অনুবাদকের কথা

অনুবাদকের কথা

২০২০ সালের অক্টোবর মাসের শেষের দিকে এক সাক্ষাৎকার শোনার সময় সম্পূর্ণ সমাধান পুস্তকের নাম প্রথম জানতে পারি পুস্তকটির সারমর্ম শোনামাত্রই অধ্যয়নের প্রবল আগ্রহ জাগে শপিং সাইটে পুস্তকটি খুঁজে পেয়ে তৎক্ষণাৎ অর্ডার করি যদিও PDF কপি বা E-Book বিনামূল্যে ডাউনলোড করার সুযোগ ছিল ব্যক্তিগতভাবে আমি কাগজের পুস্তক হাতে নিয়ে পড়তেই অধিক সুবিধা পাই। নতুন কাগজের শব্দ গন্ধের অনুভূতিই যেন আলাদা তথাকথিত আধ্যাত্ম, দর্শনশাস্ত্র, অর্থশাস্ত্র, সমাজশাস্ত্র, রাজনীতিশাস্ত্র, ধর্মশাস্ত্র, শিক্ষা, জ্ঞান-বিজ্ঞান, প্রযুক্তি ইত্যাদি বিষয়গুলির সাধারণ অর্থ কী হওয়া উচিত এবং আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং সমষ্টিগত জীবনে উক্ত বিষয়গুলির বাস্তবিক ভূমিকা কেমন হওয়া উচিত তা সম্পূর্ণ সমাধান পুস্তক অধ্যয়ন করে স্পষ্ট হতে পারি এমনকি জগতের কল্যানে অথবা সকলের সুখের জন্য উক্ত বিষয়গুলির উদ্দেশ্য পূর্ণরূপে বাস্তবায়িত না হবার পেছনে মূল কারণগুলি কী তাও বুঝতে পারি কোনো রাষ্ট্রের সর্বপ্রথম এবং সর্বপ্রধান ভিত হচ্ছে ব্যবস্থা বা সিস্টেম যাকে আমরা সরকার বলে থাকি। সরকারের মূল অর্থ হচ্ছে সর্বকার, অর্থাৎ সকল প্রকার কর্ম সম্পাদনকারী সংস্থা। যেসব দেশের ব্যবস্থা উন্নত সেইসব দেশে শিক্ষা, প্রযুক্তি, কর্মসংস্থান এবং নাগরিকের জীবন-যাপনের মানও উন্নত যদিও বিকশিত দেশের সংখ্যা নিতান্তই হাতে গোনা, এমনকি এইসব বিকশিত বা উন্নত দেশগুলিও বহুবিধ সমস্যায় জর্জরিত। অবশিষ্ট ৯০ শতাংশ দেশই পুরোপুরি অনুন্নত এবং এই দেশগুলির বাস্তবিক অবস্থা অত্যন্ত ভয়াবহ। সুতরাং এমন একটি ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়া জরুরী হয়ে পড়েছে যেন বিশ্বের সকল নাগরিক আজীবন সমৃদ্ধশালী জীবন উপভোগ করতে পারেঅর্থাৎ সকল নাগরিকের শিক্ষা, কর্মসংস্থান, সুরক্ষা, সুখসুবিধা ইত্যাদি প্রদান করার জন্য কাউকে যেন ব্যক্তিগত উদ্যোগ নিতে না হয়এমনকি অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য বিভিন্ন সংস্থা, ক্লাব, এনজিও ইত্যাদির যেন আর প্রয়োজন না পড়েআজীবন সকলের জন্য পরিপূর্ণ সুখসুবিধা এবং স্থায়ী সংরক্ষণ ব্যক্তিগত উদ্যোগে প্রদান করা সম্ভব নয়। ব্যবস্থাই যেন সমস্তকিছু পরিচালনার দায়িত্ব নেয়। সম্পূর্ণ সমাধান পুস্তকের মাধ্যমে লেখক মহাশয় এমনই একটি নতুন বিশ্বব্যবস্থার মডেল উপস্থাপন করেছেনএই ব্যবস্থা প্রতিষ্ঠিত হবার পর কারোর জীবনে কোনো সমস্যা উৎপন্নই হবে না। কারণ সম্পূর্ণ সমাধান ব্যবস্থায় সমস্যা উৎপন্ন হবার মূল উৎসটিকেই সমাপ্ত করে দেওয়া হয়েছে। এই ব্যবস্থা একটি নতুন দর্শনের উপর ভিত্তি করে মানব সম্পদ এবং প্রাকৃতিক সম্পদের সমন্বয়ে রচিত হয়েছে। যেখানে জ্ঞান-বিজ্ঞান, আধুনিক প্রযুক্তি, ইন্টারনেট সুবিধা, অটোমেশন সিস্টেম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইত্যাদি অত্যাধুনিক পদ্ধতির ব্যবহার থাকবে। ফলে একদিকে কঠিন কাজে শারীরিক শ্রম ন্যুনতম ব্যবহার হবে অপরদিকে স্বল্প সময়ে অধিক বস্তু এবং পরিষেবা উৎপাদন করা সম্ভব হবে। তাই সঠিক ব্যবস্থাই হচ্ছে কোনো দেশের কেন্দ্রবিন্দু। ব্যবস্থা এমন হওয়া উচিত যেন কোনো নাগরিক চাইলেও অনৈতিক হবার সুযোগ না পায় যেন দুর্নীতি করার প্রয়োজনও না পড়ে সিরোহী মহাশয়ের বিখ্যাত উক্তিটিও এই প্রসঙ্গে উল্লেখ্য, মানুষকে সংশোধন করার প্রয়োজন নেই, ব্যবস্থা জনগণের সুবিধা অনুযায়ী হওয়া উচিত সম্পূর্ণ সমাধান ব্যবস্থার নতুন অর্থনীতির সাথে পরিচয় ঘটলেই আপনি সকল সমস্যার স্থায়ী সমাধান পেয়ে যাবেন। এই পুস্তক অধ্যয়নের পূর্বে সাধারণ বোধ অনুযায়ী আমিও মানুষকেই অভিযুক্ত করে আসছিলাম মূলতঃ সঠিক ব্যবস্থার অভাবেই বেশীরভাগ মানুষ বিপথে চালিত হতে বাধ্য হয় সুতরাং ব্যবস্থাকে এমনভাবে নির্মাণ করা উচিত যেন কোনোপ্রকার সমস্যা উৎপন্নই না হয় এই পুস্তকে আপনি সমস্ত সমস্যার মূল কারণ জানার পাশাপাশি প্রকৃত সমাধানও পেয়ে যাবেন। জড়-পদার্থ, বৃক্ষ-বনস্পতি, পশু-পক্ষী এবং মনুষ্য জাতির সকল দুঃখের উৎস অনুসন্ধান করতে গিয়ে লেখক মহাশয় দীর্ঘ ২০ বছর অতিবাহিত করেছেন সমস্যার কারণগুলিকে চিহ্নিত করেই থেমে থাকেননি বরং স্থায়ী সমাধান প্রস্তুত করে বিশ্ববাসীর কাছে উপস্থাপন করেছেন এমনকি এই নতুন ব্যবস্থাকে বাস্তবায়নের কাজেও দিনরাত প্রয়াস করে চলেছেন

সম্পূর্ণ সমাধান পুস্তকের দ্বিতীয় অধ্যায় সমাপ্তির পরই আমার মনে হয়েছে এই পুস্তক শুধুমাত্র বাংলা ভাষা নয় বরং পৃথিবীর সমস্ত ভাষায় দ্রুত অনুবাদ হওয়া প্রয়োজন এরপর লেখক মহাশয়ের সাথে পরিচয় ঘটলে তিনি ULM (Universal Life Management) সংস্থা কর্তৃক পরিচালিত মুক্তমঞ্চের অনুষ্ঠানে যুক্ত হবার আমন্ত্রণ জানান এরপর আমি যেন এক নতুন জগতে প্রবেশ করলাম। পূর্বেই যে আমার এই পুস্তক বাংলা ভাষায় অনুবাদ করার আগ্রহ জন্মেছিল তা লেখক মহাশয়ের কাছে কোনোভাবেই প্রকাশ করতে পারছিলাম না অনুষ্ঠানেই একদিন আলাপ হয় সুকান্ত প্রধান মহাশয়ের সাথে হঠাৎ একদিন তিনিই আমায় অনুবাদ করতে বলেন আমারও যে একই ইচ্ছে ছিল সেকথা জানালাম অতঃপর লেখক মহাশয়ের সম্মতি পেয়ে কর্ম শুরু হয়। এই পুস্তকের বিষয়বস্তু নিয়ে বাংলা ভাষায় আলোচনা এবং সংশোধন করার জন্য প্রধান মহাশয় ছাড়া আমার কাছে দ্বিতীয় কোনো বন্ধু নেই কারণ উনি আমার পূর্বে সম্পূর্ণ সমাধানের খোঁজ পেয়েছেন এবং বিষয়বস্তু ভাল করে বুঝে নিয়ে বিভিন্ন মাধ্যমে দিনরাত প্রচারও করে চলেছেন। ওনার সহযোগিতার কথা স্বল্প পরিসরে বোঝানো সম্ভব নয় এরপর আরেকজন ব্যক্তির সাহায্য উল্লেখ করা প্রয়োজন তিনি অম্বরিশ মিশ্র ইনিই সম্পূর্ণ সমাধানের ইংরিজি সংস্করণ The Complete Solution’-এর সহলেখক এবং অনুবাদক সম্পূর্ণ সমাধান পুস্তক রচনাকালীন সময়ে মিশ্র মহাশয়ের সাথেই লেখকের সর্বাধিক আলোচনা হয়েছেবর্তমানে তিনি দিনরাত ULM সংস্থার অন্দরমহলের দায়দায়িত্ব পালন করে চলেছেন বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে তিনি আমায় অনেক সাহায্য করেছেন। একইসাথে ULM সংস্থার সকল শুভাকাঙ্ক্ষী এবং সম্পূর্ণ সমাধান ব্যবস্থা নিয়ে চিন্তন-মননরত সকল বন্ধুদেরকেও ধন্যবাদ জানাই এরপর আমার সহধর্মিণীর সাহায্যের কথাও উল্লেখ করা প্রয়োজন। তা না করলে ধন্যবাদ জ্ঞাপনের বিষয়টি অপূর্ণ রয়ে যাবে। শুভ্রা একজন প্রকৃত বন্ধুর মতই আমার নানা পাগলামিকে সর্বদা প্রশ্রয় দিয়ে চলেছে তার সহযোগিতা না পেলে পছন্দের কর্মগুলিকে সম্পাদন করা সহজ তো না

বাংলা ভাষায় অনুবাদ সমাপ্ত হবার সুখবরটি লেখক মহাশয়কে জানাতে আমি তখন উদগ্রীব ছিলাম। তিনি সেইসময় সম্পূর্ণ সমাধান পুস্তকের রাশিয়ান ভাষার অনুবাদিকা জুলিয়ানা এস্পস্টল মহাশয়ার সাথে প্রচারের কাজে রাশিয়া সফরে ছিলেন আমি মেসেজে লিখে জানালাম, আপনার সাথে কিছু কথা আছে কোন মাধ্যমে যোগাযোগ করব উত্তরে তিনি অডিও মেজেজ পাঠাতে বলেন সুখবরটি প্রেরণ করার পাশাপাশি পুস্তকের প্রারম্ভে এবং অন্তিম স্থানে কিছু সংযোজন করতে চাই সেকথাও জানালামমস্কো থেকে তিনি অডিও মেসেজে আমায় ধন্যবাদ জানালেন এবং সংযোজনের অনুমতিও দিলেন সঙ্গে এও বললেন আমি নাকি আপন আগ্রহে একটি বিরাট কর্ম সম্পূর্ণ করে ফেলেছি, এই পুস্তক নাকি বাঙালি জাতির ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আশা করি কোনো মানুষই সমস্যায় জর্জরিত হয়ে জীবন কাটাতে চায় না, সকলেই সমাধান চায়। স্থায়ী সমাধান এবার আমাদের হাতে রয়েছে। এই প্রকারের বিষয়বস্তু নিয়ে আমরা সবেমাত্র প্রচারকর্ম শুরু করেছি এই পুস্তক অন্যান্য গতানুগতিক পুস্তকের চাইতে সম্পূর্ণ ভিন্ন কারণ টি অধ্যয়ন করেই পাঠকের দায়িত্ব সমাপ্ত হয় না বরং প্রারম্ভ হয়

সম্পূর্ণ সমাধান পুস্তকটি দ্রুত বিশ্বের সকল নাগরিকের কাছে তাদের নিজস্ব ভাষায় পৌঁছে যাওয়া অত্যন্ত জরুরী যেন বিষয়বস্তু বুঝে নিয়ে সকলেই নিজেদের মতামত উপস্থাপন করতে পারে ব্যবস্থা পরিবর্তনের উদ্দেশ্য নিয়ে সমগ্র পৃথিবীতে বিভিন্ন সংস্থা প্রয়াসরত রয়েছে। যেমন ভারতে অরোভিল আনন্দমার্গ, আমেরিকার ফ্লোরিডায় The Venus Project, অস্ট্রেলিয়ায় The World Transformation Movement ইত্যাদি। প্রাথমিক দৃষ্টিতে অনেক ব্যক্তি সম্পূর্ণ সমাধান ব্যবস্থার তত্ত্বকে সমাজবাদ এবং সাম্যবাদের সাথে তুলনা করেছেন। কিন্তু সম্পূর্ণ সমাধান পুস্তক এবং লেখকের দ্বিতীয় পুস্তক সম্পূর্ণ জীবন দর্শন গভীরভাবে অধ্যয়নের পর তারা বুঝতে পেরেছেন, এই তত্ত্ব অন্যান্য তত্ত্বগুলির তুলনায় মূল স্থানেই পৃথক। আমরা এই তত্ত্বকে ব্যক্তিবাদ নামে আখ্যায়িত করতে পারি। কারণ সম্পূর্ণ সমাধানের তত্ত্ব প্রতিটি ব্যক্তিকে স্বতন্ত্রভাবে ১০০ শতাংশ প্রাধান্য প্রদান করেছে। তা একদিকে আমাদের জীবনের অভ্যন্তরীণ এবং সহজাত উদ্দেশ্য যে সুখী হওয়া সেই মূল ভিতকে কেন্দ্রে রেখে ব্যবস্থা পরিবর্তনের তত্ত্বকে উপস্থাপন করেছে। অপরদিকে, অর্থনীতিই যে সমস্তকিছুর মূল ভিত্তি এবং বর্তমান সময়ে অর্থনীতিই যে প্রধান বাধা এই সমস্যাটিকে নতুন ব্যবস্থায় মুক্ত করে দেওয়া হয়েছে। অর্থাৎ সম্পূর্ণ সমাধান ব্যবস্থায় বর্তমান অর্থনীতির একটি বিরাট পরিবর্তন করা হয়েছে। কারণ অর্থনীতিকে পরিবর্তন না করে ব্যবস্থা পরিবর্তন নিরর্থক। সুতরাং সমস্ত তত্ত্বের ধারক বাহকগণ এক মঞ্চে মিলিত হয়ে মত বিনিময় করে শ্রেষ্ঠ তত্ত্বটিকে প্রামাণ্য হিসেবে সুনির্দিষ্ট করে বিশ্বের মুখোমুখি সমস্ত চ্যলেঞ্জগুলির দ্রুত সমাধানের উদ্দেশ্যে সকলের সুখ-সমৃদ্ধি-সুরক্ষাকে সুনিশ্চিত করা উচিত এ বিষয়ে আগ্রহী ব্যক্তিবর্গের দ্বারা গঠনমূলক চিন্তন-মনন এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্যই লেখক মহাশয় ULM নামক সংস্থা নির্মাণ করেছেন ULM সংস্থার মুক্তমঞ্চে বিশ্বের সকলের সাদর আমন্ত্রণ। বাঙ্গালী পাঠকবৃন্দের কাছে সবিনয় অনুরোধ আপনারা এই পুস্তকে বর্ণিত যে কোনো অধ্যায় অথবা বিষয় নিয়ে আমাদের সাথে সরাসরি আলোচনায় অংশগ্রহণ করতে পারেন যুক্তিপূর্ণ মনে হলে আপনি ব্যক্তিগতভাবে প্রচার করতে পারেন অথবা আমাদের সাথেও যুক্ত হতে পারেন। ভাল না লাগলে অথবা অবাস্তব মনে হলে সেইসব সমীক্ষাও মুক্ত মঞ্চে উপস্থাপন করতে পারেন যদি আপনার কাছে সম্পূর্ণ সমাধানের চাইতেও অধিক শ্রেষ্ঠতর কোনো সমাধান থাকে তবে সে বিষয় নিয়েও আমাদের সাথে চিন্তন-মনন করতে পারেন অন্য কোনো সিদ্ধান্ত শ্রেষ্ঠ বলে প্রমাণিত হলে আমরা তা সানন্দে গ্রহণ করে নেব। আপনার বক্তব্য লিখিত আকারেও আমাদের কাছে প্রেরণ করতে পারেন। এতে গঠনমূলক আলোচনা করে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সুবিধে হবে সকলের প্রতি বিনীত অনুরোধ আপনার পরিচিত-অপরিচিত সকলকে এই পুস্তকের উদ্দেশ্য নিয়ে কথা বলুন এবং তাদের অবশ্যই E-BOOK কপিটি প্রেরণ করুন সকলের অধ্যয়নের সুবিধার্থে আমরা এটি বিনামূল্যে অর্পণ করেছি। শিক্ষক, লেখক, অধ্যাপক, বিজ্ঞানী, গবেষক, বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, শিল্পী, অর্থনীতিবিদ, চিন্তাবিদ, সমাজ সংস্কারক, দার্শনিক, রাজনীতিবিদ প্রমুখ ব্যক্তিবর্গদের কাছে অতি দ্রুত এই বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠা অত্যন্ত্য জরুরী। সমাজের বিশিষ্ট বর্গের ব্যক্তিরা পরস্পরের সাথে চিন্তন-মনন করে সিদ্ধান্ত গ্রহণ করলে জনগণের পক্ষে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সুবিধে হবে। সকলের সুখী জীবনই হচ্ছে এই পুস্তক রচনার উদ্দেশ্যঅর্থাৎ সকল প্রকার দুঃখের সমাপ্তি। অন্তিম অধ্যায়ে যোগাযোগের সমস্ত মাধ্যম উল্লেখ করা হয়েছে পুস্তকে অনিচ্ছাকৃত কোনো ত্রুটি রয়ে গেলে অবশ্যই আমাদের অবগত করাবেন নতুন ব্যবস্থার দ্রুত সফলতার জন্য আপনাদের সকলের সহযোগিতা অত্যাবশ্যক পরিশেষে সম্পূর্ণ সমাধান পুস্তকটি সংগ্রহ করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ                                                   

Panchanantala Road,

Kolkata- 700041

Mob- 9830925502

        (2022)                                                মাধব রঞ্জন সরকার

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাষ্ট্র ব্যবস্থায় যে অধিকারগুলো জন্মগতভাবে থাকা জরুরী

কিউবার ভয়াবহ অর্থনৈতিক সংকটের কারণ কী?

ব্যবস্থাগত অসম্পূর্ণতা নাকি নেতৃত্বের ব্যর্থতা?