং কোন ব্যবস্থার মাধ্যমে আমরা আকাঙ্ক্ষিত উদ্দেশ্য পূরণ করতে সক্ষম হব। এইসকল ব্যবস্থার বাইরেও বিভিন্ন বর্গের মানুষ জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, সংস্কৃতি, ভৌগোলিক অঞ্চল ইত্যাদির ভিত্তিতে বহু রাজনৈতিক গোষ্ঠী এবং বহু অরাজনৈতিক গোষ্ঠী নির্মাণ করে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবার সকলে এক মঞ্চে মিলিত হয়ে এই উদেশ্যে আলোচনায় বসা উচিত যে মানুষের মূল প্রয়োজন শিক্ষা, জীবিকা, সুখসুবিধা এবং সুরক্ষার জন্য তাদের কাছে কি পরিকল্পনা রয়েছে, বিশেষ করে আর্থিক পরিকল্পনা কি রয়েছে এবং সেইসব পরিকল্পনাগুলিকে পরস্পরের সাথে আদান প্রদান করে পর্যালোচনা করা উচিত যে এমন কোনো ব্যবস্থা নির্মাণ করা যায় কিনা যেখানে জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, সংস্কৃতির বিভিন্নতা সত্ত্বেও কোনো বিরোধ উৎপন্ন হবে না। আলোচনার মাধ্যমে যদি বিকল্প কোনো ব্যবস্থার সিদ্ধান্ত গৃহীত হয় তবে প্রস্তাবিত নতুন ব্যবস্থায় গণতন্ত্র কেমন হওয়া উচিত, একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা হবে কিনা, কোনো রাজনৈতিক দল থাকবে কিনা, ইত্যাদি বিষয় নিয়ে চিন্তন-মনন এবং আলোচনা করে একটি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা উচিত।

এবার একটু বোঝার প্রয়াস করি যে আমাদের মূল লক্ষ্য কি? এর উত্তর হচ্ছে আমাদের এমন একটি ব্যবস্থা প্রয়োজন যা সকল নাগরিককে কোনো প্রকার হিংসা এবং অশান্তি ছাড়াই পছন্দের জীবন প্রদান করতে সক্ষম হবে। যেখানে আর্থিক ক্ষমতা এবং রাজনৈতিক ক্ষমতাসহ সমস্ত প্রকার ক্ষমতা সর্বদা জনগণের কাছে নিহিত থাকবে। আমরা উপরোক্ত সমস্যাগুলির মূল কারণ সনাক্ত করে স্থায়ী সমাধানের জন্য “সম্পূর্ণ সমাধান” নামে একটি নতুন ব্যবস্থার মডেল খুঁজে নিয়েছি যা সকলের সুখ-সমৃদ্ধির অভাবকে পূর্ণ করে দেবে। এই ব্যবস্থা সকল প্রকার সমস্যাকে উৎস থেকে সমাধান প্রদানের দাবী করে। এই ব্যবস্থায় ছ’টি নতুন মডেল উপস্থাপন করা হয়েছে। প্রথমতঃ “নতুন অর্থনৈতিক মডেল”– যেখানে আর্থিক দুর্নীতির সমস্যাটিকে গোঁড়া থেকেই নির্মূল করা হয়েছে। সেখানে লেনদেনের জন্য মুদ্রার ব্যবহার রাখা হয়নি। মুদ্রা দ্বারা আমরা মূলত বস্তু এবং পরিষেবা ক্রয় করে থাকি। নতুন ব্যবস্থা মুদ্রার পরিবর্তে সমস্ত নাগরিককে প্রয়োজনীয় সকল বস্তু এবং পরিষেবা বিনামূল্যে প্রদান করবে। পরিবর্তে ২৫ থেকে ৫০ বছর বয়সী সমস্ত সুস্থ্য নাগরিককে পছন্দের একটি জীবিকা বা কর্ম সম্পাদন করতে হবে। দ্বিতীয়তঃ “নতুন রাজনৈতিক মডেল”– যেখানে রাজনৈতিক ক্ষমতা বর্তমান ব্যবস্থার মত পাঁচ বছরে একবার নয় বরং ২৪ ঘণ্টা এবং ৩৬৫ দিনই জনগণের কাছে নিহিত থাকবে। কোনো নেতা-নেত্রী অথবা পদাধিকারীর ব্যর্থটা প্রমাণিত হলে নাগরিকবৃন্দ ২৪ ঘণ্টার মধ্যে যে কোনো সময় সরাসরি ভোটাধিকার এবং সন্তুষ্টি রেটিং প্রয়োগ করে সেই ব্যক্তিকে পদচ্যুত করতে পারবে। তৃতীয়তঃ “নতুন সামাজিক মডেল”– এটি নগরীয় ব্যবস্থা হবে। যেখানে সমস্ত প্রকার সামাজিক সুখসুবিধা সকল নাগরিকের জন্য বরাদ্দ থাকবে। যেমন আধুনিক সুবিধাযুক্ত আবাস, সড়ক, বিদ্যুৎ, জল, বিদ্যালয়, লাইব্রেরী, হাসপাতাল, পার্ক, স্টেডিয়াম, সুইমিং পুল, জিম, ক্লাব, রেস্তোরাঁ ইত্যাদি। চতুর্থতঃ “নতুন শিক্ষানীতি”– যেখানে সমস্ত প্রকার শিক্ষণ-প্রশিক্ষণ সকল শিক্ষার্থীর জন্য সরকারীভাবে বিনামূল্যে বরাদ্দ থাকবে। শিক্ষণ-প্রশিক্ষণ সমাপ্তির পর সকল শিক্ষার্থীর জন্য একটি জীবিকা সুনিশ্চিত থাকবে। পঞ্চমতঃ “নতুন পারিবারিক মডেল”, যেখানে পরিবারের একজন সদস্য অপর সদস্যের উপর আর্থিকভাবে নির্ভরশীল থাকবে না। ফলে স্বাভাবিকভাবে সকলের সাথে সম্বন্ধ মধুর থাকবে। ষষ্ঠতঃ “নতুন জীবন দর্শন”। জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে সুখী হওয়া। কেন সুখী হওয়াই মূল উদ্দেশ্য? অন্য কিছু নয় কেন? এইসব বিষয় ছাড়াও জীবন কি, জীবন কেন, নতুন ব্যবস্থা কেন প্রয়োজন ইত্যাদি বিষয়গুলির স্পষ্ট ব্যাখ্যা মানুষের মূল স্বভাব অনুযায়ী করা হয়েছে। এই দর্শন এতটাই সহজ যে আপনি এটিকে নিজ জীবনের সাথে মিলিয়ে সুনিশ্চিত করে নিতে পারবেন। অনেকে সম্পূর্ণ সমাধানের তত্ত্বকে সমাজবাদ এবং সাম্যবাদের সাথে তুলনা করেন। এক্ষেত্রে উল্লেখ করা আবশ্যক যে ‘সম্পূর্ণ সমাধান’ এবং ‘সম্পূর্ণ জীবন দর্শন’ পুস্তক দুটি অধ্যয়ন করলে স্পষ্টতই বুঝে যাবেন যে এই তত্ত্ব পূর্বের তত্ত্বগুলির তুলনায় সম্পূর্ণ পৃথক। এই পুস্তক দুটি দার্শনিক প্রেমজীৎ সিরোহী মহাশয়ের দীর্ঘ ২৫ বছরের গবেষণা এবং অভিজ্ঞতার ফসল। আমরা বরং সম্পূর্ণ সমাধানের তত্ত্বকে ‘ব্যক্তিবাদ’ বলে আখ্যায়িত করতে পারি। কারণ এই তত্ত্ব ব্যক্তিকে তার পছন্দের শিক্ষা, পছন্দের ট্রেনিং, পছন্দের জীবিকা, পছন্দের সুখসুবিধা এবং প্রয়োজনীয় সুরক্ষাসহ পূর্ণ স্বাধীনতা তথা পছন্দসই জীবন যাপনের দিকে অগ্রসর হয়ে নতুন ভবিষ্যতের নতুন নাগরিক হিসেবে উপস্থাপন করেছে। যে কোনো সরকার নাগরিককে পছন্দের সুখসুবিধা উপভোগ করার সুযোগ সুবিধা প্রদান করলে কে হিংসা করবে, কে দাঙ্গা-হাঙ্গামা করবে, কে দুর্নীতি করবে, কেই বা অপরাধ করবে? নতুন ব্যবস্থায় শিশু, বৃদ্ধ, অসুস্থ্য এবং প্রতিবন্ধীদের জন্যও সমান অধিকার এবং সমস্ত সুখসুবিধা প্রদান করা হয়েছে। এমনকি তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের জন্যও শিক্ষা, জীবিকা, সুখসুবিধা উপভোগ করার সমান অধিকার প্রদান করা হয়েছে। নতুন ব্যবস্থায় মানব সম্পদ, প্রাকৃতিক সম্পদ এবং প্রযুক্তির মেলবন্ধনে নতুন ম্যানেজমেন্ট গঠন করা হয়েছে। যেখানে চাহিদা, উৎপাদন এবং বিতরণ প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হবার সম্ভাবনা নেই। একটি কথা পুনরায় স্মরণ করে দিতে চাই যে সম্পূর্ণ সমাধান ব্যবস্থা কখনোই কাউকে সংশোধনের কথা বলে না। আপনারাও অনুগ্রহ করে এই বিষয়টি বুঝতে চেষ্টা করুন যে- কোনো মানুষকেই আমরা বদলানোর প্রয়াস করছি না। কেননা কোনো ব্যক্তি বা সমষ্টি ওইসকল সমস্যার মূল কারণ নয়। এমনকি উপদেশ দিয়ে অথবা শোধরানোর প্রয়াস করেও সমাধান সম্ভব নয়, এমনটি হলে এতদিনে সমস্ত সমস্যার সমাধান হয়ে যেত। একটি সঠিক ব্যবস্থা প্রতিষ্ঠা করাই হচ্ছে স্থায়ী সমাধান। এর থেকেই প্রমাণিত যে ব্যাক্তি সমস্যার মূল কারণ নয়। মানুষের মূল স্বভাব সে সুখী হতে চায়। তার স্বভাব অনুযায়ী ব্যবস্থা নির্মাণ করা উচিত। ব্যবস্থা যেমনই হোক মানুষকে তেমন ছাঁচে ফেলে পাল্টে নিতে হবে। এটি সম্ভব নয়।

আমাদের দাবী– এই নতুন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবার পর ৩ থেকে ৫ বছরের মধ্যেই সমাজের প্রতিটি বর্গের মানুষ বর্তমান সময়ের বিত্তশালীদের চাইতেও অধিক সুখী এবং সমৃদ্ধশালী হয়ে যাবে। শুধু তাই নয় নতুন ব্যবস্থার পরিকাঠামো এমন করেই নির্মাণ করা হয়েছে যে এটি প্রতিষ্ঠিত করতে কোনো আন্দোলন, মিছিল, ধর্না, অভিযোগ, হিংসা, সংঘর্ষ ইত্যাদির প্রয়োজন পড়বে না। কারণ এই ব্যবস্থা সকল দল, সকল বর্গ, সকল ধর্ম, সকল বর্ণ তথা সমস্ত প্রকার মানুষের জন্যই উপযুক্ত। নতুন ব্যবস্থা বিষয়ক সমস্ত তথ্য এবং এই ব্যবস্থা কিভাবে প্রতিষ্ঠিত হবে সে বিষয়ে বিস্তারিত রূপরেখা 'সম্পূর্ণ সমাধান' পুস্তকে বর্ণনা করা হয়েছে। ইতিমধ্যে এই পুস্তক হিন্দি, ইংরেজি, রাশিয়ান এবং বাংলা ভাষায় উপলব্ধ হয়ে গিয়েছে। অন্যান্য ভাষাতেও অনুবাদের কাজ চলছে। সকলের অধ্যয়নের সুবিধার্থে এই পুস্তকের E-BOOK বিনামুল্যে প্রদান করা হয়েছে। চারটি ভাষারই FREE E-BOOK www.universallifemanagement.org -এই লিংকটির ডাউনলোড বিভাগে উপলব্ধ রয়েছে। যেসব পাঠক বন্ধুরা কাগজের পুস্তক হাতে নিয়ে অধ্যয়ন করতে অধিক সুবিধা পান তারা Amazon এবং Flipkart ছাড়াও নিন্মলিখিত নম্বরে যোগাযোগ করলে পেপারবুক সংগ্রহ করতে পারবেন। কাগজের পুস্তকটির বর্তমান মূল্য ৩০০ টাকা। এর বাইরেও ULM Hindi/ULM Bangla/ULM English/ULM Russian সহ অন্যান্য ইউটিউব চ্যানেলগুলিতেও বিস্তারিত ব্যাখ্যা এবং বহু ব্যাক্তির সাথে আলোচনার অডিও-ভিডিও রয়েছে। যা সকলের জন্য উপলব্ধ। সমস্ত লিংক নিন্মে উল্লেখ করা হয়েছে। এছাড়া জীবন সম্পর্কিত বিষয় নিয়ে “সম্পূর্ণ জীবন দর্শন” পুস্তকে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। এটি সিরোহী মহাশয়ের দ্বিতীয় পুস্তক। এটির বাংলা অনুবাদের কাজ চলছে।
সম্পূর্ণ সমাধান ব্যবস্থা সম্পর্কে স্পষ্টতা, প্রশ্ন উত্তরের মীমাংসা, পক্ষে-বিপক্ষে যুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা এবং উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি মুক্ত মঞ্চ রয়েছে। যা অনলাইন মাধ্যমে অনুষ্ঠিত হয়ে থাকে। অর্থাৎ আপনি যে স্থানে রয়েছেন সেই স্থান থেকেই অনলাইন অনুষ্ঠানে যুক্ত হতে পারবেন। আপনি প্রশ্নকর্তা হয়ে অথবা বক্তা হয়ে আপনার মতবাদ উপস্থাপন করতে পারবেন। এই মঞ্চ সকলের জন্য উন্মুক্ত।
যোগাযোগ – 9830925502.


#সম্পূর্ণ_সমাধান_ব্যবস্থা – সকলের জন্য সম্পূর্ণ সুখী জীবন
#The_Complete_Solution_System – Complete Happy Life for All, Universal_Life_Management (ULM),
#সম্পূর্ণ_সমাধান - এক নতুন সামাজিক-রাজনৈতিক-অর্থব্যবস্থা,

সম্পূর্ণ সমাধানঃ ভবিষ্যতের জন্য নতুন সরকার এবং নতুন ব্যবস্থার উদ্দেশ্যে এক পূর্ণাঙ্গ ব্যবস্থার পরিকাঠামো উপস্থাপন করা হয়েছে। যেখানে সকলের সুখী এবং সমৃদ্ধশালী জীবন-যাপনের জন্য সম্পূর্ণ নতুন অর্থনৈতিক মডেল ‖ নতুন রাজনৈতিক মডেল ‖ নতুন সামাজিক মডেল ‖ নতুন শিক্ষা মডেল ‖ নতুন পারিবারিক মডেল এবং ‖ নতুন জীবন দর্শনের মাধ্যমে প্রাকৃতিক সম্পদ এবং মানব সম্পদের সঠিক মেলবন্ধনে এই ব্যবস্থার পরিকাঠামো নির্মাণ করা হয়েছে। এই ব্যবস্থা বাস্তবায়নের পর কোনো প্রকার সমস্যা উৎপন্নই হবে না। যেমন— আর্থিক অসমতা, বেকারত্ব, দরিদ্রতা, অপরাধ, শোষণ, দমন, উৎপীড়ন, ভবিষ্যৎ নিয়ে নিরাপত্তাহীনতা, অরাজকতা, দুর্নীতি, অশান্তি, যুদ্ধ, দাঙ্গা, ধর্মীয় হিংসা, প্রতিদ্বন্দ্বিতা, ভয়, ঈর্ষা, দাসত্ব, বন্ধন, পরনির্ভরশীলতা, আত্মহত্যা, ধর্ষণ, অপহরণ, সম্পর্কজনিত জটিলতা ইত্যাদি। নতুন ব্যবস্থায় উপরোক্ত সমস্যাগুলি উৎপন্ন হবার মূল কারণটিকেই নির্মূল করে দেওয়া হয়েছে। অর্থাৎ সকল নাগরিক স্থায়ীরূপে সুখী, সমৃদ্ধশালী, সংরক্ষিত এবং পূর্ণ স্বাধীনতা উপভোগ করবে।

আমাদের এমন একটি সরকার প্রয়োজন যেন প্রয়োজনীয় সমস্ত সুবিধার অধিকার সকলের জন্য জন্মগত সুনিশ্চিত থাকে।

• সরকারিভাবে সকলের ইচ্ছানুযায়ী শিক্ষণ-প্রশিক্ষণ, উচ্চশিক্ষা, গবেষণা এবং নিশ্চিত কর্মসংস্থান।
• সকলের জন্য প্রয়োজনীয় সমস্ত সুখসুবিধা (শিক্ষা, জীবিকা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, সুরক্ষা) এবং স্থায়ী সংরক্ষণ।
• অর্থ ছাড়াই সরকারিভাবে সকলের জন্য সমস্ত বস্তু এবং পরিষেবা প্রাপ্তির অধিকার।
• সরকার নিয়ন্ত্রণের অধিকার সর্বদা (২৪×৭) জনগণের কাছে নিহিত থাকার ক্ষমতা ইত্যাদি।

নতুন ব্যবস্থা বিষয়ক সমস্ত তথ্য দার্শনিক প্রেমজীৎ সিরোহী রচিত 'সম্পূর্ণ সমাধান' পুস্তকে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। এই রচনা সিরোহী মহাশয়ের দীর্ঘ ২৫ বছরের গবেষণা এবং অভিজ্ঞতার ফসল। ইতিমধ্যে এই পুস্তক হিন্দি, ইংরেজি, রাশিয়ান এবং বাংলা ভাষায় উপলব্ধ হয়ে গিয়েছে এবং অন্যান্য ভাষাতেও অনুবাদের কাজ চলছে। সকলের অধ্যয়নের সুবিধার্থে এই পুস্তকের E-BOOK বিনামুল্যে প্রদান করা হয়েছে। একইসাথে কাগজের পুস্তক Amazon এবং Flipkart ছাড়াও নিন্মলিখিত ঠিকানায় সরাসরি পাওয়া যাচ্ছে। বিষয়বস্তুর স্পষ্টতা, প্রশ্ন উত্তরের মীমাংসা, পক্ষে-বিপক্ষে বিস্তারিত আলোচনাসহ উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি মুক্ত মঞ্চ রয়েছে। যা পরিচালনার দায়িত্বে রয়েছে ইউনিভার্সাল লাইফ ম্যানেজমেন্ট সংস্থা। মুক্ত মঞ্চের অনুষ্ঠান এবং নতুন ব্যবস্থা বিষয়ক ভিডিও/অডিও হিন্দি, ইংরেজি, রাশিয়ান এবং বাংলা ভাষার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে উপলব্ধ রয়েছে। এই মঞ্চে সকলে আমন্ত্রিত।

এবার সর্বপ্রথম আমাদের কর্তব্য হচ্ছে এই বিকল্প সমাধানকে পুঙ্খানুপুঙ্খ অধ্যয়ন করা এবং পক্ষে-বিপক্ষে যুক্তি উপস্থাপন করে আলোচনার মাধ্যমে আরও স্পষ্ট করে বুঝে নেওয়া। আলোচনা সমালোচনার পর যদি সততই তা সঠিক সমাধান বলে প্রমাণিত হয় তবে আমাদের উচিত এটিকে সকলের কাছে তুলে ধরা এবং প্রচার-প্রসারে সাহায্য করা। বর্তমান ইন্টারনেটের যুগে কোনো বিষয়কে বিশ্বের কাছে পৌঁছে দেওয়া একেবারেই কঠিন কাজ নয়। প্রতিটি মানুষের সুখী এবং সমৃদ্ধশালী জীবনের জন্য জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে মিলিতভাবে এক মঞ্চে অবস্থানের সময় এসে গিয়েছে। আসুন সকলে মিলে এই নতুন তত্ত্বটিকে বোঝার প্রয়াস করি।

সম্পূর্ণ সমাধান ফ্রি E-BOOK ডাউনলোড করুন
Download ‘Sampurna Samadhan’ FREE E-Book (Hindi, English, Russian and Bengali):

বাংলা ব্লগ সাইট

সম্পূর্ণ সমাধান বাংলা পেপারবুক Amazon Link:

সম্পূর্ণ সমাধান বাংলা পেপারবুক Flipkart Link:

Bangla Facebook Page
Bangla YouTube Channel:
Hindi Facebook Page
Hindi YouTube Channel:
Join Telegram Group

ULM Bangla/ULM Hindi/ULM English/ULM Russian ইউটিউব চ্যানেলের মুক্ত মঞ্চে বক্তা হিসেবে এবং উন্মুক্ত আলোচনার জন্য যোগাযোগ করুন: 9830925502 / 7001079159

#Universal_Life_Management #ব্যবস্থা পরিবর্তন_-_व्यवस्था_परिवर्तन
#Premjeet_Sirohi
***
#unemployment, #employment, #financial_security, #poverty, #education, #job, #health, #happiness, #happiness, #love, #satisfaction, #security, #unity, #cooperation, #Sampurna_Samadhan, #ULM_Bangla, #ULM_Hindi, #ULM_English, #ULM_Russian, #সম্পূর্ণ_সমাধান, #সম্পূর্ণ_সমাধান_ব্যবস্থা, #নতুন_ব্যবস্থা, #New_System, #ব্যবস্থা_পরিবর্তন, #Byabastha_Parivartan, #System_Change, #व्यवस्था_परिवर्तन
***



 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাষ্ট্র ব্যবস্থায় যে অধিকারগুলো জন্মগতভাবে থাকা জরুরী

কিউবার ভয়াবহ অর্থনৈতিক সংকটের কারণ কী?

ব্যবস্থাগত অসম্পূর্ণতা নাকি নেতৃত্বের ব্যর্থতা?