অসম্পূর্ণ রাষ্ট্র ব্যবস্থার রূপান্তর জরুরী

 

আমরা বলছি রাষ্ট্রীয় ব্যবস্থার বদল প্রয়োজন। একাধিক রাজনৈতিক দল রাজ্যে-কেন্দ্রে ক্ষমতাসীন হয়েছে, প্রচেষ্টা করেছে এবং ব্যর্থ হয়ে চলে গিয়েছে। সমস্যাগুলো একই অবস্থায় রয়ে গিয়েছে।


সিস্টেম একই রেখে রাজনৈতিক দল বারংবার পরিবর্তন হলেও নাগরিকের জীবনযাপনের পরিবর্তন সম্ভব নয়। 75 বছর পেরিয়ে গেলেও সমস্ত নাগরিকের শিক্ষা, জীবিকা, সুখসুবিধা সুরক্ষার মত মৌলিক অধিকার সুনিশ্চিত করা যায় নি।


সম্মিলিত উদ্যোগে একটি পূর্ণাঙ্গ সমাজ ব্যবস্থার ভাবনাই হবে প্রকৃত পদক্ষেপ।


সেই ভাবনা থেকেই Universal Life Management (ULM) সংস্থা এক নতুন আর্থ-সামাজিক-রাজনৈতিক ব্যবস্থার প্রস্তাবনা উপস্থাপন করেছে। এটি সকলের কল্যাণকারী ব্যবস্থা। জানতে-বুঝতে এবং আলোচনায় সকলে স্বাগত। পুস্তক, অডিও-ভিডিও, আর্টিকেল উপলব্ধ রয়েছে।


কোনও মিছিল কিংবা আন্দোলনের প্রয়োজন নেই। নতুন ব্যবস্থার বিষয়টি বৌদ্ধিক স্তরে আলোচনা-পর্যালোচনা এবং প্রচার মাধ্যমে সকলের কাছে পৌঁছে যেতে পারে। অনলাইন মাধ্যমে মিটিং হতে পারে কিংবা মঞ্চে আলোচনা হতে পারে। কেউ ফোনে আলোচনা করতে পারে, অনলাইন মাধ্যমে শেয়ার করতে পারে। সকলের আগ্রহ অনুযায়ী।


যোগাযোগ 

মাধব রঞ্জন সরকার 

ফোন- 9830925502 

Youtube channel- ULM Bangla

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাষ্ট্র ব্যবস্থায় যে অধিকারগুলো জন্মগতভাবে থাকা জরুরী

কিউবার ভয়াবহ অর্থনৈতিক সংকটের কারণ কী?

ব্যবস্থাগত অসম্পূর্ণতা নাকি নেতৃত্বের ব্যর্থতা?