সম্পূর্ণ সমাধান ব্যবস্থা থেকে প্রাপ্ত লাভসমূহ


সম্পূর্ণ সমাধান ব্যবস্থা থেকে প্রাপ্ত লাভসমূহ

প্রিয় পাঠকবর্গ, সহজভাবে বললে এটি এমন একটি ব্যবস্থা যা স্থাপিত হলে স্বাভাবিকভাবেই মানুষের জীবনে কোনোপ্রকার দুঃখ-কষ্ট থাকবে না বরং সমস্তপ্রকার সুখসুবিধা সর্বদা উৎপন্ন হতে থাকবেপ্রথমত, এই ব্যবস্থা মনুষ্যের প্রাকৃতিক স্বভাব এবং চেতনাকে বুঝে এক নতুন দর্শনশাস্ত্রের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে দ্বিতীয়ত, এই ব্যবস্থায় নতুন অর্থনৈতিক মডেল, নতুন রাজনৈতিক মডেল, নতুন সামাজিক মডেল, নতুন পারিবারিক মডেল এবং নতুন শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে একত্রে এটি একটি নতুন এবং বিকল্প সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে সম্পূর্ণ সমাধান ব্যবস্থা নামে পরিচিত এই ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে গেলে সার্বিকভাবে জগতের কল্যাণ হবে এই ব্যবস্থার প্রধান কিছু বিষয় সংক্ষেপে নিন্মে উল্লেখ করা হয়েছে

1.       জন্মের পর থেকেই সকলের জন্য সমস্ত সুখসুবিধা সমানভাবে সহজলভ্য থাকবে, যা সেইসময় নির্মাণ করা সম্ভব হবেঅর্থাৎ ব্যবস্থা বা সরকার দ্বারা ডিজাইন করা পোর্টালের মাধ্যমে অর্ডার করে প্রয়োজনীয় বস্তু এবং পরিষেবা গ্রহণ করা যাবে

2.      সকল শিক্ষার্থীর ইচ্ছে অনুযায়ী বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা থাকবেশিক্ষা সমাপ্তির পর যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কোনো একটি কাজের ট্রেনিং অথবা গবেষণা বিনামূল্যে প্রদান করা হবেট্রেনিং শেষে সকলের জন্য নিশ্চিত কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে২৫ বছর বয়স পর্যন্ত সকল ছাত্র-ছাত্রীর জন্য শিক্ষা প্রদানের মনোরম পরিবেশ এবং আরামদায়ক ব্যবস্থা থাকবে

3.      এই ব্যবস্থায় মুদ্রা বা টাকার প্রয়োজন থাকবে না এমনকি বস্তু এবং পরিষেবার মূল্যও নির্ধারণ করা থাকবে না। কোনো বস্তু এবং পরিষেবা গ্রহণের বিনিময়ে ব্যবস্থাকে কিছু প্রদান করতে হবে না এবং কাজের বিনিময়ে কোনো বেতনও থাকবে না

4.      ব্যক্তিগত স্তরে বস্তু অথবা পরিষেবা আদান-প্রদানের প্রয়োজন পড়বে নাঅর্থ উপার্জনের জন্য জীবিকা, ব্যক্তিগত ব্যবসা অথবা বস্তু বিনিময়ের প্রয়োজন হবে নাক্রয়-বিক্রয়ের জন্য কোনো বাজার থাকবে নাসকলের চাহিদা পূরণের জন্য একটি কেন্দ্রীভূত ব্যবস্থা দ্বারা সমস্তকিছু উৎপাদন এবং বিতরণ করা হবে

5.      এই ব্যবস্থায় সকলের নিজস্ব অনলাইন প্রোফাইল থাকবেযেখানে জনগণের সমস্ত বিবরণ পঞ্জীভূত থাকবেযেমন নাম, ঠিকানা, বয়স, ফটো, যোগ্যতা, দক্ষতা, পছন্দ-অপছন্দ ইত্যাদি

6.      বিভিন্ন বস্তু এবং পরিষেবা গ্রহণের জন্য সকলে নিজেদের অনলাইন প্রোফাইল তৈরি করতে পারবে এবং অর্ডার প্লেস করতে পারবেনিরক্ষর মানুষদের জন্যও সরল প্রক্রিয়া এবং সহায়তার বন্দোবস্ত থাকবেসকলের সমস্ত অর্ডার একটি কেন্দ্রীভূত অনলাইন পোর্টালের মাধ্যমেই হবে

7.      সমস্ত রকমের চাহিদাকে বিকেন্দ্রীভূত করা হয়েছেঅর্থাৎ আপনি নিজের ঈপ্সিত বস্তু এবং পরিষেবা কোনো অর্থ ছাড়াই অর্ডার করতে পারবেনউৎপাদন এবং বিতরণ ব্যবস্থা সরকার দ্বারা কেন্দ্রীভূত রয়েছে

8.      নতুন ব্যবস্থায় সম্পদ দখলের কোনোরূপ লড়াই থাকবে নাঅর্থাৎ ব্যক্তি মালিকানা থাকবে না এবং এটি সমাজতান্ত্রিক একনায়কতন্ত্র অর্থব্যবস্থাও নয় এই ব্যবস্থায় জনগণই সকলের জন্য সমস্ত সিদ্ধান্ত নেবেএই প্রস্তাব সাম্যবাদের নির্দিষ্ট কোনো রূপান্তরও নয় যা আপনি পুস্তকটি অধ্যয়ন করলেই বুঝতে পারবেন

9.      সমস্ত সুবিধা উপভোগ করার জন্য ২৫ থেকে ৫০ বছর বয়সী সুস্থ্য নাগরিকদের পছন্দ এবং যোগ্যতা অনুযায়ী কোনো একটি জীবিকা নির্বাচন করতে হবেশিশু, প্রবীণ, অসুস্থ্য এবং প্রতিবন্ধী নাগরিক কোনোপ্রকার কর্ম সম্পাদন না করেও নিজেদের ইচ্ছে অনুযায়ী সমস্ত সুবিধা গ্রহণ করতে পারবেপ্রতিটি পরিবারে স্বামীর অথবা স্ত্রীর নিজ ইচ্ছে অনুযায়ী যে কোনো একটি কর্মে যোগদান অনিবার্য থাকবে

10.   সরকারের কাছে সকলের অর্ডার অবিরত পৌঁছাতে থাকবেসেই অর্ডার অনুযায়ী সমস্ত বস্তু নির্মিত হবে এবং ডেলিভারি বিভাগ বিতরণের কর্ম করবে

11.   শুরুতে নিরাপত্তার জন্য বস্তু এবং পরিষেবার নির্দিষ্ট সীমারেখা থাকবেদুর্লভ বস্তু এবং পরিষেবাকে সামাজিক ভিত্তিতে বণ্টন করা হবেযেন সকলেই সেই সুবিধা গ্রহণ করে সুখ উপভোগ করতে পারে

12.   মানব সম্পদ এবং প্রাকৃতিক সম্পদ দুটোই ব্যবস্থার অধীন থাকবেচাহিদা অনুযায়ী উৎপাদনের জন্য মানব সম্পদ এবং প্রাকৃতিক সম্পদের সংমিশ্রণে সকলের প্রয়োজনীয়তা পূরণ হতে থাকবেআমরা তো জানি এই জগতে প্রাকৃতিক সম্পদের কোনও অভাব নেইসমস্ত সম্পদ ম্যানেজমেন্টের জন্য শুধুমাত্র একটি সঠিক ব্যবস্থা প্রয়োজননতুন ব্যবস্থায় অত্যাধুনিক পরিচালন ব্যবস্থা দ্বারা সকল নাগরিক নিজেদের চাহিদা পূরণের জন্য পছন্দের কর্ম করতে থাকবে

13.   এই ব্যবস্থায় গুণমান এবং দক্ষতা নিশ্চিতরূপে উচ্চমানের হবে কারণ সকলেই নিজেদের পছন্দ এবং যোগ্যতা অনুযায়ী কার্য সম্পাদন করতে থাকবেপছন্দের কর্ম সম্পাদনের ফলে সকল বস্তু এবং পরিষেবা উচ্চমানের নির্মিত হবেএতে নির্মাণকারীরা যেমন সুখ অনুভব করবে তেমনি সকল ব্যবহারকারীও অনুরূপ সুখ অনুভব করবে

14.   ব্যক্তি নিজের ক্ষমতা অনুযায়ী ব্যবস্থা দ্বারা নির্ধারিত ন্যুনতম লক্ষ্য পূরণের জন্য কর্ম করবেব্যবস্থা কাউকে কখনোই উৎপাদন বাড়ানোর জন্য বাধ্য করবে নাপ্রতিদিনের কাজের সময় আনুমানিক ঘণ্টা থেকে ঘণ্টার হবে ব্যবস্থা শুধুমাত্র দেখবে বস্তু এবং পরিষেবার গুণগত মান সঠিক রয়েছে কিনাএই ব্যবস্থায় কেউ কারোর উপর পুলিশের মত নজরদারি রাখবে না এমনকি ভয় দেখিয়ে অথবা জোরপূর্বক কর্ম করানোর প্রয়োজনও হবে না

15.   জনগণের প্রতিক্রিয়া এবং মতামত ক্রমাগত আসতে থাকবেকোনো বস্তু এবং পরিষেবা ব্যবহার করার সময় যদি গুণগত মান সঠিক না থাকে তৎক্ষণাৎ জনগণের কাছ থেকে চূড়ান্ত প্রতিক্রিয়া চলে আসবেসেই প্রতিক্রিয়া যদি নেতিবাচক হয় তবে উক্ত পদাধিকারী অথবা বিভাগের উপর প্রশ্নচিহ্ন চলে আসবেতারা খতিয়ে দেখবে কোথায় ভুল রয়েছে এবং সমাধানের জন্য তা নির্দিষ্ট বিভাগে প্রেরণ করা হবেফলে যে কোনো সমস্যাকে জরুরী ভিত্তিতে সমাধান করে নেওয়া হবে, যেন ব্যবহারকারী সন্তুষ্ট হয় এবং একই সমস্যা পুনরায় না আসেএইভাবে সমস্ত কিছুর গুণমান সুনির্দিষ্ট করা হবে

16.   কিছু বস্তু এবং পরিষেবা এমন থাকবে যা আপনি ব্যক্তিগত অথবা পারিবারিক স্তরে ব্যবহারের জন্য সংরক্ষিত করতে পারবেনআপনার ব্যবহারের পর সেই বস্তু রিসাইক্লিং বা নবীকরণের জন্য পুনরায় ব্যবস্থার কাছে ফেরত চলে যাবেফলে কোনো ব্যক্তিকেই বস্তু এবং পরিষেবার মালিক হবার প্রয়োজন পড়বে নাঅর্থাৎ যিনি যে বস্তু অথবা পরিষেবা যতদিন অবধি ব্যবহার করবেন ততদিন তার অধিকারী হবেনযার যখন যা কিছু প্রয়োজন হবে তা অবিরত পেতে থাকবেনফলে সকলে সর্বদা সুখী অবস্থায় থাকবে

17.   সকল চাহিদা যেহেতু সর্বদা নির্ধারিত সময়ে পূরণ হতে থাকবে সেইজন্য কোনো সম্পদ জমিয়ে রাখার প্রয়োজন পড়বে নাএমনকি জমিয়ে রাখার সম্ভাবনাও থাকবে নাব্যক্তিকে কখনই ভবিষ্যতের জন্য দুশ্চিন্তা করতে হবে না

18.   সকলের জন্য টাউনশিপ অথবা নগরীয় জীবন-যাপনের ব্যবস্থা থাকবে এবং সমস্ত সুখসুবিধা সামাজিক স্তরে প্রদান করা হবেযেমন পরিবহণ, সুইমিং পুল, জিম, রেস্তোরাঁ, ক্লাব, রিসোর্ট, সিমেনা হল, সেলুন, বিউটি পার্লার, স্টেডিয়াম, আর্ট গ্যালারী, সাংস্কৃতিক মঞ্চ ইত্যাদিকাউকে ভিন্নভাবে ওইসকল সুখসুবিধা উপভোগের জন্য ব্যক্তিগতভাবে মালিক হবার প্রয়োজন পড়বে নাএইসকল সুখসুবিধার বন্দোবস্ত সকল ক্ষেত্রে ব্যবস্থা দ্বারাই প্রদান করা হবেকোনোরূপ টেনশনের বোঝা ছাড়াই সকলে সমস্ত অত্যাধুনিক সুখসুবিধার আনন্দ উপভোগ করতে পারবে

19.   এই ব্যবস্থায় রাজনৈতিক মডেল এমন রয়েছে যেখানে সমস্ত ক্ষমতা ২৪ ঘণ্টা অর্থাৎ ৩৬৫ দিন জনগণের হাতে নিহিত থাকবে, কোনো ব্যক্তি অথবা গোষ্ঠীর হাতে নয়সমস্ত ক্ষমতা সর্বদা জনগণের হাতে নিহিত থাকার কারণে কখনও কেউ স্বেচ্ছাচারী হতে পারবে নাসমস্ত ব্যবস্থা জনগণ দ্বারা, জনগণের পছন্দ অনুযায়ী এবং জনগণের জন্য চালিত হতে থাকবেফলে সঠিক অর্থে এটিই হবে প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা

20.  সাংবিধানিক সংশোধন জনগণের সহমত ছাড়া সম্ভব হবে না এমন কোনো নীতিনিয়ম থাকবে না যা জনহিতকে আঘাত করবেজনগণের সুখ, সুরক্ষা এবং অধিকার সুনিশ্চিত করাই হবে এই ব্যবস্থার উদ্দেশ্যএখন আমরা মতামত প্রকাশের অধিকার যেমন বছরে একবার পেয়ে থাকি নতুন ব্যবস্থায় এই অধিকার ২৪ ঘণ্টা অর্থাৎ সর্বদা জনগণের হাতে থাকবে যদি ১০% জনগণ কোনো নীতিনিয়ম অথবা নেতার প্রতি অসম্মতি প্রকাশ করে তবে তা বাতিল হয়ে যাবে অথবা উক্ত পদাধিকারী পদচ্যুত হয়ে যাবেএই পুস্তকে বর্ণিত নতুন রাজনৈতিক মডেল অধ্যয়ন করে আপনি এই বিষয়টিকে আরও গভীরভাবে বুঝতে পারবেন

21.   অভিযোগের জন্য অনলাইন পদ্ধতি থাকবেসমস্তপ্রকার অফিসিয়াল কার্যক্রম অনলাইন পদ্ধতিতেই হবেঅর্থাৎ কোনো কাজের জন্য কোথাও লাইনে দাঁড়াতে হবে নাকাউকে সুপারিশ করা অথবা সুপারিশ চাওয়ার প্রয়োজন পড়বে নাজনগণ প্রাপ্ত বস্তু এবং পরিষেবার গুনাগুণ যাচাই অথবা মূল্যায়ন করতে পারবেএমনকি সন্তুষ্টি রেটিং প্রদান করতে পারবেনেতৃত্বমণ্ডলীসহ সকল নাগরিক এই প্রতিক্রিয়ার রেটিং যে কোনো সময় অনলাইনে দেখে নিতে পারবে

22.  একটি সফটওয়্যার দ্বারা প্রদত্ত রেটিং গণনা হতে থাকবেফলে নেতা, কর্মচারী এবং আধিকারিকবৃন্দের উপর প্রদত্ত রেটিং-এর হিসেব বিশ্লেষণ হতে থাকবেএই রেটিং নির্ধারণ করে দেবে উক্ত পদাধিকারী ওই দায়িত্ব পালনের জন্য উপযুক্ত না অনুপযুক্তযদি কোনো পদাধিকারীর রেটিং নির্দিষ্ট ক্রমাংকের নীচে চলে যায় তবে নির্বাচন কমিশন উক্ত পদের উপযুক্ত নতুন কাউকে নিযুক্ত করবেএইভাবে নাগরিক সন্তুষ্টি রেটিং নেতৃত্ব মণ্ডলীকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে একটি সাংবিধানিক ব্যবস্থা প্রদান করবে

23.  সার্বজনিক স্তরে বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য সমস্ত তথ্য একটি কেন্দ্রীয় পোর্টালে সর্বদা সংরক্ষিত থাকবেজনগণ R.T.I.-এর (তথ্য গ্রহণের অধিকার) আবেদন ভিন্নভাবে ফাইল প্রেরণ না করেও সমস্ত তথ্য সরাসরি পোর্টাল থেকে গ্রহণ করতে পারবেফলে সরকারের সাথে সমস্ত যোগাযোগ সহজ এবং সরল থাকবে

24.  সমস্ত পদের নির্বাচন পরীক্ষার মাধ্যমে হবেনেতা হবার জন্যও প্রার্থীকে পরীক্ষার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ায় যেতে হবেউত্তীর্ণ ব্যক্তিরাই কেবলমাত্র নির্বাচনের প্রার্থী হিসেবে যোগ্যতা অর্জন করবে

25.  নতুন ব্যবস্থায় একটি বিশ্ব সরকার প্রতিষ্ঠিত হবে এবং তার অধীনে সশস্ত্র সেনাবাহিনী থাকবেযখন একাধিক রাষ্ট্র নতুন ব্যবস্থাকে গ্রহণ করবে তখন সেইসব দেশের মধ্যে সীমান্ত বিবাদ স্বাভাবিকভাবেই সমাপ্ত হয়ে যাবে এবং কোনো দেশকে ভিন্নভাবে সেনাবাহিনী রাখার প্রয়োজন পড়বে নাএই ব্যবস্থাকে যখন বিশ্বস্তরে স্বীকার করে নেওয়া হবে তখন কালক্রমে সেনাবাহিনীর প্রয়োজনীয়তাও সমাপ্ত হয়ে যাবে

26.  সকলেই নিজের ইচ্ছে অনুযায়ী জীবিকা বদল করতে পারবে এবং স্থানান্তরিত হবার স্বাধীনতা থাকবেমাপদন্ড কেবলমাত্র এটিই থাকবে যে তাকে উক্ত পদের যোগ্য হতে হবেকেউ যখন নতুন স্থানে স্থানান্তরিত হবে সেখানে তাদের জন্য বাসস্থানের ব্যবস্থা থাকবেবাসস্থান থেকে কর্মস্থলের দূরত্ব এমন থাকবে যে মানুষকে নিজেদের কাজে পৌঁছানোর জন্য দীর্ঘ সময় ব্যয় করতে হবে নাফলে সড়কে ভিড়ও ন্যুনতম হবে

27.  কাজের সময়সীমা ন্যুনতম থাকবেঅর্থাৎ দিনে আনুমানিক ঘণ্টা এবং সপ্তাহে দিন মাত্রঅধিকাংশ কর্ম সম্পাদন প্রক্রিয়ার গুণগতমান নির্ধারিত থাকবে এবং সমস্ত সিস্টেম অটোমেটিক হবেপ্রযুক্তির সর্বাধিক প্রয়োগের ফলে সকলের কাছে অনেক অবসর সময় থাকবে

28.  কাউকেই দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে নাকোনোপ্রকার বিল মেটাতে হবে নাকোনো ট্যাক্স জমা করতে হবে নাএমনকি ব্যাংকও থাকবে নাসরকারি সুখসুবিধা পেতে নিজের পরিচয়পত্র অথবা দস্তাবেজ কোথাও জমা করতে হবে নাআইনি প্রক্রিয়া অত্যন্ত সরল থাকবেফলে সকলের পক্ষে তা পালন করাও খুব সহজ হবেসমস্ত নিয়মনীতি যুক্তিপূর্ণ হবে এবং সহজ হবেঅধিকাংশ প্রক্রিয়া অনলাইন মাধ্যমে সম্পাদনের ফলে সকলের জীবন খুবই সরল এবং ব্যবহারিক হবে

29.  জীবনকে আরামদায়ক এবং সুরক্ষিত রাখার জন্য প্রযুক্তির সর্বাধিক প্রয়োগ হবেযেমন চাষবাসের জন্য ট্র্যাক্টর, ট্রাক ইত্যাদি এয়ারকন্ডিশনড হবেসমস্ত ক্ষেত্রে ব্যবহারকারীর সুবিধা এবং সুরক্ষার প্রতি বিশেষ গুরুত্ব থাকবেঅত্যন্ত কঠিন কর্মগুলিও প্রযুক্তির দ্বারা অতি সহজে সমাধান করা হবেকোনো কর্মকেই হীন দৃষ্টিতে দেখা হবে না

30.  সমস্ত বস্তু উচ্চ গুণমানসম্পন্ন হবেপ্রাকৃতিক পরিবেশকে স্বাভাবিক রাখার জন্য ব্যবহৃত বস্তুকে রিসাইক্লিং করা হবে, এতে প্রাকৃতিক সম্পদের অপপ্রয়োগ হবে নাদূষণ, জলবায়ু পরিবর্তন ইত্যাদি দুশ্চিন্তা থাকবে না

31.   বিদ্যালয়, হাসপাতাল, জিম, সুইমিং পুল, পার্ক, পুস্তকালয়, সংগ্রহালয়, রেস্তোরাঁ, থিয়েটার, বিভিন্ন প্রকার ক্লাব, স্টেডিয়াম ইত্যাদি পরিষেবা উপভোগের জন্য আধুনিক সুবিধাসম্পন্ন টাউনশিপ তৈরি করা হবেফলে সকল বয়সের মানুষ সম্পূর্ণরূপে জীবনের আনন্দ উপভোগ করতে পারবে

32.  মানুষ কেবলমাত্র ব্যক্তিগত স্তরে নিজের ধর্মীয় বিশ্বাস পালন করার জন্য স্বতন্ত্র থাকবেএকজনের নিয়ম পালন বাস্তবে যেন অন্য কারও অসুবিধে উৎপন্ন না করেনতুন ব্যবস্থায় নিয়ম পালন না করার জন্যও সকলে স্বতন্ত্র থাকবেসামাজিক স্তরে পালন করার জন্য ব্যক্তিকে প্রথমে তার তত্ত্ব অথবা জ্ঞানকে নির্দিষ্ট ফোরামে প্রমাণিত করতে হবে

33.  সমাজের জন্য উপযুক্ত কোনো বস্তু, পরিষেবা, জ্ঞান-বিজ্ঞান অথবা অন্য কোনো বিষয়ের নীতিনিয়ম সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করার পূর্বে উক্ত বিষয়কে নেতৃত্ব পরিষদ, অনুসন্ধান প্ল্যাটফর্ম এবং সার্বজনিক জনাদেশের মধ্য দিয়ে প্রমাণিত করে আসতে হবেযদি কারোর কাছে কোনো সমস্যা দেখা দেয় তবে তিনি যেন মুক্ত মঞ্চ ব্যবহার করেনসমস্ত সমস্যার সমাধান অনুসন্ধানের জন্যই এই মঞ্চ নির্মাণ করা হয়েছে

34.  কোনো নীতিনিয়মের বিরোধিতার জন্য মানুষকে অনশন, ধর্না, বিক্ষোভ, আন্দোলন, ধর্মঘট ইত্যাদি করতে হবে নাকোনো বিতর্কিত অথবা আপত্তিকর বিষয় সমাধানের জন্য মুক্ত মঞ্চ সর্বদা উন্মুক্ত থাকবে এবং এই মঞ্চে ব্যক্তিকে তার আপত্তি যুক্তি সহযোগে প্রমাণিত করতে হবেযদি তিনি তার আপত্তিকে মুক্ত মঞ্চে প্রমাণিত না করতে পারেন তবে সেই আপত্তির কোনো আধার থাকবে নাজনগণের আলোচনার জন্য এই মঞ্চ ২৪ ঘণ্টা উপলব্ধ থাকবে

35.  নিজের যুক্তি প্রমাণিত না করে কোনো ব্যক্তি সরকারকে দোষ দিয়ে নিজ দায়িত্ব এড়িয়ে যেতে পারবে নাপ্রতিটি ব্যক্তিকে তথ্য যুক্তি উপস্থাপন করার পূর্ণ সুযোগ দেওয়া হবেএইজন্য কোনোপ্রকার বিক্ষোভ বা বিরোধ প্রদর্শনের প্রয়োজন হবে নাআলোচনা, অনুসন্ধান এবং জনাদেশের মাধ্যমে তা প্রমাণিত করে এক স্বচ্ছ প্রক্রিয়া দ্বারা সিদ্ধান্ত গ্রহণ করা হবে

36.  আইন প্রণয়নের জন্য বিভিন্ন স্তরের পদাধিকারীরা প্রস্তাব উপস্থাপন করবেনউক্ত প্রস্তাব মুক্ত মঞ্চে ভোটদাতাদের কাছে সমীক্ষার জন্য মাস রাখা থাকবেন্যুনতম ১০% প্রাপ্তবয়স্ক নাগরিক যদি আপত্তি না তোলে তবে তা স্বাভাবিকভাবেই আইনে রূপান্তরিত হয়ে যাবেআর যদি ১০% প্রাপ্তবয়স্ক নাগরিক আপত্তি তোলে তবে তা পুনরায় বিবেচনার জন্য মুক্ত মঞ্চে চলে যাবে

37.  জনগণের মধ্যে আদান প্রদানের জন্য অর্থের ব্যবহার থাকবে নাফলে আর্থিক প্রতারণা এবং অন্যান্য অপরাধের সম্ভাবনা থাকবে না। এটি এমন একটি সরল প্রক্রিয়া যেখানে সততা বজায় রাখার জন্য পুলিশি ব্যবস্থার ব্যবহার ন্যুনতম হবেধীরে ধীরে পুলিশি ব্যবস্থা বিলুপ্ত হয়ে যাবে

38.  ব্যবস্থা দ্বারা জনগণকে সমস্তকিছু বিনামূল্যে প্রদান করার ফলে কোনো অপরাধ সংঘটিত হবে নাকারণ অপরাধ থেকে অতিরিক্ত কিছুই প্রাপ্তি হওয়ার নেই। ফলে দুর্নীতি, খাদ্য পদার্থে ভেজাল, প্রতারণা, লুটপাট, শোষণ, স্বৈরাচারী, ক্ষমতার লোভ ইত্যাদি সমস্যাগুলি উৎপন্নই হবে না

39.  সমাজে জাতি, লিঙ্গ এবং ভাষা নিয়ে যা কিছু ভেদাভেদ রয়েছে তা আপনিই বিলীন হয়ে যাবেএমনকি বিভিন্ন প্রকার ধর্ম, দেশ, সম্প্রদায়, পরিবার এবং গোষ্ঠীর মধ্যে যেসব বিবাদ রয়েছে সেসবও সমাপ্ত হয়ে যাবেকেননা নতুন ব্যবস্থায় সমস্যার মূল কারণ নির্মূল হয়ে যাবে

40.  পরিবারের সকল সদস্য সরাসরি ব্যবস্থার সাথে যুক্ত থাকবে এবং যখনই তাদের কোনোকিছুর প্রয়োজন হবে তারা তা সরাসরি ব্যবস্থার কাছে ডিমান্ড করতে পারবেকারোর উপর কোনো আর্থিক নির্ভরতা থাকবে নাফলে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক থাকবেমিথ্যে বলা অথবা প্রতারণার প্রয়োজন পড়বে নাযখন কেউ অন্যের উপর নির্ভরশীল থাকবে না তখন পরস্পরের মধ্যে বিশ্বাস অটুট থাকবেসম্পর্কগুলিও মধুর এবং সৌহার্দ্যপূর্ণ হবেএক ব্যক্তি অপর ব্যক্তিকে দমিয়ে রাখতে পারবে নাপ্রত্যেকেই সমস্তরকম সম্পর্কের আনন্দ উপভোগ করতে থাকবেকোনো সম্পর্কই আর্থিক কারণে সংকটের সম্মুখীন হবে না এবং কেউ মানসিক চাপ অনুভব করবে না

41.   সঠিক ব্যবস্থা থাকলে ভবিষ্যতে কখনও কোনোপ্রকার দুশ্চিন্তা এবং সমস্যা উৎপন্নই হবে নাআগামীকালের জন্য ভোজনের ব্যবস্থা, সংসার চালানোর খরচ, চিকিৎসার খরচ, জীবিকার ব্যবস্থা ইত্যাদি অনিশ্চয়তা অনুভব করবে নাএরপরও যদি অন্য কোনোপ্রকার সমস্যা উৎপন্ন হয় তবে নির্দিষ্ট বিভাগ দ্বারা সেই সমস্যাকে দ্রুত সমাধান করে নেওয়া হবেফলে সকল নাগরিক সামঞ্জস্যপূর্ণ এবং শান্তিপূর্ণ জীবন উপভোগ করবে

42.  নতুন ব্যবস্থায় সকল নাগরিক নিজেদের ইচ্ছে অনুযায়ী নির্ভয়ে আনন্দময় জীবন-যাপন করতে পারবেশিশু, মহিলা, প্রবীণ, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের ব্যক্তিরাও নিজেদের সর্বদা সুরক্ষিত এবং স্বাধীন অনুভব করবেকেউই অন্যের শোষণ, নিয়ন্ত্রণ অথবা আবদ্ধ অনুভব করবে না

43.  এই ব্যবস্থায় নিজেদের ইচ্ছে অনুযায়ী জীবনযাপনের ফলে মানসিক এবং শারীরিকভাবে সকলেই সমৃদ্ধশালী জীবন উপভোগ করবেফলে অসুস্থ্যতা অত্যন্ত কমে যাবে এবং মানুষ অধিক দীর্ঘায়ু হবে।

44.  নতুন ব্যবস্থায় বিত্তশালী ব্যক্তিরাও দুশ্চিন্তামুক্ত, স্বাধীন, অধিক বিত্তশালী অথবা অধিক সমৃদ্ধশালী অনুভব করবেজীবনকে ভোগ করার জন্য পর্যাপ্ত সময় তাদের হাতে থাকবেতারা পারিবারিক সুখ এবং সম্পর্কজনিত সুখ সম্পূর্ণরূপে উপভোগ করতে পারবে অপহরণ, প্রতারণা, হত্যা, প্রতিদ্বন্দ্বিতা ইত্যাদির ভয় থাকবে না

45.  জগতে মূলত চার প্রকারের মানুষ হয়শারীরিক স্তরের, মানসিক স্তরের, ভাবনাত্মক স্তরের এবং চেতনাত্মক স্তরেরসকল স্তরের মানুষই জ্ঞান, কর্ম, ভোগ এবং বিশ্রামের মাধ্যমে সুখী হয়সুখী হওয়াই জীবনের মূল উদ্দেশ্যআমরা আজ অবধি ন্যায়পূর্ণ বা অন্যায়পূর্ণভাবে যে সকল কর্ম করেছি বা করতে দেখেছি তার কেন্দ্রে সুখী হওয়াই ছিল মূল উদ্দেশ্যনতুন ব্যবস্থায় সকলের মূল উদ্দেশ্য বাস্তবায়িত হতে চলেছে

 

   সকলের সুখী জীবনের জন্য এমনতর বৃহৎ ব্যবস্থা কীভাবে প্রতিষ্ঠিত হবে সে বিষয়ে এই পুস্তকের সমস্ত অধ্যায়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা হয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাষ্ট্র ব্যবস্থায় যে অধিকারগুলো জন্মগতভাবে থাকা জরুরী

কিউবার ভয়াবহ অর্থনৈতিক সংকটের কারণ কী?

ব্যবস্থাগত অসম্পূর্ণতা নাকি নেতৃত্বের ব্যর্থতা?