ধনতান্ত্রিক ব্যবস্থায় তথাকথিত পুঁজিপতিরাই শুধুমাত্র সামগ্রিক শোষণে লিপ্ত? পরিবারের দুর্বল সদস্য সবল সদস্য দ্বারা শোষিত হচ্ছে না? সমাজের দুর্বল পরিবার সবল পরিবার দ্বারা শোষিত হচ্ছে না? দুর্বল গোষ্ঠী সবল গোষ্ঠী দ্বারা শোষিত হচ্ছে না? দুর্বল ধর্ম সবল ধর্ম দ্বারা শোষিত হচ্ছে না? দুর্বল কর্মী/ব্যবসায়ী সবল কর্মী/ব্যবসায়ী দ্বারা শোষিত হচ্ছে না? দুর্বল রাষ্ট্র সবল রাষ্ট্র দ্বারা শোষিত হচ্ছে না? দুর্বল রাজনৈতিক দল সবল দল দ্বারা শোষিত হচ্ছে না?
মোট কথা চলমান অসম্পূর্ণ ব্যবস্থায় প্রতিটি মানুষ হয় শোষিত হতে বাধ্য হচ্ছে নতুবা শোষণ করতে বাধ্য হচ্ছে। সকলেই বাধ্যবাধকতার শেকলে বন্দী। বলতে পারেন, এ তো সকলে জানি! আপনি তো সমস্যার দিক তুলে ধরলেন! সমাধান কী? আপনি মনে মনে বলবেন, ব্যক্তির সংশোধন ব্যতীত সমাধান কীভাবে সম্ভব? আমি বলবো ব্যক্তির সংশোধন সম্ভব নয়। ব্যতিক্রমী দু-একজন সংশোধনী ব্যক্তির দ্বারা সমাজব্যবস্থা পরিচালিত হয় না। যা আজ অবধি সম্ভব হয়নি। ব্যক্তি জন্মগতভাবে শোষিত কিংবা শোষক হয়ে জন্মগ্রহণ করে না। সে সুখে-শান্তিতে-আনন্দে জীবনযাপন উপভোগ করতে চায়। সে পরিবারের কাছে, সমাজের কাছে, রাষ্ট্রের কাছে শিক্ষা-জীবিকা-সুখসুবিধা-সুরক্ষা আশা করে। এটিই জীবনের উদ্দেশ্য। যখন স্বাভাবিকভাবে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয় তখনই বিকল্প পথের সন্ধান করে। সে স্বার্থপর কিংবা চতুর প্রকৃতির চরিত্র অবলম্বনে বাধ্য হয়। তখন সে অবস্থা-ব্যবস্থা অনুযায়ী লাভ-লোকসানের কথা ভেবে সিদ্ধান্ত নেয়। অর্থাৎ যা বোঝা গেল, ব্যক্তির সত্য/মিথ্যা লাভ/ক্ষতির উপর নির্ভরশীল। সমাধান তখনই সম্ভব যখন প্রতিটি ব্যক্তির ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করবে এমন একটি সমৃদ্ধশালী ব্যবস্থাপনা আসবে। সমৃদ্ধশালী বলতে ওঁরা পাঁচ কিলো চাল দিচ্ছে তাঁরা দশ কিলো দেবে, কিংবা ওঁরা এক হাজার ভাতা দিচ্ছে তাঁরা দুহাজার দেবে.. এসব সমাধান নয়। জাতি-ধর্ম-ভাষা-সংস্কৃতি নির্বিশেষে প্রতিটি নাগরিকের উন্নত আধুনিক জীবন-জীবিকার সুনিশ্চিত বন্দোবস্ত সম্ভব হলে তা হবে প্রকৃত সমাধান। যা চলমান ব্যবস্থায় সম্ভব নয়। প্রয়োজন বিকল্প পূর্ণাঙ্গ অর্থনৈতিক-সামাজিক-রাজনৈতিক ব্যবস্থা।
আমাদের যা করণীয়-
প্রথমতঃ বিকল্প ব্যবস্থার সিদ্ধান্তে উপনীত হওয়া।
দ্বিতীয়তঃ কীভাবে সম্ভব হবে তার রূপরেখা রচনা করা এবং আলোচনার-পর্যালোচনার উদ্যোগ গ্রহণ করা।
এ বিষয়ে ULM সংস্থা প্রাথমিক প্রয়াস প্রারম্ভ করেছে। একাধিক ভাষায় অনলাইন/অফলাইন মঞ্চ রয়েছে। একাধিক ভাষায় পুস্তক রয়েছে। ইতিমধ্যে বিভিন্ন পেশার বহু ব্যক্তিত্ব বক্তব্য উপস্থাপন করেছেন এবং বৌদ্ধিক স্তরের মত বিনিময় করে চলেছেন। যুক্ত হতে কিংবা আলোচনায় অংশগ্রহণ করতে অর্থ/যোগ্যতার প্রয়োজন নেই। এই নবজাগরণে সকলে স্বাগত।
যোগাযোগ- 9830925502
***
ULM উপস্থাপিত নতুন আর্থ-সামাজিক-রাজনৈতিক ব্যবস্থার রূপরেখা বিষয়ক পুস্তকের ইবুক বিনামূল্যে নিচের লিংক থেকে ডাউনলোড করতে পারেন। সমীক্ষা এবং মতামত প্রেরণে সকলে স্বাগত।
https://drive.google.com/file/d/1rjuHZNuZnuS_vXwqhRi4YmRX8HAbAIud/view?usp=sharing
আমাদের প্রয়াস ভালো লাগলে কমেন্ট বক্সে মতামত জানাতে পারেন; লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন।
যোগাযোগ/অনুসন্ধান- 9830925502
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন