ULM প্রশ্নোত্তরীঃ সাধারণ প্রশ্নাবলী
সাধারণ প্রশ্নাবলী
১. সংক্ষেপে সম্পূর্ণ সমাধান কী?
সম্পূর্ণ সমাধান হচ্ছে সকলের সুখী এবং সমৃদ্ধশালী জীবনের জন্য এক নতুন ব্যবস্থা। সমগ্র বিশ্বে বসুধৈব কুটুম্বকম বাস্তবে প্রতিষ্ঠিত করার জন্য এটি একটি বিশ্বস্তরীয় কনসেপ্ট। সম্পূর্ণ সমাধানের অর্থ হচ্ছে সকলে যেন নিজেদের ইচ্ছে অনুযায়ী জীবনযাপন করতে পারে এবং সকল আনন্দ উপভোগ করতে পারে। প্রত্যেক ব্যক্তি যেন পছন্দের শিক্ষা গ্রহণ করতে পারে, পছন্দের জীবিকা সম্পাদন করতে পারে, পছন্দের বস্তু এবং পরিষেবা ব্যবহার করতে পারে। অর্থাৎ নিজের ইচ্ছে অনুযায়ী সমস্ত সুখসুবিধা উপভোগ করতে পারে। এই ব্যবস্থায় প্রতিটি ব্যক্তি আর্থিক দিক দিয়ে স্বতন্ত্র থাকবে। সকলে বাস্তবিক গণতন্ত্র এবং সাম্যতা অনুভব করবে। সকলের জীবনে সমস্ত রকম সুরক্ষা, স্বতন্ত্রতা এবং শান্তি বজায় থাকবে। কোনো হিংসা, দূষণ, দুশ্চিন্তা ইত্যাদি থাকবে না এবং সমস্তপ্রকার সুখ নিরন্তর সকলের জন্য সর্বদা উপলব্ধ থাকবে।
এবার প্রশ্ন হল এতসব কীভাবে প্রাপ্ত হবে? এজন্য সম্পূর্ণ সমাধান নামে একটি নতুন ব্যবস্থা উপস্থাপন করা হয়েছে যেখানে প্রাকৃতিক সম্পদ এবং মানব সম্পদের মেলবন্ধনে সামাজিক সম্পদ নির্মাণের জন্য এক বিকেন্দ্রীভূত পরিকাঠামো সৃজন করা হয়েছে, কিন্তু ব্যবস্থার বাঁধনটিকে কেন্দ্রীভূত রাখা হয়েছে। সম্পূর্ণ গণতান্ত্রিক প্রণালী সত্ত্বেও সেখানে বিভিন্নতা এবং একরূপতা দুইই স্থান পেয়েছে। বিকেন্দ্রীভূত ব্যবস্থা রেখেও এটিকে একেন্দ্রীভূত
প্রণালী দ্বারা প্রবন্ধন করা হয়েছে। এটি এমন এক প্রণালী
যেখানে ক্ষমতা সর্বদা নাগরিকের কাছে থাকবে এবং প্রবন্ধন বা প্রশাসনিক ব্যবস্থাকে কেন্দ্রীভূত
রাখা হয়েছে। এই ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে বর্তমানে যেসব
সমস্যাগুলির মুখোমুখি আমরা প্রতিদিন হয়ে চলেছি সেসব দূর হয়ে যাবে। এমনকি ভবিষ্যতেও কোনো সমস্যার উৎপত্তি হবে না। সুতরাং নতুন ব্যবস্থার
অর্থ হচ্ছে এক নতুন অর্থশাস্ত্র, নতুন রাজনৈতিক মডেল, নতুন সামাজিক মডেল, নতুন শিক্ষা মডেল এবং নতুন পারিবারিক মডেল। সর্বোপরি সমস্ত মডেলের মূলে রয়েছে এক নতুন
দর্শন। উক্ত বিষয়গুলির সংযুক্ত রূপ হচ্ছে ‘সম্পূর্ণ সমাধান ব্যবস্থা’।
২. Universal Life
Management (ULM) সংস্থার কার্য এবং লক্ষ্য কী?
ULM (ইউনিভার্সাল লাইফ ম্যানেজমেন্ট
বা বৈশ্বিক জীবন ব্যবস্থাপনা) সংস্থার কাজ হচ্ছে সম্পূর্ণ সমাধান ব্যবস্থাকে সকলের কাছে পৌঁছে দেওয়া। এরপর সকলে যদি দাবী করে এই ব্যবস্থা আসুক তবে তা প্রতিষ্ঠিত করার জন্য কাজ করা। একই সাথে ULM সংস্থা এমন একটি বিশ্বয়কর ‘মুক্ত মঞ্চ’ বিকশিত করেছে যেখানে বিশ্বের সমস্ত মনীষীরা মানব কল্যানের জন্য সমাধানসূত্র এবং গবেষণামূলক তথ্য উপস্থাপন করতে পারে। এই আলোচনা থেকে জনগণ বৌদ্ধিক জ্ঞান আহরণ করুক এটিই মুক্ত মঞ্চের উদ্দেশ্য। এই মঞ্চে সমস্ত আলোচনা এই পদ্ধতি অনুযায়ী করা হয় যেন মানুষের মধ্যে স্পষ্টতা বিকশিত হয় এবং সকলে যেন একটি সঠিক ব্যবস্থার জন্য নিজেদের মতামত প্রদান করতে পারে।
এই সংস্থা ব্যবস্থা এবং জীবন দর্শন সম্পর্কিত গবেষণামূলক তথ্য সমাজের কাছে উপস্থাপন করে চলেছে যেন সকলকে সুখী করার জন্য একটি চিন্তাশীল নবজাগরণ ঘটে। এই গবেষণামূলক বিষয়গুলিকে পুস্তক, গবেষণাপত্র, সাক্ষাৎকার, অনলাইন কোর্স, ওয়ার্কশপ অথবা অনলাইন শিবির, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা, ফিল্ম বা ভিডিও, অডিও অথবা গল্পের মাধ্যমে ইত্যাদি মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এইভাবে ULM সংস্থার কার্যপ্রণালী বৈশ্বিক চ্যালেঞ্জগুলিকে মোকাবিলার জন্য এক ব্যবস্থাগত সমাধানের পরম্পরাকে বিকশিত করে চলেছে। একইসাথে সাধারণ মানুষের মধ্য থেকে যোগ্য নেতৃত্বকে উদ্দীপিত করার দায়িত্বও পালন করে চলেছে যেন সমাজ সঠিক পথে অগ্রসর হতে পারে।
৩. আপনার কেন মনে হয় বর্তমান ব্যবস্থাকে বদলানোর মত একটি বড় পদক্ষেপ নেবার প্রয়োজন রয়েছে?
আমি বর্তমান ব্যবস্থাকে সম্পূর্ণরূপে বদলানোর প্রয়োজন এইজন্য মনে করি কেননা আমি সমস্যার গভীরে পর্যবেক্ষণ করতে গিয়ে দেখেছি এই সংসারে সকল বস্তু একে অপরের সাথে জুড়ে রয়েছে। কোনো একটি ব্যবস্থা অথবা কনসেপ্টের একটি থিম থাকে। তেমনি বর্তমান ব্যবস্থারও একটি থিম রয়েছে। আমরা যদি কোনো একটি নির্দিষ্ট বিষয়কে বদলেও দিই তাহলেও অন্যস্থানে কোনো না কোনো দুষ্ট পরিণাম উৎপন্ন হতে শুরু করে। অর্থাৎ পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। আমার রচিত ব্যবস্থার পরিবর্তন এই প্রকার থিম অনুযায়ী হবে না।
যদি কোনো কিছুর মূলে পরিবর্তন করি তবেই সম্পূর্ণ থিম বদলে যাবে। বর্তমানে যে কনসেপ্ট রয়েছে তা মূল স্থানে যথাযথ নেই। মূল বিষয়টিকে সঠিক করতে গেলে সম্পূর্ণ ব্যবস্থাকেই বদলাতে হবে। এছাড়া অন্য উপায় নেই। যদি মূল যায়গাটি সঠিক থাকে এবং উপর থেকে এক-আধ স্থানে অসঙ্গতি থাকে তবে এক-আধ স্থানে সংশোধন করা যেতে পারে। কিন্তু মূল স্থানে যদি অসঙ্গতি থাকে তবে তো সম্পূর্ণ বিষয়টিকেই বদলাতে হবে, তাই না?
৪. কোনো দেশে নেতৃত্ব দেবার জন্য সৎ মানুষের প্রয়োজন হয়। শেষ অবধি তো কিছু মানুষই মূলত নতুন ব্যবস্থাকে পরিচালনা করবে। তারা যদি সৎ এবং সঠিক না হন তবে তো নতুন ব্যবস্থাও সঠিকভাবে পরিচালিত হতে পারবে না।
নতুন ব্যবস্থায় সৎ মানুষের প্রয়োজন পড়বে না বরং সক্ষম ব্যক্তিদের প্রয়োজন হবে। যাদের উক্ত পদে কর্ম করার ক্ষমতা থাকবে কেবলমাত্র তাদেরকেই প্রয়োজন হবে। সৎ মানুষ বা অসৎ মানুষ বলে কিছু হয় না। মন্দ পরিস্থিতিতেই সৎ বা অসৎ নিয়ে কথা ওঠে। মন্দ ব্যবস্থাতেই অধিকতর মন্দ পরিস্থিতি তৈরি হতে থাকে এবং ৯৯% মানুষ অসৎ হয়ে যায়। ১% মানুষ অবশিষ্ট থাকে যাদের সততা প্রতিকূল পরিস্থিতিতেও বজায় থাকে। কিন্তু ওই ১% মানুষ কখনই নেতৃত্ব পদে পৌঁছাতে পারে না। প্রথমত, নির্বাচন নির্ভুলভাবে সম্পন্ন হতে পারে না। দ্বিতীয়ত, নির্বাচন কোনো প্রকারে সম্পন্ন হয়ে গেলেও ৯৯% মানুষ নিজেদের লাভের জন্য অসৎ মানুষদের পাল্লায় পড়ে অসৎ পথই গ্রহণ করে। অর্থাৎ অসৎ ব্যক্তি অসৎ ব্যক্তিকে নির্বাচন করে। কেননা তারা মনে করে এতে অধিক লাভ হবে। মন্দ ব্যবস্থাতেই সৎ-অসতের বিষয়টি আসে, ভাল ব্যবস্থায় তা অপ্রাসঙ্গিক হয়ে যায়। সঠিক ব্যবস্থায় সক্ষমতার বিষয়টি প্রাসঙ্গিকতা পায়।
৫. সম্পূর্ণ সমাধান ব্যবস্থার গুরুত্বপূর্ণ বিশেষত্ব কী?
সম্পূর্ণ সমাধান ব্যবস্থা ব্যক্তিকে পূর্ণ এবং পরম স্বাধীনতা প্রদান করে। এটিই মূল বিশেষত্ব। পরম স্বাধীনতার অর্থ হচ্ছে যে যেমনভাবে জীবনযাপন করতে চায়, যেমন প্রকার সুখ পেতে চায় তেমনভাবেই সমস্ত কিছু এই ব্যবস্থায় সর্বদা উপলব্ধ থাকবে। সমস্ত ক্ষমতা সর্বদা জনগণের কাছে নিহিত থাকবে যা এই ব্যবস্থার সৌন্দর্য। মনুষ্য মূল অবস্থায় যেমন রয়েছে সেই অনুযায়ী এই ব্যবস্থা তৈরি করা হয়েছে। মানুষকে ব্যবস্থা অনুযায়ী মানিয়ে নেওয়ার মত কোনোপ্রকার সংগ্রামের প্রয়োজন নেই।
৬. আপনার প্রস্তাবিত ব্যবস্থায় বিত্তবান এবং শক্তিশালী ব্যক্তি দ্বারা কি প্রতিরোধ আসবে না?
তাদের দ্বারা কোনো প্রতিরোধ আসবে না। কেননা নতুন ব্যবস্থায় তাদের জীবন বর্তমানের তুলনায় অধিক সুখদায়ী ও সুরক্ষিত হয়ে যাবে। সেই কারণেই কোনো বিরোধ হবে না। ফলে নতুন ব্যবস্থাটিকে জেনে-বুঝে নিলে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। বর্তমান ব্যবস্থায় সামান্য কিছু সুবিধা গ্রহণ করার জন্য মানুষকে বহু অসুবিধার সম্মুখীন হতে হয়। প্রস্তাবিত নতুন ব্যবস্থাকে বুঝে নেবার পর আপনি দেখবেন কোনোপ্রকার লোকসান ছাড়াই তা প্রতিটি ব্যক্তির জন্যই লাভকারী হবে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন