গ্ল্যামার দুনিয়াই নয় সাধারণ মানুষও আত্মহত্যার শিকার? নিবারণ কীভাবে হবে?


যে কোনো অস্বাভাবিক মৃত্যু এবং আত্মহত্যা অত্যন্ত্য বেদনাদায়ক ফিল্ম এবং গ্ল্যামার দুনিয়াই নয়, বহু সাধারণ পরিবারের মানুষও আত্মহত্যার শিকার। গুরুতর এই সমস্যাটির মূল কারণ জানলে আপনি অবাক হয়ে যাবেন। যারা আত্মহত্যা করছে তারা মোটেও দোষী নয়। সুখ-সমৃদ্ধি এবং স্বাধীনতা কে না পেতে চায়। স্বপ্নকে কাটছাঁট করে দুঃখী জীবন কেউ কাটাতে চায় না। সমস্যার মূল কারণ হচ্ছে সকলের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী জীবিকার ব্যবস্থা না থাকাটা। সকলের সমান মান-মর্যাদাএবং সমস্ত জীবিকার সমান পারিশ্রমিকনা থাকাটা। একইসাথে ম্যাচিং সঙ্গী-সঙ্গিনী না পাওয়াটাও সমস্যা। এটি সিস্টেম বা ব্যবস্থাগত সমস্যা। এরজন্য ব্যক্তিকে দোষারোপ করাটা সঠিক পন্থা নয়। অনেকের কাছেই এটি নতুন বক্তব্য বলে মনে হচ্ছে। এই বিষয়টি বুঝতে সময়ের অপেক্ষা মাত্র। মূল প্রসঙ্গে ফিরে আসি। ব্যবস্থা এমন হওয়া উচিত যেন প্রতিটি ব্যক্তি পছন্দ অনুযায়ী জীবন-যাপন করতে পারে এবং কাউকেই যেন অপরের উপর নির্ভরশীল না থাকতে হয়। শোষিত, দরিদ্র, অসহায় অবস্থায় দিনের পর দিন কম্প্রোমাইজ করে জীবন কাটানো সমাধান হতে পারে না। এই প্রকার উপদেশ দিয়ে আত্মহত্যা রোধ করা যায় না। জন্মগতভাবে কেউ দোষ বয়ে আনে না। সুখী হতে চাওয়াটা মোটেই দোষের নয়। সুতরাং মানুষ নিজেকে পরিবর্তন করুক এমনতর কামনা সমাধান নয়। বাইরের অবস্থা-ব্যবস্থা-পরিকাঠামোর পরিবর্তন প্রয়োজন। যে ব্যবস্থায় সকলে পছন্দ অনুযায়ী জীবন-যাপন করতে পারবে সেটিই হবে চূড়ান্ত ব্যবস্থা। সুতরাং ব্যবস্থা পরিবর্তনই স্থায়ী সমাধান। ইতিমধ্যে আমরা একটি নতুন ব্যবস্থার মডেল জনগণের কাছে উপস্থাপন করেছি। যেখানে সম্পূর্ণ নতুন অর্থনৈতিক ব্যবস্থা, নতুন রাজনৈতিক ব্যবস্থা, নতুন সামাজিক ব্যবস্থা, নতুন শিক্ষা ব্যবস্থা, নতুন পারিবারিক ব্যবস্থা এবং নতুন জীবন দর্শন রয়েছে এই নতুন ব্যবস্থায় সমস্ত সমস্যার মূল কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধান প্রদান করা হয়েছে। এবিষয়ে সম্পূর্ণ সমাধানপুস্তকে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। হিন্দি, ইংরিজি, রাশিয়ান এবং বাংলা মিলে চারটি ভাষায় এই পুস্তকের FREE E-Book রয়েছে। নতুন ব্যবস্থার প্রতি আগ্রহী দেশে-বিদেশে বসবাসকারী সকল বন্ধুদের ধন্যবাদ। এবিষয়ে অধিক জানতে ULM Bangla ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি অবশ্যই দেখুন। সমস্ত লিংক নিচে উল্লেখ করা হয়েছে। ধন্যবাদ।


একদিকে যেমন লুটপাট, দুর্নীতি, লুণ্ঠন, ধর্ষণ, হত্যা, হিংসা, সন্ত্রাসবাদ, বেকারত্ব, অশিক্ষা, অপুষ্টি, আয়ের ক্ষেত্রে চরম অসমতা, সম্পর্কজনিত জটিলতা ইত্যাদি সমস্যাগুলি আমাদের জীবন-যাপনের জন্য ভয়ানক বিপদ হয়ে দাঁড়িয়েছে; অপরদিকে জলবায়ুও ক্রমাগত পরিবর্তিত হয়ে পরিবেশ বিষাক্ত হয়ে পড়ছে। মানুষ যদি ক্রমাগত এইসব সংঘর্ষ, দূষণের কারণে নানা প্রকার ব্যাধির আক্রমণ, দুশ্চিন্তা, অবসাদ, নিরাপত্তাহীনতা, সন্ত্রাসী হামলা ইত্যাদি সমস্যায় অবিরত জর্জরিত হতে থাকে তবে বুঝতে হবে আমরা একটি বিকৃত ব্যবস্থার মধ্যে দিনযাপন করছি। সাধারণ চোখে এই বিপদগুলিকে স্বাভাবিক সমস্যা বলেই মনে হলেও গভীরভাবে দেখলে বোঝা যায় তা আসলে মূলত ব্যবস্থাপনার দিক দিয়ে এক চরম অসঙ্গতি। আমরা ক্রমাগত এই ভ্রষ্ট ব্যবস্থার দ্বারা প্রভাবিত হয়েই চলেছি। আমাদের অধিকাংশ ব্যক্তিগত সমস্যা, নিত্যদিন ঘটে যাওয়া বিভিন্ন বিপরীত পরিস্থিতি উৎপন্ন হবার মূল কারণই হচ্ছে এই ভ্রষ্ট ব্যবস্থা বা সিস্টেম যে কারণে আমরা সমস্যাগুলিকে ব্যক্তিগত উদ্যোগে অথবা সমষ্টিগত উদ্যোগে বহুবিধ প্রচেষ্টার পরও সমাধানে সক্ষম হতে পারি না। সমাজ এবং সভ্যতা এক অর্থে আমাদের শরীরের মতই। কোনো প্রকার শারীরিক ত্রুটি যেমন আমাদের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গে প্রকট হয়ে ওঠে ঠিক তেমনি ব্যবস্থা বা সিস্টেমের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে তবে সমাজের উপরেও তার নেতিবাচক প্রতিফলন পড়বেই। বর্তমান ব্যবস্থা যতদূর অবধি পৌঁছানোর কথা ছিল তা পৌঁছে গিয়েছে। এর চাইতে অধিক এগিয়ে নিয়ে যেতে পারবে না। আমরা সকলে কিছু বছর ধরে লক্ষ্য করছি এবং অনুভব করে আসছি যে এটি একেবারে অন্তিম পর্যায়ে চলে এসেছে। এবার এই ভ্রষ্ট ব্যবস্থা নিয়ে পুনর্বিবেচনার সময় এসে গিয়েছে। অর্থাৎ আমাদের নতুন বিকল্প ব্যবস্থা নিয়ে চিন্তন-মনন করা উচিৎ।

এমন একটি ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়া জরুরী হয়ে পড়েছে যেখানে সকল নাগরিক আজীবন সমৃদ্ধশালী জীবন উপভোগ করতে পারবেঅর্থাৎ সকল নাগরিকের শিক্ষা, কর্মসংস্থান, সুখসুবিধা, সুরক্ষা ইত্যাদি জন্য কাউকে যেন ব্যাক্তিগত উদ্যোগ নিতে না হয়এমনকি অসুস্থ্য এবং দুস্থ্য মানুষদেরকে সাহায্য করার জন্য বিভিন্ন সংস্থা, ক্লাব, এনজিও ইত্যাদিরও যেন প্রয়োজন না পড়েআজীবন সকলের জন্য পরিপূর্ণ সুখসুবিধা এবং স্থায়ী সংরক্ষণ ব্যাক্তিগত উদ্যোগে সম্ভব নয়। এ প্রচেষ্টা আমরা বহুবার করেছি এবং বিফল হয়েছি। প্রয়োজনে নতুন অর্থনৈতিক মডেল তৈরি করে নেওয়া যেন কেউ দুর্নীতি করার সুযোগ না পায়। এমন একটি পূর্ণাঙ্গ এবং স্বয়ংক্রিয় ব্যবস্থা নির্মাণ করা যেন ব্যবস্থাই সমস্তকিছু পরিচালনার দায়িত্ব নেয়।

কোনো রাষ্ট্রের সর্বপ্রথম এবং সর্বপ্রধান ভিত হচ্ছে ব্যবস্থা বা সিস্টেম যাকে আমরা সরকার বলে থাকি। সরকারের মূল অর্থ হচ্ছে সর্বকার, অর্থাৎ সকল প্রকার কর্ম সম্পাদনকারী সংস্থা। যেসব দেশের ব্যবস্থা উন্নত সেইসব দেশে শিক্ষা, প্রযুক্তি, কর্মসংস্থান এবং নাগরিকের জীবন-যাপনের মানও উন্নত যদিও বিকশিত দেশের সংখ্যা নিতান্তই হাতে গোনা, এমনকি সেইসব বিকশিত বা উন্নত দেশগুলিও বহুবিধ সমস্যায় জর্জরিত। বাকি ৯০ শতাংশ দেশই পুরোপুরি অনুন্নত এবং সেই দেশগুলির বাস্তবিক অবস্থা অত্যন্ত ভয়াবহ।

তাই সঠিক ব্যবস্থাই হচ্ছে কোনো দেশের কেন্দ্রবিন্দু। ব্যবস্থা এমন হওয়া উচিৎ যেন কোনো নাগরিক চাইলেও অনৈতিক হবার সুযোগ না পায় এবং দুর্নীতি করার প্রয়োজন না পড়ে

দার্শনিক সিরোহী মহাশয়ের বিখ্যাত উক্তিটিও এই প্রসঙ্গে উল্লেখ্য, ‘মানুষকে সংশোধন করার প্রয়োজন নেই, ব্যবস্থা জনগণের সুবিধা অনুযায়ী হওয়া উচিৎ সম্পূর্ণ সমাধান ব্যবস্থার নতুন অর্থনীতির সাথে পরিচয় ঘটলেই আপনি সকল সমস্যার স্থায়ী সমাধান পেয়ে যাবেন। এই পুস্তক অধ্যয়নের পূর্বে সাধারণ বোধ অনুযায়ী আমিও মানুষকেই অভিযুক্ত করে আসছিলাম মূলতঃ সঠিক ব্যবস্থার অভাবেই বেশীরভাগ মানুষ বিপথে চালিত হতে বাধ্য হয় সুতরাং ব্যবস্থাকে এমনভাবে নির্মাণ করা উচিৎ যেন কোনো প্রকার সমস্যা উৎপন্নই না হয়

বর্তমান সময়ের অসমান আর্থিক পরিস্থিতির কারণে অধিকাংশ মানুষকে নিজের প্রচেষ্টায় জীবিকার সন্ধান করে আর্থিক ব্যবস্থা করে নিতে হয় ফলে সকলের রোজগার একরকম থাকে না বিশেষ করে তাদের যারা খাদ্য সম্পর্কিত বস্তু নির্মাণ ও বিতরণ করে থাকে তারা নিজেদের লাভের জন্য খাদ্য সামগ্রীতে ভেজাল মেশাতে থাকে যা থেকে তারা অধিক অর্থ আয়ের সুযোগ পায় কারণ তাদেরও তো পরিবার রয়েছে যাদেরকে তাঁরা ভালোভাবে রাখতে চায় কেননা সকলেই নিজেদের পরিবারকে ভালবাসে পরিবারের সুখের জন্য অর্থের প্রয়োজন হয় অধিক অর্থ সংগ্রহ করার উপায় এটিই যে খাদ্য সামগ্রীতে ভেজাল মেশানো, দুর্নীতি করা এবং কিছু অপরাধমূলক কাজ করা যা থেকে অধিক অর্থ আসে

আমাদের এমন একটি ব্যবস্থা প্রতিষ্ঠা করা প্রয়োজন যা সকল নাগরিককে কোনো প্রকার হিংসা এবং অশান্তি ছাড়াই পছন্দের জীবন প্রদান করতে সক্ষম হবে। সমস্ত প্রকার ক্ষমতা সর্বদা জনগণের কাছে নিহিত থাকবে। আমরা উপরোক্ত সমস্যাগুলির মূল কারণ সনাক্ত করে স্থায়ী সমাধানের জন্য সম্পূর্ণ সমাধাননামে একটি নতুন ব্যবস্থার মডেল খুঁজে নিয়েছি যা সকলের সুখ-সমৃদ্ধির অভাবকে পূর্ণ করে দেবে। এই ব্যবস্থা সকল প্রকার সমস্যাকে উৎস থেকে সমাধান প্রদানের দাবী করে। এই ব্যবস্থায় ছটি নতুন মডেল উপস্থাপন করা হয়েছে। নতুন অর্থনৈতিক মডেল, নতুন রাজনৈতিক মডেল, নতুন সামাজিক মডেল, নতুন শিক্ষা মডেল, নতুন পারিবারিক মডেল এবং নতুন জীবন দর্শনের মাধ্যমে প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ এবং প্রযুক্তির সঠিক মেলবন্ধনে এই ব্যবস্থার পরিকাঠামো নির্মাণ করা হয়েছে। নতুন ব্যবস্থার পরিকাঠামো এমন করেই নির্মাণ করা হয়েছে যে এটি প্রতিষ্ঠিত করতে কোনো আন্দোলন, মিছিল, ধর্না, অভিযোগ, হিংসা, সংঘর্ষ ইত্যাদির প্রয়োজন পড়বে না। এই ব্যবস্থা ধর্ম, বর্ণ, সংস্কৃতি নির্বিশেষে সমস্ত বর্গের মানুষের জন্যই উপযুক্ত। নতুন ব্যবস্থা বিষয়ক সমস্ত তথ্য এবং এই ব্যবস্থা কিভাবে প্রতিষ্ঠিত হবে সে বিষয়ে বিস্তারিত রূপরেখা 'সম্পূর্ণ সমাধান' পুস্তকে বর্ণনা করা হয়েছে। এই রচনা দার্শনিক প্রেমজীৎ সিরোহী মহাশয়ের দীর্ঘ ২৫ বছরের গবেষণা এবং অভিজ্ঞতার ফসল। ইতিমধ্যে এই পুস্তক হিন্দি, ইংরেজি, রাশিয়ান এবং বাংলা ভাষায় উপলব্ধ হয়ে গিয়েছে। অন্যান্য ভাষাতেও অনুবাদের কাজ চলছে। সকলের অধ্যয়নের সুবিধার্থে এই পুস্তকের E-BOOK বিনামুল্যে প্রদান করা হয়েছে। এর বাইরেও ULM Hindi/ULM Bangla/ULM English/ULM Russian সহ অন্যান্য ইউটিউব চ্যানেলগুলিতেও বিস্তারিত ব্যাখ্যা এবং বহু ব্যাক্তির সাথে আলোচনার অডিও-ভিডিও রয়েছে। যা সকলের জন্য উপলব্ধ। সমস্ত লিংক নিন্মে উল্লেখ করা হয়েছে। এছাড়া জীবন সম্পর্কিত বিষয় নিয়ে সম্পূর্ণ জীবন দর্শনপুস্তকে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। এটির বাংলা অনুবাদের কাজ চলছে।

 

সম্পূর্ণ আলোচনার বিষয়বস্তু সম্পর্কে অধিক স্পষ্টতা, প্রশ্ন উত্তরের মীমাংসা, পক্ষে-বিপক্ষে যুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা এবং উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য ULM Bangla নামে একটি মুক্ত মঞ্চ রয়েছে। যা অনলাইন মাধ্যমে অনুষ্ঠিত হয়ে থাকে। অর্থাৎ আপনি যে স্থানে রয়েছেন সেই স্থান থেকেই অনলাইন অনুষ্ঠানে যুক্ত হতে পারবেন। আপনি প্রশ্নকর্তা হয়ে অথবা বক্তা হয়ে আপনার মতবাদ উপস্থাপন করতে পারবেন। এই মঞ্চ সকলের জন্য উন্মুক্ত।

সম্পূর্ণ সমাধান ফ্রি E-BOOK ডাউনলোড করুন

‘Sampurna Samadhan’ FREE E-Book, Download Link (Hindi, English, Russian and Bengali):

www.universallifemanagement.org

 

সম্পূর্ণ সমাধান পেপারবুক Amazon Link:

https://www.amazon.in/dp/1685865909/ref=cm_sw_r_cp_apan_glt_fabc_YXX08DQVPKW4WQD4NDDY

সম্পূর্ণ সমাধান পেপারবুক Flipkart Link:

https://dl.flipkart.com/dl/sampurna-samadhan/p/itmd6e15270d2ab4?pid=9781685865900&cmpid=product.share.pp&_refId=PP.59f228eb-9f38-49a5-a0aa-59f2cf56093e.9781685865900&_appId=CL

 

Bangla Facebook Page https://www.facebook.com/সম্পূর্ণ-সমাধান-106139834749271/ Bangla YouTube Channel: https://www.youtube.com/channel/UCz5uy_BQaQUYLJQg-PN7ERw

Hindi Facebook Page

https://www.facebook.com/ulmteam2020/about/?ref=page_internal

Hindi YouTube Channel:

https://www.youtube.com/channel/UCfOiDZxI7BkObjJe1qwxCqg

Join Telegram Group https://t.me/+mbH6zRruJBlhYWFl

 

ULM Bangla/ULM Hindi/ULM English/ULM Russian ইউটিউব চ্যানেলের মুক্ত মঞ্চে বক্তা হিসেবে এবং উন্মুক্ত আলোচনার জন্য যোগাযোগ করুন: 98309 25502.

#ManjushaNeogiSuiside, #PallabiDeySuiside, #BidishaDeyMajumderSuiside, #পল্লবী, #বিদিশা, #মঞ্জুষা, #Suiside, #আত্মহত্যার_মূল_কারণ_এবং_স্থায়ী_সমাধান, #আত্মহত্যা 

#Unemployment, #FinancialSecurity, #Poverty, #Education, #Jobs, #Health, #Happiness, #Love, #Satisfaction, #Security, #Unity, #Cooperation, #Sampurna_Samadhan, #ULM_Bangla, #ULM_Hindi, #ULM_English, #ULM_Russian, #Universal_Life_Management, #সম্পূর্ণ_সমাধান, #সম্পূর্ণ_সমাধান_ব্যবস্থা, #নতুন_ব্যবস্থা, #New_System, #ব্যবস্থা_পরিবর্তন, #Byabastha_Parivartan, #System_Change, #व्यवस्था_परिवर्तन


 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাষ্ট্র ব্যবস্থায় যে অধিকারগুলো জন্মগতভাবে থাকা জরুরী

কিউবার ভয়াবহ অর্থনৈতিক সংকটের কারণ কী?

ব্যবস্থাগত অসম্পূর্ণতা নাকি নেতৃত্বের ব্যর্থতা?