ULM কী প্রকার সংস্থা? এই সংস্থার কাজ কী?

 

ইউনিভার্সাল লাইফ ম্যানেজমেন্ট (ULM) একটি সামাজিক সংস্থা যা বিশ্বের সকল মানুষের সমস্ত সমস্যার স্থায়ী সমাধানের উদ্দেশ্যে কর্মরত রয়েছে। এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে বুদ্ধিমান ব্যক্তিবর্গ মিলিত উদ্যোগে বিশ্বব্যবস্থার উন্নয়নের জন্য বৈচারিক অবদান রেখে চলেছেন। অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমে। আপনিও যুক্ত হয়ে সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে হাজার হাজার বুদ্ধিমান মানুষের কাছে আপনার বক্তব্য পৌঁছে দিতে পারেন। সকলের সাথে বৌদ্ধিক মতবিনিময়ে সামিল হতে পারেন। যুক্ত হতে মাসিক চাঁদা কিংবা নির্দিষ্ট যোগ্যতার আবশ্যকতা নেই। দায়িত্ব সংক্রান্ত বাধ্যবাধকতা নেই। এই সংস্থায় সকলে স্বতন্ত্র এবং উন্মুক্ত। সকলে স্বাগত।
মানব সমাজে কোনোপ্রকার ভৌতিক অথবা বৈচারিক পরিবর্তন ঘটাতে কিংবা অভাবগ্রস্ত মানুষকে কাঙ্খিত সেবা প্রদানের উদ্দেশ্যে হাজার হাজার প্রতিষ্ঠান, সংস্থা, ট্রাস্ট বিশ্বব্যাপী কর্ম সম্পাদন করে চলেছে। যার সাহায্যে মনুষ্য জীবন এক বিশেষ অভিমুখে বিকশিত হয়ে চলেছে। লক্ষণীয় বিষয় এই যে, ওইসকল ব্যক্তিগত এবং সংস্থাগত উদ্যোগের নির্দিষ্ট সীমারেখা রয়েছে। যার দ্বারা স্থায়ী এবং সর্বাঙ্গীণ সমাধান সম্ভব নয়। একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় ব্যবস্থা ব্যতীত সকলের জন্য সমস্তপ্রকার সুখসুবিধার বন্দোবস্ত করা সম্ভব নয়। এই বিষয়ে ULM সংস্থা পূর্ণাঙ্গ সমাধানের উদ্দেশ্যে একটি নতুন সমাজ ব্যবস্থার প্রস্তাবনা উপস্থাপন করেছে। নতুন ব্যবস্থার প্রস্তাবনাটি জনসাধারণের মধ্যে পৌঁছে দিতে ‘ইউনিভার্সাল লাইফ ম্যানেজমেন্ট’ বা ULM নামক সামাজিক সংস্থা গঠন করা হয়েছে।
ULM প্রস্তাবিত ব্যবস্থাটি সুখকেন্দ্রীক আধুনিক নগরীয় ব্যবস্থা। একথা শুনে প্রশ্নের উদয় হওয়া স্বাভাবিক যে সকলে সমানরূপে কীভাবে সুখী হবে? সংক্ষেপে বললে মানুষ আপন রুচির জ্ঞান অর্জন করে সুখী হতে চায়, রুচির কর্ম সম্পাদন করে সুখী হতে চায় এবং পছন্দের সুখসুবিধা উপভোগ করে সুখী হতে চায়। সকলের জন্য এমন ব্যবস্থাপনার পরিকল্পনা এবং বাস্তবায়ন। এমন উত্তর শুনে ব্যবস্থাটিকে স্বপ্নের মতো মনে হলেও মানুষের কাছে নতুন ব্যবস্থার প্রস্তাবনাটি যতই বোধগম্য হচ্ছে ততই ব্যবস্থা রূপান্তরের আবশ্যকতা স্পষ্ট হচ্ছে এবং বিস্তারের গতি বৃদ্ধি পাচ্ছে। এটি বিশ্বের মুক্ত জনমত দ্বারা অনুমোদিত দ্রুততম বাস্তবোচিত ব্যবস্থা হতে চলেছে। বহু জ্ঞানী মানুষ ও সমাজকর্মী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বুদ্ধিদীপ্ত লেখনীর মাধ্যমে, নিউজ চ্যানেল এবং মঞ্চানুষ্ঠানের মাধ্যমে নতুন ব্যবস্থার প্রচার করে চলেছেন। একাধিক ভাষায় অনূদিত পুস্তক, আর্টিকেল, ULM Bangla, ULM Hindi, ULM English সহ অন্যান্য ভাষার ইউটিউব চ্যানেলেও কয়েক হাজার অডিও-ভিডিও উপলব্ধ রয়েছে।

ULM সংস্থার কাছে নতুন ব্যবস্থার পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা রয়েছে যার মাধ্যমে প্রস্তাবনাটি জনগণের কাছে দ্রুত পৌঁছে যাবে। যেন নতুন ব্যবস্থা বিষয়ে সম্মিলিত সিদ্ধান্ত এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা যায়। আসুন সম্মিলিত উদ্যোগে এই সামাজিক দায়িত্বটি পালন করি– নতুন ব্যবস্থার প্রস্তাবনাটিকে সমীক্ষা করি, পর্যালোচনা করি, প্রয়োজনে সংশোধন করি এবং একটি পূর্ণাঙ্গ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে সহযোগিতা করি।

অনুসন্ধান/যোগাযোগ- 9830925502

ইমেলulmbangla@gmail.com

ইউটিউব চ্যানেল- https://www.youtube.com/@ulmbangla 

ফেসবুক পেজhttps://www.facebook.com/profile.php?id=100063995684933

ব্যবস্থা পরিবর্তন ফেসবুক পেজ -  https://www.facebook.com/ssbajarwb/

ULM উপস্থাপিত নতুন আর্থ-সামাজিক-রাজনৈতিক ব্যবস্থার রূপরেখা বিষয়ক পুস্তকের ইবুক বিনামূল্যে নিচের লিংক থেকে ডাউনলোড করতে পারেন। 

সমীক্ষা এবং মতামত প্রেরণে সকলে স্বাগত।

সম্পূর্ণ সমাধান  এক নতুন সামাজিক রাজনৈতিক অর্থব্যবস্থা ফ্রি PDF লিংক

https://drive.google.com/file/d/1rjuHZNuZnuS_vXwqhRi4YmRX8HAbAIud/view?usp=sharing


সম্পূর্ণ জীবন দর্শন  সুখী জীবনের অজ্ঞাত সূত্র” ফ্রি PDF লিংক

https://drive.google.com/file/d/1imrbnKBFqVxH8uHKsK_XPO2MBp5krqrv/view?usp=drive_link

আমাদের প্রয়াস ভালো লাগলে কমেন্ট বক্সে মতামত জানাতে পারেনলাইকশেয়ার করতে পারেন।

 ***

মন্তব্যসমূহ