বিবেক কীভাবে সিদ্ধান্তে উপনীত হয়?

মনুষ্য জন্মগতভাবে বিবেকবান নাকি ধাপে ধাপে জ্ঞান, বোধ, অভিজ্ঞতার দ্বারা বিবেক জাগ্রত হয়? একজন অক্ষরহীন মানুষের বিবেক এবং উচ্চশিক্ষিত মানুষের বিবেকের পার্থক্য কোথায়? বাস্তবে উভয় মানুষই ভালোমন্দ উভয় কর্মে লিপ্ত হয়। মানুষের বিবেককেই কি আমরা মানবিকতা বলে থাকি? কী এই মানবিকতা? মানবিকতার কাজ কী? বিবেক কীভাবে সিদ্ধান্তে উপনীত হয়? কাকে কোন মাপকাঠিতে মানবিক কিংবা বিবেকবান বলা যায়? বিবেক কি মনুষ্য-সিদ্ধান্তের মুখ্য নিয়ন্ত্রক? নাকি পেছনে ভিন্ন কোনও সত্ত্বা কিংবা আধার রয়েছে? বিবেক কি স্থায়ী সত্ত্বা নাকি পরিবর্তনশীল? কেন স্থায়ী, কেনই বা পরিবর্তনশীল? একই বিবেকবান মানুষ ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ব্যবহারই বা কেন করে থাকে?

মানুষকে জীবনধারণের উদ্দেশ্যে বারংবার সিদ্ধান্তে উপনীত হতে হয়। বিবেক যদি হয় এমন এক সচেতনতা যা ভুল এবং সঠিকের অনুভূতি সৃষ্টি করে, সেই অনুভূতির দ্বারা প্রেরিত হয়ে সঠিক সিদ্ধান্তে উপনীত করে.. তবে প্রশ্ন, একজন বিবেকবান মানুষ কীসের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে থাকে? জেনেবুঝেও কেন সে ভুল সিদ্ধান্ত গ্রহণ করে, কেন সে মুখোশ ধারণ করে, কেন সে কৌশল অবলম্বন করে যেখানে অপরের অনিষ্টতা জড়িত থাকে? কোন আধারের ভিত্তিতে একই ব্যক্তি স্থান কাল পাত্র ভেদে সিদ্ধান্ত পরিবর্তন করতে থাকে? কেন মানুষকে মানবিকতার-বিবেকের অধ্যয়ন-প্রশিক্ষণ প্রদানের পরও আজীবন সন্দেহ-অবিশ্বাস জড়িয়ে থাকে? কারণ-নিবারণ কীভাবে সম্ভব?

গতকালের আলোচনা-পর্যালোচনায় বিবেক-মানবিকতা থেকে সমাজ সংস্কৃতির জাগরণ তথা রাষ্ট্র ব্যবস্থার নানা সমস্যার বিষয় উঠে এসেছে। ভিডিও ULM Bangla ইউটিউব চ্যানেলে আপলোড হবে। এইপ্রকার আলোচনা অধিক হলে অধিক স্পষ্টতার উপলব্ধি সম্ভব।


মনস্ততাত্ত্বিক বিষয়ের স্পষ্টতা শুধুমাত্র পঠন-পাঠনে সম্ভব হয় না। এক্ষেত্রে মতামত বিনিময়ই উৎকৃষ্ট উপায়। জীবন দর্শন এবং সমাজ ব্যবস্থা বিষয়ে আলোচনা-পর্যালোচনায় আগ্রহী সকলের সাদর আমন্ত্রণ।


যোগাযোগ- 9830925502 

***

#discussion #humanity #humanpsychology #humanism #highlight #everyone

মনুষ্য জন্মগতভাবে বিবেক সাথে নিয়ে পৃথিবীতে আসে। আমরা এটিকে অনেক সময় মানবিকতা বলে থাকি। কী এই মানবিকতা? কী এই বিবেক? বিবেকের কাজ কী? বিবেক কীভাবে সিদ্ধান্তে উপনীত হয়? বিবেকবান মানুষ কি পৃথিবীতে আছে? কাকে কোন মাপকাঠিতে মানবিক কিংবা বিবেকবান বলা যাবে? বিবেক কী মনুষ্য-সিদ্ধান্তের মুখ্য নিয়ন্ত্রক? নাকি পেছনে ভিন্ন কোনও সত্ত্বা রয়েছে? বিবেক কী ফিক্সড সত্ত্বা নাকি পরিবর্তনশীল? কেনই বা পরিবর্তনশীল? একই মানুষ ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ব্যবহার কেন করে? 

বিবেক হচ্ছে এমন এক সচেতনতা যা ভুল এবং সঠিকের অনুভূতি সৃষ্টি করে। সঠিক সিদ্ধান্তে প্রেরিত করে। মানুষকে জীবনধারণের উদ্দেশ্যে বারংবার সিদ্ধান্তে উপনীত হতে হয়। এবার প্রশ্ন, একজন  বিবেকবান মানুষ কীসের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে থাকে? কেন সে ভুল সিদ্ধান্ত গ্রহণ করে, কেন সে মুখোশ ধারণ করে যেখানে অপরের অনিষ্টতা জড়িত থাকে?

এইস্থানেই প্রসঙ্গ আসে বাস্তব বোধের। এই বাস্তববোধের ব্যাখ্যা হচ্ছে এই যে, বিবেকের নীতি নৈতিকতা দ্বারা সিদ্ধান্ত যদি তাঁর লাভের পক্ষে সুখের পক্ষে হয় তবে বিবেক অনুযায়ী সিদ্ধান্ত নেবে। যদি দেখা যায় যায় ক্ষতির কিংবা দুখের সম্ভাবনা রয়েছে তবে 

জীবনযুক্ত প্রাণী মাত্রেই চেতনা বিবেক রয়েছে। তবে প্রাণী বিশেষে চেতনার তারতম্য রয়েছে। যেমন উদ্ভিদের চেতনা বিবেক একরকম, কীটনাশকপতঙ্গদের একরকম, অন্যান্য প্রাণীকূলের একরকম এবং মনুষ্যবর্গের একরকম।

লেখক সুরঞ্জন প্রামাণিক বুদ্ধ থেকে মার্ক্স গ্রন্থে মনুষ্য বিবেকের কিছু গুণাবলীর উল্লেখ করেছেন। তিনি বলেছেন এইসব গুণাবলী মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই বিদ্যমান। সাথে এও বলেছেন সময়ে সময়ে এই গুণাবলীর তারতম্য ঘটে। কী কারণে তারতম্য ঘটে তার ব্যাখ্যা প্রয়োজন।

তিনি এও অভিযোগ করেছেন তাঁর পরিচিত,  যাঁরা মানবিকতার প্রচারে সংস্থা খুলেছেন, উপদেশ দিচ্ছেন, অনুষ্ঠান করছেন তাঁরাও বাস্তবে মানবিক হতে পারছেন না। বলা যায় এটি চরম পরস্পরবিরোধী অভিযোগ। তাহলে সমস্যা কোথায়?

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাষ্ট্র ব্যবস্থায় যে অধিকারগুলো জন্মগতভাবে থাকা জরুরী

কিউবার ভয়াবহ অর্থনৈতিক সংকটের কারণ কী?

বিকল্প অর্থনীতি দ্বারা সমৃদ্ধশালী রাষ্ট্রের নির্মাণ কীভাবে সম্ভব?