জীবনের মূল উদ্দেশ্য কী?

 

সর্বপ্রথমে আমাদের জানতে হবে জগৎ সংসারে সমস্ত প্রাণীর সামগ্রিক উদ্দেশ্য কী? অথবা সমগ্র সমষ্টির উদ্দেশ্য কী? যদি আমরা এই উত্তর জেনে যাই তবেই পরবর্তী সমস্ত বিষয় সহজেই বুঝতে পারব এবং অন্যকেও বোঝাতে পারব কেননা উদ্দেশ্য না জেনে এটি কেউই বলতে পারে না যে এরপর কি করতে হবে এবং কিভাবে করতে হবে যতক্ষণ আমরা কেন করব তার উত্তর না জানব ততক্ষণ 'কী করব এবং 'কীভাবে করব তা জানতে পারব না তাহলে প্রথমে কেন করব জানতে হবে, এরপর কী করব তা জানব এবং সবশেষে কীভাবে করব তা জানার সময় আসবে কিছু করার জন্য আমরা যা নির্বাচন করেছি তা সঠিক রয়েছে কিনা তা কিভাবে বিচার করব? অবশ্যই এই দেখে বিচার করব যে এতে আমাদের উদ্দেশ্য পূরণ হয়েছে কিনা যদি পূরণ হয় তাহলে তো ঠিক আছে, নাহলে তাকে অবশ্যই ভুল বলা হবে অর্থাৎ কোনোকিছু সঠিক না ভুল তা জানার জন্য উদ্দেশ্যকেই মাপকাঠি হিসেবে ধরা হয় যদি আপনি নিজে কোনো কর্ম করতে চান তবে সেই কর্মের উদ্দেশ্য কি তা আপনি নিশ্চয়ই আগে থেকে জানবেন নাহলে 'কী করতে হবে তা ঠিক করবেন কী করে? আপনি এটি জেনেই করবেন যে এই কাজ আপনি কেন করতে চাইছেন কিছুক্ষণের জন্য মেনে নিচ্ছি আপনি ভুলে গিয়েছেন যে এই কাজ আপনি কেন করছেন। 'কী করতে হবে তা যদি আপনি মনে রাখেন তবে সেই কাজটি আপনি করে ফেলবেন কিন্তু সেই কাজের ফলাফল সঠিক আসছে কিনা তা জানতে পারবেন না কেননা আপনি তো জানেনই না সেই কাজ করার কি প্রয়োজন ছিল পরিণাম সঠিক আসছে কিনা তা তো কেবলমাত্র তখনই বলা সম্ভব যখন জানা যাবে যে সেই কাজ কেন করছি উদাহরণস্বরূপ, আপনি জ্বরের ওষুধ নিতে কোনো ডাক্তারের কাছে গেলেন এবং উদ্দেশ্য হচ্ছে সুস্থ্য হওয়া ডাক্তারবাবু আপনাকে জ্বর সেরে যাবার ঔষধ দিলেন ঔষধ নিয়ে বাড়ি ফিরে আপনি ভুলে গেলেন যে ওই ঔষধ আপনি কেন নিয়েছেন শুধুমাত্র মনে রেখেছেন যে সকালে এবং বিকেলে জলের সাথে খেতে হবে কেননা সেসব আপনার নিজের ভাষায় কাগজে লেখা ছিল কিন্তু অসুখের নাম এমন ভাবে লেখা ছিল যে তা শুধুমাত্র ডাক্তারবাবুই বুঝতে পারবেন আপনি সকাল-বিকাল ঔষধ খেলেন দিন চারেকের ঔষধ ছিল এবং চারদিন পর শেষ হয়ে গেল এমনটি অনুভব করে ঔষধের পরিণাম বুঝতে পারলেন যে এখন আগের থেকে ভাল আছেন কিন্তু এই পরিণাম সঠিক আছে না ভুল আছে তা আপনি বুঝতে পারছে না কেননা ঔষধ কেন খাচ্ছিলেন তা তো আপনি ভুলেই গিয়েছেন তখন আপনি আবার ডাক্তারের কাছে গেলেন এবং ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলেন, ডাক্তারবাবু আমি ভুলে গিয়েছি যে ঔষধ কেন খাচ্ছিলাম? তখন ডাক্তারবাবু প্রেসক্রিপশন দেখে বলে দিলেন, আপনি জ্বরের ওষুধ খাচ্ছিলেন এরপর ডাক্তারবাবু জ্বর মাপলেন এবং দেখলেন যে জ্বর আগের মতই রয়েছে শুধুমাত্র শ্বাস প্রশ্বাসের সমস্যা যেটুকু ছিল তার কিছুটা উপশম হয়েছে তাহলে আপনি বুঝতে পারলেন যে ঔষধ আপনাকে দেওয়া হয়েছিল তা কাঙ্ক্ষিত ফল দেয়নি তখন ডাক্তারবাবু ঔষধ বদলে দিলেন এবং কিছুদিন পর আবার চেক-আপে আসতে বললেন এইভাবে আমরা সমস্ত কাজ কোনো না কোনো উদ্দেশ্য পূরণের জন্যই করে থাকি এবং যদি আমরা দেখি যে উদ্দেশ্য পূরণ হচ্ছে না তবে সেই কাজে পরিবর্তনও করে থাকি এবার তাহলে আমরা বুঝে গিয়েছি যে আমাদের জীবনে উদ্দেশ্য থাকাটা কতটা গুরুত্বপূর্ণ তাহলে সব মিলিয়ে একথাই উঠে আসে যে উদ্দেশ্য না জেনে কখনই কিছু বোঝা সম্ভব নয় তা প্রয়োজনের কারণ হছে যে কাজ আমরা করছি এবং তা থেকে যে পরিণাম আসছে তা সঠিক না ভুল তাই আসুন প্রথমে জীবনের উদ্দেশ্যকে জানার চেষ্টা করি তবেই আমরা বুঝতে পারব যা কিছু আমরা করছি এবং যা কিছু আমাদের দিয়ে করানো হচ্ছে তা সঠিক রয়েছে কিনা যা পরিণাম আসছে তা উদ্দেশ্য অনুযায়ী আসছে নাকি আলাদা কিছু আসছে

এই বিষয়কে আমি "সম্পূর্ণ জীবন দর্শন - সুখী জীবনের অজ্ঞাত সূত্র" পুস্তকে বিস্তারিতভাবে বর্ণনা করেছি এখানে আমি তা সংক্ষেপে উল্লেখ করেছি। তার কারণ এই পুস্তক ব্যবস্থাকে বোঝানোর জন্য লিখেছি যদি আপনি নিজেকে ও অন্যান্য সকল প্রাণীদের পর্যবেক্ষণ করেন এবং সমস্ত গতিবিধি অধ্যয়ন করেন তাহলে দেখতে পাবেন যে জগতের সমস্ত প্রাণীরা কেবলমাত্র সর্বদা সুখী হতে চাইছে কেউ শুধুমাত্র নিজেকে সুখী দেখতে চায়, কেউ নিজের সাথে নিজের পরিবারকে সুখী দেখতে চায়, কেউ নিজের পরিবারের সাথে সাথে নিজের সমাজকে সুখী দেখতে চায় আর এমন মানুষও আছেন যারা নিজের, নিজের পরিবারের, নিজের সমাজের এবং সম্পূর্ণ জগতের সকলকে সুখী দেখতে চায় অর্থাৎ গভীরভাবে দেখলে আপনি বুঝতে সক্ষম হবেন যে শুধুমাত্র সুখই হচ্ছে এই জীবনের এবং সংসারের একমাত্র লক্ষ্য, একমাত্র উদ্দেশ্য এটিই হচ্ছে সঠিক এবং তর্কের দিক দিয়ে দেখলেও তাই মনে হবে যদি এই জীবন থেকে সুখকে বের করে দেওয়া যায় তবে এখানে জন্ম নেবার অর্থই বা কি রয়ে যায়? অন্য কারোর জন্যই বা আলাদাভাবে কি অর্থ থাকতে পারে? এই জগৎ সংসার সৃষ্টির কি অর্থ থাকতে পারে? তাহলে আসুন সবার আগে এই সুখ নামক তত্ত্বকে জেনে নিই যে এটি আসলে কি এবং এর প্রয়োজনই বা কী? সুখ ছাড়া কি আমাদের জীবনের অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? যদি আমরা নিজেদের জীবনকে গভীর দৃষ্টিতে দেখি, সকল গতিবিধিকে পর্যবেক্ষণ করি এবং নিজেদের অতীতের কার্যকলাপকে যদি স্মরণ করি তাহলে দেখতে পাব যে আমরা কোনো না কোনো সুখ উপভোগের জন্যই সমস্তকিছু করছি আমরা সুখী হবার জন্য সঠিক বা ভুল যে পথই বেছে নেবার প্রয়োজন হোক না কেন তা গ্রহণ করে থাকি যদি একথা অন্য কাউকে জিজ্ঞেস করি তাহলে তিনিও এই উত্তরই দেবেন যে হ্যাঁ আমিও জীবনে যা কিছু করছি তা নিজের জন্য, নিজের পরিবারের জন্য অথবা সকলের সুখের জন্যই করছি কারোর পিতা-মাতাকে জিজ্ঞেস করুন তারা সন্তানদের কেন লেখাপড়া শেখাচ্ছে অভিভাবকরা এই উত্তরই দেবেন যে লেখাপড়া করে সন্তানরা বুদ্ধিমান হবে, অনেক অর্থ উপার্জন করবে এবং সুখে জীবন-যাপন করবে অধিকাংশ মাতা পিতার অভিজ্ঞতা এটিই যে বর্তমান ব্যবস্থায় সাধারণত অশিক্ষিত বা কম লেখাপড়া করলে কেউ অধিক সুখে জীবন-যাপন করতে পারবে না কেননা তারা অধিক অর্থ রোজগার করতে পারবে না এবং বুদ্ধিও কম হবে অর্থাৎ যতই আপনি গভীরভাবে জানার চেষ্টা করবেন আপনি বুঝতে পারবেন যে সুখ ছাড়া জীবনের আর কোনো অন্তিম উদ্দেশ্য নেই মানুষ যাই করুক যেমন ভাবেই করুক আপনি খুঁজে পাবেন যে সুখ প্রাপ্তিই হচ্ছে তার মূল ইচ্ছে একথা সে জানুক বা না জানুক এই পুস্তকে আমি নতুন ব্যবস্থার একটি ঝলক দেখাতে চাইছি যা বিস্তারিতভাবে পরবর্তী অধ্যায়গুলিতে বর্ণনা করেছি এই ব্যবস্থা একবার প্রতিষ্ঠিত হবার পর আমাদের সকলের জীবনে আর কোনো সমস্যা উৎপন্নই হবে না যা বর্তমানে অবিরত হয়ে চলেছে এই পুস্তক অধ্যয়ন করলে আপনি বুঝতে পারবেন যে জীবনের সমস্ত প্রকার সুখ উপভোগ খুবই সহজ, অর্থাৎ একেবারেই কঠিন কাজ নয় শুধুমাত্র আপনার জেনে নেওয়া বাকি এখনও অবধি এই জ্ঞান আমাদের কাছে ছিল না তাই আমরা সুখ থেকে বঞ্চিত থেকেছিএবার যখন থেকে এই বিষয়টি আপনি জেনে যাবেন ঠিক তখন থেকেই আপনার সুখ উপভোগ করার পথও তৈরি হয়ে যাবে পরের অধ্যায়ে আমি একটি নতুন অর্থনীতি সম্পর্কে বর্ণনা করব যার মাধ্যমে আপনি অতি সহজেই বুঝে যাবেন যে এই কাজ অতি সহজেই করে ফেলা সম্ভব এই পুস্তক অধ্যয়ন করলেই আপনি জানতে পারবেন এই নতুন ব্যবস্থার নীতিপ্রণালী কি হবে, কিভাবে এই ব্যবস্থা বাস্তবায়িত হবে, কিভাবে পরিচালিত হবে ইত্যাদি সমস্ত বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে বুঝে নিতে পারবেন

***

সম্পূর্ণ সমাধান ফ্রি E-BOOK ডাউনলোড করুন/Sampurna Samadhan FREE E-Book, Download Link (Hindi, English, Russian and Bengali):

বাংলা ব্লগ ওয়েবসাইট:

ইউএলএমবাংলা.ব্লগস্পট.কম

English Website:

http://universallifemanagement.org/

 

সম্পূর্ণ সমাধান পুস্তক Amazon Link:

https://www.amazon.in/dp/1685865909/ref=cm_sw_r_cp_apan_glt_fabc_YXX08DQVPKW4WQD4NDDY

সম্পূর্ণ সমাধান পুস্তক Flipkart Link:

https://dl.flipkart.com/dl/sampurna-samadhan/p/itmd6e15270d2ab4?pid=9781685865900&cmpid=product.share.pp&_refId=PP.59f228eb-9f38-49a5-a0aa-59f2cf56093e.9781685865900&_appId=CL

 

Bangla Facebook Page

https://www.facebook.com/সম্পূর্ণ-সমাধান-106139834749271/

Bangla YouTube Channel:

https://www.youtube.com/channel/UCz5uy_BQaQUYLJQg-PN7ERw

Hindi Facebook Page

https://www.facebook.com/ulmteam2020/about/?ref=page_internal

Hindi YouTube Channel:

https://www.youtube.com/channel/UCfOiDZxI7BkObjJe1qwxCqg

Join Telegram Group

https://t.me/+mbH6zRruJBlhYWFl

 

ULM Bangla/ULM Hindi/ULM English/ULM Russian ইউটিউব চ্যানেলের মুক্ত মঞ্চে বক্তা হিসেবে উপস্থিত হতে এবং উন্মুক্ত আলোচনার জন্য যোগাযোগ করুন: প্রেমজীৎ সিরোহী: 90133 83424 সুকান্ত প্রধান: 70010 79159 মাধব রঞ্জন সরকার: 98309 25502

***


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাষ্ট্র ব্যবস্থায় যে অধিকারগুলো জন্মগতভাবে থাকা জরুরী

কিউবার ভয়াবহ অর্থনৈতিক সংকটের কারণ কী?

ব্যবস্থাগত অসম্পূর্ণতা নাকি নেতৃত্বের ব্যর্থতা?