সকল শিক্ষার্থীর শিক্ষণ-প্রশিক্ষণ, কর্মসংস্থান, সুখসুবিধা ও স্থায়ী সুরক্ষা কীভাবে সুনিশ্চিত হবে?
চলমান ব্যবস্থায় অর্থনীতি যে কোণে ঠেকেছে সে স্থান থেকে উত্তরণ ঘটাতে বৃহত্তর জনজাগরণ জরুরী। প্রশ্ন হল এই জাগরণ কারা করবে? তার চেয়েও বড় কথা জাগরণের ভিত্তি কি হবে? উদ্দেশ্য কী হবে? দিকনির্দেশ কিংবা রূপরেখা কী হবে? বিষয়টি অত সহজ নয় যে, ভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় এলেই সমাধান হয়ে যাবে। যেমন, শুধুমাত্র ডিগ্রীনির্ভর শিক্ষাক্ষেত্রে দেখুন কর্মোপযোগী প্রশিক্ষণ এবং জীবিকার বন্দোবস্ত কোথায়? প্রতি ঘরে ডিগ্রীধারী প্রার্থী কর্মহীন অবস্থায় বসে রয়েছে। কিছুক্ষেত্রে অযোগ্যদের নিয়োগ হলেও সমস্ত বিভাগে সিংহভাগ পদ খালি পড়ে রয়েছে। এতে সর্বপ্রথম অর্থনৈতিক অসম্পূর্ণতার বিষয়টিই চলে আসে। কারণ বাজেট নেই। বর্তমান অর্থনীতির বিষয়টি সাধারণ ভাবে বুঝতে একটি বাস্তব উদাহরণের সাহায্য নেওয়া যেতে পারে। যেমন আমেরিকার জনসংখ্যা ৩৩ কোটি- GDP ২০ ট্রিলিয়ন, চীনের জনসংখ্যা ১৪৫ কোটি- GDP ১৩ ট্রিলিয়ন এবং ভারতের জনসংখ্যা ১৪০ কোটি- GDP ৩.৫ ট্রিলিয়ন। কেন্দ্র এবং রাজ্য সরকারের বিপুল ঋণের হিসেব আর সংগ্রহ করিনি। আয়-ব্যয়ের সমতা না থাকার ফলেই তো ঋণ নিতে হয়। যদি ভারত সরকার সম্পূর্ণ আয়/ট্যাক্স শুধুমাত্র শিক্ষাখাতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অন্যান্য প্রফেশনাল কোর্সের পরিকাঠামো নির্মাণ এবং শিক্ষক নিয়োগে ব্যয় করতে চায় তাহলেও ঘাটতি পড়ে যাবে। সরকারের সিংহভাগ বাজেট তো প্রতিরক্ষা খাতেই খরচ হয়ে যায়। বাকি সব বাধ্যতামূলক খাতে বিতরণের পর শিক্ষাখাতে সামান্যই পড়ে থাকে। সমস্ত দুর্নীতিও ওই আয়ের মধ্য থেকেই হচ্ছে। মূল প্রশ্ন হচ্ছে আয় কীভাবে বৃদ্ধি হবে? আয় বৃদ্ধি হলে উন্নয়ন বৃদ্ধি হবে। উন্নয়নের মাধ্যমেই তো অধিক দুর্নীতি করা সম্ভব হবে। অর্থাৎ উন্নয়ন–দুর্নীতি দুটোই বৃদ্ধি পাবে। কর্মকর্তারা কি তা জানেন না? কেন করতে পারছেন না? বর্তমান অর্থনীতির বিষয়টি এক জটিল গোলকধাঁধা। অর্থনীতিই সবকিছুর ধারক-বাহক। সর্বপ্রথম অর্থনৈতিক সংস্কার তথা মুদ্রানীতির পরিবর্তন জরুরী। বর্তমান ব্যবস্থায় মুদ্রার বিনিময় দুর্নীতিকে পক্ষপাতিত্ব করে থাকে। যা মানবীয় অধিকার প্রদানে বাধা উৎপন্ন করে। এমন অর্থনৈতিক মডেল নির্মাণ জরুরী যেন আর্থিক দুর্নীতির সমস্যাটি গোঁড়া থেকেই নির্মূল হয়ে যায়। একইসাথে প্রতিটি শিক্ষার্থী/নাগরিকের শিক্ষণ-প্রশিক্ষণ, জীবিকা, সুখসুবিধা ও স্থায়ী সুরক্ষা যেন জন্মগতভাবে সুনিশ্চিত থাকে। মুদ্রা দ্বারা আমরা মূলত বস্তু এবং পরিষেবা ক্রয় করে থাকি। সমাধান হচ্ছে বিকল্প মুদ্রানীতি নির্মাণ করে নেওয়া, যেন ক্রয়-বিক্রয় অথবা সুখসুবিধা উপভোগের ক্ষেত্রে বাধা উৎপন্ন না হয়। সমস্যার মূল কারণ শনাক্ত না করতে পারলে বৃহৎ রূপান্তর সম্ভব নয়। বর্তমান ব্যবস্থা কেবলমাত্র ১০% মানুষকেই জীবিকা বা সুখসুবিধা প্রদান করতে সক্ষম। ৯০% 'র জন্য দুর্ভাগ্যই ভরসা। সুযোগ যৎসামান্য থাকার কারণে এবং সমস্ত জীবিকার সমান পারিশ্রমিক তথা মুল্যাংকন একসমান না থাকার ফলেই মূলত লড়া*ই, প্রতিদ্বন্দ্বি*তা, দুর্নী*তি, হ*ত্যা, হিং*সা, লুণ্ঠ*ন, শোষ*ণ ইত্যাদি অপরা*ধ সংঘটিত হয়ে চলেছে। এমন অর্থনীতি নির্মাণ করা হয়নি যেন কাউকেই অপরের উপর নির্ভরশীল না থাকতে হয়। এমন ব্যবস্থা নির্মাণ করা হয়নি যেন কোনো কাজের জন্য কাউকে সুপারিশ করতে না হয়। মূল কথা সমৃদ্ধশালী এবং পূর্ণাঙ্গ গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণ করা যায়নি। এটি ব্যবস্থাগত ত্রুটি। ব্যক্তিগত কিংবা সংস্থাগত উদ্যোগের ব্যর্থতা নয়। উপদেশ বা অভিযোগ দ্বারাও সমাধান নম্ভব নয়। নৈতিকতা কিংবা অনৈতিকতার বিষয়ও নয়। সমাধানের বন্দোবস্ত প্রয়োজন।
প্রসঙ্গত উল্লেখ্য, বিভিন্ন সমস্যার মূল কারণ এবং স্থায়ী সমাধান বিষয়ে আলোচনা-পর্যালোচনা জরুরী। ULM এই উদ্যোগ প্রারম্ভ করেছে। এযাবত দেশে-বিদেশের একাধিক ব্যক্তিবর্গের সাথে নানা বিষয়ে আলোচনা-পর্যালোচনার পর সিদ্ধান্ত এটিই উঠে এসেছে যে সামগ্রিক ব্যবস্থার রূপান্তর আবশ্যক। যেমন অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা, স্বাস্থ্য, পারিবারিক ইত্যাদি। কারণ একটি বিভাগের সমস্যা অপর একটি বিভাগের সমস্যার সাথে জুড়ে রয়েছে। জীবন দর্শন বিষয়েও স্পষ্টতা জরুরী। আগ্রহী বন্ধুরা সামাজিক জাগরণের অংশ হিসেবে যুক্ত হতে পারেন। আলোচনার উদ্দেশ্য, সঠিক সমাধানসূত্রের সিদ্ধান্তে উপনীত হওয়া। সমাধান সুনিশ্চিত হলে জনগণ আপনিই গ্রহণ করে নেবে এবং প্রতিষ্ঠার উদ্যোগ প্রারম্ভ করবে। এ বিষয়ে মতামত আদান-প্রদানে সকলে আমন্ত্রিত।
যোগাযোগ/অনুসন্ধান- 9830925502
***
Universal Life Management ULM Bangla @highlight ব্যবস্থা পরিবর্তন - व्यवस्था परिवर्तन সম্পূর্ণ জীবন দর্শন - सम्पूर्ण जीवन दर्शन - A Complete Philosophy of Life সম্পূর্ণ সমাধান - संपूर्ण समाधान - The Complete Solution
#economics #Politics #social #Education #employment #health #philosophy #spirituality
***
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন