প্রতিদ্বন্দ্বিতার বাস্তবিক সামাজিক সত্যতা কী?
মাইকেল ফেলপস্ , নাম শুনেছো নিশ্চয়ই! অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে বেশি স্বর্ণপদক জয় করা আমেরিকান সাঁতারু! উনি সপ্তাহে সাতদিন প্র্যাকটিস করতেন।
আমেরিকাতে রবিবার সব বন্ধ, তো তিনি এই সানডে তেও প্র্যাকটিস করতেন! তখন তার আশেপাশে সবাই বলত, "তুমি এত প্র্যাকটিস করো কেনো, সানডে টা অফ রাখো!!সবাই তাই করে!!" এর উত্তরে ফেলপস বলেছিলো যে, আমি যদি সপ্তাহে এই একদিন অর্থাৎ রবিবারে প্র্যাকটিস চালিয়ে যাই, তাহলে বছরে ৫২ দিন বেশি প্র্যাকটিস করতে পারবো, এবং এতেই আমি অনেক এগিয়ে যেতে পারবো!!
রানিং এর ক্ষেত্রে একটা ইংরেজি IDIOM আছে, GO THE EXTRA MILE- অর্থাৎ সবাই যেখানে ৫ মাইল রানিং প্র্যাকটিস করে, সেখানে কেউ যদি ১ মাইল বেশী প্র্যাকটিস করে , তাহলে বছর শেষে ৩৬৫ মাইল বেশি প্র্যাকটিস করা হবে, এবং এটাই পার্থক্য গড়ে দিবে!!
বাংলায় কথা আছে- "ছোট ছোট বালু কণা, বিন্দু বিন্দু জল , গড়ে তোলে মহাদেশ, সাগর অতল!"
উপরের গল্পটা নিজের পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগাও দেখবে দিনশেষে তুমিই সফল হবে। যতবেশি পারো প্র্যাকটিস করো যাতে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারো সফলতার মঞ্চে। একটা কথা মনে রাখবে, হাল ছেড়ে দিওনা কখনো। মানুষ হিসেবে ডিপ্রেশন গ্রাস করবে তোমাকে তবুও হাল ছেড়োনা। প্রতিদিন নিজের মত করে পড়াশোনা চালিয়ে যাও। তুমিই এগিয়ে থাকবে, হ্যাঁ তুমিই।
Be better than what you were yesterday!!
বেস্ট অব লাক♥
***
লেখাটি সংগৃহীত। সমাজ মাধ্যমে ভাইরাল। পাঠক বন্ধুরা "ওয়াও, চমৎকার, দারুণ motivation পেলাম" ইত্যাদি বাক্যে কমেন্ট বক্স ভরিয়ে দিচ্ছেন। সমাজ ব্যবস্থার সমীক্ষক হিসেবে বাস্তবতা জানাতেই এই পোস্ট। আমার সমীক্ষা নিজ জীবনের সাথে, বিবেকের সাথে মিলিয়ে যাচাই করে নেবেন। মতামত জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার করবেন।
-সমীক্ষা-
প্রতিটি মানুষের মেধা রয়েছে। প্রতিটি মানুষের ভিন্ন ভিন্ন কাজের ভিন্ন ভিন্ন দক্ষতা রয়েছে। সকলের দক্ষতা বিকাশের সুযোগ নেই। সকলের দক্ষতা অনুযায়ী মূল্যায়নের সুযোগ নেই। বর্তমান সমাজে প্রতিটি মানুষের কাজের মূল্য ভিন্ন ভিন্ন রয়েছে। চলমান আর্থ-সামাজিক ব্যবস্থা সকলের মেধার মূল্যায়ন করতে পারছে না। এটি ব্যবস্থাগত অসম্পূর্ণতা। মেধার ব্যর্থতা নয়। বর্তমান ব্যবস্থা শ্রেষ্ঠদের সম্মান করে মাত্র। ফলে দেখা যায় সফলতা বিশ্বব্যাপী 1 থেকে 10 শতাংশ মানুষের মধ্যেই সর্বদা ঘোরাফেরা করছে। দেশকাল নির্বিশেষে এই অনুপাত বদলাচ্ছে না। কারণ, যে আর্থ-সামাজিক ব্যবস্থা চলমান রয়েছে তা শুধুমাত্র সীমিত সংখ্যক মানুষকেই মূল্যায়ন করতে সমর্থ। সমাজ ব্যবস্থার এই অসম্পূর্ণ কাঠামোর দ্রুত রূপান্তর জরুরী। দেখা যায় মানুষ ভিড়ের মধ্যে দৌড়ে চলেছে। নাম্বার ওয়ান হতে গিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে, একে অপরকে হেনস্থা করছে, অপমানিত হচ্ছে। অর্থ, সম্পদ, শক্তি অপচয় করছে। অসফল হয়ে আত্মহত্যা করছে, মানসিক রোগীতে পরিণত হচ্ছে। অর্থাৎ 90 শতাংশ মানুষ স্বয়ং নিজেকে হেয় প্রতিপন্ন করে চলেছে। আত্মগ্লানি, অপরাধবোধ, ক্ষোভ কিংবা মনোবেদনায় ভুগছে। এই অসম্পূর্ণ ব্যবস্থার দ্রুত বদল প্রয়োজন। সমাজের জন্য প্রতিটি কর্ম জরুরী, প্রতিটি কর্মের জন্য সমান মূল্যায়ন জরুরী। প্রতিটি মানুষের প্রতিটি কর্মের সর্বোচ্চ মূল্যায়ন জরুরী। এমনটি হলে কেউ অর্থ, প্রতিপত্তি কিংবা বিখ্যাত হবার জন্য অন্ধকার লড়াইতে ঝাঁপ দেবে না। যিনি চাইবেন, যিনি ক্রীড়া সুখ উপভোগ করতে চাইবেন তিনি প্রতিযোগিতা করবেন। এটিকে তখন প্রতিদ্বন্দ্বিতা বলা যাবে না। তখন হবে প্রতিযোগিতা। কারণ তাঁরা নিজ সুখ আনন্দ উপভোগ করবার উদ্দেশ্যে খেলবেন। যিনি প্রথম হবেন তিনি অপার সুখসুবিধা-সম্মান পাবেন, আর যিনি হবেন না তিনি ক্ষতি করবেন এমনটি হওয়া উচিত নয়। দেখা যাবে সকলের মান-মর্যাদা-মূল্যায়ন একসমান হলেও মানুষ ক্রীড়া প্রতিযোগিতা করবেন। কারণ তাঁরা তা পছন্দ করেন, আনন্দ উপভোগ করেন। যে কোনও কর্মে অংশগ্রহণ স্বাভাবিক উদ্যোগে হওয়া উচিত। এখনও পর্যন্ত "পূর্ণাঙ্গ সমাজ ব্যবস্থা" নিয়ে সার্বিক উদ্যোগ দেখা যায় না। ULM সংস্থা পূর্ণাঙ্গ সমাজ ব্যবস্থার প্রস্তাবনা উপস্থাপন করেছে, দেশজুড়ে প্রচার করে চলেছে। এটি অধ্যয়ন করুন, জানুন। পূর্ণাঙ্গ সমাজ ব্যবস্থার প্রতিষ্ঠা ব্যতীত সকলের মূল্যায়ন এবং সমৃদ্ধশালী জীবনযাপন সম্ভব নয়। চারিদিকে দেখা যায় সমাজ নাম্বার ওয়ান হতে কী না করছে। এটি জেনেও যে, অন্তিম সম্মান-মূল্য-সুবিধা একজনই পাবে। বাকিদের ব্যর্থ করে দেওয়া হবে। এই অসম্পূর্ণ সমাজ ব্যবস্থার আমূল সংশোধন আবশ্যক। নতুন সমাজ ব্যবস্থার উদ্যোগে আগ্রহী বন্ধুদের আমন্ত্রণ।
যোগাযোগ- 9830925502
***
#system #systemchange #ব্যবস্থা #ব্যবস্থা_পরিবর্তন #politics #economics #education #employment #security #family #happiness #philosophy #highlight #everyone #discussion #virulpost2024 #fbpost2024 #fbpost #MichaelPhelps #michaelphelps

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন