পুস্তক প্রকাশ অনুষ্ঠান - কলকাতা
কলকাতায় "সম্পূর্ণ সমাধান - এক নতুন সামাজিক রাজনৈতিক অর্থব্যবস্থা" এবং "সম্পূর্ণ জীবন দর্শন - সুখী জীবনের অজ্ঞাত সূত্র" পুস্তক দুটির উন্মোচন অনুষ্ঠানে বাঁদিক থেকে বাংলা অনুবাদক মাধব রঞ্জন সরকার, রাশিয়ান অনুবাদক জুলিয়ানা এপস্টল, দার্শনিক প্রেমজীৎ সিরোহী এবং অবসরপ্রাপ্ত জয়েন্ট ডিরেক্টর (প্রতিরক্ষা মন্ত্রক) বীরভদ্র সিং চৌহান মহাশয়
সংক্ষেপে, সম্পূর্ণ সমাধান ব্যবস্থা কি?
‘সম্পূর্ণ সমাধান’ হল সকলের জন্য উন্নত
জীবনযাপনের উদ্দেশ্যে একটি বৈশ্বিক ব্যবস্থা। সম্পূর্ণ সমাধানের অর্থ চলমান বিশ্বে
উদ্ভূত সমস্ত সমস্যার মূল থেকে স্থায়ী সমাধান। বিশ্বস্তরের এই কনসেপ্ট প্রতিষ্ঠিত
হলে বসুধৈব কুটুম্বকমের সার্থক রূপায়ন সম্ভব হবে এবং সকলের জীবন স্থায়ীরূপে সুখময়
হয়ে যাবে। এই ব্যবস্থা মোট ৬’টি মডেল নিয়ে রচিত হয়েছে।
➡ নতুন অর্থনৈতিক মডেল ➡
নতুন
শিক্ষা মডেল ➡
নতুন জীবনশৈলী
ও সাংস্কৃতিক মডেল
➡ নতুন রাজনৈতিক মডেল ➡
নতুন
পারিবারিক মডেল ➡ নতুন
দর্শনের মডেল
সংযুক্তরূপে এটি একটি নতুন ও পূর্ণাঙ্গ সমাধান ব্যবস্থা। উপরে
উল্লেখিত মডেলগুলি স্থাপিত হলে স্থায়ীরূপে সকলের সুখী-সমৃদ্ধশালী
জীবনযাপন সম্ভব হয়ে যাবে। দৃশ্যমান প্রায় সমস্ত সমস্যা নির্মূল হয়ে যাবে। বর্তমান
বিশ্বে যে সমস্যাগুলি ক্রমাগত উৎপন্ন হয়ে চলেছে যা পুরাতন অথবা চলমান ব্যবস্থা দ্বারা
সমাধান করা সম্ভব হচ্ছে না তার নিবারণে বহু মানুষ ব্যক্তিগত ও সংস্থাগত উদ্যোগে বিকল্প
এবং নতুন ব্যবস্থার অনুসন্ধান করে চলেছেন। অনুরূপভাবে, ‘সম্পূর্ণ
সমাধান ব্যবস্থা’ এমন একটি বিকল্প যেখানে প্রত্যেকে নিজেদের ইচ্ছেমত জীবনযাপন
করতে পারবে এবং আনন্দের সাথে
সম্পূর্ণ জীবন উপভোগ করতে পারবে। প্রত্যেক ব্যক্তি পছন্দের শিক্ষণ-প্রশিক্ষণ গ্রহণ
করতে পারবে, পছন্দের জীবিকা
সম্পাদন করতে পারবে এবং পছন্দের পণ্য-পরিষেবা উপভোগ করতে পারবে। অর্থাৎ
নিজের ইচ্ছেমত সমস্ত সুখসুবিধা সহজেই পেতে থাকবে। এই ব্যবস্থায় সকল মানুষ
আর্থিকভাবে স্বাবলম্বী হবে। সকলে প্রকৃত গণতন্ত্র ও সমানাধিকার অনুভব করবে। সবরকম নিরাপত্তা, স্বাধীনতা ও শান্তি বিদ্যমান থাকবে। কোনো
হিংসা থাকবে না, দূষণ
থাকবে না, দুশ্চিন্তা থাকবে না এবং
সকলের জন্য সমানভাবে বিভিন্ন ধরনের সুখ নিরন্তর উপলব্ধ হতে থাকবে।
বন্ধুরা,
এটি এমন
একটি ব্যবস্থা যা প্রতিষ্ঠিত হলে স্বাভাবিকভাবেই মানুষের জীবনে কোনও ধরণের দুঃখ-বিবাদ থাকবে না এবং সর্বদা সমস্তরকম সুখ ও
সুযোগ-সুবিধা উৎপন্ন হতে থাকবে। এই ব্যবস্থার রাজনৈতিক মডেলটি এমন রয়েছে
যে, সমস্ত ক্ষমতা সর্বদা জনসাধারণের হাতে ন্যস্ত থাকবে,
কোনও একক অথবা সম্মিলিত পদাধিকারী কিংবা একটি নির্দিষ্ট দলের উপর নয়। সমস্ত
ক্ষমতা সর্বক্ষণের জন্য জনগণের উপর ন্যস্ত থাকার ফলে কখনই কোনোপ্রকার একনায়কত্ব থাকবে না এবং
পুরো ব্যবস্থাটি জনগণের দ্বারা,
জনগণের
পক্ষে, জনগণের জন্য চলতে থাকবে।
সঠিক অর্থে এটিই হবে প্রকৃত গণতন্ত্র।
এবার, এটি কীভাবে প্রাপ্ত হবে তার জন্য সম্পূর্ণ সমাধান
ব্যবস্থাটি বুঝে নেওয়া প্রয়োজন। এই ব্যবস্থায় বিভিন্ন প্রকার সামাজিক
সম্পদ নির্মাণের জন্য একটি বিকেন্দ্রীভূত-কেন্দ্রীভূত প্রণালী গ্রহণ করা হয়েছে।
এই প্রণালী সম্পূর্ণরূপে গণতান্ত্রিক। এটিতে বৈচিত্র্য ও অভিন্নতা উভয়ই বিদ্যমান রয়েছে
যেখানে শাসনব্যবস্থা একটি বিকেন্দ্রীভূত-কেন্দ্রীকৃত প্রণালী দ্বারা পরিচালিত হবে। এটি এমন
একটি প্রণালী যেখানে ক্ষমতা সর্বদা নাগরিকদের হাতে ন্যস্ত থাকার পরও প্রবন্ধন/প্রশাসনের
কেন্দ্রীকরণ রয়েছে। এই মডেলটি স্থাপিত হলে বর্তমানে যে সমস্যাগুলো উৎপন্ন হয়ে
চলেছে তা আর হবে না।
ইউনিভার্সাল লাইফ ম্যানেজমেন্ট বা ULM কি?
ইউনিভার্সাল লাইফ ম্যানেজমেন্ট বা ULM একটি সামাজিক সংস্থা যা
বিশ্বের সকল মানুষের সমস্ত সমস্যার স্থায়ী সমাধানের উদ্দেশ্যে অবিরাম কর্মরত রয়েছে। এটি এমন
একটি প্ল্যাটফর্ম যেখানে বুদ্ধিমান ব্যক্তিবর্গ মিলিত উদ্যোগে বিশ্বব্যবস্থার উন্নয়নের
জন্য বৈচারিক অবদান রেখে চলেছেন। আপনি আমাদের সাথে যুক্ত হয়ে এই সোশ্যাল
প্ল্যাটফর্মের মাধ্যমে হাজার হাজার বুদ্ধিমান মানুষের কাছে আপনার বক্তব্য পৌঁছে
দিতে পারেন। আসুন একসাথে একটি সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলি।
মানব সমাজে কোনও ধরনের ভৌতিক বা বৈচারিক পরিবর্তন ঘটাতে বা অভাবগ্রস্ত
মানুষকে কাঙ্খিত সেবা প্রদানের জন্য হাজার হাজার প্রতিষ্ঠান, সংস্থা এবং ট্রাস্ট বিশ্বব্যাপী কাজ করছে।
যার সাহায্যে মানুষের জীবন একটি বিশেষ অভিমুখে বিকশিত হয়ে চলেছে। লক্ষণীয়
বিষয় এই যে এইসকল ব্যক্তিগত এবং সংস্থাগত উদ্যোগেরও নির্দিষ্ট সীমারেখা রয়েছে। যার
দ্বারা স্থায়ী এবং সর্বাঙ্গীণ সমাধান সম্ভব নয়। একইভাবে সম্পূর্ণ সমাধান ব্যবস্থাকে একটি বিকল্প
হিসাবে পূর্ণাঙ্গ সমাধানের উদ্দেশ্যে মানুষের কাছে পৌঁছে দিতে ‘ইউনিভার্সাল
লাইফ ম্যানেজমেন্ট’ বা ULM নামে সামাজিক সংস্থা গঠন করা হয়েছে।
সকলে সমানরূপে সুখী হবে, এই বাক্যটি শুনলে ব্যবস্থাটিকে স্বপ্নের মতো মনে হলেও মানুষ
এই বিষয়টি যতই বুঝতে পারছে ততই নতুন ব্যবস্থার বাস্তবতা সকলের কাছে স্পষ্ট হচ্ছে এবং
বিস্তারের গতি বৃদ্ধি পাচ্ছে। এটি বিশ্বের জনমত দ্বারা অনুমোদিত দ্রুততম
বাস্তবোচিত ব্যবস্থা হতে চলেছে। বহু বুদ্ধিমান ও সমাজকর্মী সোশ্যাল
মিডিয়া, বুদ্ধিদীপ্ত লেখনী, নিউজ চ্যানেল এবং মঞ্চানুষ্ঠানের
মাধ্যমে সম্পূর্ণ সমাধান ব্যবস্থার প্রচার করে চলেছেন। জনগণের সমর্থনে এই
ব্যবস্থাটি ২০২৯
সালে
বাস্তবায়িত হবার সম্ভাবনা রয়েছে। আমাদের কাছে এটির পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা
রয়েছে যার মাধ্যমে প্রস্তাবনাটি জনগণের কাছে দ্রুত পৌঁছে যাবে যেন নতুন ব্যবস্থা
বিষয়ে একটি সম্মিলিত সিদ্ধান্ত এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা যায়। আসুন সকলে মিলিত উদ্যোগে এই সামাজিক দায়িত্বটি পালন
করি– নতুন ব্যবস্থার রূপরেখাটিকে যাচাই করি, পর্যালোচনা করি, প্রয়োজনে সংশোধন করি এবং একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে
সহযোগিতা করি।
ULM Bangla YouTube channel: https://www.youtube.com/@ulmbangla
ULM Hindi YouTube channel: https://www.youtube.com/@ulmhindi6858
Website: universallifemanagement.org
Contact number: 9830925502

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন