সকলের মান-মর্যাদা এবং পারিশ্রমিক সমান থাকবে কেন?
কেউ কেউ বলেন বিভিন্ন প্রকার কর্মসংস্থানের জন্য বেতনও আলাদা আলাদা হওয়া উচিত। কেননা কর্ম বিশেষে শ্রম ভিন্ন ভিন্ন হয়ে থাকে। স্থুল ভাবনায় একথা সঠিক বলেই মনে হয়। কিন্তু তা বাস্তবে জীবনের উদ্দেশ্যকে পূরণ করে না বরং বাধা হয়ে দাঁড়ায়। আসুন বুঝে নিই এই নীতি আসলে কিভাবে বাধা হয়ে দাঁড়ায়?
যদি আমরা পারিশ্রমিক সমান না রাখি তবে যেসব বস্তু উচ্চ বেতনভোগী মানুষ দ্বারা নির্মিত হবে তার মূল্য স্বাভাবিকভাবে অধিক হবে। আর অধিক মুল্যের হলে স্বল্প আয়ের মানুষ তা ক্রয় করতে পারবে না। অর্থাৎ সমাজের একটি বড় অংশ উচ্চ মুল্যের বস্তু বা পরিষেবা উপভোগ করতে পারবে না। অর্থাৎ এই বর্গের মানুষ উক্ত সুখ থেকে বঞ্চিতই থেকে যাবে। তখন কম বেতনভোগী মানুষ দামী বস্তু পেতে কোনো না কোনো উপায় খুঁজবে। কেননা তারাও উচ্চ মূল্যের বস্তু এবং পরিষেবা থেকে প্রাপ্ত সুখ উপভোগ করতে চাইবে। সমাজে মানুষ দু-প্রকারের সুখ উপভোগকারী হয়ে থাকে। প্রথমত— সংবিধান অনুযায়ী এবং দ্বিতীয়ত— সংবিধানের বিপরীত। সংবিধানে তো আমরা উল্লেখ করে দিয়েছি যে কম বেতনভোগী মানুষ উচ্চ মুল্যের বস্তু/পরিষেবা উপভোগ করতে পারবে না। তাহলে দ্বিতীয় উপায় যেটি থাকে তা হল বিভিন্ন প্রকার অপরাধমূলক পথ। এভাবেই দুর্নীতি এবং অপরাধের কারণ তৈরি হয়ে যাবে। বলপ্রয়োগ দ্বারা অপরাধ কিছুটা কম করা গেলেও নির্মূল করা সম্ভব হবে না। এই প্রকার বলপ্রয়োগ সমাজে অশান্তি, অস্থিরতা, সন্ত্রাসী ইত্যাদি উৎপন্ন করবে। সকলে সর্বদা কলহ এবং অসন্তোষ নিয়ে বেঁচে থাকবে। এমনতর পরিবেশে আমরা সাধারণ বস্তুও সঠিকভাবে উপভোগ করতে পারব না। প্রশাসনও সময়, শ্রম এবং অর্থ এইসকল অশান্তি, কলহ, অপরাধ ইত্যাদির ভারসাম্য রক্ষার কাজে লেগে থাকবে। তাহলে আমরা বুঝতে পারছি সমাজে আর্থিক সমতা কতটা আবশ্যক। আর্থিক সমতা না হবার কারণে অন্যান্য সমতাগুলিও বাস্তবিক ক্ষেত্রে সমান হতে পারবে না। কিন্তু সকল মানুষই তো সমস্ত রকমের সুখ উপভোগ করতে চায়। তা নাহলে চুরি, ডাকাতি, জালিয়াতি, অপহরণ, দুর্নীতি, ঈর্ষা, বিশ্বাসঘাতকতা, হিংসা, ক্রোধ, লোভ, মোহ, প্রতিদ্বন্দ্বিতাসহ অন্যান্য সকল সমস্যা যা থেকে মানুষ দুঃখ অনুভব করে আসছে তা ঘটতে শুরু করবে। এর থেকে আমরা বুঝতে পারি যে পারিশ্রমিক সমান হওয়াটা কতটা অনিবার্য। পারিশ্রমিক সমান ধার্য করা ছাড়া বিশ্বের কোনো ব্যবস্থা ন্যায়শীল হতে পারে না এবং ন্যায়শীল ব্যবস্থা স্থাপিত না হলে সমস্তরকম ভৌতিক ও আধ্যাত্মিক সমস্যা উৎপন্ন হতেই থাকবে। যেমনটি আপনি বর্তমান ব্যবস্থায় দেখছেন। একথাও যুক্তিযুক্ত যে সকলের পারিশ্রমিক যখন সমান রাখতে হবে তখন বাস্তবে পারিশ্রমিক থাকার প্রয়োজনীয়তাও আর গুরুত্ব পাবে না। ব্যাস তারপর সকল শ্রমের মূল্য আপনিই সমান হয়ে যাবে। অর্থাৎ যার যা প্রয়োজন হবে তা সে স্বাভাবিকভাবেই পেয়ে যাবে। ফলে সকলের জীবনস্তর সমানরূপে সমৃদ্ধশালী হবে।
একদিকে যেমন লুটপাট, দুর্নীতি, লুণ্ঠন, ধর্ষণ, হত্যা, হিংসা, সন্ত্রাসবাদ, বেকারত্ব, অশিক্ষা, অপুষ্টি, আয়ের ক্ষেত্রে চরম অসমতা, সম্পর্কজনিত জটিলতা ইত্যাদি সমস্যাগুলি আমাদের জীবন-যাপনের জন্য ভয়ানক বিপদ হয়ে দাঁড়িয়েছে; অপরদিকে জলবায়ুও ক্রমাগত পরিবর্তিত হয়ে পরিবেশ বিষাক্ত হয়ে পড়ছে। মানুষ যদি এইসব দুর্ঘটনা, নানা প্রকার ব্যাধির আক্রমণ, পরস্পরের মধ্যে অবিরত সংঘর্ষ, দুশ্চিন্তা, অবসাদ, নিরাপত্তাহীনতা, সন্ত্রাসী হামলা ইত্যাদি সমস্যায় অবিরত জর্জরিত হতে থাকে তবে বুঝতে হবে আমরা একটি বিকৃত ব্যবস্থার মধ্যে দিনযাপন করছি। এইসব বিপদগুলি কেবলমাত্র সমস্যাই নয় বরং ব্যবস্থাপনার দিক দিয়ে এক চরম অসঙ্গতি। আমরা সকলে ক্রমাগত এই ভ্রষ্ট ব্যবস্থার দ্বারা প্রভাবিত হয়েই চলেছি। আমাদের অধিকাংশ ব্যক্তিগত সমস্যা, নিত্যদিন ঘটে যাওয়া বিভিন্ন বিপরীত পরিস্থিতি উৎপন্ন হবার মূল কারণই হচ্ছে এই ভ্রষ্ট ‘ব্যবস্থা’ বা ‘সিস্টেম’। সেই কারণে আমরা সমস্যাগুলিকে ব্যক্তিগত উদ্যোগে অথবা সমষ্টিগত উদ্যোগে সমাধান করতে সক্ষম হতে পারি না। সমাজ এবং সভ্যতা এক অর্থে আমাদের শরীরের মতই। কোনো প্রকার শারীরিক ত্রুটি যেমন আমাদের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গে প্রকট হয়ে ওঠে ঠিক তেমনি ব্যবস্থা বা সিস্টেমের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে তবে সমাজের উপরেও তার নেতিবাচক প্রতিফলন পড়বেই। বর্তমান ব্যবস্থা যতদূর অবধি পৌঁছানোর কথা ছিল তা পৌঁছে গিয়েছে। এর চাইতে অধিক এগিয়ে নিয়ে যেতে পারবে না। আমরা সকলে কিছু বছর ধরে লক্ষ্য করছি এবং অনুভব করে আসছি যে এটি একেবারে অন্তিম পর্যায়ে চলে এসেছে। এবার এই সিস্টেম নিয়ে পুনর্বিবেচনার সময় এসে গিয়েছে। অর্থাৎ আমাদের নতুন বিকল্প ব্যবস্থা নিয়ে চিন্তন-মনন করা উচিৎ।
আমাদের এমন একটি ব্যবস্থা প্রয়োজন যা সকল নাগরিককে কোনো প্রকার হিংসা এবং অশান্তি ছাড়াই পছন্দের জীবন প্রদান করতে সক্ষম হবে। যেখানে সমস্তপ্রকার ক্ষমতা সর্বদা জনগণের কাছে নিহিত থাকবে। আমরা উপরোক্ত সমস্যাগুলির মূল কারণ সনাক্ত করে স্থায়ী সমাধানের জন্য “সম্পূর্ণ সমাধান” নামে একটি নতুন ব্যবস্থার মডেল খুঁজে নিয়েছি যা সকলের সুখ-সমৃদ্ধির অভাবকে পূর্ণ করে দেবে। এই ব্যবস্থা সকল প্রকার সমস্যাকে উৎস থেকে সমাধান প্রদানের দাবী করে। এই ব্যবস্থায় ছ’টি নতুন মডেল উপস্থাপন করা হয়েছে। নতুন অর্থনৈতিক মডেল, নতুন রাজনৈতিক মডেল, নতুন সামাজিক মডেল, নতুন শিক্ষা মডেল, নতুন পারিবারিক মডেল এবং নতুন জীবন দর্শনের মাধ্যমে প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ এবং প্রযুক্তির সঠিক মেলবন্ধনে এই ব্যবস্থার পরিকাঠামো নির্মাণ করা হয়েছে। নতুন ব্যবস্থার পরিকাঠামো এমন করেই নির্মাণ করা হয়েছে যে এটি প্রতিষ্ঠিত করতে কোনো আন্দোলন, মিছিল, ধর্না, অভিযোগ, হিংসা, সংঘর্ষ ইত্যাদির প্রয়োজন পড়বে না। এই ব্যবস্থা ধর্ম, বর্ণ, সংস্কৃতি নির্বিশেষে সমস্ত বর্গের মানুষের জন্যই উপযুক্ত। নতুন ব্যবস্থা বিষয়ক সমস্ত তথ্য এবং এই ব্যবস্থা কিভাবে প্রতিষ্ঠিত হবে সে বিষয়ে বিস্তারিত রূপরেখা 'সম্পূর্ণ সমাধান' পুস্তকে বর্ণনা করা হয়েছে। এই রচনা দার্শনিক প্রেমজীৎ সিরোহী মহাশয়ের দীর্ঘ ২৫ বছরের গবেষণা এবং অভিজ্ঞতার ফসল। ইতিমধ্যে এই পুস্তক হিন্দি, ইংরেজি, রাশিয়ান এবং বাংলা ভাষায় উপলব্ধ হয়ে গিয়েছে। অন্যান্য ভাষাতেও অনুবাদের কাজ চলছে। সকলের অধ্যয়নের সুবিধার্থে এই পুস্তকের E-BOOK বিনামুল্যে প্রদান করা হয়েছে। এর বাইরেও ULM Hindi/ULM Bangla/ULM English/ULM Russian সহ অন্যান্য ইউটিউব চ্যানেলগুলিতেও বিস্তারিত ব্যাখ্যা এবং বহু ব্যাক্তির সাথে আলোচনার অডিও-ভিডিও রয়েছে। যা সকলের জন্য উপলব্ধ। সমস্ত লিংক নিন্মে উল্লেখ করা হয়েছে। এছাড়া জীবন সম্পর্কিত বিষয় নিয়ে “সম্পূর্ণ জীবন দর্শন” পুস্তকে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। এটির বাংলা অনুবাদের কাজ চলছে। সম্পূর্ণ সমাধান ব্যবস্থা সম্পর্কে স্পষ্টতা, প্রশ্ন উত্তরের মীমাংসা, পক্ষে-বিপক্ষে যুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা এবং উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য ULM Bangla নামে একটি মুক্ত মঞ্চ রয়েছে। যা অনলাইন মাধ্যমে অনুষ্ঠিত হয়ে থাকে। অর্থাৎ আপনি যে স্থানে রয়েছেন সেই স্থান থেকেই অনলাইন অনুষ্ঠানে যুক্ত হতে পারবেন। আপনি প্রশ্নকর্তা হয়ে অথবা বক্তা হয়ে আপনার মতবাদ উপস্থাপন করতে পারবেন। এই মঞ্চ সকলের জন্য উন্মুক্ত।
সম্পূর্ণ সমাধান ফ্রি E-BOOK ডাউনলোড করুন
‘Sampurna Samadhan’ FREE E-Book, Download Link (Hindi, English, Russian and Bengali):
www.universallifemanagement.org
সম্পূর্ণ সমাধান পেপারবুক Amazon Link:
https://www.amazon.in/.../ref=cm_sw_r_cp_apan_glt_fabc...
সম্পূর্ণ সমাধান পেপারবুক Flipkart Link:
https://dl.flipkart.com/.../sampurn.../p/itmd6e15270d2ab4...
Bangla Facebook Page https://www.facebook.com/সম্পূর্ণ-সমাধান-106139834749271/ Bangla YouTube Channel: https://www.youtube.com/channel/UCz5uy_BQaQUYLJQg-PN7ERw
Hindi Facebook Page
https://www.facebook.com/ulmteam2020/about/...
Hindi YouTube Channel:
https://www.youtube.com/channel/UCfOiDZxI7BkObjJe1qwxCqg
Join Telegram Group https://t.me/+mbH6zRruJBlhYWFl
ULM Bangla/ULM Hindi/ULM English/ULM Russian ইউটিউব চ্যানেলের মুক্ত মঞ্চে বক্তা হিসেবে এবং উন্মুক্ত আলোচনার জন্য যোগাযোগ করুন: 98309 25502.
#unemployment, #employment, #financial_security, #poverty, #education, #job, #health, #happiness, #happiness, #love, #satisfaction, #security, #unity, #cooperation, #Sampurna_Samadhan, #ULM_Bangla, #ULM_Hindi, #ULM_English, #ULM_Russian, #সম্পূর্ণ_সমাধান, #সম্পূর্ণ_সমাধান_ব্যবস্থা, #নতুন_ব্যবস্থা, #New_System, #ব্যবস্থা_পরিবর্তন, #Byabastha_Parivartan, #System_Change, #व्यवस्था_परिवर्तन
***

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন