ছাত্র সমাজ থেকে বিকল্প সমাজ ব্যবস্থা
অপরাধীদের দ্রুত শনাক্ত করে সর্বোচ্চ শাস্তির দাবীতে, অপরাধমুক্ত-দুর্নীতিমুক্ত সমাজের দাবীতে শুধুমাত্র ছাত্রই নয় বরং সকল রাজনৈতিক দল সহ সামগ্রিক সমাজ একত্রিত হতে পারে। সমাজ সংস্কারের উদ্দেশ্যে এক বৃহত্তর সিদ্ধান্তে উপনীত হতে পারে। সমাজ দ্বারা পরিচালিত তথা সম্মিলিত উদ্যোগে এক নতুন ব্যবস্থাপনার সূত্রপাত হতে পারে। সমাজের কল্যাণই তো সকল দলের, সংগঠনের মূল উদ্দেশ্য। সুতরাং বৈরিতা-বিভাজন অযৌক্তিক। কেন সকল রাজনৈতিক দল, সমস্ত সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সম্মিলিত উদ্যোগে এক সিদ্ধান্তে উপনীত হতে পারছে না? এমন উদ্যোগ সফলতা পেলে আর্থ-সামাজিক-রাজনৈতিক ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। রাজনৈতিক প্রতিহিংসা-বৈরিতাকে ভুলে পক্ষের-বিপক্ষের সকলের কল্যাণে এক সিদ্ধান্তে উপনীত হবার সিদ্ধান্ত গ্রহণই প্রকৃত গণ-উদ্যোগ।
এক সিদ্ধান্তে উপনীত হবার পথে বাধা কোথায়? মূল সমস্যা হচ্ছে সমাধান সুত্র সম্পর্কে স্পষ্টতার অভাব। সকল দল-সংগঠন নিজ সমাধানকে, দর্শনেকে শ্রেষ্ঠ বলে মান্যতা দিয়ে রেখেছে। অথচ তাদের সমাধান কাঙ্খিত ফলাফল প্রদানে পূর্বে যেমন ব্যর্থ হয়ে গিয়েছে তেমনই বর্তমানেও হয়ে চলেছে। মুক্তির পথ হচ্ছে সামগ্রিক সমাজ-কল্যাণে তথা প্রতিটি ব্যক্তির শিক্ষা-জীবিকা-সুখসুবিধা-সুরক্ষার উদ্দেশ্যে এক মঞ্চে আলোচনা-পর্যালোচনায় উদ্যোগ প্রারম্ভ করা। যেখানে সকল স্তরের মানুষের মতামত আদান প্রদানের সুযোগ থাকবে। এটিই বর্তমান ভারতীয় সমাজের মূল দায়িত্ব। প্রতিটি নাগরিকের অর্থনৈতিক স্বাধীনতা প্রাপ্তির উদ্দেশ্যে রাজনৈতিক অধিকার সুরক্ষিত করবার উদ্যোগই প্রকৃত পদক্ষেপ।
পূর্বের একাধিক আর্টিকেলে এই মূল উদ্যোগটির বিষয় উল্লেখ করেছি। মুল উদ্যোগটির ব্যাখ্যা বারংবার করা জরুরী। প্রতিটি পরিবারে অর্থনৈতিক স্বাধীনতা আবশ্যক। অর্থনৈতিক বৈষম্যই মানুষের মনে প্রতিহিংসার বীজ বপন করে দেয়। কী প্রকার রাষ্ট্রীয় ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে পরিবারের কাউকেই অপরের উপর আর্থিক নির্ভরশীল হতে হবে না, শোষিত হতে হবে না এই উদ্যোগই মূল সামাজিক কাজ। সমাজ সংস্কারের এটিই প্রথম এবং প্রধান ধাপ। এই মুল সমস্যাটি যতদিন উপেক্ষিত থাকবে ততদিন অন্যান্য সমস্যাসমূহ উৎপন্ন হতে থাকবে। মানসিক বিকৃতির জন্যও অসম্পূর্ণ সমাজ ব্যবস্থাই দায়ী। মানুষের মনে ভালোমন্দ যা কিছু প্রবেশ করে সবই সমাজ থেকে আসে। শিশু ভূমিষ্ঠ হওয়া মাত্রই হত্যা, হিংসা, ধর্ষণে লিপ্ত হয়ে যায় না। অপরাধ প্রবণতার একাধিক ধাপ থাকে। সেই সকল ধাপ সমূহের কারণ শনাক্ত করে নিবারণের বন্দোবস্ত না করলে সমস্যা যেমন রয়েছে তেমনই চলমান থাকবে। কোনো আন্দোলন, উপদেশ, সমাবেশ কাজে আসবে না। সমাজের একটি সমস্যা অপর সমস্যার সাথে জড়িয়ে রয়েছে। সামগ্রিক সমাজ ব্যবস্থার রূপান্তর আবশ্যক। যেমন, শিক্ষা ব্যবস্থার প্রসঙ্গে বলা যায়- চলমান শিক্ষা ব্যবস্থার পাঠ্যসূচীতে নারী-পুরুষের সম্বন্ধ বিষয়ক পাঠে অসম্পূর্ণতা রয়েছে। শিক্ষার্থীর মনে শরীর সম্পর্কে, সম্বন্ধ সম্পর্কে বহু প্রশ্নের সংশয় রয়ে যায়। শিক্ষা ব্যবস্থার আমূল সংশোধন রাষ্ট্রীয় ব্যবস্থাপনার অংশবিশেষ। নারী-পুরুষ নির্বিশেষে সকলে শরীর সম্পর্কে, সম্বন্ধ সম্পর্কে স্পষ্টতা পেলে, অর্থনৈতিক দিক দিয়ে আত্মনির্ভরশীল হলে সম্পর্কের ক্ষেত্রেও বহু জটিলতা কেটে যাবে। প্রতিহিংসা দূর হতে থাকবে। অর্থনৈতিক সুবিধা প্রাপ্তির উদ্দেশ্যে গোপন অভিসন্ধি থাকবে না। কেউ শোষিত হতে বাধ্য হবে না। সকলে স্বাবলম্বী হলে, আত্মবিশ্বাসী হলে, নিজ পছন্দ-অপছন্দের সাথে অপরের পছন্দ-অপছন্দ, সম্মতি-অসম্মতির বিষয়ে সচেতন হয়ে উঠবে। নারী-পুরুষ পরস্পরের শত্রু নয়। পরিপূরক। পরস্পরের পরস্পরকে প্রয়োজন। শারীরিক-মানসিক দিক ছাড়াও প্রকৃতির নিয়মেও পরস্পরকে প্রয়োজন। সমস্যার মূল কারণ শনাক্ত না করে, সমাধানের উদ্যোগ ব্যতীত নারী-পুরুষের সম্বন্ধকে দ্বিখণ্ডিত করবার, শত্রুতায় পর্যবসিত করবার উপদেশ প্রদান করা সঠিক পন্থা নয়। এতে বৈরিতা অধিক বৃদ্ধি পায়। ইতিমধ্যে যা কিছু বিকৃতি সমাজে বিদ্যমান রয়েছে তার নির্মূলনও ধাপে ধাপে সম্ভব।
ULM এ বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। এই সংস্থা একটি নতুন সমাজ ব্যবস্থার প্রস্তাবনা উপস্থাপন করেছে। যেখানে নতুন অর্থনৈতিক মডেল, নতুন রাজনৈতিক মডেল, নতুন শিক্ষা ও কর্মসংস্থান মডেল, নতুন জীবনশৈলী ও সাংস্কৃতিক মডেল, নতুন পারিবারিক মডেল সহ নতুন জীবন দর্শন সম্মিলিত রয়েছে। একাধিক ভাষায় ইউটিউব চ্যানেল, পুস্তক, আর্টিকেল, অডিও-ভিডিও উপলব্ধ রয়েছে। নৈতিকতা, অপরাধ প্রবণতা, সম্বন্ধের জটিলতা ইত্যাদি সমস্যার কারণ-নিবারণ বিষয়ে বিস্তারিত রচনা, ভিডিও রয়েছে। বক্তা হিসেবে, প্রশ্নকর্তা হিসেবে আলোচনা-পর্যালোচনায় সকলে স্বাগত।
***
মতামত জানাতে পারেন। ভালো লাগলে শেয়ার করতে পারেন। সকলে স্বাগত।
যোগাযোগ- 9830925502
***
ইমেল- ulmbangla@gmail.com,
ইউটিউব চ্যানেল- https://www.youtube.com/@ulmbangla
ফেসবুক পেজ- https://www.facebook.com/profile.php?id=100063995684933
ব্যবস্থা পরিবর্তন ফেসবুক পেজ - https://www.facebook.com/ssbajarwb/
ULM উপস্থাপিত নতুন আর্থ-সামাজিক-রাজনৈতিক ব্যবস্থার রূপরেখা বিষয়ক পুস্তকের ইবুক বিনামূল্যে নিচের লিংক থেকে ডাউনলোড করতে পারেন।
সমীক্ষা এবং মতামত প্রেরণে সকলে স্বাগত।
“সম্পূর্ণ সমাধান – এক নতুন সামাজিক রাজনৈতিক অর্থব্যবস্থা” ফ্রি PDF লিংক
https://drive.google.com/file/d/1rjuHZNuZnuS_vXwqhRi4YmRX8HAbAIud/view?usp=sharing
“সম্পূর্ণ জীবন দর্শন – সুখী জীবনের অজ্ঞাত সূত্র” ফ্রি PDF লিংক
https://drive.google.com/file/d/1imrbnKBFqVxH8uHKsK_XPO2MBp5krqrv/view?usp=drive_link
আমাদের প্রয়াস ভালো লাগলে কমেন্ট বক্সে মতামত জানাতে পারেন; লাইক, শেয়ার করতে পারেন।
***
@followers @highlight



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন