দার্শনিক প্রেমজীৎ সিরোহী সকলের প্রতি কী দাবী রেখেছেন এবং কীসের আহব্বান জানিয়েছেন?

২০২১ সালের ডিসেম্বরে পূর্ব বর্ধমানের একটি অনুষ্ঠানে দার্শনিক প্রেমজীৎ সিরোহী বক্তব্য উপস্থাপন করছেন

মার্কসবাদীদের মধ্যে মার্কসীয় দর্শন এবং সমাজব্যবস্থার অধ্যয়নকালে যে অস্পষ্টতা দেখা দেয়, প্রতিষ্ঠাপর্বে যে অসঙ্গতি উঠে আসে, যে পরস্পরবিরোধী দ্বন্দ্ব-দোলাচল চলেতার উত্তর ULM উপস্থাপিত নতুন সমাজব্যবস্থায় রয়েছে। স্পষ্টতার নিরিখে অন্যসকল সমাজব্যবস্থার ক্ষেত্রেও এ-কথা প্রযোজ্য। মার্কসীয় ব্যবস্থার মত এই সমাজ ব্যবস্থার প্রতিষ্ঠাপর্বে শ্রেণীসংগ্রাম নেই, গতানুগতিক আন্দোলন নেই, সহিংস বিপ্লব নেই। আবার এটি সাম্যবাদী ব্যবস্থাও নয়। এখানে ব্যবস্থাপনা রাষ্ট্রীয়ভাবে কেন্দ্রীভূত কিন্তু ক্ষমতা রয়েছে বিকেন্দ্রীভূত। দার্শনিক প্রেমজীৎ সিরোহী তাঁর “সম্পূর্ণ সমাধান - নতুন সামাজিক রাজনৈতিক অর্থব্যবস্থা” পুস্তকের মাধ্যমে এই সমাজব্যবস্থার সাথে পরিচয় করিয়েছেন। এটিকে একটি নতুন সমাজব্যবস্থার প্রস্তাবনা বলা যেতে পারে। উক্ত পুস্তক অধ্যয়নের পর বোঝা যায় সমাজব্যবস্থাটি এক নতুন দৃষ্টিকোণ দ্বারা নির্মাণ করা হয়েছে। এই নতুন দৃষ্টিকোণটিকে সিরোহী মহাশয় ‘নতুন জীবন দর্শন’ নামে আখ্যায়িত করেছেন। যা তিনি “সম্পূর্ণ জীবন দর্শন – সুখী জীবনের অজ্ঞাত সূত্র” পুস্তকে বর্ণনা করেছেন। উক্ত পুস্তকদ্বয় মার্কসবাদীদের অবশ্য অধ্যয়ন করা উচিত। সিরোহী মহাশয়ের দাবী নতুন সমাজব্যবস্থা অনুযায়ী উদ্যোগ গ্রহণ করলে আগামী এক দশকের মধ্যে একটি নতুন, পূর্ণাঙ্গ এবং সমৃদ্ধশালী সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব। এটি মুদ্রাবিহীন-সমৃদ্ধশালী-নগরীয় ব্যবস্থা। যেখানে মানব সম্পদ, প্রাকৃতিক সম্পদ এবং অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধনে মানব প্রয়োজন, উৎপাদন এবং বিতরণের সাযুজ্য রয়েছে। বলা যায় এই ব্যবস্থা চলমান সময়ের নিরিখে মানব চেতনা তথা জীবন দর্শনের সাথে বিজ্ঞানের সেতুবন্ধনকে অধিক সুদৃঢ় করবে। সকলের শিক্ষা, জীবিকা, সামাজিক সুখসুবিধা এবং সুরক্ষার বন্দোবস্ত চলমান অসম্পূর্ণ সমাজব্যবস্থা দ্বারা সম্ভব নয়। মনুষ্য জীবন সুরক্ষিত-সমৃদ্ধ হলে প্রাকৃতিক পরিবেশ, জলবায়ু, পশুপক্ষী সহ সার্বিক ভারসাম্য দ্রুত সম্ভবপর হয়ে উঠবে। এ-বিষয়ে লেখক মহাশয় মার্কসবাদী তাত্ত্বিক সহ দার্শনিক, অর্থনীতিবিদ, লেখক, গবেষক, অধ্যাপক, প্রকৌশলী তথা বৈজ্ঞানিকবৃন্দকে যথার্থ সমীক্ষা এবং পর্যালোচনায় আমন্ত্রণ জানিয়েছেন। এটি সামাজিক কর্ম। লেখকের মূল অভিপ্রায় সকলের জন্য দ্রুত একটি সমৃদ্ধশালী সমাজব্যবস্থা নির্মাণের উদ্দেশ্যে মিলিত উদ্যোগ প্রারম্ভ হোক। এ-কাজে আবশ্যিক সংশোধন এবং সিদ্ধান্ত গ্রহণেও সকলের প্রতি সাদর আহব্বান জানিয়েছেন

এ-বিষয়ে ULM Hindi, ULM English, ULM Bangla সহ অন্যান্য ভাষার ইউটিউব চ্যানেলে বক্তা হিসেবে এবং প্রশ্নকর্তা হিসেবে সকলের সাদর আমন্ত্রণ। 

আলোচনা-অনুসন্ধান-  9830925502

***


ইমেলulmbangla@gmail.com

ইউটিউব চ্যানেল- https://www.youtube.com/@ulmbangla 

ফেসবুক পেজhttps://www.facebook.com/profile.php?id=100063995684933

ব্যবস্থা পরিবর্তন ফেসবুক পেজ -  https://www.facebook.com/ssbajarwb/

ULM উপস্থাপিত নতুন আর্থ-সামাজিক-রাজনৈতিক ব্যবস্থার রূপরেখা বিষয়ক পুস্তকের ইবুক বিনামূল্যে নিচের লিংক থেকে ডাউনলোড করতে পারেন। 

সমীক্ষা এবং মতামত প্রেরণে সকলে স্বাগত।

সম্পূর্ণ সমাধান  এক নতুন সামাজিক রাজনৈতিক অর্থব্যবস্থা ফ্রি PDF লিংক

https://drive.google.com/file/d/1rjuHZNuZnuS_vXwqhRi4YmRX8HAbAIud/view?usp=sharing


সম্পূর্ণ জীবন দর্শন  সুখী জীবনের অজ্ঞাত সূত্রফ্রি PDF লিংক

https://drive.google.com/file/d/1imrbnKBFqVxH8uHKsK_XPO2MBp5krqrv/view?usp=drive_link

আমাদের প্রয়াস ভালো লাগলে কমেন্ট বক্সে মতামত জানাতে পারেনলাইকশেয়ার করতে পারেন।

 ***

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাষ্ট্র ব্যবস্থায় যে অধিকারগুলো জন্মগতভাবে থাকা জরুরী

কিউবার ভয়াবহ অর্থনৈতিক সংকটের কারণ কী?

ব্যবস্থাগত অসম্পূর্ণতা নাকি নেতৃত্বের ব্যর্থতা?