বেসিক নিডের পোস্টমর্টেম: সার্বজনীন সিদ্ধান্তের আধুনিক রূপান্তর
"বেসিক নিডের পোস্টমর্টেম" শিরোনামে গত পোস্টে লিখেছিলাম। সমস্ত লেখাতেই সরল ভাষায় বর্ণনার প্রচেষ্টা থাকে। যা বোঝাতে চাইছি পড়বার সাথেসাথেই যেন পাঠকবন্ধুরা বুঝতে পারেন। যে সমস্যা নিয়েই লিখি না কেন উক্ত সমস্যার কারণ-নিবারণ বিষয়ে স্পষ্টতা প্রদানের চেষ্টা করি। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, সমাজে যা ঘটে চলেছে সেসবের বর্ণনা নিয়েই অধিক লেখালেখি হয়, আলোচনা হয়। বর্তমান সময়ের নিরিখে সমস্যার কারণ-নিবারণ বিষয়ে বিস্তারিত রচনা-আলোচনা-পর্যালোচনা বিশেষ পাওয়া যায় না। অথচ কারণ-নিবারণ বিষয়েই অধিক রচনা-আলোচনার প্রয়োজন। তবেই তো সমাজের দুঃখ-মুক্তি এবং সুখ-সংযোজনের পথ প্রশস্ত হবে। দুটি কাজই পাশাপাশি চালিত হতে হবে। অনলাইন-অফলাইন মাধ্যমে বহু মানুষের সাথে আলাপ হয়। অনেকেই সামাজিক সমস্যা তুলে ধরেন কিন্তু উক্ত বিষয়ে আলোচনা-পর্যালোচনায় এগিয়ে আসেন না। আশ্চর্য হই এই ভেবে যে তাঁদের উপস্থাপিত টপিক পাঠের পর কেউ আলোচনায় আগ্রহ দেখাচ্ছে এতে তো অধিক উৎসাহে এগিয়ে আসা উচিত, সময় বের করা উচিত। বরং দায়িত্ব এড়িয়ে যান।
প্রসঙ্গত বলে রাখি, আলোচনার উদ্দেশ্য কাউকে পরাজিত করা কিংবা নিজেকে পণ্ডিত জাহির করা নয়। সমস্যার কারণ এবং সমাধান সম্পর্কে স্পষ্টতাই মূল উদ্দেশ্য। যৌক্তিক সিদ্ধান্ত উভয়পক্ষে থাকতে পারে কিংবা একপক্ষে থাকতে পারে। উভয়পক্ষকেই সর্বাধিক যৌক্তিক সিদ্ধান্তকে সাগ্রহে গ্রহণের মানসিকতা উন্মুক্ত রাখা উচিত।
অনেকেই জানতে চেয়েছেন বর্তমান সময়ের নিরিখে 'বেসিক নিড' বিষয়ে ULM কী সিদ্ধান্ত গ্রহণ করেছে। ULM বৈশ্বিক ব্যবস্থা নিয়ে কর্মরত রয়েছে। যেখানে নানা শাখার বিশেষজ্ঞদের মেলবন্ধন রয়েছে। বিভিন্ন বিষয়ে নিয়মিত আলোচনা-পর্যালোচনা চলছে। একাধিক ভাষায় পুস্তক রয়েছে। লাইভ আলোচনার প্ল্যাটফর্ম রয়েছে। সকল মানুষ নিজের পছন্দ অনুযায়ী জীবনযাপন উপভোগ করতে চায়। চলমান সময়ের নিরিখে বৃহৎ পরিসরে সুখসুবিধার বন্দোবস্ত করতে গেলে সকলের বাস্তবিক চাহিদাকে গুরুত্ব দিতেই হবে। সুখসুবিধার বাস্তবায়নে শ্রেণীবিন্যাস রেখে দেবার অর্থ সমানাধিকাকে বর্জন করে বৈষম্যকে টিকিয়ে রাখা। সকলের জন্য প্রয়োজনীয় সুখসুবিধার বন্দোবস্ত কীভাবে সম্ভব হবে তার পূর্ণাঙ্গ রূপরেখা সম্পূর্ণ সমাধান - संपूर्ण समाधान - The Complete Solution "সম্পূর্ণ সমাধান - এক নতুন সামাজিক রাজনৈতিক অর্থব্যবস্থা" পুস্তকে বর্ণনা করা হয়েছে। ফ্রি ইবুক ডাউনলোড করবার লিংক কমেন্ট বক্সে থাকবে।
১. সমস্তপ্রকার সুবিধাযুক্ত একটি বাড়ির প্রয়োজন হয়।
২. সর্বাধিক ৩০ প্রকারের সুস্বাদু এবং স্বাস্থ্যবর্ধক ভোজন, পাকা ফল, শুকনো ফল, ফলের রস ইত্যাদি প্রয়োজন হয়।
৩. সর্বাধিক ৩০ প্রকারের পোশাক, জুতো ইত্যাদি প্রয়োজন হয়।
৪. কিছু প্রযুক্তি প্রয়োজন হয়, যেমন- মোবাইল, ল্যাপটপ, বাইক, গাড়ি ইত্যাদি।
৫. ইচ্ছে অনুযায়ী শিক্ষণ-প্রশিক্ষণ এবং কর্মসংস্থান প্রয়োজন হয়।
৬. কখনও কখনও পিকনিক, ভ্রমন ইত্যাদি প্রয়োজন হয়।
৭. সামাজিক সুখসুবিধা যেমন- সড়ক, বিদ্যুৎ, জল, পার্ক, স্টেডিয়াম, ক্লাব, পুস্তকালয়, যাতায়াত, স্বাস্থ্য, সুরক্ষা ইত্যাদি প্রয়োজন হয়।
প্রথম পদক্ষেপ হচ্ছে উদ্দেশ্যের সিদ্ধান্তে একমত হওয়া। দল, ধর্ম, শ্রেণী নির্বিশেষে সকলের কমন বেসিক প্রয়োজনগুলো মিলছে কিনা তা যাচাই করে নেওয়া। তারপর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ইত্যাদি পদক্ষেপসমূহ নির্ধারিত হবে। সিদ্ধান্তের একতা সম্ভব হলে দার্শনিক, বৈজ্ঞানিক, প্রযুক্তিবিদদের সাথে সাধারণ মানুষের মেলবন্ধন ঘটবে। নতুন সমাজব্যবস্থা প্রতিষ্ঠার উদ্দেশ্যে গবেষণাকেন্দ্রের বিকাশ ঘটবে। দ্রুত মানব সম্পদ, প্রাকৃতিক সম্পদ সহ প্রযুক্তির সর্বাধিক ব্যবহার বাস্তবায়ন সম্ভব হবে।
***
বৌদ্ধিক আলোচনায় অংশগ্রহণে, মতামত প্রেরণে সকলে স্বাগত। ভালো লাগলে লাইক-কমেন্ট-শেয়ার করতে ভুলবেন না।
ফোন- 9830925502
Youtube: ULM Bangla
***
#basicneeds #BasicNeed #food #clothes #shelter #medical #education #employment #security #technology #entertainment #happiness
@followers @highlight
***

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন