পূর্ণাঙ্গ সমাজ ব্যবস্থা বিষয়ে জনগণের করণীয় কী?
সমস্যার উৎস কোথায়?
সহজ কথা সহজ করে বলাই ভালো। একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় ব্যবস্থার নির্মাণ ব্যতীত কোনও উপদেশ, কোনও সচেতনতা, কোনও সমাজসেবা কাঙ্ক্ষিত উদ্দেশ্য পূরণ করতে পারবে না। ব্যক্তিগত কিংবা সংস্থাগত সহায়তা ক্ষণিকের মরুদ্যান হতে পারে মাত্র। একমাত্র রাষ্ট্রব্যবস্থাই সকলের সমস্ত দায়িত্ব বহন করতে পারে এবং সমস্তপ্রকার অধিকার সুনিশ্চিত-সুরক্ষিত করতে পারে। রাষ্ট্রের ব্যবস্থাপনা যত উন্নত হবে নাগরিকের জীবনযাত্রা তত উন্নত হবে। এই সামগ্রিক ব্যবস্থাপনা ব্যক্তিগত কিংবা সংস্থাগত উদ্যোগে সম্ভব নয়। রাষ্ট্রের দায়িত্ব সকলের জন্য শিক্ষণ-প্রশিক্ষণ, জীবিকা, সামাজিক সুখসুবিধা-সুরক্ষা এবং স্বতন্ত্রতার সুবন্দোবস্ত সুনিশ্চিত করা। ভেজালমুক্ত খাদ্যের বন্দোবস্ত, সকলের জন্য আধুনিক চিকিৎসার বন্দোবস্ত, ভ্রমণ-বিনোদনের বন্দোবস্তও একটি পূর্ণাঙ্গ ব্যবস্থাই সুসম্পন্ন করতে পারে। চলমান অসম্পূর্ণ আর্থ-সামাজিক ব্যবস্থায় ব্যক্তিগত উদ্যোগে জীবন-জীবিকার বন্দোবস্ত কোনোক্রমে সম্ভব হলেও তা স্থায়ী সুরক্ষা প্রদান করে না। চলমান সমাজ-ব্যবস্থা জীবনযাপনের সমস্ত ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিহিংসাকে উৎসাহ দেয়। ফলে বিত্তবান হলেও মানুষ অসন্তুষ্ট থাকে। পরবর্তী প্রজন্মকেও পুনরায় জীবন-জীবিকা-সম্পদ সুরক্ষার উদ্দেশ্যে সংঘর্ষে লিপ্ত হতে হয়। সমাজ ব্যবস্থা সাধারণের মৌলিক সুখসুবিধাটুকু সুনিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। স্বদেশে প্রাকৃতিক সম্পদ রয়েছে, মানব সম্পদ রয়েছে, প্রযুক্তিও বিকশিত হয়েছে। সহজে এবং স্বল্প সময়ে সকলের জন্য সুখসুবিধার বন্দোবস্ত সম্ভব। প্রয়োজন যথার্থ ব্যবস্থাপনার উদ্যোগ। যা চলমান অসম্পূর্ণ ব্যবস্থায় সম্ভব নয়। চলমান রাষ্ট্রীয় ব্যবস্থা কাদের জন্য কতখানি বন্দোবস্ত করতে পারে তার ফলাফল এবং সীমারেখা সকলের জানা।
করণীয় কী?
চলমান কাজকর্মের পাশাপাশি সমাজ ব্যবস্থার দায়িত্ব বিষয়ে অবহিত হোন। আলোচনা-পর্যালোচনা করুন। কী প্রকার ব্যবস্থাপনা হলে আপনার আকাঙ্ক্ষিত জীবনযাপন, সুরক্ষা-স্বতন্ত্রতা সম্ভবপর হবে সেসব স্বার্থ বিষয়ে সচেতন হোন। সকল নাগরিকের সমৃদ্ধশালী জীবনযাত্রার উদ্দেশ্যে গণজাগরণ বিকশিত হোক। কোনোপ্রকার বিরোধীতা-বৈরীতার প্রয়োজন নেই। রাষ্ট্রের সমস্ত সুবিধা প্রাপ্তির অধিকার সমস্ত নাগরিকের অধিকার। জাতি-ধর্ম-ভাষা-সংস্কৃতি-দল-শ্রেণী নির্বিশেষে সকলের মিলিত উদ্যোগে নতুন এবং পূর্ণাঙ্গ ব্যবস্থার উদ্যোগ প্রারম্ভ হোক। ব্যবস্থা পূর্বেও একাধিকবার বদলেছে, ভবিষ্যতেও বহুবার বদলাবে কিন্তু আপনার অধিকার, পরিবারের সুখসুবিধার অধিকার সুরক্ষিত হবে কি? চলমান ব্যবস্থার মূল কাঠামো একইপ্রকার রেখে উপরিকাঠামোর বদল হলে সকলের জীবনযাত্রার বন্দোবস্ত কীভাবে সুরক্ষিত হবে? এটিই মূল প্রশ্ন। কী প্রকার আর্থ-সামাজিক ব্যবস্থা সকলের জন্য আবশ্যক সে বিষয়ে উদ্যোগী হোন। নিজ স্বার্থ, পরিবারের স্বার্থ বুঝে নিন। যারা সমাজ ব্যবস্থা বিষয়ে উদ্যোগের বার্তা প্রেরণ করছেন তাঁদের প্রস্তাবনা যাচাই করুন। ক্ষমতায় প্রবেশ করলে জনগণের কাঙ্খিত প্রয়োজন পূরণের বন্দোবস্ত কীভাবে সুনিশ্চিত করবে? দুর্নীতির নিরসন কীভাবে করবে? ক্ষমতার বণ্টন কিংবা অধিকারের সুরক্ষা কীভাবে হবে? তার রূপরেখা কী? ম্যানেজমেন্ট প্ল্যানিং কী? সে ULM হোক, মার্কসীয় মতবাদ হোক কিংবা অন্য কোনও দল-সংস্থা-ব্যবস্থা হোক। তুলনামূলক পর্যালোচনা করুন, প্রশ্ন করুন। সমীক্ষা করুন। তারপর সিদ্ধান্ত নিন। সমীক্ষার পর যে ব্যবস্থা যথোচিত প্রমাণিত হবে সেটিকে অবশ্যই প্রচার করুন।
একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় ব্যবস্থা নির্মাণে উদ্যোগ-অবদান রাখুন। নিজের স্বার্থেই।
ভালো লাগলে মতামত জানাতে, শেয়ার করতে ভুলবেন না।
***
ULM উপস্থাপিত নতুন ব্যবস্থা এবং নতুন দর্শন বিষয়ক পুস্তকের পিডিএফ কপি অধ্যয়ন করুন এবং পরিচিত সকলকে প্রেরণ করে এই বৃহৎ সামাজিক কর্মে সহযোগিতা করুন।
***
পিডিএফ কপি বিনামূল্যে পেতে 9830925502 নম্বরে PDF লিখে WhatsApp করুন। অথবা নিচের লিংক থেকে ডাউনলোড করুন।
কাগজের পুস্তক অ্যামাজন এবং ফ্লিপকার্টে উপলব্ধ রয়েছে।
ব্যবস্থা বিষয়ক (সম্পূর্ণ সমাধান – নতুন সামাজিক রাজনৈতিক অর্থব্যবস্থা)
https://drive.google.com/file/d/1rjuHZNuZnuS_vXwqhRi4YmRX8HAbAIud/view?usp=sharing
দর্শন বিষয়ক (সম্পূর্ণ জীবন দর্শন – সুখী জীবনের অজ্ঞাত সূত্র)
https://drive.google.com/file/d/1imrbnKBFqVxH8uHKsK_XPO2MBp5krqrv/view?usp=sharing
ULM Bangla ইউটিউব চ্যানেল দেখুন:
https://www.youtube.com/@ulmbangla
যোগাযোগ/আলোচনা/অনুসন্ধান- (WhatsApp/Call) 9830925502
***
#সিস্টেম #system #systemchange #economics #politics #SocialSystem #socialjustice #family #education #healthcare #philosophy #spirituality #employment #happiness #highlight #follower @followers @highlight

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন