সকলের জন্য সমৃদ্ধশালী জীবনযাপন কীভাবে সম্ভব? জানুন বিস্তারিত
সমাজ এবং সভ্যতা এক অর্থে
আমাদের শরীরের মতই। কোনো
প্রকার শারীরিক ত্রুটি যেমন
আমাদের সমস্ত
অঙ্গ-প্রত্যঙ্গে
প্রকট হয়ে
ওঠে ঠিক
তেমনি ব্যবস্থা বা
সিস্টেমের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে তবে সমাজের উপরেও তার নেতিবাচক প্রতিফলন পড়বেই। একদিকে যেমন লুটপাট, চুরি, দুর্নীতি, ধর্ষণ, হত্যা, হিংসা, সন্ত্রাসবাদ, বেকারত্ব, অশিক্ষা, অপুষ্টি, আয়ের ক্ষেত্রে চরম
অসমতা ইত্যাদি সমস্যাগুলি আমাদের জীবন-যাপনের জন্য
এক ভয়ানক বিপদ। অপরদিকে জলবায়ুও ক্রমাগত পরিবর্তিত হয়ে
পরিবেশ বিষাক্ত হয়ে পড়ছে।
মানুষ যদি এইসব দুর্ঘটনা, নানা প্রকার ব্যাধির আক্রমণ, পরস্পরের মধ্যে অবিরত সংঘর্ষ, দুশ্চিন্তা,
অবসাদ, নিরাপত্তাহীনতা, সন্ত্রাসী
হামলা ইত্যাদি সমস্যায় অবিরত জর্জরিত হতে থাকে
তবে বুঝতে হবে
আমরা একটি
বিকৃত ব্যবস্থার মধ্যে দিনযাপন করছি। এটি কেবলমাত্র সমস্যা নয়
বরং ব্যবস্থাপনার দিক দিয়ে এক
চরম অসঙ্গতি। আমরা সকলে ক্রমাগত এই ভ্রষ্ট ব্যবস্থার দ্বারা প্রভাবিত হয়েই
চলেছি।
আমরা ব্যবস্থাগত সমস্যাগুলিকে
না বুঝে স্বয়ং নিজেকে এবং অপরকে শোধরানোর নিরর্থক প্রয়াস করে চলেছি। আমরা অপরের প্রয়োজনে তাদের সাহায্য করার চেষ্টা করে থাকি। আমাদের পুরো জীবন নিজেকে এবং অপরকে শোধরানোর মত কার্যকলাপের উপরেই অতিবাহিত হয়ে যায়। পরিণাম তেমনটি কখনোই আসে না যেমনটি আমরা আশা করে থাকি। আমাদের জীবনের সারমর্ম এই যে আমাদের ইচ্ছেপুরণ সর্বদা আমাদের সাধ্যের বাইরেই থাকে। আমরা সামান্য আনন্দও সঠিকভাবে উপভোগ করতে পারি না। বর্তমান ব্যবস্থা এইসকল সমস্যাগুলিকে ক্রমাগত বৃদ্ধি করেই চলেছে। পরিস্থিতি যেদিকে এগিয়ে চলেছে তা অত্যন্ত ভয়ঙ্কর। এইসব সমস্যাগুলির সঠিক উপায়ে স্থায়ী সমাধান করা অত্যন্ত জরুরী হয়ে পড়েছে। প্রথমে এটি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে আমরা সমাধান প্রদান করার পূর্বে যেন সমস্যার মূল কারণগুলিকে সঠিকভাবে চিহ্নিত করি। যদি আমরা এই বিষয়টিকে গভীরভাবে পর্যবেক্ষণ করি তবে দেখতে পাব যে প্রতিটি সমস্যা পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। আমাদের জীবনে এইরূপ অসম পরিস্থিতি শুধুমাত্র একটি ভুল ব্যবস্থার কারণে উৎপন্ন হয়ে চলেছে। এই ভ্রষ্ট ব্যবস্থা বা সিস্টেমের কারণেই আমরা সমস্যাগুলিকে ব্যক্তিগত উদ্যোগে সমাধান করতে সক্ষম হতে পারি না। আমাদের অধিকাংশ ব্যক্তিগত সমস্যা এবং নিত্যদিন ঘটে যাওয়া বিভিন্ন বিপরীত পরিস্থিতি উৎপন্ন হবার মূল কারণই হচ্ছে এই ভ্রষ্ট ব্যবস্থা বা সিস্টেম। পরবর্তী রচনা এবং ভিডিওগুলিতে আমরা বিস্তারিতভাবে ব্যখ্যা করব যে বর্তমান সিস্টেমই কেন এইসকল সমস্যার মূল কারণ এবং এই সমস্যার স্থায়ী সমাধান কিভাবে হবে। বর্তমান ব্যবস্থা যতদূর অবধি পৌঁছানোর কথা ছিল তা পৌঁছে গিয়েছে। এর চাইতে অধিক এগিয়ে নিয়ে যেতে পারবে না। আমরা সকলে কিছু বছর ধরে লক্ষ্য করছি এবং অনুভব করে আসছি যে এটি একেবারে অন্তিম পর্যায়ে চলে এসেছে। এবার এই সিস্টেম নিয়ে পুনর্বিবেচনা করার সময় এসে গিয়েছে। অর্থাৎ আমাদের নতুন বিকল্প নিয়ে আলোচনা করা উচিৎ। আসুন সকলে মিলে চিন্তন মনন করি যে আমাদের মূল লক্ষ্য কি এবং সেই লক্ষ্যে আমরা কিভাবে পৌঁছাব।
আমাদের মূল লক্ষ্য কি?
উত্তর হচ্ছে যে আমাদের এমন একটি ব্যবস্থার প্রয়োজন তা যেন সকল নাগরিককে কোনো প্রকার হিংসা এবং অশান্তি ছাড়াই পছন্দের জীবন প্রদান করতে পারে। সমস্যাগুলির স্থায়ী সমাধানের জন্য আমরা “সম্পূর্ণ সমাধান” নামে একটি নতুন মডেল খুঁজে নিয়েছি যা সকলের সুখ-সমৃদ্ধির অভাবকে পূর্ণ করে দেবে। অর্থাৎ এই ব্যবস্থা সকল সমস্যাকে উৎস থেকে সমাধান প্রদানের দাবী করে। এই নতুন ব্যবস্থায় ছটি
নতুন মডেল উপস্থাপন করা হয়েছে। প্রথমতঃ নতুন অর্থনৈতিক মডেল, যার দ্বারা আর্থিক
দুর্নীতির সমস্যাটিকে গোঁড়া থেকেই নির্মূল করা হয়েছে। দ্বিতীয়তঃ নতুন রাজনৈতিক মডেল, যেখানে রাজনৈতিক ক্ষমতা
২৪ ঘণ্টা এবং ৩৬৫ দিনই জনগণের কাছে নিহিত থাকবে। বর্তমান ব্যবস্থার মত পাঁচ বছরে একবার
নয়। তৃতীয়তঃ নতুন সামাজিক মডেল, যার দ্বারা সমস্ত
প্রকার সামাজিক সুখসুবিধার ব্যবস্থা সকল নাগরিকের জন্য বরাদ্দ থাকবে। চতুর্থতঃ নতুন শিক্ষানীতি, যার দ্বারা সমস্ত
প্রকার শিক্ষণ-প্রশিক্ষণ সমস্ত বর্গের শিক্ষার্থীর জন্য সরকারীভাবে বিনামূল্যে বরাদ্দ
থাকবে এবং ট্রেনিং শেষে সকল শিক্ষার্থীর একটি জীবিকা সুনিশ্চিত থাকবে।
পঞ্চমতঃ নতুন পারিবারিক মডেল, যেখানে পরিবারের একজন সদস্য অপর সদস্যের উপর আর্থিকভাবে
নির্ভরশীল থাকবে না। ফলে সকলের সাথে মধুর সম্বন্ধ থাকবে। ষষ্ঠতঃ নতুন জীবন দর্শন।
জীবন কি, জীবনের উদ্দেশ্য কি ইত্যাদি জীবন সম্পর্কিত বিষয়গুলি
সিরোহী মহাশয়ের দ্বিতীয় পুস্তক “সম্পূর্ণ জীবন দর্শন” পুস্তকে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। একটি কথা পুনরায় স্মরণ করে দিতে চাই যে সম্পূর্ণ সমাধান ব্যবস্থা কখনোই কাঊকে সংশোধনের কথা বলে না। আপনারাও
অনুগ্রহ করে এই বিষয়টি বুঝতে চেষ্টা করুন যে- কোনো মানুষকেই আমরা বদলানোর প্রয়াস করছি না। কেননা কোনো ব্যক্তি বা সমষ্টি ওইসকল সমস্যার মূল কারণ নয়। যদি উপদেশ দিয়ে অথবা শোধরানোর প্রয়াস দ্বারা
সত্যিই উপকার হত তবে এতদিনে সমস্ত সমস্যার সমাধান হয়ে যেত। এর থেকেই প্রমাণিত যে ব্যাক্তি
সমস্যার মূল কারণ নয়।
আমাদের দাবী– এই নতুন ব্যবস্থা
প্রতিষ্ঠিত হবার ৩ থেকে ৫ বছরের মধ্যেই সমাজের প্রতিটি বর্গের মানুষ বর্তমান সময়ের
বিত্তশালীদের চাইতেও অধিক সুখী এবং সমৃদ্ধশালী হয়ে যাবে। শুধু তাই নয় নতুন
ব্যবস্থার পরিকাঠামো এমন করেই নির্মাণ করা হয়েছে যে এটি প্রতিষ্ঠিত করতে কোনো
আন্দোলন, মিছিল,
ধর্না, অভিযোগ, হিংসা,
সংঘর্ষ ইত্যাদির প্রয়োজন পড়বে না। এই ব্যবস্থায়
সম্পূর্ণ নতুন রাজনৈতিক মডেল উপস্থাপন করা হয়েছে। এমনকি নতুন অর্থনৈতিক মডেল
উপস্থাপনের ফলে আর্থিক দুর্নীতির সমস্যাটিকেও গোড়া থেকে নির্মূল করা হয়েছে। নতুন
ব্যবস্থা বিষয়ক সমস্ত তথ্য এবং কিভাবে এই ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে সে বিষয়ে
বিস্তারিত রূপরেখা দার্শনিক প্রেমজীৎ সিরোহী রচিত 'সম্পূর্ণ সমাধান' পুস্তকে বর্ণনা
করা হয়েছে। এই
রচনা সিরোহী মহাশয়ের দীর্ঘ ২৫ বছরের গবেষণা এবং অভিজ্ঞতার ফসল। ইতিমধ্যে এই পুস্তক
হিন্দি, ইংরেজি, রাশিয়ান এবং বাংলা ভাষায় উপলব্ধ হয়ে গিয়েছে এবং অন্যান্য
ভাষাতেও অনুবাদের কাজ চলছে। সকলের অধ্যয়নের সুবিধার্থে এই পুস্তকের E-BOOK বিনামুল্যে প্রদান করা হয়েছে। চারটি ভাষারই FREE E-BOOK http://www.universallifemanagement.org লিংকটির ডাউনলোড বিভাগে উপলব্ধ রয়েছে। যেসব পাঠক বন্ধুরা কাগজের পুস্তক হাতে নিয়ে অধ্যয়ন
করতে অধিক সুবিধা পান তারা Amazon এবং
Flipkart ছাড়াও নিন্মলিখিত নম্বরে যোগাযোগ
করলে সংগ্রহ করতে পারবেন। কাগজের পুস্তকটির বর্তমান
মূল্য ৩০০ টাকা। এর বাইরেও ULM Hindi/ULM Bangla/ULM English/ULM Russian সহ অন্যান্য ইউটিউব
চ্যানেলগুলিতেও বিস্তারিত ব্যাখ্যা এবং বহু ব্যাক্তির সাথে আলোচনার অডিও-ভিডিও রয়েছে। যা সকলের জন্য উপলব্ধ। সমস্ত লিংক নিন্মে উল্লেখ করা হয়েছে।
ধন্যবাদ।
'সম্পূর্ণ সমাধান' ফ্রি E-BOOK
ডাউনলোড করুন নিচের লিংক থেকে/‘Sampurna Samadhan’ FREE E-Book, Download Link (Hindi,
English, Russian and Bengali):
http://universallifemanagement.org/
বাংলা ব্লগ ওয়েবসাইট:
https://ulmbangla.blogspot.com/
সম্পূর্ণ সমাধান পুস্তক Amazon Link:
https://www.amazon.in/dp/1685865909/ref=cm_sw_r_cp_apan_glt_fabc_YXX08DQVPKW4WQD4NDDY
সম্পূর্ণ সমাধান পুস্তক Flipkart Link:
Bangla Facebook Page
https://www.facebook.com/সম্পূর্ণ-সমাধান-106139834749271/
Bangla YouTube Channel:
https://www.youtube.com/channel/UCz5uy_BQaQUYLJQg-PN7ERw
Hindi
Facebook Page
https://www.facebook.com/ulmteam2020/about/?ref=page_internal
Hindi YouTube Channel:
https://www.youtube.com/channel/UCfOiDZxI7BkObjJe1qwxCqg
Join Telegram Group
https://t.me/+mbH6zRruJBlhYWFl
ULM
Bangla/ULM Hindi/ULM English/ULM Russian ইউটিউব চ্যানেলের মুক্ত মঞ্চে বক্তা হিসেবে উপস্থিত হতে এবং
উন্মুক্ত আলোচনার জন্য যোগাযোগ করুন: প্রেমজীৎ সিরোহী: 90133
83424 সুকান্ত
প্রধান: 70010 79159 মাধব রঞ্জন সরকার: 98309 25502
***

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন