সম্পূর্ণ জীবন দর্শন কী?

 



প্রতিটি মানুষের বোধ, অভিজ্ঞতা, পরিস্থিতি ভিন্ন। প্রতিটি মানুষের রুচি, পছন্দ-অপছন্দ ভিন্ন। সকলেই প্রকৃতির অংশ। প্রকৃতির মধ্যেই যেহেতু বিভিন্নতা রয়েছে সেহেতু মানুষের মধ্যে বিভিন্নতা থাকবে না এমনটি হতে পারে না। এই বিভিন্নতা সহজাত এবং স্বাভাবিক। পৃথিবীতে সমস্ত মানুষের রং-রূপ-জাতি-ধর্ম-বর্ণ-ভাষা-সংস্কৃতি এক হলেও সকলের মধ্যে মতানৈক্য থাকবেই। আমরা সাধারণ চোখে এই মতানৈক্যকেই সমস্যা হিসেবে দায়ী করে থাকি। সত্যাসত্য এই যে, বিভিন্নতা কোনো সমস্যা নয়। সমস্যার মূল কারণ ভিন্ন। বরং বলা যেতে পারে, এত বিভিন্নতা থাকা সত্ত্বেও সমস্ত মানুষের মধ্যে একটি বিশেষ সাদৃশ্য রয়েছে। ঐক্যের এই বিশেষ সাদৃশ্যটিকে সুনিশ্চিত করা হয়নি বলেই আমাদের সকলের জীবনের সমস্ত ক্ষেত্রে অব্যবস্থা, অসুরক্ষা, নৈরাশ্য, বৈষম্য ইত্যাদি সমস্যাগুলো স্থায়ী যায়গা অধিকার করে নিয়েছে। যত মতানৈক্যই থাকুক না কেন সকলের জীবনের উদ্দেশ্য এক, কী সেই উদ্দেশ্য, যা প্রতিটি মানুষ তার নিজস্ব জীবনযাপনের অভিজ্ঞতায় নিশ্চিত হতে পারবে এবং আমাদের সমস্ত সমস্যার মূল কারণ এক, কী সেই মূল কারণ, কিভাবে সমস্ত সমস্যার স্থায়ী নিরসন হতে পারে ইত্যাদি বিষয়গুলো এই পুস্তকে সঙ্কলিত হয়েছে। দার্শনিক প্রেমজীৎ সিরোহী মহাশয় তাঁর দীর্ঘকালীন অভিজ্ঞতা, অধ্যয়ন, পর্যালোচনা এবং অনুসন্ধানের পর এই পুস্তক রচনা করেছেন। প্রাচ্য-প্রাশ্চাত্যের এত দর্শন সত্ত্বেও কেন তিনি সম্পূর্ণ নতুন দর্শনের প্রয়োজনীয়তা অনুভব করেছেন এবং কোন বিষয়গুলোকে তিনি শনাক্ত করেছেন যা পূর্বের দর্শনগুলোতে অনুপস্থিত রয়েছে। চলমান সমস্ত দর্শন অধ্যয়নের পরও কেন জীবনের মূল প্রশ্নগুলোর উত্তর অজানাই রয়ে যায়? এই পুস্তক সেইসব প্রশ্নোত্তরের রূপরেখা।


আমাদের সমস্ত পুস্তকের মতই ‘সম্পূর্ণ জীবন দর্শন’ পুস্তকের পিডিএফ কপি বিনামূল্যে অর্পণ করা হয়েছে। যা মোবাইল কিংবা কম্পিউটারে রেখে অধ্যয়ন করতে পারেন। ফ্রি ডাউনলোড লিংক কমেন্ট বক্সে রইল। একইসাথে যারা কাগজের পুস্তকে স্বচ্ছন্দ তাদের জন্য অ্যামাজন লিংক রইল। যারা ইতিমধ্যে অধ্যয়ন করেছেন তাঁদের ধন্যবাদ। যারা করতে চলেছেন তাঁদের জন্য শুভেচ্ছা। ক্যুরিয়ারের বন্দোবস্তও রয়েছে।

প্রয়োজনে ফোন/হোয়াটসঅ্যাপ- 9830925502


Universal Life Management 

ULM Bangla 

সম্পূর্ণ সমাধান - संपूर्ण समाधान - The Complete Solution

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাষ্ট্র ব্যবস্থায় যে অধিকারগুলো জন্মগতভাবে থাকা জরুরী

কিউবার ভয়াবহ অর্থনৈতিক সংকটের কারণ কী?

ব্যবস্থাগত অসম্পূর্ণতা নাকি নেতৃত্বের ব্যর্থতা?