সরকার বারংবার বদল হলেও সমস্যা কেন একই প্রকার থেকে যায়?

 

আন্দোলন চলাকালীন, প্রতিবাদী সমাবেশ চলাকালীন অনেকে সিস্টেম নিয়ে কথা বলেন। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় আলোচনা অধিক এগোয় না, পূর্ণতা পায় না। যারা সিস্টেম বিষয়ে আলোচনা, পর্যালোচনা, সমীক্ষা, সংশোধন, সংযোজন, পরিবর্তন, রূপান্তরের আলোচনায় আগ্রহী তাঁদের স্বাগত। রাষ্ট্রের জন্য ব্যবস্থা-ব্যবস্থাপনাই হচ্ছে নাগরিকের সুখসুবিধা-সুরক্ষার মূল মাধ্যম। প্রয়োজন অনুযায়ী ব্যবস্থার সংশোধন, রূপান্তর কিংবা পরিবর্তন স্বাভাবিক বিষয়। সিস্টেম যদি অসম্পূর্ণ হয়, যদি প্রতিটি ব্যক্তি-নাগরিকের আকাঙ্ক্ষা অনুযায়ী না হয়, বদলের অধিকার যদি সরাসরি জনগণের হাতে নিহিত না থাকে তবে পরিচালনার মাধ্যম হিসেবে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন নাগরিক আশানুরূপ ফলাফল পেতে ব্যর্থ হবে। এতে সরকার, দল কিংবা নেতৃত্ব বারংবার বদল হলেও ফলাফলে বিশেষ পরিবর্তন আসবে না। দল কিংবা নেতৃত্ব মূল সমস্যা নয়। পূর্বেই উল্লেখ করেছি সিস্টেম হচ্ছে মূল আধার। এ দেশের চলমান অসম্পূর্ণ সিস্টেম একইপ্রকার থাকলে কোনো কিছুই আশানুরূপ কাজ করবে না। ফলে দেখা যায় নৈতিক নেতৃত্বও অনৈতিক পথ অবলম্বনে বাধ্য হয়। আংশিক স্বাধীনতা তথা সাংবিধানিক সিস্টেমের 75 বছর পেরিয়ে গিয়েছে। এই দীর্ঘ সময় কম সময় নয়। এই সিস্টেম একইপ্রকার চলমান রেখে সরকারের বদল হলেও ফলাফল একই আসবে। সুতরাং, সমাজকে এবার নতুন সমাজ ব্যবস্থা নিয়ে ভাবতে হবে, কাজ করতে হবে, পদক্ষেপ নিতে হবে। এটিই মূল দায়িত্ব। সমাজব্যবস্থার অন্তর্ভুক্ত অর্থনীতি, রাজনীতি, শিক্ষা, কর্মসংস্থান, সামাজিক সুখসুবিধা, পরিবার, সম্বন্ধ, ধর্ম, সংস্কৃতি, দর্শন, সুরক্ষা সহ সমস্ত বিভাগের আমূল রূপান্তর আবশ্যক। সুতরাং, এবার ব্যবস্থা পরিবর্তনের উদ্দেশ্যে সম্মিলিত উদ্যোগ প্রারম্ভ হোক। ULM একটি নতুন ব্যবস্থার প্রস্তাবনা উপস্থাপন করেছে। যা আপনাদের ভাবনায় সহায়ক হবে। এটি সকল নাগরিকের জন্য সমৃদ্ধশালী ব্যবস্থা। এই ব্যবস্থার প্রতিষ্ঠাপর্বে গতানুগতিক আন্দোলন কিংবা সহিংস বিপ্লবের প্রয়োজন পড়বে না। এ বিষয়ে একাধিক ভাষায় অনূদিত পুস্তক, অডিও, ভিডিও, আর্টিকেল উপলব্ধ রয়েছে। বক্তা হিসেবে, প্রশ্নকর্তা হিসেবে, আলোচক-সমালোচক কিংবা সমীক্ষক হিসেবে আগ্রহী বন্ধুরা স্বাগত। নতুন ব্যবস্থা প্রতিষ্ঠার পূর্বেই জাতি, ধর্ম, শ্রেণী, ভাষা, সংস্কৃতি নির্বিশেষে সকলের সম্মিলিত উদ্যোগে পর্যালোচিত হওয়া জরুরী।


মতামত জানাতে পারেন। ভালো লাগলে শেয়ার করতে পারেন। সকলে স্বাগত।


যোগাযোগ- 9830925502 

***

অনুসন্ধান/যোগাযোগ- 9830925502

ইমেল- ulmbangla@gmail.com, 

ইউটিউব চ্যানেল- https://www.youtube.com/@ulmbangla 

ফেসবুক পেজ- https://www.facebook.com/profile.php?id=100063995684933

ব্যবস্থা পরিবর্তন ফেসবুক পেজ -  https://www.facebook.com/ssbajarwb/

ULM উপস্থাপিত নতুন আর্থ-সামাজিক-রাজনৈতিক ব্যবস্থার রূপরেখা বিষয়ক পুস্তকের ইবুক বিনামূল্যে নিচের লিংক থেকে ডাউনলোড করতে পারেন। 

সমীক্ষা এবং মতামত প্রেরণে সকলে স্বাগত।

“সম্পূর্ণ সমাধান – এক নতুন সামাজিক রাজনৈতিক অর্থব্যবস্থা” ফ্রি PDF লিংক

https://drive.google.com/file/d/1rjuHZNuZnuS_vXwqhRi4YmRX8HAbAIud/view?usp=sharing


“সম্পূর্ণ জীবন দর্শন – সুখী জীবনের অজ্ঞাত সূত্র” ফ্রি PDF লিংক

https://drive.google.com/file/d/1imrbnKBFqVxH8uHKsK_XPO2MBp5krqrv/view?usp=drive_link

আমাদের প্রয়াস ভালো লাগলে কমেন্ট বক্সে মতামত জানাতে পারেন; লাইক, শেয়ার করতে পারেন।

 ***

@followers @highlight

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কিউবার ভয়াবহ অর্থনৈতিক সংকটের কারণ কী?

রাষ্ট্র ব্যবস্থায় যে অধিকারগুলো জন্মগতভাবে থাকা জরুরী

একটি বিকল্প অর্থনীতি কেন জরুরী?