অধ্যয়ন করুন ‘সম্পূর্ণ জীবন দর্শন’ পুস্তক
এই পুস্তকটি অধ্যয়ন করলে আপনি সমগ্র জীবনের দর্শন সহজেই বুঝতে পারবেন।
আত্মজ্ঞানের উপর এর চেয়ে সরল পুস্তক কদাচিৎ খুঁজে পাওয়া সম্ভব।
এই জগতে আমরা যাকে ‘আমি’ বলি অথবা ইংরেজিতে ‘আই’ বলি অথবা সংস্কৃতে ‘অহং’ বলি এটিই সমগ্র জগতের বা এই শরীরের কেন্দ্র।
সবই এই আমি’র জন্য। তিনিই সবকিছুর প্রধান এবং তাঁর উদ্দেশ্য কেবলমাত্র চিরকাল সুখী অবস্থায় থাকা।
তিনিই সর্বদা কোনো না কোনো ইচ্ছে অথবা কামনা করে থাকেন।
সুখী হতে হলে তাঁর সকল ইচ্ছে নিরন্তর পূরণ হওয়া আবশ্যক। সুখী হবার অর্থ ইচ্ছেপূরণ আর দুঃখী হবার অর্থ ইচ্ছেপূরণ না হওয়া।
আকাঙ্ক্ষার পর তা পূরণের জন্য তিনি সাধ্যানুযায়ী এবং আগ্রহ অনুযায়ী অবিরত প্রয়াস করতে থাকেন।
আত্মজ্ঞানের জন্য এই পুস্তকটি অত্যন্ত্য সরল এবং স্বতন্ত্র। এমনকি পূর্ণাঙ্গ সুখী জীবনের জন্যও পথপ্রদর্শক।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন