পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ সংক্রান্ত প্যানেল বাতিল - ভবিষ্যৎ নিয়ে সংশয়। সমাধানের পথনির্দেশ কী? একটি পর্যালোচনা

শিক্ষা ব্যবস্থার দুর্নীতি নিয়ে পুনরায় বহু খবরাখবর, কন্টেন্ট, ভিডিও ইত্যাদি তৈরি হতে শুরু করেছে। এতে দোষের কিছু নেই। সমস্যা থাকলে ঘটনা ঘটবে, আলোচনা হবে, তারপর মানুষ ভুলে যাবে; সমস্যা যেমন ছিল তেমনই রয়ে যাবে; পুনরায় একই ঘটনা ঘটবে, পুনরায় আলোচনা হবে, সমস্যা একইপ্রকার রয়ে যাবে; পুনরায় মানুষ ভুলে যাবে; পুনরায় একই ঘটনা ঘটতে থাকবে। সরকারি দুর্নীতি, আর্থিক তছরুপ, সম্পদের অপব্যবহারের তথ্যপ্রমাণ সামান্যই জনসমক্ষে আসতে পারে। মানুষ কি সখে দুর্নীতি করে, প্রয়োজনে করে, উচ্চাশায় করে নাকি বাধ্য হয়ে করে? এ বিষয়ে বিস্তারিত বিবরণসহ ভিন্ন আর্টিকেল রয়েছে। দোষ কি মানুষের নাকি সমাজ ব্যবস্থার? মানুষের সংশোধন জরুরী নাকি ব্যবস্থার? এসব বিষয়েও আর্টিকেল রয়েছে, ভিডিও রয়েছে। আগ্রহী বন্ধুরা খুঁজে পড়ে নেবেন। সমাজ যদি সমস্যার মূল উৎসটিকে শনাক্ত করতে না পারে তবে সমাধানের সম্ভবনা যে ক্ষীণ তা বুঝতে অসুবিধা হবার কথা নয়। দুর্নীতির পক্ষে কিংবা দুর্নীতিতে যুক্ত ব্যক্তিদের শাস্তি অবশ্য প্রাপ্য, এতে সন্দেহের অবকাশ নেই। দিনকয়েক পূর্বে যে রায় প্রদান করা হয়েছে তার পক্ষে-বিপক্ষে উভয় দিকে জনমত তৈরি হতে শুরু করেছে। যোগ্য প্রার্থীদের চাকরিও বাতিল রায়ের আওতায় এসে গিয়েছে। ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দিয়েছে। হয়তো পুনরায় তাঁদের ভাগ্যে থাকবে দীর্ঘকালীন মেয়াদ, অপেক্ষা। দীর্ঘদিন বাদে রায় আসবার ফলে যারা এতদিন চাকরি করলেন তাঁদের সংসার কীভাবে চলবে, তারা কি আত্মহত্যার পথ বেছে নেবে ইত্যাদি প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। বিচারের রায়, শাস্তি ইত্যাদি ইতিবাচক সিদ্ধান্ত আদৌ দুর্নীতিকে চিরতরে নির্মূল করতে পারে? জনগণ তো আশা-ভরসা-বিশ্বাস রেখে একের পর এক দলকে সুযোগ দিয়ে চলেছে। অথচ আকাঙ্ক্ষিত লক্ষ্যপূরণ সম্ভব হচ্ছে না। ভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় এলে দুর্নীতির পুনরাবৃত্তি যে ঘটবে না এবিষয়ে জনগণ নিশ্চিত হতে পেরেছে? উঠছে হাজারো প্রশ্ন, চলছে হাজারো আলোচনা। সমস্যার বীজ তাহলে কোথায় নিহিত রয়েছে? বর্তমান সমাজ রাষ্ট্রীয় ব্যবস্থার উদ্দেশ্য, মনুষ্য জীবনের উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হতে পেরেছে এই ভেবে যে কী করা উচিত? কীভাবে করা উচিত? সমস্যার মূল কারণ কী? সমাধান সূত্র কী? সব যেন গুলিয়ে রয়েছে। এ শুধুমাত্র নির্দিষ্ট কিছু ব্যক্তির সমস্যা নয়। সামাজিক সমস্যা। 

দেশের সিংহভাগ মানুষ কর্মহীন। প্রযুক্তিগত উন্নতির সাথে সাথে জীবিকার ঘাটতি ক্রমবর্ধমান। খানিক রোজগারের বন্দোবস্ত রয়েছে এমন মানুষজন সংসারের অভাব কতখানি পূরণ করতে পারছেন তা সকলের অনুভবে রয়েছে। দৈনন্দিন খরচ, মাসিক খরচ, জরুরী খরচ সামলে বাড়ি-গাড়ী-সঞ্চয় যে কতখানি সম্ভব তা বর্ণনার প্রয়োজন পড়ে না। বেকারত্বের বাজারে রোজগেরে মানুষজনও হাবভাব এমন রাখেন যেন ভিখিরির মত দুর্দশাগ্রস্ত। পাছে বন্ধু কিংবা আত্মীয় ধার না চেয়ে বসে। মূল কথা, প্রয়োজন সকলের জন্য উপযুক্ত শিক্ষণ-প্রশিক্ষণ, কর্মসংস্থান। কর্মসংস্থান বলতে এমন নয় যে যা পারশ্রমিক পাওয়া যায় তা জরুরী আহার আর যাতায়াতেই নিঃশেষ হয়ে যায়। পরিবার নিয়ে সমৃদ্ধশালী জীবনযাপনের উপযোগী পারিশ্রমিকের কথা বলছি। যোগ্য প্রার্থী/অযোগ্য প্রার্থী বলে আলাদা কিছু হয় না। রাষ্ট্রীয় ব্যবস্থা প্রার্থীকে শিক্ষিত-প্রশিক্ষিত করতে পারেনি, পরিকাঠামো প্রদান করতে পারেনি, যোগ্যতাকে পর্যবেক্ষণ করতে পারেনি– এটি রাষ্ট্রের ব্যর্থতা, সমাজের অজ্ঞতা। প্রার্থীর সমস্যা নয়। ব্যবস্থার দায়িত্ব নারী-পুরুষ নির্বিশেষে সকলের যোগ্যতাকে সুনিশ্চিত করবে, শিক্ষিত-প্রশিক্ষিত করবে, জীবিকা প্রদান করবে। শতভাগ মানুষ কর্মসংস্থান পাবে। কারোর শারীরিক শ্রমের যোগ্যতা রয়েছে, কারোর মানসিক শ্রমের যোগ্যতা রয়েছে, কারোর পরিচালনার যোগ্যতা রয়েছে কিংবা কারোর গবেষণা-উদ্ভাবনের যোগ্যতা রয়েছে। সঠিক ব্যবস্থাপনা হলে সকলের জীবিকা সুনিশ্চিত হতে পারে। সমস্ত কর্ম, বস্তু, পরিষেবা সমাজের জন্য অপরিহার্য। ফলে সমস্ত কর্মের মান-মুল্যাংকন অভিন্ন থাকবে। তা না হলে দুর্নীতি-বৈষম্য-অপরাধ থেকেই যাবে। এজন্য প্রথমে চলমান অর্থনৈতিক ব্যবস্থার আমূল রূপান্তর আবশ্যক। এরপর রাজনৈতিক, সামাজিক, শিক্ষা, জীবিকা, স্বাস্থ্য, পারিবারিক– সব বিভাগের আমূল রূপান্তর আবশ্যক। অসাধ্য নয়। ব্যবস্থা পূর্বে বহুবার বদলেছে, প্রয়োজনে ভবিষ্যতেও বদলাতে পারে। কাউকে না কাউকে, কোথাও না কোথা থেকে শুরু তো করতেই হবে। বারংবার মেরামত করলেও যে জিনিস কাজে আসে না কিংবা Outdated হয়ে যায় তা ফেলে দিয়ে Updated টি নিতে হয়। চলমান ব্যবস্থা বহুবার সংশোধন হয়েছে, বহু সংযোজন-বিয়োজন হয়েছে, নানা দল এসেছে গিয়েছে, পরীক্ষিত হয়েছে। আকাঙ্ক্ষিত সফলতা প্রাপ্ত হয়নি। ব্যবস্থায় সমাধান সূত্র না থাকলে ফন্দি-ফিকির করে সমাধান হয় না। চলমান ব্যবস্থা ৭৫ বছরে প্রকৃত সমাধানের ছিটেফোঁটাও করে দেখাতে পারেনি। ফলে বলাই যায় চলমান ব্যবস্থা ওই উদ্দেশ্যে রচনাই করা হয়নি। শতভাগ মানুষের শিক্ষণ-প্রশিক্ষণ, জীবিকা, সুখসুবিধা এবং সুরক্ষার স্থায়ী গ্যারান্টি থাকবে এই উদ্দেশ্যে সংবিধান রচিত হলে সেই অনুযায়ী পরিকাঠামো নির্মাণ হতো। সংবিধান একইপ্রকার রেখে, ব্যবস্থা একইপ্রকার রেখে যত বড় সৎ কর্মকর্তা আসুন না কেন, যতবড় রাজনৈতিক দল ক্ষমতায় আসুক না কেন সমস্যা যেখানে রয়েছে সেখানেই থাকবে। উন্নয়ন ১৯ থেকে ২০ হতে পারে মাত্র। বর্তমান ব্যবস্থায় বিচার প্রক্রিয়াও যে কতখানি জটিল তা যাঁদের মোকদ্দমার অভিজ্ঞতা রয়েছে তাঁরা জানেন। সুতরাং বর্তমান ব্যবস্থাপনা উক্ত উদ্দেশ্য পূরণের লক্ষ্যমাত্রা নিয়ে রচনাই করা হয়নি। ফলে সেই অনুযায়ী বাজেটের বন্দোবস্ত, পরিকাঠামো নির্মাণ, ব্যবস্থাপনা মণ্ডলী, মানব সম্পদ ও প্রাকৃতিক সম্পদের অনুপাত ইত্যাদি স্পষ্ট হিসেব নিয়ে কাজই হয়নি। বৃহৎ এই দেশে প্রাকৃতিক সম্পদ এবং মানব সম্পদের অভাব নেই। দুইয়ের মেলবন্ধনে সকলের সমৃদ্ধশালী জীবনযাপন অসম্ভব নয়। অভাব রয়েছে একটি পূর্ণাঙ্গ ব্যবস্থাপনার। প্রয়োজন দেখা দিয়েছে অর্থনৈতিক-রাজনৈতিক-সামাজিক-শিক্ষা-পারিবারিক ব্যবস্থার সংস্কার সাধন। যা চলমান ব্যবস্থায় সম্ভব নয়। চলমান ব্যবস্থা ৭৫ বছরেও আকাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। উদাহরণ হিসেবে ধরা যাক এই ব্যবস্থা স্থায়ী জীবিকার বন্দোবস্ত করেছে ১০ জনের জন্য। অপরদিকে অর্থব্যবস্থা বলে দিয়েছে টাকা দিয়ে সব কিনতে পারবে, ভোগ করতে পারবে। এবার কর্মহীন ৯০ জন কী করবে? অর্থ উপার্জনের আয়ের বিকল্প পথ খুঁজবে না? তাদের জীবন-জীবিকার প্রয়োজন নেই। ভোটের অধিকার সকল নাগরিকের রয়েছে কিন্তু সুখসুবিধা-সুরক্ষার অধিকার সকল নাগরিকের নেই। তা সর্বদা কিছু সংখ্যক নাগরিকের কাছেই কুক্ষিগত থাকে। ব্যবস্থার কাঠামো একইপ্রকার রেখে সৎ মানুষ ক্ষমতায় এলেই সমাধান সম্ভব নয়। 75 বছরের ইতিহাসে রাষ্ট্র-রাজ্য স্তরে বহু সৎ নেতানেত্রী ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন। তাঁরা আশানুরূপ ফলাফল প্রদান ব্যর্থ হয়েছেন। কারণ শুধুমাত্র সততা কোনো যোগ্যতা নয়। সামাজিক কাজের উদ্দেশ্য, জ্ঞান, দক্ষতা, ব্যবস্থাগত সমাধান সূত্র আবশ্যক হয়। এ বিষয়ে 'নতুন রাজনৈতিক মডেল' অধ্যয়ন করতে পারেন। সুতরাং সকলের মিলিত উদ্যোগে একটি নতুন পূর্ণাঙ্গ ব্যবস্থা প্রতিষ্ঠার উদ্যোগই হচ্ছে প্রকৃত পদক্ষেপ।

***

প্রসঙ্গত উল্লেখ্য, ULM একটি নতুন ব্যবস্থার রূপরেখা উপস্থাপন করেছে। যেখানে অর্থনীতি, রাজনীতি, সমাজ, শিক্ষা, জীবিকা, পরিবার, স্বাস্থ্য, জীবন দর্শন ইত্যাদি বিষয়ে রূপান্তরের ব্যখ্যা-বিবরণ রয়েছে। অধ্যয়ন করে সমীক্ষা-আলোচনা করতে পারেন।

কমেন্ট বক্সেও মতামত জানাতে পারেন। আমাদের প্রস্তাবের উপর প্রশ্ন রাখতে পারেন। ভালো লাগলে লাইক-শেয়ার করতে ভুলবেন না।

***

অধিক স্পষ্টতার জন্য পক্ষে-বিপক্ষে যুক্তি নিয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য ULM Bangla, ULM Hindi সহ অন্যান্য ভাষার ইউটিউব চ্যানেলগুলিতে মুক্তমঞ্চ রয়েছে। যেখানে নিয়মিত লাইভ আলোচনা সম্প্রচার হয়ে থাকে। ইতিমধ্যে বহু আলোচনার ভিডিও উপস্থাপন করা হয়েছে আপনি যে স্থানে রয়েছেন সেই স্থান থেকেই অনলাইন অনুষ্ঠানে যুক্ত হতে পারবেন। প্রশ্নকর্তা হয়ে অথবা বক্তা হয়ে আপনার মতাদর্শ উপস্থাপন করতে পারবেন। এই মঞ্চ সকলের জন্য উন্মুক্ত।সম্পূর্ণ সমাধানপুস্তকেও বিস্তারিত বর্ণনা করা হয়েছে

 

'সম্পূর্ণ সমাধান' হল সকলের উন্নত জীবনযাপনের জন্য একটি বৈশ্বিক ব্যবস্থা। সম্পূর্ণ সমাধানের অর্থ চলমান বিশ্বে উৎপন্ন হওয়া সমস্ত সমস্যার মূল থেকে স্থায়ী সমাধান। বিশ্বস্তরের এই কনসেপ্ট প্রতিষ্ঠিত হলে বসুধৈব কুটুম্বকমের সার্থক রূপায়ন সম্ভব হবে এবং সকলের জীবন স্থায়ীরূপে সুখময় হয়ে যাবে। এই ব্যবস্থা মোট ৬টি মডেল নিয়ে রচিত হয়েছে।

 

  নতুন অর্থনৈতিক মডেল নতুন শিক্ষণ-প্রশিক্ষণ ও কর্মসংস্থান মডেল নতুন জীবনশৈলী ও সাংস্কৃতিক মডেল নতুন রাজনৈতিক মডেল নতুন পারিবারিক মডেল নতুন দর্শনশাস্ত্রের মডেল

 

What is the Vision of ULM I Premjeet Sirohi & Volunteers | Q&A Session

https://www.youtube.com/watch?v=VqUIVLnGb64&t=3s

Republic Day Special Live with philosopher Premjeet Sirohi & Volunteers

https://www.youtube.com/live/mfaSzUY45Qc?feature=share

Sampurna Samadhan Audio Booklet I Bangla I সম্পূর্ণ সমাধান অডিও বুকলেট

https://youtu.be/gKqBOkJtafs

How is the prosperous life of all workers possible? I সমস্ত শ্রমিকের সমৃদ্ধশালী জীবন কীভাবে সম্ভব?

https://www.youtube.com/live/RehqnjS310s?feature=share

বিকল্প নতুন ব্যবস্থা কেন জরুরী I Why an alternative New System is extremely necessary

https://www.youtube.com/watch?v=TXz2iDILdeI&t=23s

সত্যিই কি নতুন এবং বিকল্প ব্যবস্থার প্রয়োজন রয়েছে? I Do we really need a new and alternative system?

https://www.youtube.com/watch?v=8FHfo3pP_7A

 

সম্পূর্ণ সমাধান - এক নতুন সামাজিক-রাজনৈতিক-অর্থব্যবস্থার রূপরেখাপুস্তকটির FREE E-BOOK ডাউনলোড লিংকঃ

https://drive.google.com/file/d/1Kj65qKSlOaNOs1fVfSwBupC2d5rhtOAE/view?usp=share_link

সম্পূর্ণ জীবন দর্শন - এক নতুন দর্শনের রূপরেখাপুস্তকটির FREE E-BOOK ডাউনলোড লিংকঃ

https://drive.google.com/file/d/1IvKXc5XD3raxf_4euSdUw8XCtbFTD41i/view?usp=share_link

 

সম্পূর্ণ সমাধান পেপারবুক Amazon Link:

https://www.amazon.in/dp/1685865909/ref=cm_sw_r_cp_apan_glt_fabc_YXX08DQVPKW4WQD4NDDY

সম্পূর্ণ সমাধান পেপারবুক Flipkart Link:

https://dl.flipkart.com/dl/sampurna-samadhan/p/itmd6e15270d2ab4?pid=9781685865900&cmpid=product.share.pp&_refId=PP.59f228eb-9f38-49a5-a0aa-59f2cf56093e.9781685865900&_appId=CL

 

Subscribe ULM Bangla YouTube Channel:

https://www.youtube.com/channel/UCz5uy_BQaQUYLJQg-PN7ERw

ব্যবস্থা পরিবর্তন - व्यवस्था परिवर्तन Facebook Page:

https://www.facebook.com/ssbajarwb/

ULM Bangla Facebook Page https://www.facebook.com/সম্পূর্ণ-সমাধান-106139834749271/

ULM Bangla YouTube Channel: https://www.youtube.com/channel/UCz5uy_BQaQUYLJQg-PN7ERw

ULM Hindi Facebook Page

https://www.facebook.com/ulmteam2020/about/?ref=page_internal

ULM Hindi YouTube Channel:

https://www.youtube.com/channel/UCfOiDZxI7BkObjJe1qwxCqg

Join ULM Telegram Group https://t.me/+mbH6zRruJBlhYWFl

ULM Bangla ইউটিউব চ্যানেলের মুক্তমঞ্চে বক্তা হিসেবে, প্রশ্নকর্তা হিসেবে অথবা উন্মুক্ত আলোচনার জন্য সকলে আমন্ত্রিতContact: 98309 25502.

#NewSystem #systemchange #economics #politics #SocialSystem #socialjustice #family #education #healthcare #philosophy

***

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাষ্ট্র ব্যবস্থায় যে অধিকারগুলো জন্মগতভাবে থাকা জরুরী

কিউবার ভয়াবহ অর্থনৈতিক সংকটের কারণ কী?

ব্যবস্থাগত অসম্পূর্ণতা নাকি নেতৃত্বের ব্যর্থতা?