ভারতীয় উপমহাদেশের এই হোক ভবিতব্য


আজ সহজ, সরল এবং বাস্তবিক সমাধান নিয়ে কথা বলব। ফলে সকলে বুঝতে পারবে। হয়তো পছন্দও হবে। ভারতীয় উপমহাদেশে একসময় হিন্দু, বৌদ্ধ, ইসলাম প্রসার লাভ করেছিল। সর্বশেষ ব্রিটিশ উপনিবেশিক শাসন ছিল। ইতিহাস পড়লে জানা যায় পূর্বে রাজা, সম্রাট, জমিদার, সুলতান, ইংরেজ মিলিয়ে যুদ্ধ-দাঙ্গা লেগেই থাকত। একদিকে অভ্যন্তরীণ রাজ্যগুলির মধ্যে লড়াই চলত, অপরদিকে বাইরের শত্রুদের মোকাবিলা করার জন্যও লড়াই চলত। প্রাণহানির হিসেব ছিল না। যে পক্ষ জয়ী হত সেই পক্ষ সবকিছু দখল করে নিত। বর্তমান সময় আফগানিস্থান থেকে মায়ানমার এবং কাশ্মীর থেকে শ্রীলঙ্কা অবধি মাটির নীচে বা উপরে হিন্দু মন্দির, দেবদেবীর মূর্তি বা বৌদ্ধ বিগ্রহ পাওয়া যাবে এটিই স্বাভাবিক। ইসলাম পরে আধিপত্য স্থাপন করেছে। ফলে মসজিদের নীচেও যে মন্দির পাওয়া যাবে এটিও একইরকম স্বাভাবিক। এতে বীরত্ব দেখানো বা দাঙ্গা-হাঙ্গামা বাধিয়ে দেওয়ার মত কিছু আছে কি? এসব তো ইতিহাসের অংশ। যে কাঠামো যেমন রয়েছে তেমন থাকলেই বা দোষ কি? এযুগেও ধর্মীয় বিভেদের অহংকারকে হাতিয়ার করে বাড়িঘর পুড়লে, মায়ের কোল খালি হলে, নারীর সম্ভ্রম লুণ্ঠিত হলে, পরিবার-পরিজন অসহায় হলে এটিই প্রমাণিত হয় সম্রাট বা সুলতানদের আমলে যেমন ছিল, বর্তমান সময়েও একই অবস্থা অপরিবর্তিত রয়েছে। উন্নত দেশগুলি চুপিসারে ব্যঙ্গ করুক, তারা ভারতীয় উপমহাদেশ থেকে মেধাবী ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, শ্রমিক, সম্পদ ব্যবহার করে সমৃদ্ধ হতে থাকুক। আমরা বরং নিজেদের দেশে থুতু ফেলে সেইসব দেশে গিয়ে ওয়াও ওয়াও চিৎকার করে সেলফি তুলে গর্ববোধ করতে করতেই কাটিয়ে দিতে থাকি। চলুন আমরা দেশকে ভালবাসি, দেশের মানুষকে ভালবাসি বলতে বলতে মধ্যযুগীয় বর্বরতাকে ফিরিয়ে আনি। পারলে রাষ্ট্রকে জাতি/ধর্ম/ভাষা/সংস্কৃতির ভিত্তিতে পুনরায় খুদ্র খুদ্র প্রদেশে বিভক্ত করে ফেলি। দেবদেবী হোক বা রসুল কেউ কিছু বললেই আক্রমণ করি। ধর্মীয় পুস্তকের বাণী রক্ষা করতে প্রাণ নিতে হলে নেব, প্রাণ দিতে হলে দেব, পরিবার ভেসে গেলে যাবে। আসুন সর্বক্ষণ যুদ্ধ-দাঙ্গার জন্য তৈরি থাকি। সর্বক্ষণ লুণ্ঠনের নেশায় লিপ্ত থাকি এবং নিরাপত্তাবিহীন জীবনযাপন করি। এক পক্ষ যুদ্ধে জয়ী হয়ে মসজিদ ভেঙ্গে মন্দির বানাবে, কিছুকাল পর অপর পক্ষ জয়লাভ করে মন্দির ভেঙ্গে পুনরায় মসজিদ নির্মাণ করবে। এই অবস্থাটি চক্রাকারে আবর্তিত হতে থাকুক। অন্যতম প্রাচীন ভারতীয় উপমহাদেশের এই হোক ভবিতব্য।


সম্পূর্ণ সমাধান ফ্রি E-BOOK ডাউনলোড করুন/‘Sampurna Samadhan’ FREE E-Book, Download Link (Hindi, English, Russian and Bengali):

English Website:

http://universallifemanagement.org/

বাংলা ব্লগ ওয়েবসাইট:

www.ulmbangla.blogspot.com

 

সম্পূর্ণ সমাধান পেপারবুক Amazon Link:

https://www.amazon.in/dp/1685865909/ref=cm_sw_r_cp_apan_glt_fabc_YXX08DQVPKW4WQD4NDDY

সম্পূর্ণ সমাধান পেপারবুক Flipkart Link:

https://dl.flipkart.com/dl/sampurna-samadhan/p/itmd6e15270d2ab4?pid=9781685865900&cmpid=product.share.pp&_refId=PP.59f228eb-9f38-49a5-a0aa-59f2cf56093e.9781685865900&_appId=CL

 

Bangla Facebook Page

https://www.facebook.com/সম্পূর্ণ-সমাধান-106139834749271/

Bangla YouTube Channel:

https://www.youtube.com/channel/UCz5uy_BQaQUYLJQg-PN7ERw

Hindi Facebook Page

https://www.facebook.com/ulmteam2020/about/?ref=page_internal

Hindi YouTube Channel:

https://www.youtube.com/channel/UCfOiDZxI7BkObjJe1qwxCqg

Join Telegram Group

https://t.me/+mbH6zRruJBlhYWFl

 

ULM Bangla/ULM Hindi/ULM English/ULM Russian ইউটিউব চ্যানেলের মুক্ত মঞ্চে বক্তা হিসেবে এবং উন্মুক্ত আলোচনার জন্য যোগাযোগ করুন: 90133 83424 / 70010 79159 / 98309 25502

***

#unemployment, #employment, #financial_security, #poverty, #education, #job, #health, #happiness, #happiness, #love, #satisfaction, #security, #unity, #cooperation, #Sampurna_Samadhan, #ULM_Bangla, #ULM_Hindi, #ULM_English, #ULM_Russian, #সম্পূর্ণ_সমাধান, #সম্পূর্ণ_সমাধান_ব্যবস্থা, #নতুন_ব্যবস্থা, #New_System, #ব্যবস্থা_পরিবর্তন, #Byabastha_Parivartan, #System_Change, #व्यवस्था_परिवर्तन

***


 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাষ্ট্র ব্যবস্থায় যে অধিকারগুলো জন্মগতভাবে থাকা জরুরী

কিউবার ভয়াবহ অর্থনৈতিক সংকটের কারণ কী?

ব্যবস্থাগত অসম্পূর্ণতা নাকি নেতৃত্বের ব্যর্থতা?