সমস্যার মূল কারণ সংবিধান কিংবা রাষ্ট্র ব্যবস্থা?
অতীতকালের সমস্যার সমাধান সূত্র মূলত অতীতের প্রেক্ষিতে ছিলো। উদাহরণ হিসেবে বলা যায় শেষ বয়সে আম্বেদকর বাবুও বুঝে গিয়েছিলেন তাঁর তত্ত্বাবধানে রচিত-সংকলিত ভারতীয় সংবিধান কাঙ্খিত উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়ে চলেছে। এরপর, উক্ত সংবিধান বহুবার সংশোধিত হয়েছে। শতভাগ মানুষের জীবনে সংশোধিত সংবিধানেরও সুষম ফলাফল দেখা যায়নি। বারংবার ব্যর্থ হয়েছে, হয়ে চলেছে। সংবিধানের ফাঁক-ফোকর ব্যবহার করে সুবিধা নেবার অর্থ কিংবা অপরাধী হয়েও মুক্ত ঘুরে বেড়ানোর অর্থ সংবিধানের ব্যর্থতা। রাষ্ট্র ব্যবস্থার কেন্দ্র হচ্ছে সংবিধান। মানুষের জীবন অসহায় হবে কেন, মানুষকে শিক্ষা, জীবিকা, সুখসুবিধা, সুরক্ষা কিংবা পছন্দের জীবনযাপনের জন্য ধাক্কা খেতে হবে কেন, ধাক্কা দিতে হবে কেন? মৌলিক অধিকার পেতে বারংবার আন্দোলনে নামতে হবে কেন? এর কারণ সংবিধানের মূল কাঠামোতেই রয়েছে অসম্পূর্ণতা। ব্যবস্থাপনার নির্দেশ সংবিধান থেকেই উঠে আসে। নতুন করে রূপরেখা-প্রস্তাবনা রচিত হওয়া জরুরী। অতীতের সমাধান সূত্র থেকে বর্তমানের সমাধান সম্ভব হলে হয়ে যেতো। সমাধান না হলে বর্তমান সময়ের সমস্যা, জ্ঞান-বিজ্ঞান, প্রযুক্তি, চেতনার নিরিখে নতুন সমাধান সূত্র রচিত হওয়া আবশ্যক। পূর্বের যতখানি কাজের তাও থাকবে। আবশ্যকতা অনুযায়ী সংবিধানের রূপান্তর কিংবা ব্যবস্থা পরিবর্তন হওয়াই বাঞ্ছনীয়। পূর্বের তাত্ত্বিকগণ সেই সময়ের নিরিখে সমাধান দিয়েছেন। বর্তমানের তাত্ত্বিকগণ বর্তমান সময়ের নিরিখে সমাধান সূত্র রচনা করবেন এটিই স্বাভাবিক। বর্তমান সমস্যার সমাধানের জন্য নতুন উদ্যোগ, নতুন পর্যালোচনা, নতুন গবেষণা, নতুন সমাধান সূত্র আবশ্যক।
নতুন রাষ্ট্র ব্যবস্থার একটি প্রাথমিক প্রস্তাবনা কিংবা বলতে পারি রূপরেখা ULM উপস্থাপন করেছে। নতুন আর্থ-সামাজিক-রাজনৈতিক ব্যবস্থার রূপরেখা বিষয়ক পুস্তক 2018 সালে প্রকাশিত হয়েছে। বর্তমানে এটির প্রচার, ব্যখ্যা, আলোচনা-পর্যালোচনা চলছে। এই উদ্যোগের অংশ হিসেবে যেমন ULM টিম এখন কেরালা রাজ্যে রয়েছে। সংবিধান কিংবা রাষ্ট্র ব্যবস্থা সকলের। সামাজিক রূপান্তরের উদ্যোগে দল, শ্রেণী, ধর্ম, প্রতিহিংসা নির্বিশেষে প্রতিটি নাগরিকের অংশগ্রহণ কাম্য। সংশোধন কিংবা সমীক্ষায় সকল নাগরিকের অধিকার থাকা আবশ্যক। কী, কেন, কীভাবে ইত্যাদি প্রাথমিক আলোচনা-পর্যালোচনা অনলাইন মাধ্যমেই সেরে নেওয়া যায়। আধুনিক প্রযুক্তির যুগে এমনটি অসম্ভব নয়। এতে অর্থ, সময়, ঝঞ্ঝাট পোহাতে হয় না। এই অধিকার 24 ঘন্টা 365 দিন সকল নাগরিকের কাছে থাকা উচিত। ULM এমন প্রস্তাবনাই উপস্থাপন করেছে। একাধিক ভাষায় অনূদিত পুস্তক, আর্টিকেল, অডিও-ভিডিও রয়েছে। সকলের আমন্ত্রণ।
***
#ambedkar #Constitution #indianjudicialsystem #follower #highlight #everyone

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন